রায়পুরা সার্কেল, নরসিংদী Raipura Circle, Narsingdi

  • Home
  • Bangladesh
  • Narsingdi
  • রায়পুরা সার্কেল, নরসিংদী Raipura Circle, Narsingdi

রায়পুরা সার্কেল, নরসিংদী Raipura Circle, Narsingdi রায়পুরা সার্কেল, নরসিংদীর ফেসবুক পেইজ।

"বেলাব থানা অর্ধ-বার্ষিক পরিদর্শন"গতকাল ২৬/০৮/২০২৬ খ্রি. রোজ বুধবার দুপুর ১৩.০০ ঘটিকায় রায়পুরা সার্কেলের সম্মানিত সিনিয়র...
27/08/2026

"বেলাব থানা অর্ধ-বার্ষিক পরিদর্শন"

গতকাল ২৬/০৮/২০২৬ খ্রি. রোজ বুধবার দুপুর ১৩.০০ ঘটিকায় রায়পুরা সার্কেলের সম্মানিত সিনিয়র সহকারী পুলিশ সুপার জনাব বায়েজিদ বিন মনসুর বেলাব থানা অর্ধ-বার্ষিক পরিদর্শন করেন। বেলাব থানায় পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান বেলাব থানার অফিসার ইনচার্জ জনাব এস এম আমান উল্লাহ।

এ সময় থানা পুলিশের একটি চৌকস দল সার্কেল মহোদয়কে সালামী প্রদান করে। পরবর্তীতে তিনি থানার বিভিন্ন রেজিস্টার-পত্রাদি, হাজতখানা, ফোর্সের ব্যারাকসহ সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন। সরকারি গুরুত্বপূর্ণ নথিপত্র পর্যালোচনা করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শন শেষে তিনি সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অফিসার-ফোর্সদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন এবং পেশাগত দায়িত্ব পালনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে বেলাব থানার অফিসার ইনচার্জ জনাব এস এম আমান উল্লাহ , ইন্সপেক্টর (তদন্ত) জনাব সরল মুরমুসহ থানার বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

26/08/2026
26/08/2026

নরসিংদীতে এক সপ্তাহ ধরে পুলিশের সমন্বিত অভিযানে ২৬৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ মাদক, আগ্নেয়াস্...

26/08/2026

নরসিংদীতে জেলা পুলিশের এক সপ্তাহব্যাপী সমন্বিত বিশেষ অভিযানে ২৩৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় প্রায় দুই কোটি ...

25/08/2026

নরসিংদীতে মাদক, অবৈধ অস্ত্র ও চোরাচালানবিরোধী সপ্তাহব্যাপী বিশেষ অভিযান চালিয়ে ২৩৭ জনকে গ্রেপ্তার করেছে জেলা প.....

25/08/2026

মো:তৌফিকুল হক, রায়পুরা, নরসিংদী : নরসিংদীর রায়পুরায় বিশেষ অভিযান চালিয়ে ২২৪ কেজি গাঁজা, একটি বিদেশি পিস্তল ও এক রা....

25/08/2026
নরসিংদী জেলা পুলিশ গত ১৮ আগস্ট হতে ২৪ আগস্ট ২০২৬ খ্রি. পর্যন্ত জেলার ০৭ থানা এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ,অপ...
25/08/2026

নরসিংদী জেলা পুলিশ গত ১৮ আগস্ট হতে ২৪ আগস্ট ২০২৬ খ্রি. পর্যন্ত জেলার ০৭ থানা এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ,
অপরাধ দমন, ওয়ারেন্টভুক্ত ও পলাতক আসামি গ্রেফতার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং চোরাচালান প্রতিরোধে জেলা পুলিশ, এপিবিএন ও আরআরএফ এর অফিসার-ফোর্স সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানের অংশ হিসেবে রায়পুরা সার্কেলাধীন রায়পুরা ও বেলাব থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে উল্লেখযোগ্য পরিমাণ অস্ত্র, মাদকদ্রব্য ও অবৈধ ভারতীয় পণ্য উদ্ধারসহ আসামি গ্রেফতার ও ওয়ারেন্ট নিষ্পত্তি করা হয়।

বিশেষ অভিযানের ফলাফল নিম্নে দেওয়া হল:

রায়পুরা থানা:
রায়পুরা থানাধীন মেঘনা নদীবক্ষের দুর্গম চরাঞ্চলের চাঁনপুর, বাঁশগাড়ি এবং উত্তর বাখরনগর, চর আড়ালিয়া ও আমিরগঞ্জ ইউনিয়নে অভিযানে ২২৪ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৪৪০ পিস ইয়াবা, ০১টি বিদেশি পিস্তল, ০১ রাউন্ড বিদেশি পিস্তলের গুলি, ০১টি এলজি, ১২ রাউন্ড শর্টগানের কার্তুজ, ২টি বুলেটপ্রুফ জ্যাকেট, ১টি ঢাল, ১টি মাইক্রোবাস, ১টি প্রাইভেটকার ও ১টি মোটরসাইকেল ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, ১টি ওয়াকিটকি ও মাদক বিক্রির ৭২,২০০ টাকা জব্দ এবং মাদক, অস্ত্র সংশ্লিষ্ট ও নিয়মিত মামলায় মোট ১৩জন আসামী গ্রেফতার করা হয়েছে। জব্দকৃত মালামালের আনুমানিক জব্দমূল্য ৪৬,৩১,০০০/- টাকা। মোট ১০৬ টি ওয়ারেন্ট নিষ্পত্তি করা হয়েছে।

বেলাব থানা:
বেলাব থানাধীন নারায়ণপুর ইউনিন, বিন্নাবাইদ ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৫৮৪ পিস ইয়াবা, ২০০ গ্রাম গাঁজা, ০৬ বোতল বিদেশী মদ জব্দ করা হয়। তাছাড়া ১,২৭,৫৪০/- টাকা মূল্যের চোরাই চকলেট, কসমেটিক্স ও প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক জব্দমূল্য ১,৭৯,২০০/- টাকা। মাদক ও নিয়মিত মামলায় ১২ জন আসামী গ্রেফতার করা হয়েছে। মোট ১৮ টি ওয়ারেন্ট নিষ্পত্তি করা হয়েছে।

নরসিংদী জেলা পুলিশ অবৈধ অস্ত্র, মাদক, চোরাচালান ও সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তি ও চক্রের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি, অভিযান ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।

বেলাব থানা এলাকায় বিশেষ অভিযানে মাদকসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার:অদ্য ইং ২১/০৮/২০২৬ খ্রি. তারিখে নরসিংদী জেলার সম্মান...
21/08/2026

বেলাব থানা এলাকায় বিশেষ অভিযানে মাদকসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার:

অদ্য ইং ২১/০৮/২০২৬ খ্রি. তারিখে নরসিংদী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক মহোদয়ের নির্দেশে রায়পুরা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জনাব বায়েজিদ বিন মনসুর এর নেতৃত্বে বেলাব থানার অফিসার ইনচার্জ এস.এম.আমান উল্লাহসহ বেলাব থানা পুলিশ, এপিবিএন এবং আরআরএফ এর অফিসার-ফোর্স সমন্বয়ে বেলাব থানাধীন বিভিন্ন এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও স্বাভাবিক রাখার লক্ষ্যে আসামী গ্রেফতার, মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল এবং অবৈধ অস্ত্র উদ্ধার করার উদ্দেশ্যে বিশেষ অভিযান পরিচালনা পরিচালনা করা হয়।

এ সময় গোপন সংবাদের ভিত্তিতে বেলাব থানাধীন নারায়ণপুর ইউনিয়নের মরিচাকান্দি গ্রামে অভিযান পরিচালনা করে মোঃ সুমন মিয়া (৪২), পিতা-মৃত আলকাছ মিয়া কে তার নিজ বাড়ী হতে সর্বমোট ৫৪৫ (পাঁচশত পয়তাল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট, যার মোট মূল্য অনুমান ১,৬৩,৫০০/-(একলক্ষ তেষট্টি হাজার পাঁচশত) টাকা ও মাদক বিক্রয়ের নগদ ২৩,৮৯০/-(তেইশ হাজার আটশত নব্বই) টাকাসহ গ্রেফতার করা হয়েছে।

বেলাব থানাধীন বিন্নাবাইদ ইউনিয়নের ঝালকান্দা গ্রামে অভিযান পরিচালনা করে মোছাঃ নিলুফা বেগম (৩৫), স্বামী-আমির হোসেনকে তার নিজ বাড়ী হতে সর্বমোট ২৪ (চব্বিশ) পিস ইয়াবা ট্যাবলেট, যার মোট মূল্য অনুমান ৭,২০০/- (সাত হাজার ‍দুইশত) টাকা ও ২০০ (দুইশত) গ্রাম গাঁজা, যার মূল্য অনুমান ৬,০০০/- (ছয় হাজার) টাকা সহ গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন।

বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এলাকায় পুলিশি নজরদারি অব্যাহত আছে।

রায়পুরার চরাঞ্চলে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারঃঅদ্য ইং ২০/০৮/২০২৬ খ্রি. তারিখে নরসিংদী জেলার সম্মানিত পুলিশ সুপ...
20/08/2026

রায়পুরার চরাঞ্চলে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারঃ

অদ্য ইং ২০/০৮/২০২৬ খ্রি. তারিখে নরসিংদী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক মহোদয়ের নির্দেশে নরসিংদী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো: আশিকুর রহমান, রায়পুরা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জনাব বায়েজিদ বিন মনসুর, রায়পুরা থানার অফিসার ইনচার্জ মো: মজিবুর রহমানসহ রায়পুরা থানা পুলিশ, জেলা ডিবি, এপিবিএন, আরআরএফ এবং র‌্যাব-১১ এর একটি টিম সমন্বয়ে রায়পুরা থানাধীন মেঘনা নদীর দূর্গম চরাঞ্চলের চাঁনপুর ইউনিয়নের সদাগরকান্দি, মোহিনীপুর এবং বাঁশগাড়ি ইউনিয়ন এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও স্বাভাবিক রাখার লক্ষ্যে এবং অস্ত্রধারী সন্ত্রাসী, দাঙ্গাবাজ গ্রেফতার ও অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় গোপন সংবাদের ভিত্তিতে সদাগরকান্দি গ্রামে ফরিদ উদ্দিন (৪৪), পিতা-ওয়াছেক আলী এর টিনশেড বসত ঘরের ভিতর হইতে ১০ (দশ) রাউন্ড শর্ট গানের কার্তুজ, ১২ (বার) টি টেটা বল্লম, ২০০ (দুইশত) টি ককটেল তৈরির মারবেল, ০২ (দুই) টি বুলেটপ্রুফ জ্যাকেট, ০১ (এক) টি রামদা, ০৪ (চার) টি হাতল যুক্ত লোহার রড, ০১ (এক) টি কাঠের হাতল যুক্ত দা, ০২ (দুই) টি এস এস স্কয়ার বাট ও ০১ (এক) টি ঢাল উদ্ধার করা হয়।

অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে সদাগরকান্দি কবরস্থানের পাশে পরিত্যক্ত অবস্থায় ০১ (এক) টি দেশীয় তৈরী ওয়ান শুটার গান (এল.জি) বন্দুক, ০২ (দুই) রাউন্ড শর্ট গানের কার্তুজ, ০৭ (সাত) টি টেটা বল্লম, ০২ (দুই) টি হাতল যুক্ত দা, ০২ (দুই) টি হাতল যুক্ত লোহার রড, ০১ (এক) টি হাতল যুক্ত স্টেনলেস চাকু, ১৪ (চৌদ্দ) টি পটকা উদ্ধার করা হয়।

উল্লেখ্য, সদাগরকান্দি গ্রামে পূর্বপাড়া ও সরকারবাড়ির মধ্যে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলমান রয়েছে। এর প্রেক্ষিতে বিভিন্ন সময় সংঘর্ষের ঘটনাও ঘটেছে।

বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। উক্ত ঘটনা সংক্রান্তে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে। এলাকায় পুলিশি নজরদারি অব্যাহত আছে।

Address

Raipura
Narsingdi

Alerts

Be the first to know and let us send you an email when রায়পুরা সার্কেল, নরসিংদী Raipura Circle, Narsingdi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share