22/07/2026
মারকাযুল উলুম আলইসলামিয়ায় কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
সিদ্ধিরগঞ্জের মারকাযুল উলুম আলইসলামিয়ায় মাসিক পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ এবং প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল ঘোষণা অনুষ্ঠান অত্যন্ত সুন্দর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ জুলাই) বিকেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হায়দার ট্রাভেল এর চেয়ারম্যান ও অত্র মারকাযের আজীবন সদস্য মুফতি আবু মুসা আশরাফী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ইমরান শফি জনাব এন এম আহমাদ শরীফ
আরো উপস্থিত ছিলেন মারকাযের প্রাথমিক বিভাগীয় শিক্ষা সচিব হাফেজ ক্বারী জিহাদুল ইসলাম ও প্রাথমিক বিভাগীয় দারুল ইক্বামা মাওলানা আনোয়ার হুসাইন সহ প্রমূখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মারকাযুল উলুম আলইসলামিয়ার প্রিন্সিপাল মুফতি সাকিব সাইফী
এসময় মাদরাসার শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মাসিক পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়।
বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি নৈতিকতা, আদর্শ চরিত্র ও ইসলামী মূল্যবোধে গড়ে ওঠার ওপর গুরুত্বারোপ করেন।
অতিথি, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দর ও সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়।