PBI Narsingdi

PBI Narsingdi Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from PBI Narsingdi, Government Organization, Narsingdi.

সকলের আস্থা ও ভালোবাসায় এগিয়ে যেতে চায় পিবিআই, নরসিংদী। সাথে থাকুন, তথ্য দিয়ে সহায়তা করুন। পিবিআই আপনার ভালোবাসার প্রতিদ...
24/07/2025

সকলের আস্থা ও ভালোবাসায় এগিয়ে যেতে চায় পিবিআই, নরসিংদী। সাথে থাকুন, তথ্য দিয়ে সহায়তা করুন। পিবিআই আপনার ভালোবাসার প্রতিদান দিতে প্রস্তুত।

প্রেস রিলিজ গাইডলাইনস ও ভিডিও এডিটিং বিষয়ক কর্মসূচী শীর্ষক ০১ (এক) দিন ব্যাপী ওয়ার্কশপ। গত ২৫/০৩/২০২৪ খ্রিঃ তারিখ পিবিআই...
27/03/2024

প্রেস রিলিজ গাইডলাইনস ও ভিডিও এডিটিং বিষয়ক কর্মসূচী শীর্ষক ০১ (এক) দিন ব্যাপী ওয়ার্কশপ। গত ২৫/০৩/২০২৪ খ্রিঃ তারিখ পিবিআই নরসিংদী জেলা কার্যালয়ের কনফারেন্স রুমে প্রেস রিলিজ গাইড লাইনস ও ভিডিও এডিটিং বিষয়ক কর্মসূচী শীর্ষক ০১ (এক) দিন ব্যাপী ওয়ার্কশপ অনুষ্টিত হয়। উক্ত ওয়ার্কশপে, প্রধান অতিথি ও ওয়ার্কশপ সঞ্চালক হিসাবে ছিলেন পিবিআই, নরসিংদী জেলার পুলিশ সুপার, (অ্যাডি: ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব মো: এনায়েত হোসেন মান্নান। উক্ত ওয়ার্কশপে, মূল প্রবন্ধ উপস্থাপনায় ছিলেন, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন এর জেলা প্রতিনিধি জনাব আসাদুজ্জামান রিপন ও ওয়ার্কশপটির আলোচক ছিলেন জনাব আশিকুর রহমান পিয়াল, সময় টিভি এর স্টাফ রিপোর্টার নরসিংদী, এছাড়া ওয়ার্কশপে পিবিআই নরসিংদী জেলার ৪ জন পুলিশ পরিদর্শক, ১২ জন উপ-পুলিশ পরিদর্শক এবং ৪ জন এএসআই অংশগ্রহণ করেন।

অদ্য ০৭/১২/২০২৩ খ্রিঃ তারিখ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নরসিংদী এর পুলিশ সুপার (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতি...
07/12/2023

অদ্য ০৭/১২/২০২৩ খ্রিঃ তারিখ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নরসিংদী এর পুলিশ সুপার (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব মোঃ এনায়েত হোসেন মান্নান মহোদয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নরসিংদীতে কর্মরত পুলিশ সদস্য মোঃ মাসুদুর রহমানের মেয়ে মারিয়া আক্তার মোহনা এইচএসসি পরীক্ষা-২০২৩ এ জিপিএ-৫ অর্জন করায় উক্ত কৃতি শিক্ষার্থীকে ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করেন। এসময় অন্যান্য সকল অফিসার ও ফোর্স উপস্থিত ছিল।

অদ্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নরসিংদী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ এনায়েত হোসেন মান্নান মহোদয় অতিরিক্...
08/11/2023

অদ্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নরসিংদী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ এনায়েত হোসেন মান্নান মহোদয় অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত হওয়ায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নরসিংদী জেলার সকল অফিসার ও ফোর্সদের পক্ষ থেকে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়। পুলিশ সুপার মহোদয় মহান আল্লাহ তায়ালার প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন।

19/09/2022

পৌনে সাত বছর আগে ২০১৬ সালের ৫ জানুয়ারি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) যাত্রা শুরু হয়েছিল। অনেক বছরের পুর....

15/06/2021

পিবিআই, নরসিংদী জেলা কর্তৃক আন্তঃজেলা গাড়ি ছিনতাইকারী চক্রের অন্যতম হোতা আমানত প্রকাশ বাবুল গ্রেফতার

ঢাকা শহর থেকে বিভিন্ন শহরে গিয়ে গাড়ি, সিএনজি, অটোরিকশা ইত্যাদি ছিনতাইকারী চক্রের সদস্যগন সংঘবদ্ধ ভাবে ঢাকা থেকে নরসিংদী শহরের শাহেপ্রতাব এলাকায় আসে এবং একটি অটোরিকশা ভাড়া করে। এরপর নানা অজুহাতে শহরের বিভিন্ন স্থানে ঘোরাফেরা করে। তাদের চক্রের অন্যান্য সদস্যরা পিছনে সিএনজি দিয়ে তাদের অনুসরণ করে। একপর্যায়ে শাহেপ্রতাব এলাকায় একটি নির্জন রাস্তায় প্রবেশ করে। ছিনতাইকারীরা ড্রাইভার কে শুনিয়ে জোরে জোরে কথা বলতে থাকে এবং মোবাইলে মৃত্যুর সংবাদ এর বিষয়ে দুঃখ প্রকাশ করে। এরপর নির্জন রাস্তায় নিয়ে ড্রাইভার কে বলে যে আমাদের একজন লোক মারা গেছে। পাশের বাসা থেকে ঐ লোকটাকে ডেকে নিয়ে আসো। ড্রাইভার সরল বিশ্বাসে গাড়ি বন্ধ করে ঐ লোকটাকে ডাকতে যায়। গাড়িতে ছিনতাইকারী চক্রের সদস্যরা বন্ধ করা গাড়ির তার কেটে ডাইরেক্ট করে গাড়ি স্টার্ট দিয়ে দ্রুত পালিয়ে যাওয়া শুরু করে। ছিনতাইকারী চক্রের অন্যান্য সদস্যরা পিছনে সিএনজি দিয়ে তাদের অনুসরণ করতে থাকে। কিছুক্ষণ এর মধ্যে ছিনতাইকারী অটোরিকশা নিয়ে যাচ্ছে বুঝতে পেরে অটোরিকশার ড্রাইভার চিতকার চেঁচামেচি করে লোক জরো করে। তখন পিবিআই ক্রাইমসীন টিম দ্রুত ঘটনাস্থল এ পৌছে দুইজন ছিনতাইকারী কে আটক করে এবং ছিনতাইকারীর ব্যবহৃত একটি সিএনজি ও ছিনতাইকৃত অটোরিকশাটি জব্দ করে। উক্ত গ্রেফতারকৃত ছিনতাইকারী 1। শাওন পারভেজ, 02। মো: লেবু দ্বয় ফৌজদারী কার্যবিধি আইনের 164 ধারায় জবানবন্দি প্রদান করেন। ঘটনার পরপরই অন্যান্য ছিনতাইকারীগন গা ঢাকা দেয়। পরবর্তীতে পিবিআই, নরসিংদী জেলার পুলিশ সুপার মোঃ এনায়েত হোসেন মান্নান মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় তথ্য প্রযুক্তির ব্যবহার এবং গোপন সংবাদের ভিত্তিতে গত 07/06/2021 তারিখ প্রথমে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানা এলাকায় গ্রেফতার অভিযান পরিচালনা করা হয়। একই তারিখে সর্বশেষ
রাত অনুমান 01:05 ঘটিকায় অভিযান পরিচালনা করে ঢাকা ডিমপি সবুজবাগ থানাধীন মানিকনগর নামক এলাকা থেকে আন্তঃজেলা ছিনতাইকারী দলের অন্যতম হোতা আমানত প্রকাশ বাবুল(48) কে তার ভাড়া বাসা থেকে গ্রেফতার করা হয়। গত 08/06/2021 তারিখে ফৌজদারী কার্যবিধি আইনের 164 ধারায় ছিনতাইকারী আমানত নিজেকে জড়িয়ে জবানবন্দি প্রদান করেন। মামলা সংক্রান্ত অন্যান্য কার্যক্রম চলমান রয়েছে।
(নরসিংদী সদর মডেল থানার মামলা নং-18, তারিখ- 07/09/202)

Address

Narsingdi

Website

Alerts

Be the first to know and let us send you an email when PBI Narsingdi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share