নবীনগরের আঞ্চলিক কথা - মানুষের কল্যাণে

  • Home
  • Bangladesh
  • Nabinagar
  • নবীনগরের আঞ্চলিক কথা - মানুষের কল্যাণে

নবীনগরের আঞ্চলিক কথা - মানুষের কল্যাণে "মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য"
(1)

আপনি কি কখনো ভেবেছেন—কেন কিছু মানুষ সবসময় এক ধাপ এগিয়ে থাকে? 🤔কারণ তারা শুধু পরিশ্রম করে না… তারা তাদের ব্রেইনকে আলাদা...
07/09/2026

আপনি কি কখনো ভেবেছেন—কেন কিছু মানুষ সবসময় এক ধাপ এগিয়ে থাকে? 🤔
কারণ তারা শুধু পরিশ্রম করে না… তারা তাদের ব্রেইনকে আলাদা ভাবে ট্রেনিং দেয়…

আমরা অনেকেই ভাবি সফলতা মানে শুধু কঠোর পরিশ্রম। কিন্তু বাস্তবে দেখা যায়—একই পরিশ্রম করেও সবাই সফল হয় না। কারণ সবার চিন্তাভাবনা এক নয়।

আপনি হয়তো চেষ্টা করছেন, কিন্তু মাঝপথে ফোকাস হারিয়ে ফেলছেন। কখনো অলসতা, কখনো অতিরিক্ত চিন্তা—সব মিলিয়ে আপনার গতি থেমে যাচ্ছে।

অনেক সময় আপনি জানেন কী করা উচিত, তবুও সেটা করতে পারেন না। কারণ আপনার ব্রেইন সেইভাবে ট্রেনিং পায়নি।

সফল মানুষরা আলাদা কিছু করে না—তারা শুধু তাদের মস্তিষ্ককে এমনভাবে গড়ে তোলে, যাতে কঠিন কাজও সহজ মনে হয়।

কিন্তু... ভালো খবর হলো—এই ট্রেনিং যে কেউ শুরু করতে পারে। আপনার ব্রেইনও পরিবর্তন হতে পারে, যদি আপনি সঠিক পদ্ধতি অনুসরণ করেন।

🔥 ফোকাস ট্রেনিং শুরু করুন
এক সময়ে একটি কাজ করুন। মাল্টিটাস্কিং বন্ধ করুন। ৩০-৪৫ মিনিট পুরো ফোকাস দিয়ে কাজ করলে আপনার ব্রেইন ধীরে ধীরে শার্প হবে।

🔥 ডেইলি লার্নিং অভ্যাস গড়ুন
প্রতিদিন নতুন কিছু শিখুন—বই পড়ুন, ভিডিও দেখুন বা নতুন স্কিল প্র্যাকটিস করুন। এতে আপনার ব্রেইন সবসময় সক্রিয় থাকবে।

🔥 নিজেকে চ্যালেঞ্জ দিন
সহজ কাজের মধ্যে আটকে থাকবেন না। প্রতিদিন একটু কঠিন কিছু করার চেষ্টা করুন—এটাই আপনার ব্রেইনকে শক্তিশালী করবে।

👉 "সফল মানুষ জন্মগতভাবে আলাদা নয়, তারা নিজেদের ব্রেইনকে আলাদা করে তোলে।"

নবীনগর উপজেলার বাঁশ বাজারের দয়াময় মিষ্টান্ন ভাণ্ডারের রসমলাই আর মিষ্টি কার কার পছন্দ? চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, এই সাধ...
06/09/2026

নবীনগর উপজেলার বাঁশ বাজারের দয়াময় মিষ্টান্ন ভাণ্ডারের রসমলাই আর মিষ্টি কার কার পছন্দ? চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, এই সাধের মিষ্টি আর দ্বিতীয় কোথাও তৈরি হয় না।

নবীনগরের আঞ্চলিক পরিবার এর প্রধান কিছু বৈশিষ্ট্য সমূহঃ০১. সকলের সহযোগিতার অর্থ অসহায় পরিবারের নিকট শতভাগ নিশ্চয়তার সাথে ...
06/09/2026

নবীনগরের আঞ্চলিক পরিবার এর প্রধান কিছু বৈশিষ্ট্য সমূহঃ

০১. সকলের সহযোগিতার অর্থ অসহায় পরিবারের নিকট শতভাগ নিশ্চয়তার সাথে পৌছে দেয়।

০২. এই পরিবারে সদস্যরা সম্ভব হলে ১০ টাকা দিয়ে অসহায় মানুষকে সাহায্য করে কিন্তু ১ টাকা মেরে খাওয়ার মতো লোভ কারো ভিতরে নাই।

০৩. অসহায় পরিবারের নিকট টাকা হস্তান্তর করার অনুষ্ঠানে ডেকোরেশন করে টাকা নষ্ট না করে, অসহায় পরিবারকে সবসময় ১০ টাকা হলেও বাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। এই জন্যই আঞ্চলিক পরিবারের সদস্যরা অনেক সময় গাছের নিচে দাঁড়িয়েও টাকা হস্তান্তর করে।

০৪. টাকা হস্তান্তর অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুঁটে আসা সদস্যরা ১০০% নিজের পকেটের হালাল টাকা দিয়ে চা-নাস্তা খেয়ে যায়। (এতে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নেই)

০৫. এই পরিবারের সদস্যগণ সমাজের অসহায় মানুষের কল্যাণে কাজ করা ছাড়া তাদের দ্বিতীয় কোনো উদ্দেশ্য নেই।

০৬. এই পরিবারের সদস্যদের মধ্যে ধর্ম-বর্ণ, গোত্র, জাতি-গোষ্ঠীর কোনো ভেদাবেদ নেই। তাদের দৃষ্টিতে সবাই সমান।

০৭. নবীনগর উপজেলার এটাই একমাত্র পরিবার যেখানে নারী-পুরুষের সমান অধিকার।

০৮. সমগ্র বাংলাদেশের মধ্যে এটাই একমাত্র পরিবার যেখানে ছেলে-মেয়ে, বাবা-মা, ভাই-বোন, দাদা-দাদী, নানা-নানী, স্বামী-স্ত্রীসহ সকলেই এক ছাতার নিচে একসাথে আছে। (সকলের মুখে ভালো কথা ছাড়া নেই কোনো অ*শ্লী*ল বাক্য)

০৯. যারা সমাজের অসহায় মানুষের কল্যাণে কাজ করে যায়, এই পরিবারের সদস্যরা তাদেরকে সাধুবাদ জানায়। তারা অন্য কোনো গ্রুপ বা সংগঠনকে নিয়ে সমালোচনা করে অযথা সময় নষ্ট করে না।

১০. নবীনগরের আঞ্চলিক পরিবারের কোনো সদস্যই সেলিব্রিটি হতে চায় না, তারা নিঃস্বার্থভাবে সমাজের অসহায় মানুষের কল্যাণে কাজ করে যেতে চায়।

১ কেজি সাইজের মেঘনার ধলা আইড় মাছ। আপনার এলাকায় এই সাইজের মাছ দাম কত?
05/09/2026

১ কেজি সাইজের মেঘনার ধলা আইড় মাছ। আপনার এলাকায় এই সাইজের মাছ দাম কত?

ভালো কাজ মানুষের চরিত্র ও ব্যক্তিত্বকে সুন্দর করে। ভালো কাজ করলে নিজের মধ্যে আনন্দ ও তৃপ্তি অনুভূত হয়। তাই আসুন আমরা সব...
03/09/2026

ভালো কাজ মানুষের চরিত্র ও ব্যক্তিত্বকে সুন্দর করে। ভালো কাজ করলে নিজের মধ্যে আনন্দ ও তৃপ্তি অনুভূত হয়। তাই আসুন আমরা সবাই মিলে ভাল কাজ করি ও সমাজের অসহায় মানুষের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিই।

আপনার এলাকায় পাঁচমিশালী মাছের প্রতি কেজির দাম কত ?
28/08/2026

আপনার এলাকায় পাঁচমিশালী মাছের প্রতি কেজির দাম কত ?

দুই বন্ধুর মধ্যে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার গুরুত্ব নিয়ে সংলাপ:Asif: আমি শুনেছি যে তুমি সকালে খুব ভোরে ঘুম থেকে ওঠো...
28/08/2026

দুই বন্ধুর মধ্যে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার গুরুত্ব নিয়ে সংলাপ:

Asif: আমি শুনেছি যে তুমি সকালে খুব ভোরে ঘুম থেকে ওঠো এবং বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করো।
Arup: হ্যাঁ। আমি সবসময় সূর্য ওঠার অন্তত এক ঘণ্টা আগে ঘুম থেকে উঠি এবং সকালে হাঁটতে যাই।
Asif: সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার উপকারিতা কী?
Arup: ভোরে ঘুম থেকে ওঠার অনেক সুবিধা আছে। একজন ভোরে ওঠা মানুষ তার দৈনন্দিন কাজ আগে শুরু করতে পারে। যেহেতু একজন ভোরে ওঠা মানুষের কাজ করার জন্য যথেষ্ট সময় থাকে, তাই সে বেশি উপার্জন করতে পারে এবং ধনী হতে পারে।
Asif: ভোরে ওঠা কি স্বাস্থ্যের জন্য ভালো?
Arup: অবশ্যই। যে ব্যক্তি সকালে ভোরে ওঠে, সে কিছু ব্যায়াম করতে পারে এবং খোলা মাঠে সকালের নির্মল বাতাসে হাঁটতে পারে। সকালের বাতাস শরীর ও মন দুটোকেই সতেজ করে।
Asif: আমি এ ব্যাপারে সম্পূর্ণ অজ্ঞ ছিলাম। আমি এখন থেকে সকালে ভোরে ওঠা শুরু করব।
Arup: তুমি যদি ভোরে ওঠার অভ্যাস গড়ে তোলো, তাহলে তুমি এর গুরুত্ব বুঝতে পারবে।
Asif: ধন্যবাদ।
Arup: তোমাকে স্বাগতম।

নদীর টাটকা মাছ ❤️
26/08/2026

নদীর টাটকা মাছ ❤️

নব্বইয়ের দশকে বাংলাদেশ টেলিভিশনের একটি স্কুল বিতর্ক প্রতিযোগিতার মঞ্চে কিশোরী রেবেকা শাফির বুদ্ধিদীপ্ত বক্তব্য ও সাবলীল ...
24/08/2026

নব্বইয়ের দশকে বাংলাদেশ টেলিভিশনের একটি স্কুল বিতর্ক প্রতিযোগিতার মঞ্চে কিশোরী রেবেকা শাফির বুদ্ধিদীপ্ত বক্তব্য ও সাবলীল বাচনভঙ্গি নজর কেড়েছিল। বহু বছর পর সেই বিতর্কের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নতুন করে আলোচনায় আসেন তিনি। ছোটবেলার সেই বিতার্কিকই পরবর্তী সময়ে বিশ্বের শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানে নিজের মেধার স্বাক্ষর রাখেন।

বাংলাদেশে জন্ম ও বেড়ে ওঠা রেবেকার শিক্ষাজীবন ছিল বেশ ব্যতিক্রমী। নিজের পরিচিতিতে তিনি জানিয়েছেন, একই সময়ে বাংলাদেশের SSC ও HSC এবং University of London-এর O/A Levels সম্পন্ন করেন। এরপর উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান যুক্তরাষ্ট্রে।

ক্যালিফোর্নিয়ার বিখ্যাত California Institute of Technology বা Caltech-এ Physics নিয়ে পড়াশোনা করেন তিনি। সেখান থেকে ৪.০০-এর মধ্যে ৪.০০ CGPA নিয়ে স্নাতক সম্পন্ন করেন। এরপর তাঁর গন্তব্য হয় Boston। Pasadena-এর পর ‘snowy Boston’-এ গিয়ে Harvard University থেকে Physics-এ পিএইচডি করেন। তাঁর গবেষণার বিষয় ছিল ব্ল্যাক হোল, বিশেষ করে এর spin বা ঘূর্ণন।

তবে রেবেকার জ্ঞানচর্চার পথ সেখানেই থেমে থাকেনি। পদার্থবিদ্যা ও অ্যাস্ট্রোফিজিক্সের পর তিনি প্রবেশ করেন সম্পূর্ণ ভিন্ন এক গবেষণাক্ষেত্রে। মানুষের মস্তিষ্ক ও জেনেটিক্স হয়ে ওঠে তাঁর নতুন আগ্রহের কেন্দ্র। বর্তমানে যুক্তরাষ্ট্রের National Institute of Mental Health (NIMH)-এ Research Fellow হিসেবে তিনি neuroscience ও human genetics-এর সংযোগস্থলে গবেষণা করছেন। মানুষের মস্তিষ্কের গঠন এবং জিনগত বৈশিষ্ট্যের মধ্যকার সম্পর্কই তাঁর গবেষণার অন্যতম মূল বিষয়।

রেবেকা শাফির পথচলা তাই যেন একের পর এক নতুন জগতের দরজা খুলে দেওয়ার গল্প। বাংলাদেশের বিতর্কের মঞ্চ থেকে Caltech, সেখান থেকে Harvard-এ ব্ল্যাক হোল নিয়ে গবেষণা, আর এখন মানুষের মস্তিষ্ক ও জিনের জটিলতা বোঝার চেষ্টা।

তাঁর গল্পের সবচেয়ে অনুপ্রেরণার জায়গা হয়তো এখানেই। তিনি নিজেকে কোনো একটি বিষয়ের গণ্ডিতে আটকে রাখেননি। বারবার নতুন জ্ঞান, নতুন প্রশ্ন ও নতুন গবেষণার জগতে নিজেকে নিয়ে গেছেন। বিষয় বদলেছে, প্রতিষ্ঠান বদলেছে, গবেষণার ক্ষেত্র বদলেছে; কিন্তু অজানাকে জানার কৌতূহলটি রয়ে গেছে একই।

ছবি এবং তথ্য: পাবলিকিয়ান

নবীনগর উপজেলার ৪টি ঘরহীন পরিবার, আপনাদের সকলের কাছে ৪টি ঘর আবেদন করছেন।নিম্নে আঞ্চলিক গ্রুপের নিদিষ্ট বিকাশ নাম্বারের মা...
24/08/2026

নবীনগর উপজেলার ৪টি ঘরহীন পরিবার, আপনাদের সকলের কাছে ৪টি ঘর আবেদন করছেন।

নিম্নে আঞ্চলিক গ্রুপের নিদিষ্ট বিকাশ নাম্বারের মাধ্যমে টাকা পাঠিয়ে আমাদেরকে পিন কোড নম্বর দিয়ে অবগত করবেন.
(ব্যাংক একাউন্ট : 1074157580001, Brac Bank
Nabinagar , Brahman-Baria )
( 01911853876 বিকাশ পার্সোনাল )
( 01818081434 নগদ ও পার্সোনাল বিকাশ )
১/ নাম: রিয়াদ মিয়া . গ্রাম: পুরান শ্রীরামপুর পশ্চিম পাড়া ৮নং ওয়ার্ড , ইউনিয়ন : শ্রীরামপুর .
২/ নাম: রহিমা বেগম , স্বামী মৃত্যু : মান্নান মেম্বার, গ্রাম : লহরী মুন্সি বাড়ি , ইউনিয়ন : রছুল্লাবাদ .
৩/ নাম: আরিফ মিয়া শারিরীক প্রতিবন্ধী , গ্রাম : বানিয়াচং , ইউনিয়ন : শ্যামগ্রাম .
৪/ নাম: রিপন মিয়া, পিতা: জাহের মিয়া, গ্রাম : ভোলাচং চৌধুরী পাড়া , নবীনগর পৌরসভা .
উল্লেখ্য যে , সকল সমাজকর্মী মানবিক ভাইদের সার্বিক সহযোগিতা আমাদের একান্ত কাম্য .
কালেকশনের অবস্থা ভালো হলে এই ৪টি ঘরের সাথে, ঘরের সংখ্যা ও বাড়ানো হবে ইনশাআল্লাহ, তাই সকলের সার্বিক আর্থিক সহযোগিতা একান্ত কাম্য।

Address

Nabinagar Thana Gate, Brahmanbaria
Nabinagar
3400

Alerts

Be the first to know and let us send you an email when নবীনগরের আঞ্চলিক কথা - মানুষের কল্যাণে posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category