হিলফুল ফুজুল

হিলফুল ফুজুল হিলফুল ফুজুল একটি দ্বীনি-সামাজিক সংগঠন।

🌅 আলহামদুলিল্লাহ, আজ আমাদের ফজর ক্যাম্পেইনের ১০ম দিন সম্পন্ন হলো।ফজরের সালাত জামাতে আদায়ের পর আমরা কিছুক্ষণ একসাথে হাঁটা...
19/07/2026

🌅 আলহামদুলিল্লাহ, আজ আমাদের ফজর ক্যাম্পেইনের ১০ম দিন সম্পন্ন হলো।

ফজরের সালাত জামাতে আদায়ের পর আমরা কিছুক্ষণ একসাথে হাঁটাহাঁটি করি। এরপর প্রাপ্তি সিটিতে বসে কুরআন-সুন্নাহর আলোকে সংক্ষিপ্ত দ্বীনি আলোচনা করি। মাঝে মাঝে শরীর ও মনকে সতেজ রাখতে খেলাধুলারও আয়োজন করা হয়। এভাবেই আমরা ইবাদত, ভ্রাতৃত্ব, সুস্বাস্থ্য এবং দ্বীনি পরিবেশ—সবকিছুর সমন্বয়ে একটি সুন্দর সকাল শুরু করার চেষ্টা করছি।

আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আমরা চাই, নিজেদের পাশাপাশি এলাকার প্রতিটি মুসলিম ভাই যেন নিয়মিত জামাতের সঙ্গে ফজরের সালাত আদায় করেন। কারণ ফজরের সালাত শুধু একটি ফরজ ইবাদত নয়; বরং এটি একজন মুমিনের ঈমান, আন্তরিকতা ও আল্লাহর প্রতি ভালোবাসার এক উজ্জ্বল প্রতিফলন।

আল্লাহ তাআলা বলেন—

"নিশ্চয়ই সালাত মুমিনদের ওপর নির্ধারিত সময়ে ফরজ করা হয়েছে।"
(সূরা আন-নিসা, ৪:১০৩)

রাসূল ﷺ বলেছেন—

"মুনাফিকদের জন্য সবচেয়ে ভারী সালাত হলো এশা ও ফজরের সালাত। যদি তারা এ দুই সালাতের ফজিলত জানত, তবে হামাগুড়ি দিয়ে হলেও জামাতে উপস্থিত হতো।"
— সহীহ আল-বুখারী (৬৫৭), সহীহ মুসলিম (৬৫১)

আরেক হাদিসে এসেছে—

"যে ব্যক্তি জামাতে ফজরের সালাত আদায় করে, সে আল্লাহর নিরাপত্তার অধীনে থাকে।"
— সহীহ মুসলিম (৬৫৭)

🤝 আমাদের আন্তরিক দাওয়াত।

আসুন, আমরা সবাই মিলে ফজরের সালাত জামাতে আদায়ের অভ্যাস গড়ে তুলি। নিজের পরিবার, বন্ধু ও প্রতিবেশীদেরও এ কাজে উৎসাহিত করি। ছোট ছোট আমলই আল্লাহর কাছে অনেক প্রিয় হতে পারে, যদি তা আন্তরিকতার সঙ্গে নিয়মিত করা হয়।

আসুন, আগামীকাল থেকেই আপনিও আমাদের সঙ্গে যুক্ত হোন।

আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিয়মিত জামাতে ফজরের সালাত আদায় করার তাওফীক দান করুন, আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুন এবং এর মাধ্যমে আমাদের এলাকাকে দ্বীনের আলোয় আলোকিত করুন। আমীন। 🤲

্যাম্পেইন #ফজরের_সালাত #জামাতে_সালাত #দাওয়াত #ইসলাম #সুন্নাহ #ভ্রাতৃত্ব

13/07/2026

🌅 ্যাম্পেইন | া_কাজা

"মুনাফিকদের জন্য সবচেয়ে কঠিন সালাত হলো এশা ও ফজরের সালাত। তারা যদি এর ফজিলত জানত, তবে হামাগুড়ি দিয়েও উপস্থিত হতো।" — (সহিহ বুখারি ও সহিহ মুসলিম)

ফজরের নামাজ শুধু দিনের শুরু নয়, এটি একজন মুমিনের ঈমান, শৃঙ্খলা ও আল্লাহর প্রতি আনুগত্যের এক উজ্জ্বল ঘোষণা।

আসুন, আজই অঙ্গীকার করি—
🤲 ফজর আর করব না কাজা।
সময়মতো জামাতে ফজর আদায়ের চেষ্টা করি এবং অন্যদেরও উদ্বুদ্ধ করি।

📖 'ফজর আর করব না কাজা' বইটি পড়তে চাইলে হিলফুল ফুজুল পাঠাগার থেকে সম্পূর্ণ বিনামূল্যে ধার নিয়ে পড়তে পারবেন। সবাইকে পড়ার আমন্ত্রণ রইল।

্যাম্পেইন া_কাজা #হিলফুল_ফুজুল_পাঠাগার #সালাত

আমরা শুরু করি, আবার পিছিয়ে পড়ি। তারপর আবার শুরু করি।মানুষ হিসেবে আমাদের জীবনে ভুল, গাফেলতি ও পদচ্যুতি আসবেই। কিন্তু আমাদ...
10/07/2026

আমরা শুরু করি, আবার পিছিয়ে পড়ি। তারপর আবার শুরু করি।

মানুষ হিসেবে আমাদের জীবনে ভুল, গাফেলতি ও পদচ্যুতি আসবেই। কিন্তু আমাদের জন্য সবচেয়ে বড় সুসংবাদ হলো- আমাদের দয়াময় রব তাঁর দিকে ফিরে আসার দরজা কখনো বন্ধ করেন না। তিনি আমাদের আহ্বান করেন তাওবার দিকে, তাঁর দিকে প্রত্যাবর্তনের দিকে।

আল্লাহ তাআলা বলেন:
"হে আমার বান্দাগণ, যারা নিজেদের ওপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সকল গুনাহ ক্ষমা করে দেন।" (সূরা আয-যুমার ৩৯:৫৩)

আমরা মহান রবের কাছে দোয়া করি, যতবার আমরা পদচ্যুত হব, ততবার যেন তাঁর দিকে ফিরে আসার তাওফিক তিনি আমাদের দান করেন। আমরা তাঁর নিকট আমাদের কাজকে সহজ করে দেওয়ার প্রার্থনা করি এবং কামনা করি, তিনি যেন আমাদের হিদায়াত বৃদ্ধি করে দেন।

"আর যারা হিদায়াতের পথে চলে, আল্লাহ তাদের হিদায়াত আরও বৃদ্ধি করে দেন।" (সূরা মুহাম্মাদ ৪৭:১৭)

এই প্রত্যাশা ও দোয়ার সাথেই আবার শুরু করছি ফজর ক্যাম্পেইন।

রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
"মুনাফিকদের জন্য ফজর ও এশার সালাতের চেয়ে অধিক ভারী কোনো সালাত নেই। অথচ তারা যদি জানত এ দুটির মধ্যে কী ফজিলত রয়েছে, তবে হামাগুড়ি দিয়ে হলেও উপস্থিত হতো।" (সহিহ বুখারি, সহিহ মুসলিম)

আপনাদের অংশগ্রহণ শুধু আপনাদের জন্যই নয়, আমাদের জন্যও হিদায়াত ও উৎসাহের কারণ হতে পারে। তাই আসুন, আমরা একে অপরকে কল্যাণের পথে সহযোগিতা করি।

🤲 নিজের জন্য,
🤲 আমাদের জন্য,
🤲 উম্মাহর জন্য,
ফজর ক্যাম্পেইনে অংশগ্রহণ করুন।

আল্লাহ আমাদের সবাইকে ফজরের সালাতের হিফাজতকারী বানিয়ে দিন এবং তাঁর সন্তুষ্টির পথে অটল থাকার তাওফিক দান করুন। আমীন।

29/11/2025

“যে ব্যক্তি জ্ঞান অর্জনের উদ্দেশ্যে কোনো পথে অগ্রসর হয়, আল্লাহ তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেন।” (মুসলিম)

Address

Pagla-Delpara Road
Narayanganj

Telephone

+8801787178833

Website

Alerts

Be the first to know and let us send you an email when হিলফুল ফুজুল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to হিলফুল ফুজুল:

Shortcuts

Share

Category