উপজেলা সমাজসেবা কার্যালয়, পলাশ, নরসিংদী

  • Home
  • Bangladesh
  • Narsingdi
  • উপজেলা সমাজসেবা কার্যালয়, পলাশ, নরসিংদী

উপজেলা সমাজসেবা কার্যালয়, পলাশ, নরসিংদী Social Safetynet Program

28/05/2025

প্রিয় পলাশবাসী
আসসালামু আলাইকুম

যাদের সুবর্ন নাগরিক কার্ড আছে তারা অনলাইনে প্রতিবন্ধী ভাতার জন্যে আবেদন করতে পারবেন। তাই দ্রুত আবেদন করুন।

অনুরোধক্রমে
রিজা আক্তার
উপজেলা সমাজসেবা কর্মকর্তা
পলাশ,নরসিংদী

বয়স্ক এবং বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতার আবেদনের মেয়াদ ২২ এপ্রিল ২০২৫ পর্যন্ত বাড়ানো হলো।
20/04/2025

বয়স্ক এবং বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতার আবেদনের মেয়াদ ২২ এপ্রিল ২০২৫ পর্যন্ত বাড়ানো হলো।

পলাশ উপজেলার বয়স্ক ও বিধবা ভাতা প্রত্যাশীদের dss.bhata.gov.bd/onlineApplication এই ওয়েবসাইটে গিয়ে ভাতার আবেদন করার জন্য ...
08/04/2025

পলাশ উপজেলার বয়স্ক ও বিধবা ভাতা প্রত্যাশীদের dss.bhata.gov.bd/onlineApplication এই ওয়েবসাইটে গিয়ে ভাতার আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
আবেদনের সময়সীমা: ০৯/০৪/২০২৫ থেকে ১৭/০৪/২০২৫ খ্রি. তারিখ পর্যন্ত।

আবেদনের ক্ষেত্রে পুরুষ আবেদনকারীর বয়স ৬৫ বছর, মহিলা আবেদনকারীর ক্ষেত্রে ৬২ বছর হতে হবে।
যা যা লাগবে
১. NID কার্ড
২. বিধবাদের ক্ষেত্রে স্বামীর মৃত্যু সনদ/ স্বামী পরিত্যাক্তার প্রত্যয়ন।

উল্লেখ্য ভাতা প্রাপ্তির জন্য কোন প্রকার অর্থ প্রদান করতে হয় না। দয়া করে কোন প্রতারক চক্রের খপ্পরে পড়বেন না। কোন প্রতারক চক্র আপনাকে প্রলুব্ধ করলে দয়া করে উপজেলা নির্বাহী অফিসার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা উপজেলা সমাজসেবা অফিসারের সাথে সরাসরি যোগাযোগ করুন।

ধন্যবাদান্তে
রিজা আক্তার
উপজেলা সমাজসেবা অফিসার
পলাশ,নরসিংদী।

পলাশ উপজেলার প্রতিবন্ধী ভাতা প্রত্যাশীদের দৃষ্টি আকর্ষণ:- আগামী ২৫ এপ্রিল ২০২৫ তারিখ পর্যন্ত সকল বৈধ প্রতিবন্ধী ব্যক্তিগ...
13/03/2025

পলাশ উপজেলার প্রতিবন্ধী ভাতা প্রত্যাশীদের
দৃষ্টি আকর্ষণ:-

আগামী ২৫ এপ্রিল ২০২৫ তারিখ পর্যন্ত সকল বৈধ প্রতিবন্ধী ব্যক্তিগণ অনলাইনে 'প্রতিবন্ধী ভাতা'র জন্য আবেদন করতে পারবেন

আবেদন করার লিংক:
mis.bhata.gov.bd/onlineApplication

যা দরকার হবে:
১. প্রতিবন্ধী ব্যক্তিদের পরিচয়পত্র 'সুবর্ণ নাগরিক' কার্ড
২. এন আই ডি /জন্ম নিবন্ধন

উপজেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক আয়োজিত প্রশিক্ষণের স্থিরচিত্র
24/02/2025

উপজেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক আয়োজিত প্রশিক্ষণের স্থিরচিত্র

উপজেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক আয়োজিত সেমিনারের স্থিরচিত্র
24/02/2025

উপজেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক আয়োজিত সেমিনারের স্থিরচিত্র

ঘোড়াশাল রেল স্টেশন থেকে শিশুটিকে পাওয়া গিয়েছে। শিশুটির নাম ঝিকু, বাবার নাম সোহাগ, মায়ের নাম লাকি, কিন্তু ঠিকানা বলতে পার...
22/01/2025

ঘোড়াশাল রেল স্টেশন থেকে শিশুটিকে পাওয়া গিয়েছে। শিশুটির নাম ঝিকু, বাবার নাম সোহাগ, মায়ের নাম লাকি, কিন্তু ঠিকানা বলতে পারে না। বর্তমানে পলাশ থানা,নরসিংদী তে আছে। কেউ চিনে থাকলে প্লিজ নিমোক্ত নাম্বারে যোগাযোগ করবেন।

রিজা আক্তার (01767488420)
উপজেলা সমাজসেবা অফিসার,পলাশ, নরসিংদী

পলাশ উপজেলাবাসী,২০২৩-২৪ অর্থবছরে যারা অনলাইনে বয়স্ক এবং বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা পাওয়ার জন্যে অনলাইনে আবেদন করেছেন, ...
13/01/2025

পলাশ উপজেলাবাসী,
২০২৩-২৪ অর্থবছরে যারা অনলাইনে বয়স্ক এবং বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা পাওয়ার জন্যে অনলাইনে আবেদন করেছেন, তাদের উন্মুক্ত পদ্ধতিতে বাছাই করা হবে। তারা অনলাইন কপি ও জাতীয় পরিচয়পত্র নিয়ে সংশ্লিষ্ট ইউনিয়ন এ নির্ধারিত তারিখে সকাল ১০ টায় উপস্হিত হবেন।

নেই পাশে কেউ যার,সমাজসেবা আছে তার এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা সমাজসেবা কার্যালয়, পলাশ,নরসিংদী  কর্তৃক যথাযোগ্য মর্...
02/01/2025

নেই পাশে কেউ যার,সমাজসেবা আছে তার এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা সমাজসেবা কার্যালয়, পলাশ,নরসিংদী কর্তৃক যথাযোগ্য মর্যাদায় ও আড়ম্বরপূর্ণভাবে জাতীয় সমাজসেবা দিবস-২০২৫ উপলক্ষে ওয়াকাথন ও কল্যাণরাষ্ট্র গঠনে তরুন প্রজন্মের প্রত্যাশা বিষয়ক মুক্ত আড্ডা উদযাপিত হয়।

জাতীয় সমাজসেবা দিবস-২০২৫ সফল হোক
31/12/2024

জাতীয় সমাজসেবা দিবস-২০২৫ সফল হোক

Address

Palash Upazila Parishad
Narsingdi

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when উপজেলা সমাজসেবা কার্যালয়, পলাশ, নরসিংদী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share