সফিকুর রহমান সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী

  • Home
  • Bangladesh
  • Nabiganj
  • সফিকুর রহমান সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী

সফিকুর রহমান সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী তারুণ্যের প্রথম ভোট ন্যায়ের পক্ষে হউক ❤️❤️❤️❤️

23/08/2026

কোন উন্নয়ন নাই, শুধু শুধুই টাকা নষ্ট হচ্ছে😡

22/08/2026

⚠️ ভিডিওটি স্কিপ করবেন না—শেষ পর্যন্ত দেখুন!

প্রতিশ্রুতি হয়েছে বারবার, কিন্তু নবীগঞ্জ–কাজির বাজার–মার্কুলী সড়কের দুর্ভোগ আজও শেষ হয়নি।

📹 ভিডিওর ভেতরে রয়েছে গুরুত্বপূর্ণ তথ্য ও প্রমাণ—যা দেখলে আপনিও প্রশ্ন করতে বাধ্য হবেন।

👉 সম্পূর্ণ ভিডিও দেখুন এবং মানুষের দুর্ভোগের কথা ছড়িয়ে দিতে শেয়ার করুন।

গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধা রেখে ২নং ইউনিয়নের সম্ভাব্য সকল চেয়ারম্যান প্রার্থীর জন্য রইল আন্তরিক শুভকামনা। স...
06/08/2026

গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধা রেখে ২নং ইউনিয়নের সম্ভাব্য সকল চেয়ারম্যান প্রার্থীর জন্য রইল আন্তরিক শুভকামনা। সুন্দর, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হোক—এটাই প্রত্যাশা।

31/07/2026

নবীগঞ্জ–মার্কুলী সড়কের বর্তমান অবস্থা: দ্রুত সংস্কারের প্রত্যাশা

নবীগঞ্জ–মার্কুলী সড়কের বর্তমান অবস্থা দীর্ঘদিন ধরে স্থানীয় মানুষের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন প্রায় ১৫–২০ হাজার মানুষ এই সড়ক ব্যবহার করেন। কিন্তু সড়কের বিভিন্ন অংশের বেহাল অবস্থার কারণে সাধারণ যাত্রী, শিক্ষার্থী, ব্যবসায়ী এবং জরুরি সেবাগ্রহীতাদের নিয়মিত ভোগান্তির মুখে পড়তে হচ্ছে।

বিশেষ করে কোনো রোগীকে জরুরি ভিত্তিতে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার প্রয়োজন হলে এই সড়কের অবস্থা বড় ধরনের ঝুঁকির সৃষ্টি করতে পারে। তাই বিষয়টি শুধু যোগাযোগের নয়, জননিরাপত্তা ও জনস্বার্থের সঙ্গেও জড়িত।

নির্বাচনের সময় এই সড়কের সংস্কার বিষয়ে আশাব্যঞ্জক বক্তব্য শোনা গিয়েছিল। এলাকাবাসীও দ্রুত কাজ শুরুর প্রত্যাশা করেছিলেন। তবে এখন পর্যন্ত দৃশ্যমান অগ্রগতি খুব একটা চোখে পড়ছে না। ফলে স্থানীয় মানুষের মধ্যে স্বাভাবিকভাবেই হতাশা তৈরি হয়েছে।

নবীগঞ্জ–মার্কুলী সড়ক এ অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ যোগাযোগপথ। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিনীত অনুরোধ, বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত প্রয়োজনীয় সংস্কার কাজ শুরু করা হোক। এতে হাজারো মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করা সম্ভব হবে।

উন্নয়ন তখনই অর্থবহ, যখন তার সুফল সাধারণ মানুষ বাস্তবে অনুভব করতে পারে।

আমি নিরপেক্ষ নই; আমি অন্যায়ের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে।

— সফিকুর রহমান

15/07/2026

প্রিয় ২নং ইউনিয়নবাসী, ❤️

আপনারা কেমন চেয়ারম্যান চান?

✔️ সৎ ও দুর্নীতিমুক্ত
✔️ সব মানুষের জন্য সমানভাবে কাজ করবেন
✔️ জনগণের কথা শুনবেন ও দ্রুত সমাধানের চেষ্টা করবেন
✔️ উন্নয়নমূলক কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবেন
✔️ শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও কর্মসংস্থানে গুরুত্ব দেবেন
✔️ বিপদ-আপদে মানুষের পাশে থাকবেন
✔️ দল-মত নির্বিশেষে সবার চেয়ারম্যান হবেন

আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। আপনার একটি মতামত আমাদের ইউনিয়নের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সময় বদলায়, রাজনীতি বদলায়—কিন্তু কিছু মানুষ ইতিহাস হয়ে হৃদয়ে থেকে যায়…আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া আজ আমাদের মাঝে নেই,ত...
11/02/2026

সময় বদলায়, রাজনীতি বদলায়—
কিন্তু কিছু মানুষ ইতিহাস হয়ে হৃদয়ে থেকে যায়…
আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া আজ আমাদের মাঝে নেই,
তবুও তার সাহস আর দৃঢ়তা এখনো রাজপথে অনুভব করি।
আল্লাহ মরহুমাকে জান্নাতুল ফেরদৌস দান করুন। 🤲🌾

31/01/2026

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ২নং পূর্ব বড় ভাকৈর ইউনিয়নের কাজীরগঞ্জ বাজারে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে
ধানের শীষের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে
নবীগঞ্জ উপজেলা পৌর ও কলেজ ছাত্রদলের উদ্যোগে
উদ্দীপনাময় প্রচারণা মিছিল 🌾

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেহবিগঞ্জ–১ (নবীগঞ্জ–বাহুবল) আসনেবিএনপি মনোনীত প্রার্থী ড. রেজা কিবরিয়া–এর সমর্থনে২নং...
31/01/2026

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে
হবিগঞ্জ–১ (নবীগঞ্জ–বাহুবল) আসনে
বিএনপি মনোনীত প্রার্থী ড. রেজা কিবরিয়া–এর সমর্থনে
২নং পূর্ব বড় ভাকৈর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাগাউড়া পূর্ব ও দক্ষিণ এলাকায় ঘরে ঘরে
ধানের শীষের পক্ষে গণসংযোগ।
নবীগঞ্জ উপজেলা, পৌর, কলেজ ও ইউনিয়ন ছাত্রদল। 🌾

ডঃ রেজা কিবরিয়ার ধানের শীষের পক্ষে নবীগঞ্জ উপজেলার ১২নং কালিয়ারভাঙ্গা৯নং ওয়ার্ড, মান্দারকান্দি, উত্তর পাড়া, ভুমিহীন,  দক...
28/01/2026

ডঃ রেজা কিবরিয়ার ধানের শীষের পক্ষে নবীগঞ্জ উপজেলার ১২নং কালিয়ারভাঙ্গা
৯নং ওয়ার্ড, মান্দারকান্দি, উত্তর পাড়া, ভুমিহীন, দক্ষিণ পাড়া, মালি বাড়ি।
ধানের শীষের পক্ষে প্রচারণা করেন।

ড. রেজা কিবরিয়ার সালাম নিন
ধানের শীষে ভোট দিন

27/01/2026

চাচার বার্তা ছাত্রদলের কর্মীদের উদ্দেশ্যে:
“তোমরা শুধু দাওয়াত দিয়ে যাও—মানুষ প্রস্তুত।
ইনশা আল্লাহ, এবার সবাই ধানের শীষেই ভোট দিবে।” 🌾🌾🌾
#ছাত্রদল 🌾

Address

Nabiganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when সফিকুর রহমান সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share