16/07/2026
শোকবার্তা।
রায়পুরা উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বড়কান্দা গ্রামে পানিতে ডুবে ৪ শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ইসলামী আন্দোলন রায়পুরা উপজেলা।
আজ রায়পুরার বড়কান্দা গ্রামের গাওছিয়া নুরে মদিনা মহিলা মাদরাসার ৬ জন শিশু শিক্ষার্থী পানিতে ডুবে যায়। অত্যন্ত দুঃখজনকভাবে, তাদের মধ্যে ৪ জন নিহত হয়েছে এবং গুরুতর আহত আরও ২ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
নিহতদের জানাযায় উপস্থিত ছিলেন থানা সভাপতি হাজী আব্দুল মতিন শিপন মোল্লা,
ইসলামী ছাত্র আন্দোলন রায়পুরার সাবেক সভাপতি এইচ এম নূরে আলেম সিদ্দিকী সহ প্রমুখ নেতৃবৃন্দ।
এই হৃদয়বিদারক ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে রায়পুরা মাটি ও মানুষের নেতা জননেতা হাফেজ মুহাম্মদ বদরুজ্জামান, তিনি নিহত শিশুদের শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে।
শোকবার্তায় তিনি দেশবাসীর কাছে নিহতদের জন্য দুআ ও মাগফেরাত কামনা করে লিখেন।
মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, তিনি যেন নিহত শিশু শিক্ষার্থীদের জান্নাতুল ফিরদাউস নসিব করেন, তাঁদের পরিবারকে এই কঠিন শোক ধৈর্য ও সবরের সঙ্গে বহন করার তাওফিক দান করেন এবং আহত দুই শিক্ষার্থীকে দ্রুত ও পূর্ণ সুস্থতা দান করেন।
আল্লাহ তাআলা সবাইকে তাঁর হেফাজতে রাখুন। আমীন।
মুহাম্মদ ওমর ফারুক
দফতর সম্পাদক
ইসলামী আন্দোলন বাংলাদেশ রায়পুরা থানা।