Noymouza Islamic Welfare Trust - নয়মৌজা ইসলামিক ওয়েলফেয়ার ট্রাস্ট

  • Home
  • Bangladesh
  • Nabiganj
  • Noymouza Islamic Welfare Trust - নয়মৌজা ইসলামিক ওয়েলফেয়ার ট্রাস্ট

Noymouza Islamic  Welfare Trust - নয়মৌজা ইসলামিক ওয়েলফেয়ার ট্রাস্ট সামর্থ্য অনুযায়ী নিপীড়িত মানুষের পাশে থাকবো ইনশা আল্লাহ

হতদরিদ্র পরিবারের মেয়ের বিয়ে আগামী ২৩ আগস্ট।সেই মাহেন্দ্রক্ষণকে সামনে রেখে গেইটসহ বিয়ের যাবতীয় প্রস্তুতির কাজ এগিয়ে নিচ্...
21/08/2026

হতদরিদ্র পরিবারের মেয়ের বিয়ে আগামী ২৩ আগস্ট।
সেই মাহেন্দ্রক্ষণকে সামনে রেখে গেইটসহ বিয়ের যাবতীয় প্রস্তুতির কাজ এগিয়ে নিচ্ছে নয়মৌজা ইসলামিক ওয়েলফেয়ার ট্রাস্ট।

আলহামদুলিল্লাহ🤲আরো একটি বোনের বিয়ের আয়োজন।আল্লাহ রাব্বুল আলামিন যেনো কবুল করেন।আমিন।
02/08/2026

আলহামদুলিল্লাহ🤲
আরো একটি বোনের বিয়ের আয়োজন।

আল্লাহ রাব্বুল আলামিন যেনো কবুল করেন।
আমিন।

02/08/2026

আলহামদুলিল্লাহ!

মানবসেবার ধারাবাহিকতায় নয়মৌজা ইসলামিক ওয়েলফেয়ার ট্রাস্ট আরও একটি অসচ্ছল পরিবারের কন্যার বিবাহের দায়িত্ব গ্রহণ করেছে।

ইনশাআল্লাহ, আগামী ২৩ আগস্ট ২০২৬ইং, রোজ রবিবার, ট্রাস্টের কার্যালয়ে উক্ত বিবাহ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

নয়মৌজা ইসলামিক ওয়েলফেয়ার ট্রাস্টের অন্যতম দাতা সদস্য যুক্তরাজ্য প্রবাসী জনাব মো: আতাউর রহমান চৌধুরী সুহেল-কে সম্মাননা স্...
16/07/2026

নয়মৌজা ইসলামিক ওয়েলফেয়ার ট্রাস্টের অন্যতম দাতা সদস্য যুক্তরাজ্য প্রবাসী জনাব মো: আতাউর রহমান চৌধুরী সুহেল-কে সম্মাননা স্মারক প্রদান করেন উক্ত ট্রাস্টের নেতৃবৃন্দ।

১৫ জুলাই ২০২৬ইং
কৈলাশগঞ্জ বাজার. নবীগঞ্জ. হবিগঞ্জ।

আলহামদুলিল্লাহ।নয়মৌজা ইসলামিক ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে সুন্নতে খৎনা গ্রহণকারী সকল শিশুর পরিচর্যা ও ফলো-আপ সেবা সুন্দর...
07/07/2026

আলহামদুলিল্লাহ।
নয়মৌজা ইসলামিক ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে সুন্নতে খৎনা গ্রহণকারী সকল শিশুর পরিচর্যা ও ফলো-আপ সেবা সুন্দর ভাবে সম্পন্ন।
আল্লাহর অশেষ রহমতে সকল শিশু সুস্থতার পথে রয়েছে।
এই মহৎ কাজে যারা সময়, শ্রম, ও সহযোগিতা করেছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের সবাইকে উত্তম প্রতিদান দান করেন এবং এই সেবাকে তাঁর সন্তুষ্টি অর্জনের উসিলা হিসেবে কবুল করেন। আমীন।🤲

আলহামদুলিল্লাহ। 🤲নয়মৌজা ইসলামিক ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে আয়োজিত সুন্নতে খৎনা ক্যাম্প ২০২৬-এর তৃতীয় দিনে শিশুদের পরিচর...
07/07/2026

আলহামদুলিল্লাহ। 🤲

নয়মৌজা ইসলামিক ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে আয়োজিত সুন্নতে খৎনা ক্যাম্প ২০২৬-এর তৃতীয় দিনে শিশুদের পরিচর্যা ও ফলো-আপ সেবা চলমান।

শুধু খৎনা সম্পন্ন করাই নয়, সুস্থতা নিশ্চিত করতে আন্তরিক পরিচর্যাও আমাদের অঙ্গীকার। সকল শিশুর দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করছি।💝

06/07/2026

আলহামদুলিল্লাহ।

নয়মৌজা ইসলামিক ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে আয়োজিত সুন্নতে খৎনা ক্যাম্প–২০২৬ সফল ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।

অদ্য ৫ জুলাই ২০২৬, রবিবার ট্রাস্টের কার্যালয়ে অনুষ্ঠিত এ মানবিক কর্মসূচিতে সভাপতিত্ব করেন ট্রাস্টের দাতা সদস্য ও লন্ডন প্রবাসী জনাব মো. ফয়জুল হক (লালা) এবং অনুষ্ঠান পরিচালনা করেন মো. শামসুল ইসলাম।

অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে, যা পরিবেশন করেন ট্রাস্টের সদস্য হাফিজ লোকমান আহমদ। পরিশেষে দোয়া পরিচালনা করেন ট্রাস্টের সদস্য মো. আব্দুল ওয়াদুদ।

এ সময় খৎনা ক্যাম্পে আগত অভিভাবকবৃন্দ, ট্রাস্টের সদস্যবৃন্দ ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ক্যাম্পে অংশগ্রহণকারী শিশুদের জন্য ঔষধ, লুঙ্গি, গেঞ্জি, টুপি এবং হালকা নাস্তার ব্যবস্থা করা হয়।

ট্রাস্টের উদ্যোগে চতুর্থবারের মতো আয়োজিত এ ক্যাম্পে ৪১ জন শিশুর সুন্নতে খৎনা সম্পন্ন হয়।

মানবতার কল্যাণে এমন মহৎ উদ্যোগ সফল করতে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন, মহান আল্লাহ তাআলা সকলকে উত্তম প্রতিদান দান করুন। আমীন।

আলহামদুলিল্লাহ সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সকাল ১০ থেকে ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প চলছে।
05/07/2026

আলহামদুলিল্লাহ
সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সকাল ১০ থেকে ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প চলছে।

আগামীকাল — সুন্নতে খৎনা ক্যাম্প ২০২৬।
04/07/2026

আগামীকাল — সুন্নতে খৎনা ক্যাম্প ২০২৬।

নয়মৌজা ইসলামিক ওয়েলফেয়ার ট্রাস্টের অন্যতম দাতা সদস্য, যুক্তরাজ্য প্রবাসী জনাব ফয়জুল হক লালা সাহেবের সাথে সৌজন্য সাক্ষাৎ ...
23/06/2026

নয়মৌজা ইসলামিক ওয়েলফেয়ার ট্রাস্টের অন্যতম দাতা সদস্য, যুক্তরাজ্য প্রবাসী জনাব ফয়জুল হক লালা সাহেবের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ট্রাস্টের নেতৃবৃন্দ।

সাক্ষাৎকালে ট্রাস্টের চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সমাজকল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।

📅 তারিখ: ২৩ জুন ২০২৬ ইং
📍 স্থান: ঘোলডুবা, নবীগঞ্জ, হবিগঞ্জ।

Address

Nabiganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Noymouza Islamic Welfare Trust - নয়মৌজা ইসলামিক ওয়েলফেয়ার ট্রাস্ট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category