জেলা পুলিশ, নরসিংদী - District Police Narsingdi

জেলা পুলিশ, নরসিংদী - District Police Narsingdi নরসিংদী জেলা পুলিশের অফিসিয়াল ফেসবুক পেইজ এ আপনাকে স্বাগতম
(6)

"নরসিংদীর শিবপুর, মনোহরদী ও বেলাব থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযান : ইয়াবা, গাঁজা ও নগদ টাকাসহ গ্রেফতার ১৯ জন" 𝑴𝒆𝒅𝒊𝒂 𝑪...
21/08/2026

"নরসিংদীর শিবপুর, মনোহরদী ও বেলাব থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযান : ইয়াবা, গাঁজা ও নগদ টাকাসহ গ্রেফতার ১৯ জন"

𝑴𝒆𝒅𝒊𝒂 𝑪𝒆𝒍𝒍, 𝑫𝒊𝒔𝒕𝒓𝒊𝒄𝒕 𝑷𝒐𝒍𝒊𝒄𝒆, 𝑵𝒂𝒓𝒔𝒊𝒏𝒈𝒅𝒊.
[21 August, 2026]

আজ শুক্রবার (২১/০৮/২০২৬ খ্রি.) নরসিংদী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক মহোদয়ের নির্দেশে নরসিংদী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে শিবপুর, মনোহরদী ও বেলাব থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও নগদ টাকাসহ মোট ১৯ জন আসামিকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। এসব অভিযানে মোট ৭৩০৪ পিস ইয়াবা, ৪০০ গ্রাম গাঁজা, ৮ বোতল এস্কাফ সিরাপ এবং মাদক বিক্রির নগদ ৬৬,৯৭০ টাকা উদ্ধার করা হয়েছে।

শিবপুর থানা: শিবপুর থানার বিভিন্ন স্থানে পরিচালিত সফল অভিযানে ৫ জন গ্রেফতার ও ৫ জন পলাতকসহ মোট ১০ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। উদ্ধার করা হয়েছে ৬৪০৫ পিস ইয়াবা, ২০০ গ্রাম গাঁজা, ৮ বোতল এস্কাফ সিরাপ এবং নগদ ৪৩,০৮০ টাকা।

গ্রেফতারকৃত আসামিরা হলো- ১/ আছমা বেগম (৩৫),২/ মোঃ আমজাদ হোসেন মুন্সি (৫০), ৩/তানভীর মোল্লা (৩৬), ৪/ শফিকুল ইসলাম দেওয়ান (৪২) এবং ৫/ মোহাম্মদ আলী (৬৫)।
পলাতক আসামি: ১/ মজিবুল্লাহ (৩২),২/ সুমন মিয়া (৩৫),৩/ লিমা (২৫), ৪/ মাসুদ মিয়া (৪০) ও ৫/ রাসেল (৩৫)।

মনোহরদী থানা: মনোহরদী থানা পুলিশ পৃথক ৩টি অভিযান চালিয়ে মোট ১৬ জনকে গ্রেফতার করেছে। এর মধ্যে মাদক মামলায় ৯ জন, সিআর ওয়ারেন্টভুক্ত ৪ জন এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় ৩ জনকে গ্রেফতার করা হয়। এসব অভিযানে সর্বমোট ৩৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

বেলাব থানা: বেলাব থানার বিন্নাবাইদ ও নারায়ণপুর ইউনিয়নে পরিচালিত বিশেষ অভিযানে ৫৬৯ পিস ইয়াবা, ২০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির ২৩,৮৯০ টাকাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বিন্নাবাইদ ইউনিয়নের বিরকান্দা গ্রাম থেকে ২৪ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজাসহ এক নারী এবং নারায়ণপুর ইউনিয়নের মরিচাকান্দি গ্রাম থেকে ৫৪৫ পিস ইয়াবা ও নগদ টাকাসহ অন্য এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

মাদকের বিরুদ্ধে এই ‘জিরো টলারেন্স’ নীতি এবং পুলিশি অভিযান অব্যাহত থাকবে ।

রায়পুরার চরাঞ্চলে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারঃঅদ্য ২০/০৮/২০২৬ খ্রি. তারিখে নরসিংদী জেলার সম্মানিত পুলিশ সুপার ...
20/08/2026

রায়পুরার চরাঞ্চলে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারঃ

অদ্য ২০/০৮/২০২৬ খ্রি. তারিখে নরসিংদী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক মহোদয়ের নির্দেশে নরসিংদী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো: আশিকুর রহমান, রায়পুরা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জনাব বায়েজিদ বিন মনসুর, রায়পুরা থানার অফিসার ইনচার্জ মো: মজিবুর রহমানসহ রায়পুরা থানা পুলিশ, জেলা ডিবি, এপিবিএন, আরআরএফ এবং র‌্যাব-১১ এর একটি টিম সমন্বয়ে রায়পুরা থানাধীন মেঘনা নদীর দূর্গম চরাঞ্চলের চাঁনপুর ইউনিয়নের সদাগরকান্দি, মোহিনীপুর এবং বাঁশগাড়ি ইউনিয়ন এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও স্বাভাবিক রাখার লক্ষ্যে এবং অস্ত্রধারী সন্ত্রাসী, দাঙ্গাবাজ গ্রেফতার ও অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় গোপন সংবাদের ভিত্তিতে সদাগরকান্দি গ্রামে ফরিদ উদ্দিন (৪৪), পিতা-ওয়াছেক আলী এর টিনশেড বসত ঘরের ভিতর হইতে ১০ (দশ) রাউন্ড শর্ট গানের কার্তুজ, ১২ (বার) টি টেটা বল্লম, ২০০ (দুইশত) টি ককটেল তৈরির মারবেল, ০২ (দুই) টি বুলেটপ্রুফ জ্যাকেট, ০১ (এক) টি রামদা, ০৪ (চার) টি হাতল যুক্ত লোহার রড, ০১ (এক) টি কাঠের হাতল যুক্ত দা, ০২ (দুই) টি এস এস স্কয়ার বাট ও ০১ (এক) টি ঢাল উদ্ধার করা হয়।

অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে সদাগরকান্দি কবরস্থানের পাশে পরিত্যক্ত অবস্থায় ০১ (এক) টি দেশীয় তৈরী ওয়ান শুটার গান (এল.জি) বন্দুক, ০২ (দুই) রাউন্ড শর্ট গানের কার্তুজ, ০৭ (সাত) টি টেটা বল্লম, ০২ (দুই) টি হাতল যুক্ত দা, ০২ (দুই) টি হাতল যুক্ত লোহার রড, ০১ (এক) টি হাতল যুক্ত স্টেনলেস চাকু, ১৪ (চৌদ্দ) টি পটকা উদ্ধার করা হয়।

উল্লেখ্য, সদাগরকান্দি গ্রামে পূর্বপাড়া ও সরকারবাড়ির মধ্যে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলমান রয়েছে। এর প্রেক্ষিতে বিভিন্ন সময় সংঘর্ষের ঘটনাও ঘটেছে।

বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। উক্ত ঘটনা সংক্রান্তে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে। এলাকায় পুলিশি নজরদারি অব্যাহত আছে।

"নরসিংদী জেলা আইনজীবী সমিতির উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত"𝑴𝒆𝒅𝒊𝒂 𝑪𝒆𝒍𝒍, 𝑫𝒊𝒔𝒕𝒓...
20/08/2026

"নরসিংদী জেলা আইনজীবী সমিতির উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত"

𝑴𝒆𝒅𝒊𝒂 𝑪𝒆𝒍𝒍, 𝑫𝒊𝒔𝒕𝒓𝒊𝒄𝒕 𝑷𝒐𝒍𝒊𝒄𝒆, 𝑵𝒂𝒓𝒔𝒊𝒏𝒈𝒅𝒊.
[20 August, 2026]

আজ বৃহস্পতিবার (২০ আগস্ট, ২০২৬) নরসিংদী জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী সংসদ-২০২৬-এর উদ্যোগে বিজ্ঞ আইনজীবীদের অংশগ্রহণে ‘প্রীতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলার শুভ উদ্বোধন করেন নরসিংদী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক মহোদয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ, নরসিংদী জনাব শেখ হুমায়ুন কবীর মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মুহম্মদ আলী আহসান, বিজ্ঞ বিচারক (জেলা জজ), নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল, নরসিংদী, জনাব কাজী ইয়াসিন হাবীব, বিজ্ঞ চিফ জুডিসিয়াল ম্যাজিস্টেট, নরসিংদী। অনুষ্ঠানটি সঞ্চালনা করে এডভোকেট আবদুল মজিদ শিকদার, সম্পাদক, নরসিংদী জেলা আইনজীবী সমিতি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এডভোকেট আলহাজ্ব আবদুল মান্নান ভূঞা, সভাপতি, নরসিংদী জেলা আইনজীবী সমিতি।

ফাইনাল খেলা শেষে সম্মানিত অতিথিগণ বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।

"নরসিংদী জেলা পুলিশের বিশেষ অভিযান চলমান: সর্বমোট গ্রেফতার ৬৯ জন সহ দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার"𝑴𝒆𝒅𝒊𝒂 𝑪𝒆𝒍𝒍, 𝑫𝒊𝒔𝒕𝒓𝒊𝒄𝒕 𝑷𝒐𝒍...
19/08/2026

"নরসিংদী জেলা পুলিশের বিশেষ অভিযান চলমান: সর্বমোট গ্রেফতার ৬৯ জন সহ দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার"

𝑴𝒆𝒅𝒊𝒂 𝑪𝒆𝒍𝒍, 𝑫𝒊𝒔𝒕𝒓𝒊𝒄𝒕 𝑷𝒐𝒍𝒊𝒄𝒆, 𝑵𝒂𝒓𝒔𝒊𝒏𝒈𝒅𝒊.
[20 August, 2026]

নরসিংদীতে মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধার এবং নিয়মিত মামলা/পরোয়ানাভুক্ত আসামী, মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের লক্ষ্যে জেলা পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘন্টায় নিয়মিত মামলা, মাদক ও অন্যান্য উদ্ধারজনিত, প্রিভেন্টিভ এবং পরোয়ানামূলে সর্বমোট ৬৯ জনকে গ্রেফতার করা হয়। এছাড়া দেশীয় অস্ত্রসহ ইয়াবা উদ্ধার করা হয়েছে।

অপরাধ ও অপরাধীর তথ্য দিন,
জেলা পুলিশের সেবা নিন।

"নরসিংদীর ডিবি’র অভিযানে গ্যাস সিলিন্ডারে মিলল ২৪ কেজি গাঁজা, গ্রেফতার ৩ জন"𝑴𝒆𝒅𝒊𝒂 𝑪𝒆𝒍𝒍, 𝑫𝒊𝒔𝒕𝒓𝒊𝒄𝒕 𝑷𝒐𝒍𝒊𝒄𝒆, 𝑵𝒂𝒓𝒔𝒊𝒏𝒈𝒅𝒊.[19 A...
19/08/2026

"নরসিংদীর ডিবি’র অভিযানে গ্যাস সিলিন্ডারে মিলল ২৪ কেজি গাঁজা, গ্রেফতার ৩ জন"

𝑴𝒆𝒅𝒊𝒂 𝑪𝒆𝒍𝒍, 𝑫𝒊𝒔𝒕𝒓𝒊𝒄𝒕 𝑷𝒐𝒍𝒊𝒄𝒆, 𝑵𝒂𝒓𝒔𝒊𝒏𝒈𝒅𝒊.
[19 August, 2026]

নরসিংদী জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এক অভিযানে ২৪ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকারসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

আজ ১৯ আগস্ট ২০২৬ গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী ডিবি পুলিশের একটি চৌকস দল শিবপুর মডেল থানাধীন ঢাকা-সিলেট মহাসড়কের যোশর উত্তরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। ঢাকা-সিলেট মহাসড়কের যোশর উত্তরপাড়া এলাকায় জনৈক মনির মিয়ার হোমিও দোকানের সামনে একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-২৩-৫৮৮০) থামিয়ে তল্লাশি চালানো হয়। ডিবির আভিযানিক দলটি দক্ষতার সাথে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডারের ভেতরে সুকৌশলে লুকানো অবস্থায় ২৪ কেজি গাঁজা উদ্ধার করে।

ঘটনাস্থল থেকে ৩ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো: ১/মোঃ আলমগীর মিয়া (৫৫): পিতা- মৃত আলী আকবর, মাতা- রুফিয়া খাতুন, থানা- কসবা, জেলা- ব্রাহ্মণবাড়িয়া। ২/মোঃ সজল মিয়া (২২): পিতা- তাজুল ইসলাম, মাতা- কল্পনা বেগম, থানা- কসবা, জেলা- ব্রাহ্মণবাড়িয়া। ৩/মোঃ তানভীর হোসেন (২৩): পিতা- জসীম উদ্দিন, মাতা- তাসলিমা আক্তার, থানা- মাধবপুর, জেলা- হবিগঞ্জ।

এ সংক্রান্তে শিবপুর মডেল থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

"নরসিংদী জেলার পলাশ থানা বার্ষিক পরিদর্শন করেন পুলিশ সুপার মহোদয়"𝑴𝒆𝒅𝒊𝒂 𝑪𝒆𝒍𝒍, 𝑫𝒊𝒔𝒕𝒓𝒊𝒄𝒕 𝑷𝒐𝒍𝒊𝒄𝒆, 𝑵𝒂𝒓𝒔𝒊𝒏𝒈𝒅𝒊.[19 August, 202...
19/08/2026

"নরসিংদী জেলার পলাশ থানা বার্ষিক পরিদর্শন করেন পুলিশ সুপার মহোদয়"

𝑴𝒆𝒅𝒊𝒂 𝑪𝒆𝒍𝒍, 𝑫𝒊𝒔𝒕𝒓𝒊𝒄𝒕 𝑷𝒐𝒍𝒊𝒄𝒆, 𝑵𝒂𝒓𝒔𝒊𝒏𝒈𝒅𝒊.
[19 August, 2026]

নরসিংদী জেলার পলাশ থানা বার্ষিক পরিদর্শন করেন নরসিংদী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক মহোদয়। পুলিশ সুপার মহোদয় থানায় আগমন করলে অফিসার ইনচার্জ, পলাশ থানা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান এবং পরবর্তীতে থানা পুলিশের একটি চৌকস দল সালামি প্রদান করেন।

থানা পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় বিভিন্ন রেজিস্টারপত্র পর্যালোচনা করেন এবং করণীয় সংক্রান্তে দিক-নির্দেশনা প্রদান করেন।

এ সময় জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

"নরসিংদী মডেল থানাধীন সদর এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান: আটক ৩৩ জন, মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার"𝑴𝒆𝒅𝒊𝒂 𝑪𝒆𝒍𝒍, 𝑫𝒊𝒔𝒕𝒓𝒊𝒄𝒕 𝑷...
18/08/2026

"নরসিংদী মডেল থানাধীন সদর এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান: আটক ৩৩ জন, মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার"

𝑴𝒆𝒅𝒊𝒂 𝑪𝒆𝒍𝒍, 𝑫𝒊𝒔𝒕𝒓𝒊𝒄𝒕 𝑷𝒐𝒍𝒊𝒄𝒆, 𝑵𝒂𝒓𝒔𝒊𝒏𝒈𝒅𝒊.
[19 August, 2026]

নরসিংদী জেলাকে মাদকমুক্ত করার জিরো টলারেন্স নীতি ঘোষণার অংশ হিসেবে নরসিংদী মডেল থানা এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়েছে। নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এই সাঁড়াশি অভিযান চালানো হয়।

থানা এলাকার বিভিন্ন চিহ্নিত মাদক স্পট ও অপরাধপ্রবণ স্থানে একযোগে এই অভিযান পরিচালনা করে নরসিংদী জেলা পুলিশ। অভিযান চলাকালে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য ও অন্যান্য দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। মাদকের বেচাকেনা, সেবন ও বিভিন্ন অপরাধে জড়িত ৩৩ জনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের এর প্রক্রিয়া চলমান রয়েছে।

জেলা পুলিশের এই অভিযান অব্যাহত রয়েছে।

"নরসিংদী জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও  অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত"𝑴𝒆𝒅𝒊𝒂 𝑪𝒆𝒍𝒍, 𝑫𝒊𝒔𝒕𝒓𝒊𝒄𝒕 𝑷𝒐𝒍𝒊𝒄𝒆, 𝑵𝒂𝒓𝒔𝒊𝒏𝒈𝒅𝒊.[18 Augu...
18/08/2026

"নরসিংদী জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত"

𝑴𝒆𝒅𝒊𝒂 𝑪𝒆𝒍𝒍, 𝑫𝒊𝒔𝒕𝒓𝒊𝒄𝒕 𝑷𝒐𝒍𝒊𝒄𝒆, 𝑵𝒂𝒓𝒔𝒊𝒏𝒈𝒅𝒊.
[18 August, 2026]

আজ মঙ্গলবার (১৮ আগস্ট,২০২৬) নরসিংদী পুলিশ সুপারের সম্মেলন কক্ষে জেলা পুলিশের জুলাই/২০২৬ মাসের আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন নরসিংদী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক মহোদয়। উক্ত সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সামগ্রিক বিষয়াদি নিয়ে আলোকপাত করা হয়।

সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা'গণসহ সকল ইউনিটের ইনচার্জগণ অংশগ্রহণ করেন।

"পুলিশ লাইন্স নরসিংদীতে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত"𝑴𝒆𝒅𝒊𝒂 𝑪𝒆𝒍𝒍, 𝑫𝒊𝒔𝒕𝒓𝒊𝒄𝒕 𝑷𝒐𝒍𝒊𝒄𝒆, 𝑵𝒂𝒓𝒔𝒊𝒏𝒈𝒅𝒊.[18 August, 2026]আজ ১৮ আগস্ট, ২...
18/08/2026

"পুলিশ লাইন্স নরসিংদীতে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত"

𝑴𝒆𝒅𝒊𝒂 𝑪𝒆𝒍𝒍, 𝑫𝒊𝒔𝒕𝒓𝒊𝒄𝒕 𝑷𝒐𝒍𝒊𝒄𝒆, 𝑵𝒂𝒓𝒔𝒊𝒏𝒈𝒅𝒊.
[18 August, 2026]

আজ ১৮ আগস্ট, ২০২৬ পুলিশ লাইন্স ড্রীল শেডে জেলা পুলিশ, নরসিংদীর মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নরসিংদী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক মহোদয়।

সভায় জেলা পুলিশের বিভিন্ন পদবীর পুলিশ সদস্যগণ বক্তব্য রাখেন এবং পুলিশ সুপার তাদের কথা মনোযোগ দিয়ে শোনেন। তিনি বিভিন্ন সমস্যা সমাধানের নিমিত্তে তাৎক্ষণিক সিদ্ধান্ত প্রদান করেন। পুলিশ সুপার তার বক্তব্যে সকলকে সততা, আন্তরিকতা, সর্বোচ্চ পেশাদারিত্ব এবং দেশ প্রেমের সাথে নিজের উপর অর্পিত দায়িত্ব পালনের জন্য আহ্বান জানান। পাশাপাশি পুলিশ সদস্যদের কল্যাণের বিষয়টিও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে বলে জানান পুলিশ সুপার মহোদয়।

সভায় জুলাই/২০২৬ মাসের কর্মমূল্যায়নের স্বীকৃতি স্বরূপ অফিসার ও ফোর্সদের নগদ অর্থ, সম্মাননা স্মারক ও সার্টিফিকেট বিতরণ করেন পুলিশ সুপার মহোদয়।

পরবর্তীতে নরসিংদী জেলা পুলিশ হাসপাতালে আধুনিক প্যাথলজি ল্যাব উদ্বোধন করেন সম্মানিত পুলিশ সুপার মহোদয়।

এ সময় জেলা পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তগণ, বিভিন্ন ইউনিটের ইনচার্জগণসহ বিভিন্ন পদবীর পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

"নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান; অপহৃত ভিকটিম, গাঁজা ও ইয়াবা উদ্ধার"𝑴𝒆𝒅𝒊𝒂 𝑪𝒆𝒍𝒍, 𝑫𝒊𝒔𝒕𝒓𝒊𝒄𝒕 𝑷𝒐𝒍𝒊𝒄𝒆, 𝑵𝒂𝒓𝒔𝒊𝒏𝒈𝒅𝒊.[ 18 August ...
17/08/2026

"নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান; অপহৃত ভিকটিম, গাঁজা ও ইয়াবা উদ্ধার"

𝑴𝒆𝒅𝒊𝒂 𝑪𝒆𝒍𝒍, 𝑫𝒊𝒔𝒕𝒓𝒊𝒄𝒕 𝑷𝒐𝒍𝒊𝒄𝒆, 𝑵𝒂𝒓𝒔𝒊𝒏𝒈𝒅𝒊.
[ 18 August ,2026]

নরসিংদী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও জেলার বিভিন্ন থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ০৫ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ১৩৫ পিস ইয়াবাসহ ৮ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এছাড়া অপর দুটি পৃথক অভিযানে অপহৃত ভিকটিম উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার এবং পরোয়ানাভুক্ত ৩ জন পলাতক আসামিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

ঘটনা-১: মাধবদী থানা পুলিশ অভিযান চালিয়ে ১ লাখ টাকা মূল্যের ৫ কেজি গাঁজাসহ মোসাঃ নিলুফা বেগম (৪৮) ও কোরিনা ওরফে রোকন বেগম (৪০) নামের দুই নারীকে গ্রেফতার করেছে। এ বিষয়ে মাধবদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

ঘটনা-২: জেলা গোয়েন্দা শাখার এক অভিযানে নরসিংদী সদর মডেল থানাধীন বাদুয়ার চর এলাকা থেকে ৭০ পিস ইয়াবাসহ মোঃ সেলিম মিয়া (৪৮) ও মোঃ ছাব্বির মিয়া (২১) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত সেলিম মিয়ার বিরুদ্ধে পূর্বেও ৮টি মাদক মামলা রয়েছে।

ঘটনা-৩: ডিবি পুলিশের একটি টিম মাধবদী থানাধীন আসমান্দিরচর এলাকায় অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবাসহ সানী কুমার সাহা (৩৪) ও মোঃ মনা মিয়া (৩৩) নামের দুইজনকে আটক করে।

ঘটনা-৪: ডিবি পুলিশের অপর একটি অভিযানে নরসিংদী সদর থানার বিলাসদী এলাকা থেকে ২৫ পিস ইয়াবাসহ সাগর মিয়া (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

ঘটনা-৫: বেলাব থানা পুলিশ ঢাকা-সিলেট মহাসড়কের দড়িকান্দি বাসস্ট্যান্ড এলাকা থেকে ১৫ হাজার টাকা মূল্যের ৫০০ গ্রাম গাঁজাসহ মোঃ নজরুল ইসলাম (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে বেলাব থানায় নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে।

ঘটনা-৬: পলাশ থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে সিআর পরোয়ানাভুক্ত ৩ জন আসামিকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে।

ঘটনা-৭: ডিবি পুলিশের একটি আভিযানিক দল রূপগঞ্জের গোলাকান্দাইলস্থ আলামিনের বাড়িতে অভিযান পরিচালনা করে অপহৃত ভিকটিম সোয়াইবা আক্তার মীম (১৬)-কে উদ্ধার এবং ঘটনার সাথে জড়িত আসামি মোঃ নয়ন মিয়াকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নয়ন মিয়া কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানার মোঃ মোরশেদ মিয়ার ছেলে।

নরসিংদী জেলাকে মাদক ও অপরাধমুক্ত রাখতে জেলা পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।

Address

Bilasdi
Narsingdi

Telephone

+8801320091325

Website

Alerts

Be the first to know and let us send you an email when জেলা পুলিশ, নরসিংদী - District Police Narsingdi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share