05/08/2026
সোনারগাঁও জাদুঘরে জুলাই যোদ্ধা ও জুলাই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়।
বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উদ্যোগে
নবনির্মিত ক্যাফেটেরিয়ার নিচ তলায় জুলাই শহীদদের স্মরণে চারদিনব্যাপী কারুশিল্প মেলার শুভ উদ্বোধন এবং চিত্রাংকর প্রতিযোগিতার আয়োজন করা হয়। এছাড়া লাইব্রেরি ভবনের দ্বিতীয় তলায় জুলাই যোদ্ধাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিলসহ প্রামাণ্যচিত্র প্রদর্শনী আয়োজন করা হয়।
ফাউন্ডেশনের লোকজ মঞ্চে আলোচনা সভা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনসহ
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আজহারুল ইসলাম মান্নান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার জনাব আসিফ আল জিনাত, সহকারী কমিশনার ভূমি জনাব মোহামদ তৌফিকুর রহমান,সোনারগাঁ থানার অফিসার্স ইনচার্জ জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন, টুরিস্ট পুলিশ পরিদর্শক জনাবেএ কে এম মাহাবুবুল আলম, সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোঃ মোশাররফ হোসেন, সহ-সভাপতি সোনারগাঁও উপজেলা বিএনপি কাজী নজরুল ইসলাম, শাজাহান মেম্বার জনাব মোঃ মোতালেব কমিশনার প্রমুখ। এছাড়া জুলাই শহীদ ইমরানের পিতা জনাব ছালেহ আহাম্মদ এবং জুলাই যুদ্ধা জনাব মোঃ রুহুল আমিনকে ফাউন্ডেশনের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়।
এছাড়া সোনারগাঁ উপজেলার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, কারুশিল্পী, জুলাই যোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, গণ্যমান্য অতিথিবৃন্দ এবং বিপুলসংখ্যক দর্শনার্থী। উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে বিনা টিকিটে দর্শনার্থীদের জাদুঘর পরিদর্শনের বিশেষ ব্যবস্থা করা হয।
আলোচনা সভায় বক্তারা জুলাই যোদ্ধাদের সাহসিকতা ও জুলাই শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁদের অবদানের মাধ্যমে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয়।
অনুষ্ঠান শেষে জুলাই শহীদদের রুহের মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।
পরবর্তীতে পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠানে নজরুল সংগীত, দেশাত্মবোধ, মুক্তির চেতনা এবং বাংলার লোকঐতিহ্যভিত্তিক পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।
বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন ইতিহাসের গৌরবময় আত্মত্যাগকে ধারণ করে দেশের লোকসংস্কৃতি ও কারুশিল্পের ঐতিহ্য সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তা পৌঁছে দেওয়ার এই প্রয়াস অব্যাহত থাকবে।