City Jamaat Narayanganj

Website

City Jamaat Narayanganj Official page of Reputed Political Party in Bangladesh.
Bangladesh Jamaat E Islami Narayanganj City

📢 জাতীয় ঐক্যের স্বার্থে জুলাই সনদ ও গণরায় মেনে নেওয়ার আহ্বান জানালেন মাওলানা আবদুল জব্বারনারায়ণগঞ্জ | ১৯ নভেম্বর ২০২...
19/11/2026

📢 জাতীয় ঐক্যের স্বার্থে জুলাই সনদ ও গণরায় মেনে নেওয়ার আহ্বান জানালেন মাওলানা আবদুল জব্বার

নারায়ণগঞ্জ | ১৯ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার

জাতীয় ঐক্য সুদৃঢ় করতে জুলাই সনদ ও গণরায় মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমির মাওলানা আবদুল জব্বার।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বাদ মাগরিব নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া মোড়ে আওয়ামী লীগের কথিত নৈরাজ্য, সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে অনুষ্ঠিত এ কর্মসূচিতে মাওলানা আবদুল জব্বার বলেন, দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে জননিরাপত্তা ও স্থিতিশীলতা বিঘ্নিত করার চেষ্টা চলছে। ছাত্র-শ্রমিকসহ সাধারণ মানুষের হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে তিনি বলেন, দেশের জনগণ আর কোনোভাবেই সন্ত্রাস ও নৈরাজ্য মেনে নেবে না।

তিনি আরও বলেন, জনগণের ঐক্য অটুট থাকলে কোনো সন্ত্রাসী শক্তি এ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে পারবে না।

বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জুলাই সনদের ভিত্তিতে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা এবং গণরায়ের প্রতিফলন ঘটানো জরুরি। ক্ষমতাকেন্দ্রিক রাজনীতি ও রাজনৈতিক ষড়যন্ত্রের কারণে জাতীয় ঐক্যের পথে যেন কোনো বাধা সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বিএনপি ও দলটির শীর্ষ নেতৃত্বের উদ্দেশে তিনি বলেন, “শুধু সংসদে জাতীয় ঐক্যের ঘোষণা দিলেই চলবে না; বিরোধী রাজনৈতিক দলগুলোর ওপর অন্যায়-অবিচার বন্ধ করে বাস্তবে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে হবে।”

তিনি দেশের সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়ন এবং জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

সমাবেশে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হোক, গণরায়ের প্রতিফলন ঘটুক, জুলাই সনদ বাস্তবায়িত হোক।

#জুলাই_সনদ #জাতীয়_ঐক্য #গণরায় #মাওলানা_আবদুল_জব্বার #বাংলাদেশ_জামায়াতে_ইসলামী #নারায়ণগঞ্জ_মহানগরী #বিক্ষোভ_মিছিল

Bangladesh Islami Chhatrashibir Jamaat Adamjeenagar, Narayanganj City Abdul Zabbar Bangladesh Jamaat-e-Islami News Narayanganj City City Jamaat Narayanganj Jamaat Shiddirganj Thana 4No Ward Bji Media Cell,Ncc Jamaat Shiddirganj Media Wing Jamaat 6 No Ward,Ncc

🌿 জলাবদ্ধতা নিরসনে অপেক্ষা নয়, কাজের উদ্যোগ!নিজ উদ্যোগে খাল খনন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করলেন মেয়র প্রার...
18/11/2026

🌿 জলাবদ্ধতা নিরসনে অপেক্ষা নয়, কাজের উদ্যোগ!

নিজ উদ্যোগে খাল খনন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করলেন মেয়র প্রার্থী মাওলানা আবদুল জব্বার।

নারায়ণগঞ্জ নগরবাসীর দীর্ঘদিনের জলাবদ্ধতার দুর্ভোগ লাঘবে এবং জনস্বার্থে বাস্তবমুখী উদ্যোগ গ্রহণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর আমির ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মাওলানা মোঃ আবদুল জব্বার।

আজ বুধবার (১৮ নভেম্বর) ফতুল্লার এনায়েতনগর ইউনিয়নের মুসলিমনগর এলাকায় স্থানীয় নেতাকর্মী ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে নিয়ে খাল খনন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

দীর্ঘদিনের পলি ও ময়লা-আবর্জনায় ভরাট হয়ে যাওয়া খালটি সচল করার এই উদ্যোগ এলাকাবাসীর মাঝে আশার সঞ্চার করেছে। সামান্য বৃষ্টিতেই যেখানে সৃষ্টি হতো জলাবদ্ধতা, ভোগান্তিতে পড়তেন শিক্ষার্থী, কর্মজীবী মানুষসহ সাধারণ বাসিন্দারা—সেই দুর্ভোগ নিরসনেই এই উদ্যোগ।

এ সময় মাওলানা আবদুল জব্বার বলেন,

"মানুষের সেবা করার জন্য নির্বাচনের অপেক্ষায় বসে থাকলে চলবে না। মানুষের দুঃখ-কষ্ট লাঘব করা আমাদের নৈতিক দায়িত্ব। জনস্বার্থে আমরা কাজ করতে চাই, মানুষের পাশে থাকতে চাই।"

তিনি আরও জানান, খালটির স্বাভাবিক পানিপ্রবাহ ফিরিয়ে আনতে প্রয়োজনীয় খনন ও সংস্কার কার্যক্রম পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবু সাইয়েদ মুন্না, এনায়েতনগর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা ইউনুস আলীসহ স্থানীয় নেতাকর্মী, স্বেচ্ছাসেবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, এনায়েতনগর ইউনিয়ন উন্নয়ন ফোরামের সভাপতি ও জামায়াত সমর্থিত চেয়ারম্যান প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল মোমিন দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকায় সরাসরি উপস্থিত থাকতে পারেননি। তবে তিনি সার্বিক কার্যক্রমের তদারকি করেন।

🌱 আমাদের অঙ্গীকার—কথায় নয়, কাজে জনসেবা।

জলাবদ্ধতামুক্ত, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নারায়ণগঞ্জ গড়তে আসুন, সবাই নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসি।

#মাওলানা_আবদুল_জব্বার
#জলাবদ্ধতা_নিরসন
#খাল_খনন
#জনসেবায়_জামায়াত
#পরিচ্ছন্ন_নারায়ণগঞ্জ
#বাসযোগ্য_নারায়ণগঞ্জ

Bangladesh Islami Chhatrashibir Bangladesh Jamaat-e-Islami Abdul Zabbar Jamaat Shiddirganj Media Wing 4No Ward Bji Media Cell,Ncc Jamaat Adamjeenagar, Narayanganj City City Jamaat Narayanganj News Narayanganj City Jamaat Shiddirganj Thana Jamaat 6 No Ward,Ncc Md. Atiqur Rahman Elias

16/11/2026

তারতীলুল কোরআন আহমাদীয়া মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল থেকে সরাসরি…

মুফতি আমীর হামজার আগমন উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বন্দর থানার কর্মকর্তাদের সঙ্গে মাওলানা মইনুদ্দিন আহমাদের সাক্ষা...
14/11/2026

মুফতি আমীর হামজার আগমন উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বন্দর থানার কর্মকর্তাদের সঙ্গে মাওলানা মইনুদ্দিন আহমাদের সাক্ষাৎ

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ২৫ নম্বর ওয়ার্ডের বন্দর এলাকায় তারতীলুল কোরআন মাদ্রাসার উদ্যোগে আগামী ১৬ নভেম্বর আয়োজিত হতে যাচ্ছে এক ধর্মীয় মাহফিল। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে মুফতি আমীর হামজা (এমপি)-এর।

মাহফিলকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান সম্পন্ন করার লক্ষ্যে বন্দর থানার প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মইনুদ্দিন আহমাদ।

এ সময় তিনি মাহফিলের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

সাক্ষাৎ শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মাওলানা মইনুদ্দিন আহমাদ। তিনি মাহফিলটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

14/11/2026

মুফতি আমীর হামজার আগমন উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বন্দর থানার কর্মকর্তাদের সঙ্গে মাওলানা মইনুদ্দিন আহমাদের সাক্ষাৎ

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ২৫ নম্বর ওয়ার্ডের বন্দর এলাকায় তারতীলুল কোরআন মাদ্রাসার উদ্যোগে আগামী ১৬ নভেম্বর আয়োজিত হতে যাচ্ছে এক ধর্মীয় মাহফিল। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে মুফতি আমীর হামজা (এমপি)-এর।

মাহফিলকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান সম্পন্ন করার লক্ষ্যে বন্দর থানার প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মইনুদ্দিন আহমাদ।

এ সময় তিনি মাহফিলের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

সাক্ষাৎ শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মাওলানা মইনুদ্দিন আহমাদ। তিনি মাহফিলটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

🦟 ডেঙ্গুমুক্ত ও পরিচ্ছন্ন ওয়ার্ড গড়তে মশক নিধন কর্মসূচি!জনস্বাস্থ্য সুরক্ষা ও ডেঙ্গু প্রতিরোধে মাওলানা হাবিবুল্লাহ বাহার...
12/11/2026

🦟 ডেঙ্গুমুক্ত ও পরিচ্ছন্ন ওয়ার্ড গড়তে মশক নিধন কর্মসূচি!

জনস্বাস্থ্য সুরক্ষা ও ডেঙ্গু প্রতিরোধে মাওলানা হাবিবুল্লাহ বাহারের নেতৃত্বে মশক নিধন কর্মসূচি পরিচালিত হয়েছে।

এলাকার পরিবেশ পরিচ্ছন্ন রাখা, মশার বংশবিস্তার রোধ এবং ডেঙ্গুসহ মশাবাহিত রোগ সম্পর্কে জনসচেতনতা তৈরিই এ উদ্যোগের মূল লক্ষ্য।

মাওলানা হাবিবুল্লাহ বাহার বলেন, “সুস্থ ও পরিচ্ছন্ন ওয়ার্ড গড়তে হলে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। জনগণের কল্যাণে কাজ করাই আমাদের অঙ্গীকার।”

আসুন, সবাই মিলে পরিচ্ছন্ন, সুন্দর ও ডেঙ্গুমুক্ত ৫নং ওয়ার্ড গড়ে তুলি।

মাওলানা হাবিবুল্লাহ বাহার
কাউন্সিলর প্রার্থী
৫নং ওয়ার্ড, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন।

#মাওলানা_হাবিবুল্লাহ_বাহার িধন_কর্মসূচি #ডেঙ্গুমুক্ত_ওয়ার্ড #পরিচ্ছন্ন_ওয়ার্ড #জনসেবায়_অঙ্গীকার #নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে সিলিন্ডার গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিলনারায়ণগঞ্জ মহানগর ...
11/11/2026

নারায়ণগঞ্জে সিলিন্ডার গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল

নারায়ণগঞ্জ মহানগর প্রতিনিধি: সিলিন্ডার গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মিছিলটি বাদ আসর শহরের মিশনপাড়া মোড় থেকে শুরু হয়ে চাষাড়া প্রদক্ষিণ করে গুরুত্বপূর্ণ সড়কসমূহ ঘুরে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমির মাওলানা আবদুল জব্বার। বিক্ষোভ পরবর্তী সমাবেশে তিনি বলেন, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাওয়া নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতি এবং সিলিন্ডার গ্যাসের দাম বৃদ্ধির ফলে আজ জনজীবন বিপর্যস্ত। অবিলম্বে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও গ্যাসের দাম কমানোর কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি তীব্র দাবি জানান।

উক্ত মিছিলে আরও উপস্থিত ছিলেন মহানগরীর নায়েবে আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা আবদুল কাইয়ূম, সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইনসহ মহানগর ও বিভিন্ন থানা পর্যায়ের নেতৃবৃন্দ।

Bangladesh Islami Chhatrashibir Bangladesh Jamaat-e-Islami City Jamaat Narayanganj Jamaat Adamjeenagar, Narayanganj City Jamaat Shiddirganj Thana News Narayanganj City 4No Ward Bji Media Cell,Ncc Jamaat Shiddirganj Media Wing Abdul Zabbar Jamaat 6 No Ward,Ncc

#

Address

31 Missionpara
Narayanganj
1420

Alerts

Be the first to know and let us send you an email when City Jamaat Narayanganj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share