Sadat's sonography

Call Directions Contact the organization

Sadat's sonography In search of excellence in the field of sonography. we believe in evolving a new dawn in diagnosis

16/06/2025

🌸 কৈশোরে অতিরিক্ত মাসিক রক্তপাত (Puberty Menorrhagia): সচেতন হন, ভয় নয়, সমাধান সম্ভব! 🌸

আপনার কিশোরী মেয়েটি কি মাসে একাধিকবার, বা বেশিদিন ধরে রক্তপাতের সমস্যায় ভুগছে? এটি খুব সাধারণ সমস্যা হলেও, সময়মতো চিকিৎসা না নিলে হতে পারে রক্তশূন্যতা ও অন্যান্য জটিলতা।

📌 এই লক্ষণগুলো খেয়াল করুন:

৭ দিনের বেশি রক্তপাত

প্রতি ২-৩ ঘণ্টায় প্যাড বদলানো লাগছে

দুর্বলতা, মাথা ঘোরা, শ্বাস নিতে কষ্ট

👨‍⚕️ আমরা আছি আপনার পাশে আমি, ডা. নাজমুস সাদাত (MBBS, Postgraduate Diploma in Medical Ultrasound) এবং আমার সহকর্মী অভিজ্ঞ গাইনোকোলজিস্টরা, আপনাদের যেকোনো প্রশ্ন বা সমস্যায় সাহায্য করতে প্রস্তুত।

✅ আপনি আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন – লজ্জা নয়, সচেতনতাই সমাধান! 👉 সময়মত চিকিৎসা, পুষ্টিকর খাবার, এবং মেয়েদের সাথে খোলামেলা আলোচনা—এই তিনটি জিনিসই পারে আগেই সমস্যা চিহ্নিত করতে।

📞 যোগাযোগ: Rahaman diagnostic and consultation(01833226206)

🙏 আসুন, সচেতনতা ছড়িয়ে দিই। আপনার একটি শেয়ারে পৌঁছাতে পারে একজন মায়ের, একজন কিশোরীর কাছে জীবন বদলে দেওয়ার বার্তা।

#মেয়েদেরস্বাস্থ্য #সচেতনতা #গাইনোকেয়ার

12/04/2025

১. ভুলঃ কোমর ব্যথা মানে কিডনি রোগ!
নির্ভুলঃ কিডনি রোগে প্রস্রাব কমে যায়, খাওয়ার রুচি কমে যায়, বমি বমি লাগে, মুখ ফুলে যায়!

২. ভুলঃ ঘন ঘন প্রস্রাব মানেই ডায়াবেটিস বা বহুমূত্র রোগ!!
নির্ভুলঃ ডায়াবেটিস হলে প্রথম অনুভূতি হল- এতো খেলাম, তবুও কেন শক্তি পাইনা, এছাড়া ওজন কমে যায়, মুখে দুর্গন্ধ হয়, ঘা শুকাতে চায়না!

৩. ভুলঃ ঘাড়ে ব্যথা মানেই প্রেসার!
নির্ভুলঃ প্রেসার বাড়লে বেশিরভাগ ক্ষেত্রে কোন উপসর্গ পাওয়া যায় না! একটু অস্বস্তিকর অনুভুতি হয় মাত্র।

৪. ভুলঃ বুকের বামে ব্যথা মানে হার্টের রোগ!
নির্ভুলঃ হার্টের রোগে সাধারণত বুকে ব্যথা হয় না। হলেও বামে নয়তো বুকের মাঝখানে ব্যথা হয়... হার্টের সমস্যায় সাধারণত বুকের মাঝখানে চাপ চাপ অনুভূতি হয়, মনে হয় বুকের মাঝখানটা যেন কেউ শক্ত করে ধরে আছে!!

৫. ভুলঃ মিষ্টি খেলেই ডায়াবেটিস হয়।
নির্ভুলঃ ডায়াবেটিস হরমোনাল অসুখ। অগ্ন্যাশয় ঠিকমত কাজ না করলে ডায়াবেটিস হয়। তাই মিষ্টি খাওয়ার সাথে এই রোগ হবার সম্পর্ক নেই। কিন্তু ডায়াবেটিস হয়ে গেলে মিষ্টি খেতে হয় না।

৬. ভুলঃ প্রেগন্যান্সিতে বেশি পানি খেলে পায়ে পানি আসে।
নির্ভুলঃ প্রেগন্যান্সিতে প্রোটিন কম খেয়ে, কার্বোহাইড্রেট বেশি খেলে পায়ে পানি আসে। তাই প্রোটিন বেশি বেশি খেতে হয়।

৭. ভুলঃ এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করাকালীন বেবির (৬মাসের আগে পানিও খাওয়ানো যায় না একারণে) ডায়রিয়া হলে, মা স্যালাইন খেলেই বেবিরও চাহিদা পূরণ হয়ে যায়।
নির্ভুলঃ মা খেলেই বাচ্চার চাহিদা পূরণ হয় না... বেবিকেও স্যালাইন খাওয়াতে হয়।

৮. ভুলঃ দাঁত তুললে চোখের আর ব্রেইনের ক্ষতি হয়।
নির্ভুলঃ দাঁত তোলার সাথে চোখের আর ব্রেইনের কোনো সম্পর্ক নেই। দাঁত, চোখ, মাথার নার্ভ সাপ্লাই সম্পূর্ণ আলাদা।

৯. ভুলঃ মাস্টারবেশন করলে চোখের জ্যোতি কমে যায়!
নির্ভুলঃ ভিটামিন এ জাতীয় খাবার না খেলে চোখের জ্যোতি কমে যায়।

১০. টক/ ডিম/ দুধ খেলে ঘা দেরীতে শুকায়।
নির্ভুলঃ টক/ ডিমের সাদা অংশ/ দুধ খেলে ঘা তাড়াতাড়ি শুকায়।

১১. ভুলঃ অস্বাভাবিক আচরন, ভাংচুর, পাগলামি মানেই জ্বিন ভুতে ধরা!!!
নির্ভুলঃ এটা বাইপোলার ডিসঅর্ডার, সিজোফ্রেনিয়া, হ্যালুসিনেশন।

18/02/2025

কিছু অপ্রীতিকর শব্দ ব্যবহার করার জন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি।

আজ সকালে হাস্পাতালে যাওয়ার পর আল্ট্রাসনোগ্রাম শুরু করলাম। প্রথম রোগীর কাজ ভালভাবেই সম্পন্ন হলো। দ্বিতীয় রোগী স্বাভাবিকভাবেই দিব্যি অপেক্ষমান। এতটাই স্বাভাবিক যে তাকে দেখে বুঝার উপায় নেই যে সে রোগী।
তার ডাক পড়লো। রুমে ঢুকার পর তাকে বিছানা দেখিয়ে দিয়ে পিছন থেকে দেখে আমার সাহায্যকারী মেয়েটি একরকম চিৎকার করে বলে উঠলো
- একি!!! আপনার বোরখা এত ভিজা কেন?
- আমার বাচ্চা নষ্ট হয়েছে। তাই একটু ব্লিডিং হচ্ছে।
-কিন্তু এভাবে তো আপনাকে শোয়ানো যাবে না। আপনি প্যাড পড়ে আাসুন।
-কিন্তু এখন তো পড়া যাবে না।

এবার আমি ঘুরে তাকালাম। বললাম

- প্যাড পড়া যাবে না কেন? না পড়লে তো এখানে আর কাজ করা যাবে না।আপনি একটু ফ্রেশ হয়ে আসুন।
- কিন্তু আমার তো পুরো পড়ে যায় নি
- কয় মাস??
- দুই মাস। শিওর না।
- ওহ তাহলে তো খুব সমস্যা হওয়ার কথা না। নতুন একটা প্যাড পড়ে আসলে ভাল হয়
- তাইলে বাচ্চা কি করব!!??

আমি বোকার মত রোগীর দিকে তাকিয়ে উনার প্রশ্ন বুঝার চেষ্টা করছি। 🤔🤔🤔🤔

- বাচ্চা তো নষ্ট হয়ে গেছে তাইলে আর কি করবেন!!
-- না... বাচ্চা তো পলিথিন এ!!
--What!!!! 😳😳😳😳 এটা কেমন কথা! পলিথিন এ করে নিয়ে আসছেন কেন???
- নিয়ে আসি নাই। এখনও ঝুলতেছে তাই পলিথিন দিয়ে বেধে রাখছি। ফুল এর সাথে নাড়ি দিয়ে ঝুলানো ফুল পড়ে নাই।
এইবার আমার মাথা ঘুরানো শুরু হইলো। রশিদ এ লিখা Referred by - Self. মানে রোগী কোন ডাক্তার না দেখিয়ে নিজের বুদ্ধিতেই আল্ট্রাসনোগ্রাম করতে চলে আসছে!! 😳😳😳 তাও এমন অবস্থায়!!!
দ্রুত রোগীর লোক ডাকলাম। এক মহিলা ঢুকলো। বললাম ডাক্তার না দেখিয়ে এই অবস্থায় আল্ট্রা করতে আসছেন কেন?
- আপনি আল্ট্রা করে বলে দেন "টান দিব না কাটবো"
--Doctor shocked!!!! 😳😳😳🥺🥺🥺

এরপর তাকে যথাযথ চিকিৎসা দেয়ার ব্যবস্থা করা হয়েছে। এবার আসল কথায় আসি। অনেকেই আল্ট্রাসনোগ্রাম কে শপিং করার মত মনে করেন। মন চাইলো একটু করে আসি। এটা একটা ইনভেস্টিগেশন মানে টেস্ট। রক্ত পরীক্ষা যেমন কখন কোনটা প্রয়োজন আপনি বুঝবেন না বা রিপোর্ট দেখলে ভালমন্দ বুঝবেন না তেমনি আল্ট্রাসনোগ্রাম ও একই। এটা কখন প্রয়োজন সেটা একজন ডাক্তার এর কাছে থেকে আগে জানতে হবে। আজকের রোগী যিনি এটাও জানতেন না যে তিনি কত মাসের গর্ভবতী অতিরিক্ত রক্তপাতের কারণে মারাও যেতে পারতেন। কিন্তু তিনি কোন ডাক্তার এর কাছে আগে যাওয়ার প্রয়োজন বোধ করেন নি। হয়তো ভেবেছে আল্ট্রা করতে গেলে তো আল্ট্রার সাথে ফ্রী তে একজন ডাক্তার পাওয়াই যাবে। উনার কাছ থেকে শুনে নিব। সচেতনতা জরুরী। আজকে একটা জীবন যদি বিপদাপন্ন হত এটার দায় কে নিত????
👉 Follow Channel H1 to get more update
~Sharmin Sultana Keya

27/07/2023

জনগন ও মিডিয়া এবার কি লিখবেন? মূল্য দিতে হয় সাধারন মানুষের 😥।

"এক লেবার পেইনের রোগী যার প্রিভিয়াস ওয়ান সিএস ছিল সে মারা গেলো ইমার্জেন্সী সিজার করার অভাবে। প্রিভিয়াস সিজার সাথে লেবার পেইন থাকার কারনে প্রাইভেট কোন ক্লিনিকই সিজার করতে চায়নি। আর দূরের মেডিকেল কলেজেও নেওয়ার সময় ছিলোনা। ফলাফল ইউটেরাস রাপচার( জরায়ু ছিড়ে) হয়ে মা এবং বাচ্চা দুজনেই মারা গেলো"।

চিকিৎসা ছাড়া মারা গেছে তাই কেউ জেলেও যায়নি, কোনো নিউজও হয়নি, কিন্তু একই রোগীকে যদি ডাক্তার বাঁচানোর চেষ্টা করেও মারা যেত, তাহলে আজ কত কত ভুল চিকিৎসা বলে নিউজ হত, প্রাইভেট ক্লিনিক এ এই রিস্ক নিয়ে কাজ না করার জন্যে রোগী,সাংবাদিক এরাই দায়ী।

রিস্কি পেশায় রিস্ক নেবার পর ফলাফল একটু অন্যদিকে গেলেই যদি ডাক্তার পেটান, মামলা দেন, ভুল চিকিৎসা হিসাবে নিউজ করেন, জেলে ভরে দেন - তাহলে সামনে এরকম অহরহই দেখবেন।
কেউ আর রিস্ক নিয়ে কাজই করবে না।

---
কালেক্টেড ফ্রম: ডা. আমিনুল ইসলাম জুয়েল

Maasha Allah!His forehead! His eyes! His lips!The smile at his expectant mom's face- just made my day!looked like he was...
30/10/2021

Maasha Allah!
His forehead!
His eyes!
His lips!
The smile at his expectant mom's face- just made my day!
looked like he was just posing for the camera to be clicked like this in his intrauterine sonoshoot! He is just 26wks of age in his intrauterine life but so smart so early!Subhanallah! What a beautiful creation!
Captured : 30/10/2021 at about 6:09pm
Place: Rahaman diagnostic centre (sebasrom road,naogaon sadar)
Instrument used: Samsung medison x7 colour Doppler machine.
Captured by: Dr. MD. Nazmus sadat(MBBS,Diploma in medical ultrasound)
Stay blessed everybody!

Address

Hospital Road Naogaon Sadar Naogaon
Naogaon

Telephone

+8801833226206

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sadat's sonography posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Sadat's sonography:

Shortcuts

Share