19/11/2021
“ টানা তিন দিন খাই নাই, শেষে ক্ষিদা সহ্য করতে না পাইরা পাশের বাসার ভাড়াটিয়া রা যে ভাত ডাস্টবিনে ফেলে দিছিলো তা উঠায়া আইনা খাইছি। আমার পেটে তখন বাচ্চা ছিলো। গর্ভাবস্থায় নাকি ভালো ভালো খেতে হয়। আর আমি মানুষের ভাতের মাড় জমানো বালতি থেইকা ভাত নিয়া ধুইয়া খাইছি, তাও লুকাইয়া। একা খাই নাই ভাই, হাজবেন্ডরে নিয়া খাইছি "।
তরুনজোট থেকে সায়েদ (ওদের আগের পোষ্টগুলো তে ভুলবসত বাচ্চার নাম আরবা বলা হয়েছে) নামের যে বাচ্চাটির চিকিৎসা করাচ্ছে তার মা অর্থাৎ আরবা আপার কথা ছিলো এগুলো। সায়েদের যে সমস্যা তার কোনো স্পেসিফিক নাম এখনো মেডিকেল সাইন্স দেয়নি। এই ধরনের সমস্যা বাংলাদেশে একেবারেই অপরিচিত এবং খুবই অল্প সংখ্যক রোগী আছে সায়েদের মতো। তাই ডাক্তাররা সায়েদের বাবা মা এর সকল তথ্য উপাত্ত নিয়েছে এই রোগ সম্পর্কে গবেষনা করবে বলে। ৭-৮ দিন দৌড়াদৌড়ি করানোর পর সায়েদকে আগারগাঁও এর নিউরো সাইন্স হাসপাতালে ভর্তি করানো হয়েছে। একটা খারাপ খবর হলো সায়েদের চিকিৎসা সম্পন্ন হয়ে গেলেও সে পুরোপুরি সুস্থ হবে না। অপারেশন করানোর পর হয়তো বা পা অচল হয়ে যাবে এবং প্রসাব পায়খানায় সমস্যা হবে৷ সে বর্তমানে নিউরো সাইন্স হাসপাতালের ৭ম তলার 7C রুমের 9 নং বেডে আছে। শনিবার ইকো টেষ্ট করানোর পর ইনশাআল্লাহ মঙ্গলবার তার অপারেশন হতে পারে। তার চিকিৎসার জন্য এখন অব্দি প্রায় ২০৯৫৮ টাকা খরচ হয়েছে।
এই চিকিৎসার যাবতীয় সকল দায়িত্বটি তুলে নেয়ার মতো সাহস করেছে আমাদের মতোই কিছু তরুনদের নিয়ে গড়ে উঠা সংগঠন তরুনজোট। এবং তাদের কাজটিকে একটু হলেও সহজ করে দেয়ার জন্য আমরা AMC Narsingdi পরিবার সামান্য চেষ্টা করছি। এ চিকিৎসাটি বাস্তবায়নের ক্ষেত্রে আরও অনেকে তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। তাছাড়া ০.১ টাকা থেকে শুরু করে ১০০,২০০ বা ৫০০ টাকা দিয়েও সহযোগিতা করেছে অনেক ভাই, বন্ধু এবং বড় ভাই৷ ০.১ টাকা ডোনেট করেছে NKM এর এক ছোট্ট শুভাকাঙ্ক্ষী এবং তার এই ডোনেশন আমাদেরকে (তরুনজোট) কাজ করার প্রতি অনুপ্রেরণা জুগিয়েছে। ধন্যবাদ এদের সবাইকে যারা আমাদের(তরুনজোট) মাধ্যমে সায়েদের পাশে দাড়িয়েছে। দুদিন আগে আমাদের (তরুনজোট) ফান্ডে টোটাল টাকা ছিলো ১৬ হাজার। অপারেশনের আগ পর্যন্ত খরচ ধরেছে ৬ হাজার। অর্থ্যাৎ অপারেশন এর জন্য আমাদের (তরুনজোট) কাছে থাকবে ১০ হাজার টাকা। আমাদের (তরুনজোট) ধারনা অপারেশন, বিভিন্ন সরঞ্জামাদি, মেডিসিন এবং অপারেশন পরবর্তী খরচ হিসেবে ২০ হাজার টাকা লাগতে পারে। বাকি ১০ হাজার টাকার সহযোগিতা করতে পারবেন এমন কেউ আছেন? অথবা ১-১০০০ যেকোনো এমাউন্ট?
সায়েদের পাশে দাড়াতে চাইলে আপনার এমাউন্টটি পাঠিয়ে দিন নিম্নোক্ত বিকাশ/ নগদ নাম্বারে।
বিকাশ: 01732283302 / 01829296736
নগদ: 01732283302