নারায়ণপুর, নাগেশ্বরী, কুড়িগ্রাম

নারায়ণপুর, নাগেশ্বরী, কুড়িগ্রাম An village area.

নারায়মপুরে পূর্নাঙ্গ পুলিশ ফাঁড়ির দাবী এমপি মহোদয়ের।
10/09/2026

নারায়মপুরে পূর্নাঙ্গ পুলিশ ফাঁড়ির দাবী এমপি মহোদয়ের।

************* বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ *************নিচে সংযুক্ত মানচিত্রে দেখা যাচ্ছে ইতিমধ্যে বাংলাদেশের ৫ টি জেলা ...
14/08/2025

************* বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ *************

নিচে সংযুক্ত মানচিত্রে দেখা যাচ্ছে ইতিমধ্যে বাংলাদেশের ৫ টি জেলা বন্যা কবলিত হয়েছে ও ১০ জেলার নদীর পানি বন্যা বিপদসীমার কাছা-কাছি উচ্চতা দিয়ে প্রবাহিত হচ্ছে। বাংলাদেশ সরকারের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আজ ১৪ ই আগষ্ট নিম্নোক্ত বন্যা সতর্কবার্তা জারি করেছে।

"তিস্তা, ধরলা ও দুধকুমার নদীসমূহের পানি সমতল আগামী ১২ ঘণ্টা বৃদ্ধি পেতে পারে এবং তিস্তা ও দুধকুমার নদীসমূহের পানি সমতল বিপদসীমার (Danger Level) উপরে প্রবাহ অব্যাহত থাকতে পারে; এই সময়ে লালমনিরহাট, নীলফামারি, রংপুর, কুড়িগ্রাম জেলার উক্ত নদীসংলগ্ন নিম্নাঞ্চলসমূহ প্লাবিত হতে পারে।

পদ্মা নদীর পানি সমতল আগামী ০৩ দিন বৃদ্ধি পেতে পারে এবং সতর্কসীমায় (Warning level) প্রবাহিত হতে পারে। এই সময়ে রাজবাড়ী, ফরিদপুর, পাবনা, মানিকগঞ্জ, শরিয়তপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ ও ঢাকা জেলার উক্ত নদীসংলগ্ন নিম্নাঞ্চলসমূহ সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীসমূহের পানি সমতল আগামী ০৩ দিন বৃদ্ধি পেতে পারে ও সতর্কসীমায় (Warning level) প্রবাহিত হতে পারে

আগামী ২৪ ঘণ্টায় সোমেশ্বরী, ভুগাই ও কংস নদীসমূহের পানি সমতল সতর্কসীমায় (Warning level) প্রবাহিত হতে পারে।"

নারায়ণপুর বাজার প্রিমিয়ার লীগ (NBPL-2025)-এর ফাইনাল ম্যচের আগের রাতে দুষ্কৃতিকারীদের কাজ।মেইন পিচ কেটে ফেলা হয়েছে।🙁
25/06/2025

নারায়ণপুর বাজার প্রিমিয়ার লীগ (NBPL-2025)-এর ফাইনাল ম্যচের আগের রাতে দুষ্কৃতিকারীদের কাজ।
মেইন পিচ কেটে ফেলা হয়েছে।🙁

নারায়ণপুর, নাগেশ্বরী, কুড়িগ্রাম পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক। تقبل الله منا ومن...
30/03/2025

নারায়ণপুর, নাগেশ্বরী, কুড়িগ্রাম পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক।

تقبل الله منا ومنكم صالح الأعمال وغفر الله لنا ولكم

ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির তারিখ।
06/03/2025

ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির তারিখ।

একটি শোক সংবাদ। ঢাকডহর এছাহাকিয়া দাখিল মাদ্রাসার  সাবেক ইবতেদায়ী মৌলভী শিক্ষক মিরকামারী নিবাসী মাওলানা মোঃ শামছুল হক (অত...
24/01/2025

একটি শোক সংবাদ।
ঢাকডহর এছাহাকিয়া দাখিল মাদ্রাসার সাবেক ইবতেদায়ী মৌলভী শিক্ষক মিরকামারী নিবাসী মাওলানা মোঃ শামছুল হক (অত্র মাদ্রাসার সাবেক সুপার মাওলানা মজহারুল হক রহঃ এর ভাই) গত রাত ১ঃ৫৫ মিনিটে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুরের জানাযা আজ সকাল ১১ঃ৩০ মিনিটে মিরকামারী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। সকল মুসলমানকে অত্র জানাযায় উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হলো। আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে নিন, পরিবারবর্গকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন, আমীন।

14/10/2024

নারায়নপুর আর যাত্রাপুর নিয়ে বিবিসি বাংলার প্রতিবেদন। দেখতে পারেন আমাদের নারায়নপুরকে।

14/06/2024

নারায়নপুরের সামাজিক অবক্ষয় ও প্রেক্ষিতঃ

بسم اللّه الرحمن الرحيم, الحمد للّه رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، نبيّنا محمد وعلى آله وصحبه أجمعين، ومن تبعهم بإحسان إلى يوم الدين.

বাংলাদেশ গণতান্ত্রিক দেশ। সংবিধান অনুযায়ী প্রত্যেক নাগরিক তার পূর্ণ স্বাধীনতা ভোগ করতে পারে। তবে সেই স্বাধীনতার দোহাই দিয়ে যদি অন্যকারো ধর্মীয় ও সামাজিক মূল্যবোধে আঘাত করা হয় তাহলে তা নিয়ে কথা বলার অধিকারও সংবিধান দেয়। গতবছর ফেসবুকে একটা পোস্ট চোখে পড়েছিলো কুলামুয়া কালারচরে একটা তথাকথিত জয়গুরু গ্রুপের খানকাহ নিয়ে। পরে জানতে পারলাম এলাকার কিছু যুবক ও বয়স্করা মিলে সেখানে ধর্ম পালনের নামে গান-বাজনা করে তামাকপাতা খায় এটাই নাকি তাদের ধর্মীয় জীবন। তার কিছুদিন পরে গত ইদুল ফিতরের পরে নারায়নপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের নামে নামাজের সময়েও উচ্চস্বরে গান-বাজনা চালানোয় মসজিদে নামাজ আদায় করতে অসুবিধা হচ্ছিলো। সাম্প্রতিক সময়ে আরেকটা ফেসবুক পোস্টে দেখলাম একদল লোক দোকানে গিটার বাজিয়ে নাচের মাধ্যমে আল্লাহ নামের জিকির করা হচ্ছে (নাউজুবিল্লাহ)। এসব কার্যকালাপ যদি কেউ ব্যক্তিগতভাবে করতো তাহলে কিছু বলার থাকতো না, কিন্তু এসব কাজ করে সেগুলো প্রচার করে নানাভাবে সমাজে এর প্রভাব বিস্তারের চেষ্টা করা হচ্ছে যা একজন মুসলিম হিসেবে মেনে নেয়া যায়না। এছাড়া প্রায়ই নানারকম মাদক সেবনসহ বিভিন্ন ধরনের অনৈতিক ও অনৈসলামিক কাজের কথা শোনা যায়। যেসব অনৈতিক কার্যকলাপ আজ থেকে ১০/১৫ বছর আগের নারায়নপুর ইউনিয়নে দেখা যেতো না । সহীহ বুখারী ও মুসলিমে বর্ণিত হাদীসে রাসুলুল্লাহ সাঃ বলেন আল্লাহ তা‘আলা মানুষদের থেকে জোর করে ইলম ছিনিয়ে নেবেন না; বরং আলিমদের উঠিয়ে নেওয়ার মাধ্যমেই ইলম উঠিয়ে নেবেন। অতঃপর যখন কোনো আলিম বাকী থাকবে না তখন লোকেরা জাহিলদেরই নেতা হিসেবে গ্রহণ করবে। অতঃপর তাদের কাছে মাসআলা জিজ্ঞেস করা হবে, তারা না জেনেই ফাতওয়া দিবে। ফলে তারা নিজেরাও গোমরাহ হবে, আর অপরকেও গোমরাহ করবে। রাসুলুল্লাহ সাঃ যেন আমাদের নারায়নপুরের বর্তমান অবস্থার কথাই হাদীসে বর্ণনা করেছেন। বিগত বছরগুলোতে নারায়নপুরে মৌলভী ওমর আলী, মাওলানা মোজাহার আলী, মাওলানা ইদ্রিছ আলী, মাওলানা হানিফ উদ্দিনসহ একদল মুহাক্কিক আলিম সমাজ ছিলেন ও তাদের সাথে এলাকার মুরুব্বী সমাজ ছিলেন এবং তাঁরা দ্বীনের ব্যাপারে আপোষহীন ছিলেন। এলাকায় কোনো অনৈতিক কাজ হলেই তাঁরা প্রতিবাদ করতেন, মানুষকে দ্বীনের নসিহত করতেন, যার ফলে তৎকালীন সময়ে এলাকায় সামাজিক শান্তি, নিরাপত্তা ও নৈতিকতা বিদ্যমান ছিলো। তারপরে ধীরে ধীরে এলাকার সেইসব নক্ষত্রগুলো হারিয়ে যেতে লাগলো। বেশিরভাগই মৃত্যুবরণ করেছেন। যে দু’একজন আছেন তাঁরাও একা হয়ে গেছেন , বয়সের ভারে ন্যুব্জ হয়ে গেছেন। তাদের পরে নারায়নপুরে আলিম সমাজ ও দ্বীনি মুহাব্বাত লালনকারী মুরুব্বীদের এক বিশাল শূন্যতা তৈরি হয়েছে। এই আলিম শূন্য সমাজে কিছু মানুষ জাহিলদের পীর হিসেবে গ্রহণ করেছে সেই সুবাদে সেই জাহিল শয়তানরা ও তাদের অনুসারীরা বেশ পাকাপোক্ত জায়গা তৈরি করেছে। যদিওবা এখন বেশ কিছু তরুন দ্বীনি বিষয়ে পড়াশোনা করছেন, কিন্তু সেসব তরুন আলেমরা প্রায় সবাই কেউ পড়াশোনা কেউ চাকরির সুবাদে এলাকার বাইরে থাকেন। আগের মত মসজিদ ভিত্তিক তাবলিগ জাম'আতের প্রচলনও নেই। এলাকার মসজিদ ভিত্তিক তাবলীগ জামা'আতের মুরুব্বীরাও কেউ মৃত আবার কেউ বয়সের ভারে ন্যুব্জ। কাজেই এলাকায় সামাজিক অবক্ষয়, অনৈতিক কাজ বেড়েই চলেছে । এভাবে চলতে থাকলে নারায়নপুরের বাসিন্দাদের ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে যাবে। এর পরিণতি কি হবে তা কেউ জানেনা। অবস্থার প্রেক্ষিতে মনে হচ্ছে এই দুরাবস্থার সহসাই অবসান হচ্ছেনা। এই অবস্থায় করণীয় কী হতে পারে? দোয়া করা ছাড়া আর কি কোনো উপায় নেই?

Post Credit: Shah Wali Ullah

অভিনন্দন নারায়নপুরের আলোকিত সন্তান...৫ম গণবিজ্ঞপ্তিতে প্রভাষক পদে সুপারিশ প্রাপ্ত। ০১. শাহ ওয়ালী উল্লাহ,  পিতা: মাওলানা ...
11/06/2024

অভিনন্দন নারায়নপুরের আলোকিত সন্তান...
৫ম গণবিজ্ঞপ্তিতে প্রভাষক পদে সুপারিশ প্রাপ্ত।

০১. শাহ ওয়ালী উল্লাহ, পিতা: মাওলানা ইদ্রিছ আলী
প্রভাষক ( হাদীস), নাগেশ্বরী কামিল মাদ্রাসা, নাগেশ্বরী, কুড়িগ্রাম।

০২. আব্দুর রহিম, পিতা: আজির উদ্দিন ব্যাপারী, প্রভাষক ( আরবি), সুখদেব ফাযিল মাদ্রাসা, রাজারহাট, কুড়িগ্রাম।

নারায়ণপুর, নাগেশ্বরী, কুড়িগ্রাম এর পক্ষ থেকে তাঁদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা রইলো ❤️

Address

নারায়ণপু, নাগেশ্বরী
Nageswari
5600

Alerts

Be the first to know and let us send you an email when নারায়ণপুর, নাগেশ্বরী, কুড়িগ্রাম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share