চরফ্যাসন উপজেলা,জামায়াতে ইসলামী

  • Home
  • Bangladesh
  • Narsingdi
  • চরফ্যাসন উপজেলা,জামায়াতে ইসলামী

চরফ্যাসন উপজেলা,জামায়াতে ইসলামী দেশ গড়ার শপথ নিন,
দাড়িপাল্লায় ভোট দিন।
(2)

সিরাতুন্নবী (সাঃ) সিম্পোজিয়াম- ২০২৬ব্রজগোপাল টাউন হল - সকাল ০৯ঃ০০টাসকলে আমন্ত্রিত
03/09/2026

সিরাতুন্নবী (সাঃ) সিম্পোজিয়াম- ২০২৬
ব্রজগোপাল টাউন হল - সকাল ০৯ঃ০০টা
সকলে আমন্ত্রিত

আজ সংসদে হঠাৎ করে হাত উচিয়ে ডঃ মাসুদ কথা বলার জন্য ফ্লোর চাইলেন। স্পিকার সাহেব ডঃ শফিকুল ইসলাম মাসুদকে মাত্র ১ মিনিট বক...
02/09/2026

আজ সংসদে হঠাৎ করে হাত উচিয়ে ডঃ মাসুদ কথা বলার জন্য ফ্লোর চাইলেন। স্পিকার সাহেব ডঃ শফিকুল ইসলাম মাসুদকে মাত্র ১ মিনিট বক্তব্য দেয়ার জন্য অনুমতি দিলেন। কিন্তু ড মাসুদ বলেন আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব আপনি দয়া করে মাইক অফ করবেন না। ড মাসুদ কোরআন হাদিস দিয়ে একাধারে প্রায় ৪ থেকে ৫ মিনিট বক্তব্য দিয়েছেন। স্পিকার মাইক অফ করতে পারেননি।

ডঃ মাসুদ স্পিকারকে উদ্দেশ্য করে তিরমিজি শরিফের একটা হাদিস শুনিয়ে বলেন, কেয়ামতের দিন আল্লাহতালা কুরআনের হাফেজদের মাথায় নূরের মুকুট পরিয়ে দিবেন। আমরা কি পারিনা এই সংসার থেকে একটা কংগ্রাচুলেট জানাতে? আমরা কি পারি না সরকারিভাবে প্রথম স্থান অধিকারী হাফেজ নুরুদ্দিন জাকারিয়াকে সংবর্ধনা দিতে?

ড মাসুদ স্পিকার কে বিশ্বজয়ী কোরআনের হাফেজ নুর উদ্দিন জাকারিয়াকে সংবর্ধনা দেওয়ার প্রস্তাব দিয়েছেন। তিনি বলেছেন ক্রিকেট বা ফুটবল খেলায় যদি কেউ চ্যাম্পিয়ন হয়ে দেশে আসতো তাহলে দেশব্যাপী সংবর্ধনা দেয়া হতো। এই সংসদ থেকে বাহ্ বাহ্ দেওয়া হতো। পুরস্কার হিসেবে গাড়ি দেওয়া হতো, বাড়ি দেয়া হতো ,স্বর্ণের মেডেল দেয়া হতো।

কিন্তু ১৩৩টা দেশকে পিছনে ফেলে রেখে আমার বাউফলের সন্তান নুরুদ্দীন জাকারিয়া ১ম স্থান অধিকার করেছে সরকারের পক্ষ থেকে কোন সংবর্ধনা আয়োজন করা হয় নাই। ইসলামী ফাউন্ডেশন থেকে সিম্পল এক কর্মচারী গিয়েছিল এয়ারপোর্টে জাকারিয়াকে রিসিভ করতে। বাংলাদেশের কোন মিডিয়ায় তেমন গুরুত্ব সহকারে প্রচার করেন নাই।

ড মাসুদের আগে সংসদে এমন বক্তব্য দিতে শুনেছি মাওলানা মতিউর রহমান নিজামী, দেলোয়ার হোসেন সাঈদী ও আলী আহসান মুজাহিদদের বলিষ্ঠ কণ্ঠে।আর আজ হাফেজদের অধিকার নিয়ে কথা বললেন ড মাসুদ ।

ড শফিকুল ইসলাম মাসুদ যেন কোরআনের বাণী সংসদে বেশি বেশি উপস্থাপনা করতে পারেন। সেই দোয়া ও শুভকামনা রইল।
Dr. Md. Shafiqul Islam Masud MP

সকলে আমন্ত্রিত০৪ সেপ্টেম্বর শুক্রবার ব্রজগোপাল টাউন হল
02/09/2026

সকলে আমন্ত্রিত
০৪ সেপ্টেম্বর শুক্রবার
ব্রজগোপাল টাউন হল

01/09/2026

চলো চলো সবাই লংমার্চে
অধিকার আদায়ের একমঞ্চে

আগামী ৫ সেপ্টেম্বর (শনিবার) ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চ নিয়ে থিম সং

31/08/2026

জামায়াত বিদ্বেষী আলেমদেরকে দাঁতভাঙ্গা জবাব দিলেন- মুফতি আলী হাসান ওসামা

সিরাতুন্নবী (সাঃ) সিম্পোজিয়াম- ২০২৬ ০৪ সেপ্টেম্বর সকাল ০৯ টাস্থানঃ- চরফ্যাসন টাউন হল
30/08/2026

সিরাতুন্নবী (সাঃ) সিম্পোজিয়াম- ২০২৬
০৪ সেপ্টেম্বর সকাল ০৯ টা
স্থানঃ- চরফ্যাসন টাউন হল

30/08/2026

ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসে জনগণের হক নষ্ট করলে কেউ তা মেনে নেবে না।।

বরিশাল বিভাগের নেতৃবৃন্দকে নিয়ে অঞ্চল জামায়াতের বৈঠক অনুষ্ঠিতজুলাই সনদ উপেক্ষা করে দলীয়করণ জনগণ মেনে নেবে না : মুয়াযযম হ...
29/08/2026

বরিশাল বিভাগের নেতৃবৃন্দকে নিয়ে অঞ্চল জামায়াতের বৈঠক অনুষ্ঠিত

জুলাই সনদ উপেক্ষা করে দলীয়করণ জনগণ মেনে নেবে না : মুয়াযযম হোসাইন হেলাল

বরিশাল বিভাগের ছয় জেলা ও বরিশাল মহানগরীর নেতৃবৃন্দকে নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরিশাল অঞ্চল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সকালে নগরীর ব্রাউন কম্পাউন্ডস্থ অঞ্চল কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চল পরিচালক অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বরিশাল বিভাগের সাংগঠনিক কার্যক্রম, দাওয়াতি তৎপরতা, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং সাংগঠনিক কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেন, জুলাইয়ের গণআন্দোলনের মধ্য দিয়ে দেশের মানুষ পরিবর্তনের যে আকাঙ্ক্ষা ব্যক্ত করেছে, তা বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন। জনগণের প্রত্যাশাকে উপেক্ষা করে কোনো দলীয় স্বার্থ প্রতিষ্ঠার চেষ্টা করলে তা দেশের জন্য কল্যাণকর হবে না। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয় প্রভাবমুক্ত রেখে যোগ্যতা, সততা ও ন্যায়নীতির ভিত্তিতে পরিচালনা করতে হবে। কিন্তু দুঃখজনকভাবে বিএনপি জুলাই সনদ মানছে না এবং রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে দলীয়করণের প্রবণতা দেখা যাচ্ছে। একটি গণতান্ত্রিক ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য এ ধরনের প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে।

তিনি বলেন, সংগঠনের দায়িত্বশীলদেরকে নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি সাধারণ মানুষের কাছে ইসলামের সুমহান আদর্শ ও কল্যাণের বার্তা পৌঁছে দিতে হবে। মানুষের সুখ-দুঃখ ও সমস্যা-সম্ভাবনার সঙ্গে সম্পৃক্ত হয়ে জনকল্যাণমূলক কার্যক্রম আরও জোরদার করতে হবে। সংগঠনের প্রতিটি পর্যায়ে শৃঙ্খলা, পারস্পরিক সহযোগিতা, দায়িত্বশীলতা ও নিয়মতান্ত্রিক কার্যক্রম নিশ্চিত করার মাধ্যমে সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করতে হবে।

তিনি আরও বলেন, তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রমকে গতিশীল করতে জেলা, উপজেলা, থানা ও ইউনিট পর্যায়ের দায়িত্বশীলদের নিয়মিত যোগাযোগ ও কার্যকর সমন্বয় গড়ে তুলতে হবে। একই সঙ্গে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করে ন্যায়, ইনসাফ, মানবিক মূল্যবোধ ও ইসলামী আদর্শভিত্তিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে কাজ করতে হবে।

বৈঠকে নেতৃবৃন্দ বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ও মহানগরীর সাংগঠনিক কার্যক্রমের অগ্রগতি, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং মাঠপর্যায়ের বিভিন্ন বিষয় তুলে ধরেন। এ সময় সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

কেন্দ্রীয় মজলিসে শুরা ও অঞ্চল টিম সদস্য মাওলানা ফখরুদ্দিন খান রাজীর সঞ্চালনায় বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগরী আমীর মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর, বরিশাল জেলা আমীর অধ্যাপক মাওলানা আবদুল জব্বার, অঞ্চল টিম সদস্য অধ্যাপক শাহ আলম, ঝালকাঠি জেলা আমীর অ্যাডভোকেট হাফিজুর রহমান, বরগুনা জেলা আমীর মাওলানা মুহিব্বুল্লাহ হারুন, পটুয়াখালী জেলা আমীর অ্যাডভোকেট নাজমুল আহসান, পিরোজপুর জেলা ভারপ্রাপ্ত আমীর আব্দুর রব, ভোলা জেলা আমীর মাস্টার জাকির হোসেন।

এছাড়াও বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ও মহানগর জামায়াতের নায়েবে আমীর, সেক্রেটারি এবং সংশ্লিষ্ট দায়িত্বশীল নেতৃবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকের মাধ্যমে বরিশাল বিভাগের সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংগঠিত, গতিশীল ও জনসম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়। নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালনের মাধ্যমে সংগঠনের দাওয়াতি, সাংগঠনিক ও জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন।

নিজামী মোদের অহংকার।❤️
29/08/2026

নিজামী মোদের অহংকার।❤️

চৌদ্দগ্রাম উপজেলা শিবির সভাপতি মোহাম্মদ শাহাব উদ্দিন পাটোয়ারী। ২০১৫ সালের ৫ ফেব্রুয়ারী তাকে নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ।...
28/08/2026

চৌদ্দগ্রাম উপজেলা শিবির সভাপতি মোহাম্মদ শাহাব উদ্দিন পাটোয়ারী। ২০১৫ সালের ৫ ফেব্রুয়ারী তাকে নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ। পরদিন ভোর সাড়ে ৪ টায় তার মাথায় গু লি করে হ*ত্যা করা হয়। হত্যার পর গণমাধ্যমে পুলিশ প্রকাশ করে বন্দুকযু*দ্ধে শিবির সন্ত্রা*সী নিহত।

হত্যায় নেতৃত্ব দেয় চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার চক্রবর্তী। গণমাধ্যম কে বন্দুক যুদ্ধে নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লার তৎকালীন পুলিশ সুপার টুটুল চক্রবর্তী।

যে ব্যাক্তি কে মায়ের সামনে থেকে এরেস্ট করা হইসিলো সে বন্দুক যুদ্ধ করে কিভাবে? আমাদের গণমাধ্যম কি এই প্রশ্ন করেছিলো? ওসি প্রদীপের কাহিনী তো আমরা জানি। শিবির পেলেই ওসি প্রদীপ বা উত্তম কুমাররা কেন উৎসব করে হ*ত্যা করতো সে প্রশ্ন করার সাহস এখনো রাখি না।

কিন্তু হ*ত্যা মামলা হয়চে কিন্তু কনো আসামি এখনো এরেস্ট হয় নি আমরা কি এই শহীদ সাহাব উদ্দিন ভাই এর হ*ত্যার বিচার পাবো কি না আমাদের জানা নাই

বি:দ্র: শহীদ শাহাবুদ্দীন ভাইয়ের হত্যার বিচার হোক....
প্রিয় কাফেলা

Address

Narsingdi
8340

Website

Alerts

Be the first to know and let us send you an email when চরফ্যাসন উপজেলা,জামায়াতে ইসলামী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share