30/08/2026
[নাটোর সদর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ১৪৫ বোতল ভারতীয় নেশাজাতীয় ESKuf সিরাপ উদ্ধার; ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার]
𝐏𝐎𝐋𝐈𝐂𝐄 𝐌𝐄𝐃𝐈𝐀 𝐂𝐄𝐋𝐋, 𝐍𝐀𝐓𝐎𝐑𝐄
[30 𝐀𝐮𝐠𝐮𝐬𝐭, 𝟐𝟎𝟐𝟔]
নাটোর জেলার নাটোর সদর থানার এসআই (নিরস্ত্র) মোঃ আব্দুল আলীম সঙ্গীয় ও অফিসার ফোর্সের সহায়তায় ইং ৩০/০৮/২০২৬ তারিখ রাত ০১.৩০ ঘটিকার সময় নাটোর থানাধীন বড়হরিশপুর বাস টার্মিনাল হানিফ কাউন্টারের সামনে ইট বিছানো রাস্তার উপর রাজশাহী-ঢাকা মহাসড়কগামী মহাসড়কে চেকপোষ্ট করিয়া আসামী ১। মোছাঃ পারুল আক্তার (৪০), স্বামী-মৃত সাইফুল ইসলাম, পিতা-মৃত সিরাজ মিয়া, মাতা-মোছাঃ আনোয়ারা, সাং-সরাইগাছি, থানা-পোরশা, জেলা-নওগাঁ, আইনের সহিত সংঘাতে জড়িত শিশু ২। মোছাঃ প্রিয়া মনি (১৫), পিতা-মৃত সাইফুল ইসলাম, মাতা-মোছাঃ পারুল, সাং-সরাইগাছি, থানা-পোরশা, জেলা-নওগাঁ ৩। মোছাঃ বর্ণা খাতুন (২৫), পিতা-মোঃ আল আমিন, মাতা-আনোয়ারা, সাং-কবলী বাড়ি, থানা-গোপালপুর, জেলা-টাঙ্গাইল, আইনের সহিত সংঘাতে জড়িত শিশু ৪। মোঃ পায়েল (১৬), পিতা-মৃত সাইফুল ইসলাম, মাতা-মোছাঃ পারুল, সাং-সরাইগাছি, থানা-পোরশা, জেলা-নওগাঁগণ কে গ্রেফতার করেন।
এ সময় তাদের কাছ থেকে (১০০ × ১৪৫) = ১৪,৫০০ (চৌদ্দ হাজার পাঁচশত) মিলিলিটার “ESKuf” সিরাপ উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে নাটোর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর অধীনে নিয়মিত মামলা রুজু হয়েছে।