Islami Andolan Bangladesh Narayanganj City

Islami Andolan Bangladesh Narayanganj City ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের অফিসিয়াল ফেসবুক পেইজ।

প্রেস বিজ্ঞপ্তিবুলবুল হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথে আমাদের আন্দোলন চলবেই - পীর সাহেব চরমোন...
22/09/2026

প্রেস বিজ্ঞপ্তি

বুলবুল হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথে আমাদের আন্দোলন চলবেই - পীর সাহেব চরমোনাই

বন্দর থানার ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের যুগ্ম সাধারণ সম্পাদক, শহীদ জাহিদ আল আমিন বুলবুল (রহ.)-এর হত্যাকারী সিফাত বাহিনীর কঠোর শাস্তির দাবিতে আজ ২২ সেপ্টেম্বর, মঙ্গলবার বিকেল ৩টায় নারায়ণগঞ্জের চাষাড়া শহীদ মিনারে ইসলামী আন্দোলন বাংলাদেশ, নারায়ণগঞ্জ মহানগরের উদ্যোগে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর হযরত মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)।

তিনি তাঁর বক্তব্যে শহীদ জাহিদ আল আমিন বুলবুলের হত্যাকাণ্ডের ন্যায়বিচারের জোর দাবি জানান এবং অবিলম্বে সিফাত বাহিনীর জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।

তিনি বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমাবনতি জনমনে গভীর উদ্বেগ ও অনিরাপত্তার জন্ম দিয়েছে। প্রতিদিন পত্রিকার পাতা খুললেই খুন,ধর্ষণ, চুরি এবং ছিনতাইয়ের অহরহ খবর পাওয়া যায়। প্রশাসন অনেককে গ্রেফতার করলেও অপরাধীরা আইনের ফাঁকফোকর দিয়ে বের হয়ে পুনরায় বিভিন্ন অপরাধে লিপ্ত হচ্ছে৷

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীল বুলবুলের হত্যাকারীদের দ্রুততম সময়ের মধ্যেই ফাসিকাষ্ঠে ঝুলিয়ে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

আমার ভাইয়ের বিচার আদায় না করে আমরা কেউ রাজপথ ত্যাগ করবো না।

পাশাপাশি তিনি জ্বালানি তেল ও গ্যাসের মূল্য ঊর্ধ্বমুখী হওয়ায় সাধারণ মানুষের জীবনযাত্রায় যে সংকট সৃষ্টি হয়েছে তা তুলে ধরে সরকারকে জনবান্ধব সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। তিনি বলেন, শহীদ বুলবুলের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না এবং যতদিন পর্যন্ত হত্যাকারীদের যথাযথ বিচার নিশ্চিত না হবে ততদিন আন্দোলন অব্যাহত থাকবে। সরকার যদি অপরাধীদের শাস্তি নিশ্চিতে কালক্ষেপণ বা টালবাহানা করে তাহলে আরো কঠোর আন্দোলনের ঘোষনা দেয়া হবে।

তিনি আরও উল্লেখ করেন, সারাদেশে ক্রমবর্ধমান নিরাপত্তাহীনতার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে এর দায়ভার নিতে হবে। সংবিধান এবং আইন সংসদে কেবল চর্চা না করে তা রাষ্ট্র যথাযথভাবে প্রয়োগ করার জন্য তাকে স্মরণ করিয়ে দিতে চাই।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন। সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মাওলানা মুহাম্মদ দ্বীন ইসলাম।

22/09/2026
বুলবুলের খু*নিদের কঠোর শাস্তির দাবি জানিয়ে ডিআইজিকে স্মারকলিপি দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর। নারায়ণগ...
08/09/2026

বুলবুলের খু*নিদের কঠোর শাস্তির দাবি জানিয়ে ডিআইজিকে স্মারকলিপি দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর।

নারায়ণগঞ্জের বন্দর থানা ইসলামী যুব আন্দোলন নেতা জাহিদ আল আমিন বুলবুল হ/ত্যার সুষ্ঠু তদন্ত ও খুনিদের কঠোর শাস্তির দাবিতে ডিআইজি ঢাকা রেঞ্জ জনাব মো. ইকবাল হোসেনের সাথে সেগুনবাগিচাস্থ তার কার্যালয়ে সাক্ষাৎ করে স্মারকলিপি প্রদান করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর।

দলের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ুমের নেতৃত্বে এ প্রতিনিধি দলে আরো ছিলেন, ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মাওলানা মোহাম্মদ দ্বীন ইসলাম, সহ-সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, সহ-সভাপতি নূর হোসেন, সেক্রেটারি মোঃ সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক শামসুল আলম, ইসমাইল হোসেন, ইসলামী যুব আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার হোসেন ও নিহত বুলবুলের বড় ভাই শিবলী।

নেতৃবৃন্দ দ্রুত সময়ের মধ্যে চার্জশিট প্রদান এবং বাকি আসামীদের গ্রেফতার ও খুনিদের কঠোর শাস্তিসহ ১০ দফা দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করেন।

এ সময় ঢাকা রেঞ্জের ডিআইজি মোঃ ইকবাল হোসেন নেতৃবৃন্দকে আশ্বস্ত করে বলেন, খুনিদের অবশ্যই কঠোর শাস্তি পেতে হবে। ১০দফা দাবিকে যৌক্তিক দাবি হিসেবে সাব্যস্ত করেন।

নবনিযুক্ত পুলিশ সুপার কে ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। অদ্য ০৭/০৯/২৬ ইং রোজ সোমবার ...
07/09/2026

নবনিযুক্ত পুলিশ সুপার কে ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।
অদ্য ০৭/০৯/২৬ ইং রোজ সোমবার ইসলামী আন্দোলন বাংলাদেশ, নারায়ণগঞ্জ মহানগরের পক্ষ থেকে নারায়ণগঞ্জের নতুন পুলিশ সুপার কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এ সময়ে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সংগ্রামী সভাপতি মাওলানা দ্বীন ইসলাম, সেক্রেটারি সুলতান মাহনুদ, সহ-সভাপতি নুর হোসেন, সাংগঠনিক সম্পাদক মাওলানা শামসুল আলম, শ্রমিক নেতা মুফতী হাবিবুর রহমান। নবনিযুক্ত পুলিশ সুপার জনাব মো: হাবীবুর রহমান সাহেবের কাছে আমরা প্রত্যাশা করি, আপনার নেতৃত্বে নারায়ণগঞ্জে আইনের শাসন, জননিরাপত্তা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় পুলিশ প্রশাসন আরও কার্যকর ভূমিকা পালন করবে।
নারায়ণগঞ্জবাসী সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, ছিনতাইসহ সকল ধরনের অপরাধের দৌরাত্ম্য থেকে মুক্তি চায়। অপরাধী যতই প্রভাবশালী হোক না কেন, তার পরিচয় বা ক্ষমতা নয়—অপরাধের ভিত্তিতেই তাকে আইনের আওতায় আনা হবে, এটাই আমাদের প্রত্যাশা।
সম্প্রতি ইসলামী আন্দোলন বাংলাদেশ, বন্দর থানা শাখার দায়িত্বশীল জাহিদুল ইসলাম বুলবুল নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এ ঘটনায় তাঁর পরিবার, সহকর্মী এবং সর্বস্তরের মানুষ গভীরভাবে মর্মাহত ও উদ্বিগ্ন। একটি নির্মম হত্যাকাণ্ড শুধু একটি পরিবারের স্বজনকে কেড়ে নেয় না; এটি সমাজের নিরাপত্তা ও আইনের শাসনের প্রতিও বড় প্রশ্ন তৈরি করে।
বিশেষ করে বুলবুল ভাইয়ের আকস্মিক মৃত্যুতে তাঁর পরিবার চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে। তাঁর একজন কন্যাশিশু ও একজন পুত্রসন্তানের ভবিষ্যৎ শিক্ষা, লালন-পালন ও নিরাপত্তার বিষয়টি অত্যন্ত মানবিকভাবে বিবেচনা করা প্রয়োজন।
অতএব, ইসলামী আন্দোলন বাংলাদেশ, নারায়ণগঞ্জ মহানগরের পক্ষ থেকে আমাদের দাবিসমূহ—
১. জাহিদুল ইসলাম বুলবুল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল আসামিকে দ্রুত গ্রেফতার করতে হবে।
২. নিরপেক্ষ, সুষ্ঠু ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা এবং এর নেপথ্যে জড়িত সকল ব্যক্তিকে চিহ্নিত করতে হবে।
৩. হত্যাকাণ্ডে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত প্রত্যেক ব্যক্তিকে আইনের আওতায় আনতে হবে।
৪. কোনো রাজনৈতিক, সামাজিক বা প্রভাবশালী মহলের চাপ ও প্রভাবের ঊর্ধ্বে থেকে তদন্ত সম্পন্ন করে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।
৫. আদালতে অপরাধ প্রমাণিত হলে হত্যাকারীদের আইন অনুযায়ী সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
৬. নিহত বুলবুল ভাইয়ের পরিবার ও তাঁর দুই সন্তানের নিরাপত্তা ও ভবিষ্যৎ কল্যাণে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে হবে।
৭. নারায়ণগঞ্জে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, ছিনতাই ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে কঠোর, নিরপেক্ষ ও নিয়মিত অভিযান পরিচালনা করে জননিরাপত্তা নিশ্চিত করতে হবে।

আমরা বিশ্বাস করি, ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমেই মানুষের আইনের শাসনের প্রতি আস্থা ফিরে আসবে। আমরা কোনো প্রতিহিংসা চাই না; আমরা চাই নিরপেক্ষ তদন্ত, সুষ্ঠু বিচার এবং আইনের মাধ্যমে অপরাধীর সর্বোচ্চ শাস্তি।
বুলবুল হত্যার ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা শান্তিপূর্ণ ও আইনসম্মতভাবে ন্যায়বিচারের দাবি অব্যাহত রাখব।
মহোদয়ের নিকট আমাদের প্রত্যাশা, উপরোক্ত দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন এবং নারায়ণগঞ্জবাসীর জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে দৃঢ় ভূমিকা পালন করবেন।

বার্তা প্রেরক
আব্দুল্লাহ মুহাম্মাদ হাসান
প্রচার সম্পাদক,
ইসলামী আন্দোলন বাংলাদেশ, নারায়ণগঞ্জ মহানগর

03/09/2026

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখার অন্তর্গত ফতুল্লা থানার সাবেক ও বর্তমান দায়িত্বশীলের পুনর্মিলনী অনুষ্ঠানে নসিহত মূলক বক্তব্য রাখেন প্রবীণ সংগঠক আলহাজ্ব মোঃ আলী হোসেন কাজল মাস্টার, সেক্রেটারি, বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড, নারায়ণগঞ্জ জেলা।

বন্দর আসছেন শায়খে চরমোনাই
24/08/2026

বন্দর আসছেন শায়খে চরমোনাই

বুলবুল হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে ডিসি এসপি বরাবর স্মারক লিপি প্রধান ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর
23/08/2026

বুলবুল হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে
ডিসি এসপি বরাবর স্মারক লিপি প্রধান
ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর

সফল হোক
22/08/2026

সফল হোক

শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন না হলে জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে না।-ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানা। অদ্য...
24/07/2026

শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন না হলে জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে না।
-ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানা।

অদ্য ২৪জুলাই-২০২৬, শুক্রবার, জেলা পরিষদ ডাকবাংলো অডিটোরিয়ামে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানার সভাপতি এম.মাসুম বিল্লাহ-এর সভাপতিত্বে “দ্রোহ ও জাগরণের জুলাই প্রত্যাশা ও প্রাপ্তি, জুলাই আহত ও শহীদদের স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল” অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ মাওলানা দ্বীন ইসলাম।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, একজন শিক্ষার্থী তার দেশকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। মেধার পাশাপাশি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
৪৭, ৭১ এবং সর্বশেষ ২৪এর গণঅভ্যুত্থানেও জীবন ত্যাগের মাধ্যমে দেশকে স্বৈরাচারমু্ক্ত করতে মূল ভূমিকা রেখেছে শিক্ষার্থীরাই।
তিনি আরো বলেন, শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন না হলে জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে না।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি ছাত্রনেতা সাইফুল ইসলাম, তিনি তার বক্তব্যে বলেন, জুলাই আন্দোলনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর জনশক্তিরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। দেশ, জাতি ও মানবতার কল্যাণে অগ্রণী ভূমিকা রাখতে সকল জনশক্তিকে সর্বদা সচেষ্ট থাকবে।

সভাপতি মাসুম বিল্লাহ তার বক্তব্যে বলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠা করা হয়েছিলো ছাত্রদের নৈতিকতা সম্পন্ন মানসিকতা তৈরি করে ইসলাম ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য। প্রতিষ্ঠার পর থেকেই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ছাত্রদের নৈতিকতা সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে।
সংগঠনকে তৃণমূলে ছড়িয়ে দিতে কাজ করে যেতে হবে।

উক্ত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানার সভাপতি মুহাম্মাদ শফিকুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানার সাবেক সভাপতি মুহাম্মাদ মামুনুর রশীদ, মাওলানা আব্দুর রশিদ, আব্দুল হান্নান ও জাতীয় ছাত্রশক্তি নারায়ণগঞ্জ জেলার সদস্য সচিব সারফারাজ হক সজিব , বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ফতুল্লা থানা সেক্রেটারী আবু হুরায়রা।

বার্তা প্রেরক:
মুহাম্মাদ আশিক
তথ্য-গবেষণা ও প্রচার সম্পাদক,
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানা।

21/04/2026

যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, আল্লাহও তার প্রতি দয়া করে না।
সহীহ মুসলিম হাদীস-২৩১৯

Address

Naryanganj
Narayanganj

Telephone

+8801915706003

Website

Alerts

Be the first to know and let us send you an email when Islami Andolan Bangladesh Narayanganj City posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share