Alamgir Hosain

Alamgir Hosain জীবনে চলতে গেলে ভালোবাসা লাগে,
কিন্তু শুধুমাত্র ভালোবাসায় জীবন সত্যিই চলেনা......

এবার আপনি নিজেই হিসাব করে দেখুন আপনার ক্রয়কৃত বা পৈত্রিক জায়গা-জমি ও ফ্ল্যাটের আয়তন বা পরিমাপ কত?নিন্মে কিছু জমি বা ফ্ল্...
19/02/2017

এবার আপনি নিজেই হিসাব করে দেখুন আপনার ক্রয়কৃত বা পৈত্রিক জায়গা-জমি ও ফ্ল্যাটের আয়তন বা পরিমাপ কত?
নিন্মে কিছু জমি বা ফ্ল্যাটের আয়তন বা পরিমাপ সর্ম্পকে ধারনা দেওয়া হলোঃ-

১ অযুতাংশ = ৪ বর্গফুট ৫২.৩৬ বর্গ ইঞ্চি।
১ ছটাক = ৪৫ বর্গফুট।
—————————————–
১ শতাংশ =৪৩৫ বর্গফুট ৬৫.৪৫ বর্গ ইঞ্চি।
১ শতাংশ = ১০০ অযুতাংশ।
৫ শতাংশ = ৩ কাঠা। = ১৩০৬.৮ বর্গফুট ।
১০ শতাংশ = ৬ কাঠা। = ৪৩৫৬ বর্গফুট ।
—————————————–
১ কাঠা = ৭২০ বর্গফুট।
১ কাঠা = ৮০ বর্গগজ।
১ কাঠা = ১.৬৫ শতাংশ।
১ কাঠা = ১৬ ছটাক।
২০ কাঠা = ১ বিঘা।
৬০.৫ কাঠা = ১ একর।
—————————————
১ বিঘা = ১৪,৪০০ বর্গফুট।
১ বিঘা = ১৬০০ বর্গগজ।
১ বিঘা = ২০ কাঠা ।
১ বিঘা = ৩৩ শতাংশ।
—————————————
১ একর = ১০০ শতাংশ।
১ একর = ৩ বিঘা ৮ ছটাক।
১ একর = ৬০.৫ কাঠা।
————————————–
চট্টগ্রামের বাসিন্দাদের জন্য নিন্মের হিসাবটা একটু বেশী কাজে লাগবে।
১ গন্ডা = ৮৭১ বর্গফুট।
১ গন্ডা = ২ শতাংশ।
১ গন্ডা = ১.২১ কাঠা।
২০ গন্ডা = ১ কানি ।

১ কানি = ১৬,৯৯০ বর্গফুট।
১ কানি = ৩৯ শতাংশ।
১ কানি = ২৩.৫ কাঠা।
১ কানি = ২০ গন্ডা।
———————————————
১. একটি ৩ কাঠার প্লটে মোট জমির পরিমাপ হয়= ২১৬০ স্কয়ার বর্গফুট।
২. একটি ৫ কাঠার প্লটে মোট জমির পরিমাপ হয়= ৩৬০০ স্কয়ার বর্গফুট।
৩. একটি ১০ কাঠার প্লটে মোট জমির পরিমাপ হয়= ৭২০০ স্কয়ার বর্গফুট।
*পোষ্ট শেয়ার করে রেখে দিন কাজে আসবে। ।

04/01/2017

কিছু কথা বলেছি তোমায়,
কিছু রেখেছি গোপন......

কিছু ব্যথা দেখেছো তুমি,
কিছুটা একান্ত আপন.;.......

কিছু সপ্ন হাওয়ায় ওড়ে,
কিছু নিজের কাছে.......

কিছু চাওয়া ভীষণ পোড়ে,
কিছু বুকের মাঝে.......

সব কিছু পেয়ে গেলে,
পারো ভুলে যেতে..............

কিছু ভালোবেসেছি তাই,
কিছু রেখেছি হাতে..................

কিছু কিছু দেইনি বলে,
রেখোনা অভিমান....................

যেটুকু তুমি পাওনি,
যেনো সেটুকুই মনের টান....................

কত কিছু বদলে যাবে,
সময়ের এই নিয়মে................

এই কিছুটা থাক না তোলা,
আগামীর কোন খামে..................

23/01/2016
11/07/2015

পৃথিবীর সব সুখ তখনি,
নিজের মনে হয়,
যখন ভালবাসার আপন মানুষটি,
ভালবেসে কাছে থাকে............

আর তখনি কেউ নিজেকে,
খুব ভাগ্যবান মনে করে....
যখন তার আপন মানুষটি,
কথা দিয়ে কথা রাখে.........

কিন্তু তখনি নিজেকে,
খুব তুচ্ছ মনে হয়.......
যখন সেই আপন মানুষটি,
চোখের সামনে দূরে সরে যায়.......

হঠাৎ করে পর হয়ে যাওয়া,
কোন আপনজনকে,
দূর থেকে দেখে,
মিস করার চেয়ে কষ্ট আর নেই .......

07/07/2015

মনটাকে যদি ভিতর থেকে বের করতে পারতাম?
গাছের সাথে বেধে আচ্ছামত পিটাইটাম.......

শালা আমার খায়,আমার পরে,
আর সর্বদা অন্যের কথা ভাবে......

07/06/2015

তোমাকে কতো মিস করি,
সেইটা হয়ত তুমি,
বুঝবেনা............
বুঝতে,
যদি তুমি আমার মতো করে,
সত্যি আমাকে ভালোবাসতে......
কেনো জানিনা....?
তুমি চলে যাওয়ার,
এতোদিন পর ও আমি.........
তোমার অপেক্ষা করি....
অনুভব করি তোমায়.....
ইচ্ছে করে,
তোমার হাতে হাত রেখে,
শুধু বলি,
আমি অনেক অনেক,
ভালোবাসি তোমায়.........
আজব আমার নিস্তব্ধ ভালোবাসা...

কাউকে,ভুল বোঝার মাঝেও, আপনার বড় রকমের ভুল থাকতে পারে.....যার পরিনাম,হতে পারে ভয়াবহ...............তাই,কাউকে ভুল বোঝার আগে...
10/04/2015

কাউকে,
ভুল বোঝার মাঝেও,
আপনার বড় রকমের ভুল থাকতে পারে.....

যার পরিনাম,
হতে পারে ভয়াবহ...............

তাই,
কাউকে ভুল বোঝার আগে.......

অন্তত একটি বার,
তার কথা শুনুন...............

তাকে,
বলার সুযোগ দিন............

যেন সে,
আপনার ভুল ভাংগাতে পারে.....................

07/04/2015

ভালোবাসা,
এমনি হয়.......

কেউ জিতে,
কেউ হারে.......

আমি না হয়,
হারলাম.........
তোমার সুখের তরে...

হয়তো তোমায় হারিয়ে,
কষ্ট পাবো বেশি..........

তবুও দেখতে পাবো,
তোমার মুখের একটু হাসি.....

06/04/2015

নরম কাঁদা,
একবার পুড়ে যদি ইট হয়ে যায়....

তারপর,
যতই পানি ঢালা হোক না কেন.....

তা আর গলে না,
বরং,
ভারি ও শক্তিশালী হয়............

মানুষের মনও,
ঠিক এরকম.........

একবার কষ্ট পেলে,
এরপর শতআবেগেও,
তার কোন পরিবর্তন হয় না............

আজ নিজেকেই ঘৃণা করি, কেন এমন আমি ?কেন আমার পৃথিবী আজ,অন্ধকার.....................কেন...?হাজার প্রশ্ন আমাকে কাঁদায় প্রতিদ...
22/03/2015

আজ নিজেকেই ঘৃণা করি,
কেন এমন আমি ?

কেন আমার পৃথিবী আজ,
অন্ধকার.....................

কেন...?
হাজার প্রশ্ন আমাকে কাঁদায় প্রতিদিন......

শুধু তোমাকে ভালোবেসে,
আজ আমার কিছু নেই.......

নিজেকে আজ শূন্য মনে হয়......

কেন এসেছিলে,
আমার জীবনে.....................

আমার এই বিশাল আকাশটা,
আজ মেঘে ডাকা...............

কেন আমি...?
প্রত্যাশার পিছনে ছুটে আজ ক্লান্ত.....

কি পেয়েছ তুমি...?
বল কি পেয়েছ......?

পাও নি কিছুই,
শুধু ধমরে মুচরে গেছে,
আমার জীবনের পাতা গুলো,
যেখানে তোমায় নিয়ে কিছু স্বপ্নের ছবি আঁকা ছিল....

আজ,
সেই স্বপ্ন গুলো,
আমার নির্ঘুম রাত জাগা,

মাঝে মাঝে,
নীরবতায় চোখ ভিজে যায়,
কষ্ট হয় বুকের ভিতরে,
কাউ কে বোঝাতে পারি না................

এ কেমন জীবন...?
কৃত্রিম আনন্দ নিয়ে,
আর কতটা দিন বাঁচবো আমি জানি না.....

মাঝে মাঝেই,
এত কিছুর মাঝ থেকে মুক্তি নিতে ইচ্ছা করে....

আবার,
আর একবার,
বাস্তবতার অনুভূতি গুলো নিয়ে,
বাঁচতে ইচ্ছা করে.......................

জানি না,
এটা কেমন জীবন আমার ...

যদি ভাল থাকতে হয়,
তোমাকে নিয়ে থাকবো....

যদি ভুলতে হয়,
নিজেকে ভুলবো........

কিন্তু,
তোমাকে নয়.....

হয়তো,
আজ কাউকে পেয়ে,
ভুলে গেছো আমায়........

কিন্তু,
চিরদিন মনে রাখবো,
আমি তোমায়..............

স্বপ্ন যদি দেখতে হয়,
তোমাকে দেখবো ....

ভালো যদি বাসতে হয়,
তোমাকে ভালবাসবো......

কাছে যদি আসতে হয়,
তোমার কাছে আসবো.....

মন যদি নিতে হয়,
তোমার মন জয় করে নিবো......

কেন জানি না,
আজ,
এত বেশী মনে পরছে তোমায়......

আনন্দ গুলো,
উড় মেঘের ডানায়,
ভেসে গেছে..........

শূন্য হয়ে যায়নি হৃদয়,
বাসা বেঁধেছে কষ্টের দল..........

হয়তো,
এ মন পোড়াবে,
কাঁদাবে আমায়..............

তবুও,
তোমায় ভুলতে দেবে না....................

কি অদ্ভুত তুমি..?
বদলে গেছ..........

তাই স্মৃতি গুলোও,
তোমার মত বদলে গেছে.....

আনন্দ আর স্বপ্ন থেকে,
যন্ত্রণা হয়ে গেছে.........

তবুও,
জানি না.....

কেন তোমায়...?
ভালোবাসি.........

আর,
কেনই বা.....?

কষ্টের,
শেষ দারপ্রান্তে,
নিয়ে যাই নিজেকে.............

জানি তুমি বুঝবে না,
ভুল করেও,
ভাববে না আমায়...........

আমি,
খুব বেশী কিছু চাইনি...?

চেয়েছি,
যখন ঝম ঝমিয়ে বৃষ্টি শুরু হবে,

আমি দৌড় মেরে,
আকাশের নিচে চলে যাবো......

তুমি বারণ করবে,
বলবে,
যেও না জ্বর আসবে.......

যখন,
ঝগড়া করবা কিংবা রাগ করবা,
আমি রাগ ভাঙ্গাবো না.............

বরঞ্চ,
আরো রাগিয়ে অপেক্ষাকরবো,
কখন,
কেঁদে আমাকে জড়িয়ে ধরবা..........

তোমার কাছে,
অসীম ভালবাসা চাই না.....

ক্ষুদ্র ক্ষুদ্র,
ভালবাসা দিয়ে,
আমাকে ঘিরে রাখবে তুমি......

আর আমি,
ক্ষুদ্র ক্ষুদ্র ভালবাসার,
শুন্যস্থান পূরণ করবো.....

যে ভাবে,
তোমার হাত এর আঙ্গুল,
আমার আঙ্গুলের,
শুন্যস্থান পূরণ করবে.......................

21/03/2015

হ্যাঁ,
আমি স্বার্থপর....

এই কারণেই,
আমি তোমার জন্য কাঁদি......

এই কারণেই,
আমি ভয় পাই,
তোমাকে হারাবার......

এই কারণেই,
তোমাকে মিস করি প্রতি মুহূর্তে......

এই কারণেই,
তোমার অনুপস্থিতিতে,
তোমাকে অনুভব করি..............

আমিই স্বার্থপর,
তাই প্রতিদিন স্রষ্টার কাছে প্রার্থনা করি,
তুমি যেন সুখে থাকো.....................

এই কারণেই,
আমি আশায় থাকি,
তুমি একদিন সব ভুল স্বীকার করে,
আমার কাছে আসবে..................

কারন,
আমি তোমায়,
সবার চেয়ে বেসি ভালবাসি,
অনেক অনেক আলাদাভাবে.............

Wait, Conquest ..... Achieve, Roar everyone ........... Come forward, Victory as a ........ Bring victory Bangladesh ......
18/03/2015

Wait,
Conquest .....

Achieve,
Roar everyone ...........

Come forward,
Victory as a ........

Bring victory
Bangladesh .................

Chest around the world,
You walk with their heads high .......

Bangladesh,
About Bangladesh ...........

Tiger roar,
Kempeche World .......

Ate a handful that
The knock ............

Keep in seventy,
Stretch out your arms to force .........

Courage along the way,
Dolo byarthatake legs ............

Bangladesh,
About Bangladesh .......

Mosque, temple,
Pagodas, churches, ......

For you,
Prayer is heard ..............

Remember,
Another battle in ........

Jump to bat,
Impressed ......................

To fight a smile,
Dirt behind the bholo .......

Bangladesh,
About Bangladesh .........
https://onedrive.live.com/redir?resid=C7D739CCE04A7ACB%21771

Folder

Address

1413/10 Bandar
Narayanganj
1208

Alerts

Be the first to know and let us send you an email when Alamgir Hosain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share