Lebutala, Monohardi

Lebutala, Monohardi Lebutala is a beautiful village of Monohardi Upazila. It is in Narsingdi district.

@লেবুতলা ইউনিয়নের ইতিহাস@

ব্রিটিশ শাসন আমলে আনুমানিক ১৯৪৩ সালে প্রথম নারায়ণগঞ্জ মহকুমার অধীনে বর্তমান ১০টি গ্রাম নিয়ে লেবুতলা ইউনিয়ন গঠিত হয়। ঐ সময়ে ইউনিয়ন এর চেয়ারম্যানকে গ্রাম প্রেসিডেন্ট বলা হত। ১৯৫০ সালে গ্রাম প্রেসিন্ডেট এর পদকে ইউনিয়ন চেয়ারম্যান পদবী ঘোষনা করা হয়। ১৯৫৪ সালে গ্রাম পেসিন্ডেট হন যুগেশ চন্দ্র চক্রবর্তী। তারপর পর্যায় ক্রমে, রায়মোহন সাহা, রাজ্জাক মোড়ল, শামসুউদ্দীন ভূইয়া, ও ড: ও

মর উদ্দীন গ্রাম প্রেসিন্ডেট এর দায়িত্ব পালন করেন। ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর পরবর্তী সময়ে মহি উদ্দীন মৃর্ধা, রাজ্জাক মোড়ল, ও ইমাম উদ্দীন মৃধা, মাও: ইমাম উদ্দিন বন্দুকশী, আ: মজিদ আজাদ, তমিজ উদ্দীন মাষ্টার, শফিকুল আলম রতন ও বর্তমানে জাকির হোসেন চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। ১৯৮৩ সালে প্রশাসনিক কাজের সুবিধার্থে তৎকালীন প্রশাসক লেবুতলা ইউনিয়নকে পৃথক ভাবে ০৮টি গ্রাম নিয়ে লেবুতলা ইউনিয়ন পরিষদ গঠিত হয়। বর্তমানে ১৮টি ছোট বড় গ্রাম মিলিয়ে লেবুতলা ইউনিয়ন পরিষদ।

লেবুতলা ইউনিয়ন নাম নিয়ে ০১টি জনশ্রুতি রয়েছে, পূর্বে লেবুতলা ইউনিয়নে অধিকাংশ গ্রামেই হিন্দুদের আধিপত্য ছিল। নরেন্দ্রপুর গ্রামে তৎকালীন সময়ে জমিদার বাড়ী ছিল। জমিদার বাড়ীর লোকজন অত্র ইউনিয়নে আধিপত্য বিস্তার করত। যুগেশ চন্দ্র তিনি ছিলেন লেবুতলা ইউনিয়নে ধনাঢ্য ব্যক্তি, তিনি লেবুতলা গ্রামে জন্ম গ্রহণ করেন বিধায় লেবুতলা ইউনিয়ন নামে অত্র ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়।
বর্তমানে ইউনিয়ন পরিষদ ভবনটি ব্রহ্মপুত্র নদীর পাশ্বে অবস্থিত।

Address

Lebutala, Monohardi
Narsingdi

Alerts

Be the first to know and let us send you an email when Lebutala, Monohardi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Lebutala, Monohardi:

Share