Bangladesh National Cadet Corps-Govt.Tolaram College Platoon.

Bangladesh National Cadet Corps-Govt.Tolaram College Platoon. This is the Official page of Govt Tolaram College BNCC Contingent, Narayanganj.

Bangladesh National cadet Corps (BNCC) is a Tri-
Services Organisation comprising the Army, Navy
and Air Force.

The End of BNC Life 24-25 batch
29/06/2026

The End of BNC Life
24-25 batch

BNCC cadet's Rank!Army⚔️navy⚓Air✈️
27/06/2026

BNCC cadet's Rank!
Army⚔️navy⚓Air✈️

নারায়ণগঞ্জ জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬’ উপলক্ষে জেলা পর্যায়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রবিবার (১৪ জুন২০২৬)না...
15/06/2026

নারায়ণগঞ্জ জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬’ উপলক্ষে জেলা পর্যায়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রবিবার (১৪ জুন২০২৬)নারায়ণগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি: জনাব, এ্যাডভোকেট আবুল কালাম, মাননীয় সংসদ নারায়ণগঞ্জ-৫।

বিশেষ অতিথি: জনাব এ্যাডভোকেট মোঃ সাখাওয়াত হোসেন খান, প্রশাসক নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন

জনাব অধ্যাপক মোঃ মামুন মাহমুদ, প্রশাসক জেলা পরিষদ নারায়ণগঞ্জ

জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, পুলিশ সুপার নারায়ণগঞ্জ

জনাব এ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু,

জনাব মাশুকুল ইসলাম রাজিব

সভাপতিত্ব করেন:জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ রায়হান কবির, জেলা প্রশাসক নারায়ণগঞ্জ, এ বছর জেলার শ্রেষ্ঠ বিএনসিসি হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ সিয়াম সরকারি তোলারাম কলেজ বিএনসিসি প্লাটুন এর ক্যাডেট ইনচার্জ,

অনুষ্ঠানে জেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের হাতেও সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক , জেলা শিক্ষা অফিসার শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
এই আয়োজনের মাধ্যমে জেলার শিক্ষাক্ষেত্রে কৃতী শিক্ষার্থী ও শিক্ষকদের সম্মাননা প্রদানের পাশাপাশি তাদের উৎসাহিত করা হয়েছে, যা ভবিষ্যতে শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আয়োজনে: এডুকেশন এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS), এসইডিসি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাক
জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ

06/06/2026
শৃঙ্খলাই শক্তি, ড্রিলই ভিত্তি। বিএনসিসি এর      প্রতিটি পদক্ষেপ হোক আগামীর দেশ গড়ার শপথ⚔️Left Right Left! শৃঙ্খলা যখন রক...
13/05/2026

শৃঙ্খলাই শক্তি, ড্রিলই ভিত্তি। বিএনসিসি এর প্রতিটি পদক্ষেপ হোক আগামীর দেশ গড়ার শপথ⚔️
Left Right Left! শৃঙ্খলা যখন রক্তে🪖

মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা। শুভ নববর্ষনববর্ষের ঐকতান গণতন্ত্রের পুনরুত্থান'বৈশাখী শোভাযাত্র...
14/04/2026

মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা। শুভ নববর্ষ
নববর্ষের ঐকতান গণতন্ত্রের পুনরুত্থান'
বৈশাখী শোভাযাত্রা-১৪৩৩
সরকারি তোলারাম কলেজ, নারায়ণগঞ্জ
এর বৈশাখী শোভাযাত্রা ।

নারায়ণগঞ্জ নগরীর প্রধান সড়ক বিবি রোডে হকার/ অবৈধ দখলদার/অননুমোদিত পার্কিংয়ের কারণে ফুটপাত চলাচলের অনুপযোগী এবং রাস্তায় য...
13/04/2026

নারায়ণগঞ্জ নগরীর প্রধান সড়ক বিবি রোডে হকার/ অবৈধ দখলদার/অননুমোদিত পার্কিংয়ের কারণে ফুটপাত চলাচলের অনুপযোগী এবং রাস্তায় যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এ বিষয়ে মাননীয় জাতীয় সংসদ সদস্য, নারায়ণগঞ্জ-৫; প্রশাসক, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন; জেলা প্রশাসক, পুলিশ সুপার, অধিনায়ক র‍্যাব-১১ এর উপস্থিতিতে ০৫ এপ্রিল ২০২৬ তারিখে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের সভায় জনস্বার্থে আগামী ১৩ এপ্রিল ২০২৬ তারিখে বিবি রোডে হকার/অবৈধ দখলদার/ অননুমোদিত পার্কিংয়ের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। উক্ত সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৩ এপ্রিল ২০২৬ রোজ সোমবার জনাব আবুল কালাম, মাননীয় এমপি, নারায়ণগঞ্জ- ৫ এবং এ্যাডভোকেট মো: সাখাওয়াত হোসেন খান, মাননীয় প্রশাসক, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর নেতৃত্বে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কর্তৃক বিবি রোডে হকার/অবৈধ দখলদার/ অননুমোদিত পার্কিংয়ের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। একই সাথে জেলা প্রশাসন কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন, জেলা পুলিশ, র‍্যাব-১১, আনসার, বিএনসিসি, স্কাউটস, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, ব্যবসায়িক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এ উচ্ছেদ অভিযানে অংশগ্রহণ করেন এবং আজকের অভিযানে সরকারি তোলারাম কলেজ বিএনসিসি প্লাটুন এর ক্যাডেট ইনচার্জ মোঃছিয়াম এর নেতৃত্বে ১০ জন ক্যাডেট উচ্ছেদ অভিযানে অংশগ্রহণ করেন

Knowledge, Discipline, & the Volunteers💝🇧🇩
05/04/2026

Knowledge, Discipline, & the Volunteers💝🇧🇩

যুবশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপান্তরে বিএনসিসিকে শক্তিশালী করার উদ্যোগ-শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীপ্রেস রিলিজঢাক...
31/03/2026

যুবশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপান্তরে বিএনসিসিকে শক্তিশালী করার উদ্যোগ-শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী

প্রেস রিলিজ

ঢাকা, সোমবার, ৩০ মার্চ, ২০২৬: আজ শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. এহছানুল হক মিলন এমপির সাথে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)-এর কর্মকর্তাদের একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিএনসিসির প্রতিনিধিদলের সাথে "Youth Workforce Development: National Transformation through BNCC" বিষয়ে আলোচনা হয়।

সভায় দেশের যুবসমাজকে দক্ষ, শৃঙ্খলাবদ্ধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ মানবসম্পদে রূপান্তরের লক্ষ্যে বিএনসিসির কার্যক্রম সম্প্রসারণ, প্রশিক্ষণ কাঠামো উন্নয়ন এবং জাতীয় উন্নয়নে তাদের সম্পৃক্ততা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়। পাশাপাশি সংগঠনটির বিদ্যমান কার্যক্রমের বিশ্লেষণ, সম্ভাবনা ও চ্যালেঞ্জসমূহও আলোচনায় আসে।

সভায় শিক্ষামন্ত্রী বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বগুণ, দেশপ্রেম ও নৈতিকতা গড়ে তোলা অত্যন্ত জরুরি। তিনি উল্লেখ করেন, বিএনসিসি ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়া । মন্ত্রী সরকারের ১৮০ দিনের কর্মসূচির আওতায় বিএনসিসির কার্যক্রম অন্তর্ভুক্ত করার বিষয় নিয়ে আলোচনা করেন এবং পাইলট প্রকল্প হিসেবে কয়েকটি উপজেলায় বিএনসিসির কার্যক্রম বাস্তবায়নের নির্দেশনা দেন। তিনি বলেন, সফল বাস্তবায়নের মাধ্যমে এই মডেল সারাদেশে সম্প্রসারণ করা হবে।

শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. এহছানুল হক মিলন বলেন, "বিএনসিসি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ (TVET) নিয়ে কাজ করছে, যা আমাদের প্রধানমন্ত্রীর ভিশন। এই ভিশন বাস্তবায়নে আমাদের যৌথভাবে কাজ করতে হবে।"

সভায় বিএনসিসির প্রতিনিধিরা সংগঠনের অবকাঠামো, প্রশিক্ষণ ব্যয়, জনবল বৃদ্ধি এবং উপজেলা পর্যায়ে সম্প্রসারণ সংক্রান্ত বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন। তারা জানান, স্বল্প ব্যয়ে বিদ্যমান শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো ব্যবহার করে দেশব্যাপী কার্যক্রম বিস্তারের সুযোগ রয়েছে।

সভায় শিক্ষামন্ত্রী সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান এবং বলেন, "যুবসমাজই আমাদের দেশের ভবিষ্যৎ। তাদের সঠিক দিকনির্দেশনা ও প্রশিক্ষণের মাধ্যমে আমরা একটি শক্তিশালী, আত্মনির্ভরশীল ও শৃঙ্খলাবদ্ধ জাতি গড়ে তুলতে পারি।"

স্বাক্ষরিত

খালিদ মাহমুদ

জনসংযোগ কর্মকর্তা

Address

Govt. Tolaram College
Narayanganj
1420

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh National Cadet Corps-Govt.Tolaram College Platoon. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category