08/07/2026
কুঁড়েঘর সংগঠনের উদ্যোগে "প্রজন্মের চোখে রসুলপুর" অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল আমাদের প্রিয় রসুলপুরের ইতিহাস, ঐতিহ্য ও স্মৃতিগুলো ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করা। সেই ধারাবাহিক আয়োজনের প্রথম পর্বের অতিথি ছিলেন আমাদের সবার শ্রদ্ধেয় আব্দুল ওহাব শিকদার কাকা।
কিছুদিন আগে তিনি মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমাদের ছেড়ে চলে গেছেন। তাঁর শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়। তবে তাঁর মুখে শোনা রসুলপুরের ইতিহাস, স্মৃতিচারণ ও মূল্যবান কথাগুলো এই আয়োজনের মাধ্যমে আমাদের মাঝে চিরদিন বেঁচে থাকবে।
আজকের এই ভিডিওটি শুধু একটি সাক্ষাৎকার নয়; এটি আমাদের গ্রামের ইতিহাসের একটি মূল্যবান দলিল, যা আগামী প্রজন্মকে তাদের শিকড় চিনতে সাহায্য করবে।
মহান আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন এবং তাঁর পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দান করুন। আমিন।
আপনাদের সকলের কাছে অনুরোধ, ভিডিওটি দেখুন, শেয়ার করুন এবং আমাদের ইতিহাস সংরক্ষণের এই উদ্যোগে পাশে থাকুন।
পুরো এপিসোড টি ইউটিউবে দেখতে ক্লিক করুন- https://youtu.be/odldseMVWGc?si=X8dLWfY2u3p5hRTU