Relief Point Foundation

Relief Point Foundation এটি একটি অরাজনৈতিক মানবিক সংগঠন,
মানুষের সেবা করাই আমাদের একমাত্র মূল উদ্দেশ্য....🤝🤝

আমরা গভীরভাবে শোকাহত 😥
30/12/2025

আমরা গভীরভাবে শোকাহত 😥

আমরা গভীর ভাবে শোকাহত 😭
18/12/2025

আমরা গভীর ভাবে শোকাহত 😭

ধন্যবাদ Newsnarayanganj চ্যানেল কে আমাদের কার্যক্রমগুলো এতো সুন্দরভাবে উপস্থাপনা করার জন্য। আমাদের Relief Point Foundati...
02/07/2025

ধন্যবাদ Newsnarayanganj চ্যানেল কে আমাদের কার্যক্রমগুলো এতো সুন্দরভাবে উপস্থাপনা করার জন্য।
আমাদের Relief Point Foundation এর অঙ্গীকার,
সহায়তায় শক্তি, মানবতায় মুক্তি।

রিলিফ পয়েন্ট ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

Relief Point Foundation-এর উদ্যোগে “গাছ লাগান, পরিবেশ বাঁচান” শ্লোগানে নারায়ণগঞ্জে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচিনারায়ণগঞ্জে ...
02/07/2025

Relief Point Foundation-এর উদ্যোগে “গাছ লাগান, পরিবেশ বাঁচান” শ্লোগানে নারায়ণগঞ্জে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি

নারায়ণগঞ্জে সামাজিক ও পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত হলো একটি ব্যতিক্রমধর্মী উদ্যোগ। “গাছ লাগান, পরিবেশ বাঁচান”—এই শ্লোগানকে সামনে রেখে স্থানীয় সামাজিক সংগঠন Relief Point Foundation গত ২ জুলাই বুধবার দিনব্যাপী আয়োজন করে একটি বৃহৎ বৃক্ষরোপণ কর্মসূচি। বর্তমান বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে এ ধরনের আয়োজন সময়োপযোগী ও প্রশংসনীয় বলে মনে করছেন পরিবেশবিদরা।

প্রকৃতি ও পরিবেশ রক্ষার অঙ্গীকার
Relief Point Foundation-এর পক্ষ থেকে জানানো হয়, বর্তমান প্রজন্মকে পরিবেশ সচেতন করা এবং আগামীর পৃথিবীকে বসবাসযোগ্য রাখতে হলে এখন থেকেই উদ্যোগী হতে হবে। এরই অংশ হিসেবে এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কুদ্দুস বলেন, “আমরা মানুষ হিসেবে কেবল নিজেদের জন্য নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্যও একটি সবুজ, সুস্থ ও বাসযোগ্য পৃথিবী রেখে যাওয়ার দায়িত্বে আছি। গাছ লাগানো মানে শুধুই সৌন্দর্য নয়, এটি পরিবেশ রক্ষার জন্য একটি বৈপ্লবিক কাজ।”

কর্মসূচির আয়োজন ও অংশগ্রহণকারীরা
বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন সংগঠনের সিনিয়র সদস্য ফারজানা আক্তার মিম, সদস্য সুমাইয়া আক্তার, হযরত আলি, এবং আরও অনেক সদস্য। স্থানীয় বাসিন্দারাও স্বতঃস্ফূর্তভাবে এতে অংশগ্রহণ করেন।

ফারজানা আক্তার মিম বলেন, “আজকের এই ক্ষুদ্র প্রয়াস যদি একজন মানুষের মধ্যেও পরিবেশবান্ধব চেতনার জন্ম দিতে পারে, তবে সেটাই আমাদের বড় প্রাপ্তি। আমরা নারায়ণগঞ্জ শহর ও আশপাশের এলাকায় নিয়মিতভাবে বৃক্ষরোপণ ও পরিচর্যার পরিকল্পনা করেছি।”

কোথায় কোথায় গাছ রোপণ করা হয়েছে?
উক্ত কর্মসূচির আওতায় নারায়ণগঞ্জ সদর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে, যেমন—রাস্তার পাশ, স্কুল প্রাঙ্গণ, সরকারি খালি জায়গা, মসজিদ-মাদ্রাসার সামনে ও জলাশয় পাড়ে বট, অশ্বত্থ, আম, কাঁঠাল, অর্জুন, মেহগনি, কৃষ্ণচূড়া, নিমসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। এ সময় স্থানীয় শিশুরা, শিক্ষক ও অভিভাবকরাও উপস্থিত ছিলেন এবং নিজের হাতে চারা রোপণ করে এ উদ্যোগে অংশ নেন।

ভবিষ্যৎ পরিকল্পনা ও প্রতিশ্রুতি
Relief Point Foundation জানায়, এ কর্মসূচি একদিনের নয়, এটি একটি ধারাবাহিক প্রক্রিয়ার সূচনা মাত্র। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, শুধু গাছ লাগানো নয়, লাগানো গাছগুলোর পরিচর্যা নিশ্চিত করার জন্য ‘পরিবেশ বন্ধু স্বেচ্ছাসেবক টিম’ গঠন করা হচ্ছে, যারা প্রতি সপ্তাহে নির্ধারিত স্থান পরিদর্শন করে গাছগুলোর বেড়ে ওঠার তদারকি করবে।

পরিবেশবিদ ও স্থানীয়দের মতামত
পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, নারায়ণগঞ্জের মতো দ্রুত নগরায়নপ্রবণ এলাকায় গাছ লাগানো কেবল অক্সিজেনের উৎস নয়, বরং এটি তাপমাত্রা নিয়ন্ত্রণ, শব্দদূষণ হ্রাস ও বায়ু বিশুদ্ধতার গুরুত্বপূর্ণ উপাদান।

স্থানীয় বাসিন্দা মো. সোহেল মিয়া বলেন, “এ ধরনের পরিবেশবান্ধব উদ্যোগে আমরা গর্বিত। অনেক সংগঠন নানা ধরনের কর্মসূচি চালায়, কিন্তু প্রকৃতিকে ভালোবেসে এমন উদ্যোগ খুবই বিরল।”

আরেকজন শিক্ষার্থী বলেন, “Relief Point Foundation আমাদেরকে অনুপ্রাণিত করছে পরিবেশ নিয়ে ভাবতে এবং নিজেদের দায়িত্ব পালন করতে।”

দীর্ঘমেয়াদি প্রভাব ও সমাজিক দৃষ্টান্ত
Relief Point Foundation দীর্ঘদিন ধরেই নারায়ণগঞ্জে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে আসছে। এবার তারা পরিবেশ রক্ষায় তাদের অবস্থানকে আরও সুদৃঢ় করলো। সংশ্লিষ্টরা বিশ্বাস করেন, বৃক্ষরোপণ একটি ছোট পদক্ষেপ হলেও দীর্ঘমেয়াদে এটি সমাজ ও পরিবেশ উভয়ের জন্য সুফল বয়ে আনবে।

এই কর্মসূচির মাধ্যমে প্রতিষ্ঠানটি প্রমাণ করেছে—একটি সংগঠনের সক্রিয় অংশগ্রহণ কেবল উন্নয়ন নয়, পরিবেশ সংরক্ষণ ও সচেতনতা তৈরির পথেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

সংগঠনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে—সকলকে নিজ নিজ জায়গা থেকে অন্তত একটি করে গাছ লাগানোর এবং সেই গাছকে যত্ন করে বড় করে তোলার উদ্যোগ নিতে। কারণ, "প্রকৃতি রক্ষা মানেই নিজেদের ভবিষ্যৎ রক্ষা করা।"

29/06/2025

গাছ লাগান,
পরিবেশ বাঁচান🌴🪴

25/06/2025

আগামীকাল থেকে শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদেরকে
Relief Point Foundation এর পক্ষ থেকে শুভকামনা রইল।

Our Narayanganj  টিমকে ধন্যবাদ, নারায়ণগঞ্জের এপসের মধ্যে আমাদের সেচ্ছাসেবী সংগঠন, Relief Point Foundation  যুক্ত করার জন...
18/06/2025

Our Narayanganj টিমকে ধন্যবাদ,
নারায়ণগঞ্জের এপসের মধ্যে আমাদের সেচ্ছাসেবী সংগঠন,
Relief Point Foundation যুক্ত করার জন্য।
আমাদের প্রত্যয়, সর্বদা মানবতার সেবায় নিয়োজিত।
সহায়তায় শক্তি, মানবতায় মুক্তি।

07/06/2025

কুরবানি দিয়ে যদি বাড়ির গেটে তালা লাগাতে হয় তাহলে এমন কুরবানি দেয়ার দরকার কী ?
সহায়তায় শক্তি, মানবতায় মুক্তি।

আসসালামু আলাইকুম Relief Point Foundation  এর সকল সম্মানিত সদস্য ও কমিটির সকল দায়িত্বশীলকে জানাই  ঈদ মোবারক।পবিত্র ঈদ-উল-...
06/06/2025

আসসালামু আলাইকুম
Relief Point Foundation এর সকল সম্মানিত সদস্য ও কমিটির সকল দায়িত্বশীলকে জানাই
ঈদ মোবারক।
পবিত্র ঈদ-উল-আজহার শুভক্ষণে আপনাদের ও আপনাদের পরিবারকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
আসুন, কোরবানির এই মহিমান্বিত উৎসবে শান্তি, সৌহার্দ্য ও মানবতার বাণী ছড়িয়ে দেই সমাজের প্রতিটি স্তরে।

শুভেচ্ছান্তে
Robiul Islam Robin
আহব্বায়ক
Relief Point Foundation- সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন

আসসালামু আলাইকুমRilef point Foundation এর সকল সম্মানিত সদস্য ও কমিটির সকল দায়িত্বশীলকে জানাই অগ্রিম ঈদ মোবারক।পবিত্র ঈদ-...
05/06/2025

আসসালামু আলাইকুম
Rilef point Foundation এর সকল সম্মানিত সদস্য ও কমিটির সকল দায়িত্বশীলকে জানাই অগ্রিম ঈদ মোবারক।
পবিত্র ঈদ-উল-আজহার শুভক্ষণে আপনাদের ও আপনাদের পরিবারকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
আসুন, কোরবানির এই মহিমান্বিত উৎসবে শান্তি, সৌহার্দ্য ও মানবতার বাণী ছড়িয়ে দিই সমাজের প্রতিটি স্তরে।

শুভেচ্ছান্তরে:
Relief Point Foundation

বিজ্ঞপ্তি: Relief Point Foundation  নতুন সদস্য সংগ্রহ  চলছে....✅আমাদের Relief Point Foundation সমাজের নানান সমস্যার সমাধ...
31/05/2025

বিজ্ঞপ্তি: Relief Point Foundation নতুন সদস্য সংগ্রহ চলছে....✅

আমাদের Relief Point Foundation
সমাজের নানান সমস্যার সমাধানে নিবেদিত।
আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে, আমাদের ফাউন্ডেশনে নতুন সদস্য নিয়োগের জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে।
যদি আপনি সমাজের উন্নয়ন ও মানবতার সেবা এবং সহানুভূতির কাজে আগ্রহী হন, তবে আমাদের সাথে যোগ দিন!

আপনার জন্য এই সুযোগ:
✔️ মানবতার কল্যাণে কাজ করার অভিজ্ঞতা অর্জন
✔️ নতুন বন্ধুদের সাথে পরিচিত হওয়ার এবং৷
সামাজিক নেটওয়ার্ক তৈরি করার সুযোগ
✔️ বিভিন্ন সামাজিক প্রকল্পে অংশগ্রহণের মাধ্যমে
বাস্তব অভিজ্ঞতা লাভ....
🔴 নিচের নথিগুলি সংযুক্ত করুন:
পরিচয়পত্রের (কপি)/ জন্ম নিবন্ধন( কপি)
পাসপোর্ট সাইজের ছবি (১ কপি)

পূর্ববর্তী অভিজ্ঞতা (যদি থাকে )

📍সদস্য ফরম নেয়ার স্থান ফাউন্ডেশনের অফিস :
অফিস ঠিাকানা:
কোতালেরবাগ, হক বাজারা, পাচতারা ভবন সংলগ্ন।

🔴 যোগাযোগের মাধ্যম:
H M Abdul Kuddus
01892-808528

অবশ্যই আমাদের দেয়া ঠিকানায় এসে ফরম কালেক্ট করবেন এবং জমা দিবেন...

আমরা বিশ্বাস করি, একসাথে কাজ করলে সমাজের পরিবর্তন সম্ভব। আপনার অংশগ্রহণ আমাদের এই যাত্রায় একটি নতুন উদ্দীপনা যোগ করবে।

সহয়তায় শক্তি, মানবতায় মুক্তি।
মানবতার জয় হোক।

Address

Fatulla
Narayanganj
1402

Website

Alerts

Be the first to know and let us send you an email when Relief Point Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category