05/07/2026
সম্মানিত গ্রাহকবৃন্দ,
আসসালামু আলাইকুম।
সম্প্রতি “দৈনিক বিশ্বমানচিত্র”, “নরসিংদী ভয়েস”, অন-লাইন মিডিয়া থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নরসিংদী জেলায় অতিরিক্ত বিদ্যুৎ বিল বিষয়ে প্রচার করা হয়েছে। অভিযোগগুলো সরেজমিনে তদন্ত পূর্বক ও গ্রাহক লেজার অনুযায়ী প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সমাধান করা হয়েছে তা সকলের অবগতির জন্য উপস্থাপন করা হলো :
“দৈনিক বিশ্বমানচিত্র” এর প্রথম অভিযোগকারী নরসিংদী জেলার সদর উপজেলার বানিয়াছল এলাকার গ্রাহক জনাব লোকমান হোসেন (হিসাব নং-৭৩০-১১২৮)। এপ্রিল/২৬ ৪৯০ কিঃওঃ, মে/২৬ ৫৬০ কিঃওঃ এবং জুন/২৬ ৫৩০ কিঃওঃ বিল হয়েছে। গ্রাহকের পূর্বের ব্যবহার অনুযায়ী রিডিং সামঞ্জ্যস্য পূর্ণ রয়েছে । সরেজমিনে তদন্ত পূর্বক মিটার সঠিক পাওয়া যায়।
“দৈনিক বিশ্বমানচিত্র” এর দ্বিতীয় অভিযোগকারী নরসিংদী জেলার সদর উপজেলার ভাগদী গ্রামের জনাব রুমা আক্তার বৃষ্টি (হিসাব নং-৭৩৮-২২২৬)। বর্ণিত সম্মানিত গ্রাহকের বিগত ০৩ মাসের ব্যবহৃত ইউনিট যথাক্রমে ৭৫ কিঃওঃ, ১০০ কিঃওঃ, ৮৫ কিঃওঃ। জুন মাসের বিলকৃত ইউনিট ১৩০ কিঃওঃ। গ্রাহকের বর্তমান রিডিং (০১/০৭/২০২৬) পর্যন্ত পাওয়া যায় ৭১৬ কিঃওঃ । বিলকৃত ইউনিট থেকে আরো অতিরিক্ত ৬১ ইউনিট বর্তমানে মিটারে রয়েছে ও মিটারের একুরেসি সঠিক পাওয়া গিয়েছে।
“দৈনিক বিশ্বমানচিত্র” এর তৃতীয় অভিযোগকারী দক্ষিণ শিলমান্দি গ্রামের জনাব মোঃ খোরশেদ আলম (হিসাব নং-৬১৭-১৫৬৫) । বর্ণিত সম্মানিত গ্রাহকের এপ্রিল/২৬ মাসের ব্যবহৃত ইউনিট ১৯০ কিঃওঃ। পরবর্তীতে মে/২৬ মাসের রিডিং গ্রহণকালে মিটার ত্রুটি পাওয়া গেলে গ্রাহককে ৭৫ কিঃওঃ এর গড় বিল ইস্যু করা হয়। ২৫/০৫/২৬ খ্রি. তারিখে মিটারটি পরিবর্তন থেকে ০৭/০৬/২৬ খ্রি. তারিখ পর্যন্ত ১৮ দিনের রিডিং আসে ১৩৫ কিঃওঃ। ১৮ দিনের ব্যবহার বিধি অনুযায়ী ৩০ দিনের বিল হয় ২১৭ কিঃওঃ। বিলিং সাইকেল অনুযায়ী ১৮ দিনের প্রকৃত ব্যবহার ও নস্ট মিটারের বিপরীতে ১২ দিনের গড় ইউনিট বিধি মোতাবেক প্রস্তুত করা হয়েছে । যা গ্রাহকের বাড়ীতে গিয়ে সরেজমিনে প্রমানসহ ব্যাখ্যা দেওয়া হয়েছে।
“দৈনিক বিশ্বমানচিত্র” এর চতুর্থ অভিযোগকারী নরসিংদী জেলার সদর উপজেলার দক্ষিন শীলমান্দি গ্রামের জনাব আসিফ করিম আকন্দ পিতা-আক্কাছ আলী (হিসাব-৮১৭-১০৬৫)। বিগত ০৩ মাসের ব্যবহার ১৪০,১৭০ এবং ২৩০। বর্তমানে মিটারে ০১/০৭/২০২৬ খ্রিঃ তারিখ ১১২ ইউনিট জমা আছে। গ্রাহকের সরেজমিনে ব্যাখ্যা দেওয়া হয়েছে।
নরসিংদীর ভয়েস নামক অনলাইন পেইজে অভিযোগকারী গ্রাহক অত্র পবিসের শিবপুর জোনাল অফিসের আওতাধীন হিসাব নং ৫৬৭-১৭৩৫, মিটার নং-৫০০১১৭১৭৫, উক্ত গ্রাহকের মে/২৬ মাসের রেকর্ডকৃত রিডিং ৫৭৪৫ কিঃওঃঘঃ, ব্যবহৃত ইউনিট ৩৫। জুন/২৬ মাসে বিল করার সময় গ্রাহকের লোড (তিনটি লাইট, দুইটি ফ্যান সহ আনুষঙ্গিক লোড) অনুযায়ী ইউনিট কম আসায় বিলিং সহকারী কর্তৃক গ্রাহকের লোড অনুযায়ী ৮৫ ইউনিটের বিদ্যুৎ বিল করা হয়েছে। পরবর্তীতে গ্রাহক প্রান্ত হতে জানা যায় যে, তিনি সব সময় বাড়িতে থাকেন না। ফলে পুনরায় ফিল্ড তদন্ত পূর্বক গ্রাহককে ৩০ ইউনিটের সংশোধিত বিল ইস্যু করা হয়। বর্তমানে গ্রাহকের বিল সংক্রান্ত কোনো অভিযোগ নেই।
“দৈনিক বিশ্বমানচিত্র” নামক ফেসবুক পেজ এ প্রচারিত অভিযোগ তদন্ত ও যাচাই বাছাই করে দেখা যায় যে, অভিযোগকারী গ্রাহকের বিল সঠিকভাবে ইস্যু করা হয়েছে যা মিটারের সাথে সামঞ্জস্যপূর্ণ ও পূর্বের ব্যবহারের সাথে মিল রয়েছে। গ্রাহকগনকে বুঝিয়ে বলা হয়েছে।বর্তমানে গ্রাহকের বিল সংক্রান্ত কোন অভিযোগ নাই।
সম্মানিত গ্রাহকবৃন্দ, আপনাদের সেবায় নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২ সর্বদা নিয়জিত রয়েছে। আপনাদের সমস্যা সমাধানে এবং উত্তম গ্রাহক সেবা প্রদানে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। বিল সংক্রান্ত অথবা বিদ্যুৎ সংশ্লিষ্ট যে কোনো সমস্যায় আপনার নিকটস্থ অফিসে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি। আপনার সমস্যার দ্রুত সমাধানে আমরা সচেষ্ট রয়েছি।