মনোহরদী থানা, নরসিংদী Monohardi Thana, Narsingdi

মনোহরদী থানা, নরসিংদী Monohardi Thana, Narsingdi মনোহরদী থানা পুলিশের অফিসিয়াল ফেসবুক পেইজ এ আপনাকে স্বাগতম

প্রেস বিজ্ঞপ্তিমনোহরদীতে ৬০০ গ্রাম গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতারনরসিংদীর মনোহরদী থানার কৃষ্ণপুর ইউনিয়নের কৃষ্ণপুর এলাক...
29/08/2026

প্রেস বিজ্ঞপ্তি
মনোহরদীতে ৬০০ গ্রাম গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার
নরসিংদীর মনোহরদী থানার কৃষ্ণপুর ইউনিয়নের কৃষ্ণপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৬০০ (ছয়শত) গ্রাম গাঁজাসহ ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে মনোহরদী থানা পুলিশ।
২৯ আগস্ট ২০২৬ খ্রি. রাত আনুমানিক ০২.২০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে কৃষ্ণপুর ইউনিয়নের ০২নং ওয়ার্ডস্থ মৃত শাহজাহান মাস্টারের মুরগির ফার্মে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ৩ জন ব্যক্তি পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে শাহীদ মিয়া (৩৬) ও মোঃ হিমেল মিয়া (২৪)-কে আটক করে। এ সময় অপর একজন আল আমিন (২৬) কৌশলে পালিয়ে যায়।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে তল্লাশি করে শাহীদ মিয়ার হেফাজত থেকে ৫০০ গ্রাম গাঁজা এবং মোঃ হিমেল মিয়ার হেফাজত থেকে ১০০ গ্রাম গাঁজা, সর্বমোট ৬০০ গ্রাম গাঁজা, যার আনুমানিক মূল্য ১৮,০০০/- (আঠারো হাজার) টাকা, উদ্ধার ও জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ ধারায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

25/08/2026
23/08/2026

“পিতা কর্তৃক মাদকাসক্ত ছেলেকে হত্যার ঘটনার ২৪ ঘন্টার মধ্যে মামলার রহস্য উদঘাটনসহ মূল আসামী গ্রেফতার”

𝑴𝒆𝒅𝒊𝒂 𝑪𝒆𝒍𝒍, 𝑫𝒊𝒔𝒕𝒓𝒊𝒄𝒕 𝑷𝒐𝒍𝒊𝒄𝒆, 𝑵𝒂𝒓𝒔𝒊𝒏𝒈𝒅𝒊.
[23 August, 2026]

মনোহরদী থানাধীন দৌলতপুর ইউনিয়নস্থ কীর্তিবাসদী গ্রামে আকাশ মিয়া (২৪) গত ২২/০৮/২০২৬ খ্রিঃ সকাল ০৭:০০ ঘটিকা হতে সকাল ০৯:০০ ঘটিকার মধ্যে যেকোন সময় তার বসত বাড়ীর দক্ষিণ ভিটির গোয়াল ঘরে অজ্ঞাতনামা ব্যক্তি মাথায় আঘাত করে রক্তাক্ত কাটা জখম করে পালিয়ে যায়। ঘটনার সময় বাড়িতে কেউ ছিল না। পরবর্তীতে ভিকটিম এর মা ফিরোজা খাতুন বাড়ীতে এসে গোয়াল ঘর হতে ভিকটিম আকাশ মিয়া’কে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। উক্ত ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ করলে মনোহরদী থানায় নিয়মিত মামলা রুজু হয়।

মামলা তদন্তকালীন গোপন সংবাদের ভিত্তিতে ভিকটিমের পিতা আতাউর রহমান মিস্ত্রী’কে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় যে, তার ছেলে আকাশ মিয়া মাদকাসক্ত। প্রায় সময় বাবা ও ছেলের মধ্যে ঝগড়া বিবাদ হতো। আতাউর রহমান মিস্ত্রী তার ছোট মেয়েকে কিছু টাকা ধার দেয়। উক্ত ধারের টাকা ফেরত আনার জন্য বাবা ও ছেলের মধ্যে কথা কাটাকাটি হয় এবং আকাশ মিয়া তার পিতা ও তার বোনকে নিয়ে এলাকায় অশালীন কথা বলতে থাকে। আতাউর রহমান মিস্ত্রী ছেলের নিকট হতে এ ধরনের অশালীন কথা সহ্য করতে না পেরে ঘটনার দিন সকাল অনুমান ০৮:০০ ঘটিকার দিকে বাড়ীতে কেউ না থাকার সুযোগে আকাশ মিয়াকে বাড়ীতে ঘুমন্ত অবস্থায় পেয়ে নিজ ঘরের কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে। তদন্তকালীন ঘটনাস্থল হতে হত্যাকান্ডে ব্যবহৃত রক্তমাখা কুড়াল টি উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃত আতাউর রহমান মিস্ত্রী বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেছে।

উদ্ধারকৃত আলামত:
হত্যাকান্ডে ব্যবহৃত রক্তমাখা কুড়াল।

গ্রেফতারকৃত আসামীর নাম ও ঠিকানা: মোঃ আতাউর রহমান মিস্ত্রী (৭০), পিতা-মৃত ছাদত আলী, সাং-কীর্তিবাসদী, ইউপি-দৌলতপুর, থানা-মনোহরদী, জেলা-নরসিংদী।

সূত্র:
মনোহরদী থানার মামলা নং-৩০, তারিখ-২২/০৮/২০২৬ খ্রিঃ, ধারা- ৩০২/৩৪ পেনাল কোড;

ইং ২১/০৮/২০২৬ তারিখ মনোহরদী থানা কতৃক বিশেষ অভিযান পরিচালনা করিয়া ০৯ জন মাদক ব্যবসায়ী ৩৩০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার...
22/08/2026

ইং ২১/০৮/২০২৬ তারিখ মনোহরদী থানা কতৃক বিশেষ অভিযান পরিচালনা করিয়া ০৯ জন মাদক ব্যবসায়ী ৩৩০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করিয়া নিয়মিত মামলা রুজু করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আসসালামু আলাইকুম* তারিখ- ১৪/০৮/২০২৬ খ্রিঃবিষয়ঃ মনোহরদীতে মাদক ব্যবসায়ী গ্রেফতার পূর্বক মোবাইল কোর্টের মাধ্যমে ১০ মাসের ...
14/08/2026

আসসালামু আলাইকুম*
তারিখ- ১৪/০৮/২০২৬ খ্রিঃ
বিষয়ঃ মনোহরদীতে মাদক ব্যবসায়ী গ্রেফতার পূর্বক মোবাইল কোর্টের মাধ্যমে ১০ মাসের সাজা প্রদান।
ঘটনার বিবরণ –অদ্য ১৪/০৮/২০২৬ খ্রিঃ তারিখ বিকাল অনুমান ১৬:০০ ঘটিকার সময় অফিসার ইনচার্জ মনোহরদী থানা, নরসিংদীর দিক নির্দেশনায় এএসআই(নিঃ) সোহানুর রহমান সঙ্গীয় অফিসার, ও ফোর্স সহ অত্র থানাধীন গোতাশিয়া সাকিনে প্রতাপ মহল এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক ১। মাসুদ (৪৫), পিতা- কফিল উদ্দিন, সাং- ভাঁটগাও, শিবপুর, জেলা- নরসিংদী’কে গ্রেফতার করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মনোহরদী, নরসিংদী ভ্রাম্যমান আদালতের মামলা নং-১২৫/২৬ ধারা- মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮, (সংশোধিত/২০২৩ এর ৩৬(৫) ধারা মোতাবেক ১০ মাস (৩০০) দিনের সাজা প্রদান করেন।

মনোহরদী থানা কতৃক ইং ১৩/০৮/২০২৬ তারিখ ওয়ারেন্ট মূলে ৯ জন আসামীকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
13/08/2026

মনোহরদী থানা কতৃক ইং ১৩/০৮/২০২৬ তারিখ ওয়ারেন্ট মূলে ৯ জন আসামীকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আসসালামু আলাইকুম* তারিখ- ১২/০৮/২০২৬ খ্রিঃবিষয়ঃ মনোহরদীতে হানি ট্র্যাপের ০৪ জন সদস্য গ্রেফতার।ঘটনার বিবরণ –অদ্য  ১১/০৮/২...
12/08/2026

আসসালামু আলাইকুম*
তারিখ- ১২/০৮/২০২৬ খ্রিঃ
বিষয়ঃ মনোহরদীতে হানি ট্র্যাপের ০৪ জন সদস্য গ্রেফতার।
ঘটনার বিবরণ –অদ্য ১১/০৮/২০২৬ খ্রিঃ তারিখ রাত অনুমান ২০:৩০ ঘটিকার সময় অফিসার ইনচার্জ মনোহরদী থানা, নরসিংদীর দিক নির্দেশনায় এসআই(নিঃ) মোহাম্মদ হাসান সঙ্গীয় অফিসার, এএসআই/ সালাউদ্দিন ও ফোর্স অত্র থানাধীন চকমাধবদী সাকিনে মাহবুব এর বসত বাড়িতে অভিযান পরিচালনা করিয়া হানি ট্রাপের সদস্য ১। সাহারিয়া শেখ (২৪), ২। জুনায়েদ হাসান (২৬), ৩। তাহমিনা আক্তার (২৪), ৪। মাহমুদুল হাসান ওরফে নাদিম (২৫ এবং ৫। মাহবুব (২৪), ৬। মাকসুদ (২৫), দ্বয় কৌশলে পালিয়ে যায়। উক্ত ঘটনাস্থল হইতে ভিকটিম মোঃ শফিকুল দর্জি (৩৪), পিতা- আবদুল গনি দর্জি, মাতা- আনোয়ারা বেগম, সাং- চরখুপী, ইউনিয়ন- সাদারচর, থানা-শিবপুর, জেলা-নরসিংদী কে উদ্ধার করা হয়। উক্ত ঘটনার বিষয়ে মনোহরদী থানার মামলা নং-১৩, তারিখ-১২/০৮/২০২৬ খ্রিঃ ধারা- 342/323/385/386/506/34 The Penal Code, 1860; রুজু করিয়া গ্রেফতারকৃত আসামীদের’কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইল।
ধন্যবাদান্তে
অফিসার ইনচার্জ
মনোহরদী থানা, নরসিংদী।

অদ্য ইং ৩১/০৭/২০২৬ তারিখ অত্র মনোহরদী থানা কতৃক মাদক মামলা সহ বিভিন্ন মামলার ০৯ জন আসামী গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে প্...
31/07/2026

অদ্য ইং ৩১/০৭/২০২৬ তারিখ অত্র মনোহরদী থানা কতৃক মাদক মামলা সহ বিভিন্ন মামলার ০৯ জন আসামী গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

তারিখ- ২৯/০৭/২০২৬ খ্রিঃবিষয়ঃ- মনোহরদী থানা কর্তৃক মাদক ব্যবসায়ী গ্রেফতার করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১০ (দশ) মাসের স...
30/07/2026

তারিখ- ২৯/০৭/২০২৬ খ্রিঃ
বিষয়ঃ- মনোহরদী থানা কর্তৃক মাদক ব্যবসায়ী গ্রেফতার করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১০ (দশ) মাসের সাজা প্রদান।
ঘটনার বিবরণ –অদ্য ২৯/০৭/২০২৬ খ্রিঃ তারিখ সন্ধ্যা অনুমান ১৯:২০ ঘটিকার সময় মোঃ সজিব মিয়া, এক্সিকিউটি ম্যাজিস্ট্রেট মনোহরদী থানা সহ এএসআই(নিরস্ত্র)/মোঃ এমদাদুল হক, সঙ্গীয় ফোর্স কং/৯০১ মোঃ ওমর ফারুক, কং/১০৬৮ আজহারুল ইসলাম সর্ব- মনোহরদী থানা, নরসিংদীসহ অত্র থানাধীন মনোহরদী পৌরসভাস্থ হিন্দুপাড়া (ওয়ার্ড নং-০৭) অভিযান পরিচালনা করিয়া মাদক ব্যবসায়ী ১। রাজিব চন্দ্র দে (৩৫), পিতা- সনজিৎ, সাং- মনোহরদী (৭নং ওয়ার্ড), থানা- মনোহরদী, জেলা- নরসিংদীকে গ্রেফতার করিলে উপস্থিত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮, (সংশোধিত/২০২৩) এর ৩৬ (৫) ধারায় ১০ মাস (৩০০) দিনের সাজা প্রদান করেন।

অত্র মনোহরদী থানা কর্তৃক ৭০ (সত্তর ) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। আসামী ১। আল মামুন খন্দকার (৪৪)...
29/07/2026

অত্র মনোহরদী থানা কর্তৃক ৭০ (সত্তর ) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। আসামী ১। আল মামুন খন্দকার (৪৪), পিতা- মৃত হান্নান খন্দকার, মাতা- রেহেনা খন্দকার, সাং- বগাদী (উত্তরপাড়া), ইউনিয়ন- একদুয়ারিয়া, ২। কাউছার মিয়া (৩৫), পিতা- দুলাল মিয়া, মাতা- খোদেজা বেগম, সাং- বালিপুড়া, ইউনিয়ন- শুকুন্দি, উভয় থানা- মনোহরদী, জেলা- নরসিংদীদ্বয়ের হেফাজত হইতে ৭০ (সত্তর ) পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয়। এ সংক্রান্তে মনোহরদী থানার মামলা নং-২৭, তারিখ- ২৯/০৭/২০২৬ খ্রিঃ ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০ (ক) রুজু করা হয়।

Address

Monohardi
Narsingdi

Alerts

Be the first to know and let us send you an email when মনোহরদী থানা, নরসিংদী Monohardi Thana, Narsingdi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share