31/07/2026
বন্দর থানা পুলিশ কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ০৬ জন সদস্যসহ বিভিন্ন মামলায় মোট ১৩ জন আসামি গ্রেফতার।...........................................................................
নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের সঠিক দিক-নির্দেশনায় এবং বন্দর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ জামাল উদ্দিন এর প্রত্যক্ষ নেতৃত্বে ৩০ জুলাই ২০২৬ খ্রিঃ নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যদের গ্রেফতার ও ওয়ারেন্ট তামিল করতে বিশেষ অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে এসআই (নিঃ)/ মোঃ আবদুল আলীম সঙ্গীয় অফিসার এসআই (নিঃ)/মধুসূদন পান্ডে, এসআই (নিঃ)/ফরহাদ হোসেন, এসআই (নিঃ)/মোহাম্মদ রাজিব হোসেন তালুকদার, এসআই (নিঃ)/লুৎফর রহমান ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে ৩০ জুলাই, ২০২৬ খ্রিঃ রাত ২১.০০ ঘটিকা হতে রাত ১২.০০ ঘটিকা পর্যন্ত বন্দর থানাধীন বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে ১। মোঃ উজ্জল হোসেন (৩২), নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সংগঠক, পিতা- হাজী শরীফ হেসেন, মাতা-ময়না বেগম, সাং- ৮৭নং এসআই রোড নবীগঞ্জ ইসলামাবাদ, ২৪ নং ওয়ার্ড; ২। তাজুল ইসলাম জিতু (২৯), নারায়ণগঞ্জ জেলা ছাত্রলগীগের সদস্য, পিতা- মনির হোসেন, সাং-একরামপুর ইস্পাহানী; ৩। মেজবাহ উদ্দিন (৪০), যুবলীগ সদস্য, পিতা-আব্দুল কাদির ডিলার, মাতা-মৃত মাহমুদা বেগম, সাং-পিচ কামতাল; ৪। মোঃ টিপন (৪৬), আওয়ামীলীগ কর্মী, পিতা-সাদেক আলী, মাতা- ফাতেমা বেগম, সাং-মাহমুদনগর, সরদার বাড়ী; ৫। আব্দুর রব (৫৬), পিতা-মৃত সৈয়দ আলী বেপারী, সাং-উত্তর রূপালী; ৬। মনির হোসেন (৫৫), আওয়ামীলীগ কর্মী, পিতা-আব্দুল কাদির ডিলার, মাতা-মৃত মাহমুদা বেগম, সাং-পিচ কামতাল, থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জ‘দের গ্রেফতার করা হয়। বন্দর থানার এসআই (নিঃ)/ ইয়াছিন আরাফাত সঙ্গীয় ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে ৩০ জুলাই, ২০২৬ খ্রিঃ দিবাগত রাত আনুমানিক ০৩.৩০ ঘটিকার সময় বন্দর থানাধীন মদনপুর এলাকা হতে ৭। আল আমিন ওরফে সাগর (৩২), পিতা-এখলাছ মিয়া, মাতা- ফিরোজা বেগম, সাং- উত্তর লক্ষনখোলা মুন্সী বাড়ী, ২৫নং ওয়ার্ড, থানা- বন্দর, জেলা-নারায়ণগঞ্জ‘কে গ্রেফতার করে এবং এসআই (নিঃ)/মোঃ মেহেদী হাসান সঙ্গীয় ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে ৩১ জুলাই, ২০২৬ খ্রিঃ ভোর অনুমান ০৫.৪০ ঘটিকার সময় বন্দর থানাধীন নয়ামাটি এলাকা হতে ৮। ওয়াদুত মোল্লা (৫২), পিতা- মৃত শুক্কুর মাহমুদ, মাতা- রাশিদা বেগম, সাং-নয়ামাটি ধামগড়, ডাকঘর-০১নং ডি সি মিলস, থানা-বন্দর, জেলা- নারায়নগঞ্জকে গ্রেফতার করে। এছাড়া এএসআই (নিঃ)/মোঃ এখলাছ উদ্দিন সঙ্গীয় ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে ৩১ জুলাই, ২০২৬ খ্রিঃ সকাল অনুমান ১০.৩০ ঘটিকার সময় বন্দর থানাধীন ফরাজীকান্দা মোড় হতে ৯। মোঃ মেহেদী হাসান ইমুন (৩০), পিতা-মৃত বাদল মিয়া, মাতা-ফিরোজা বেগম, সাং-মাহমুদনগর, থানা-বন্দর, জেলা- নারায়ণগঞ্জ; ১০। মোঃ সাকিব (১৯), পিতা- আঃ হাই, মাতা- সুফিয়া বেগম, সাং-মাহমুদনগর, থানা-বন্দর, জেলা- নারায়ণগঞ্জ; ১১। আনোয়ার হোসেন (৫৫), পিতা- মৃত জসিম মিয়া, মাতা-শামসুন্নাহার, সাং-রামনগর, থানা-বন্দর, জেলা- নারায়ণগঞ্জ; ১২। ফয়সাল (২৫), পিতা-মনোয়ার হোসেন, মাতা- পিয়ারা বেগম, সাং-রামনগর, থানা-বন্দর, জেলা- নারায়ণগঞ্জ এবং ১৩। ফারুক, পিতা-বাদল মিয়া, সাং-সোনাচরা, ধামগড়, পোঃ-ডিসি মিলস, উপজেলা/থানা- বন্দর, জেলা-নারায়ণগঞ্জ‘দের গ্রেফতার করে। বন্দর থানা পুলিশ কর্তৃক গ্রেফতারকৃত সর্বমোট ১৩ (তেরো) জন আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ পূর্বক আসামীদের‘কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।