Voice Of Natore

Voice Of Natore ভয়েজ অফ নাটোর ফাউন্ডেশন একটি অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন।
মোঃতামিম হোসেন (সাধারণ সম্পাদক)০১৪০৯১৭৭৪৮০

মোঃতামিম হোসেন (সহ-সাধারণ সম্পাদক) ০১৭০৬২১৯৯৮২

17/04/2026

নাটোরের গ্রাম গুলোতে বিদ্যুতের কি অবস্থা?
দিনে কত ঘন্টা বিদ্যুৎ পাচ্ছেন আর কত ঘন্টা বিদ্যুৎ পাচ্ছেন না?
আমাদেরকে আপনার গ্রামের নাম বলেন মতামত জানাতে পারেন।

সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী সোমবার হতে নাটোর জেলার সকল পাম্পে বৈধ লাইসেন্স ও রেজিস্ট্রেশন সম্বলিত মোটর বাই...
09/04/2026

সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী সোমবার হতে নাটোর জেলার সকল পাম্পে বৈধ লাইসেন্স ও রেজিস্ট্রেশন সম্বলিত মোটর বাইকে গাড়ির নাম্বারপ্লেট অনলাইন এ্যাপের মাধ্যমে যাচাই করে জ্বালানি তেল সরবরাহ করা হবে। সেলক্ষ্যে সকল মোটরবাইক চালককে অনলাইনে রেজিষ্ট্রেশন করার জন্য অনুরোধ করা হলো।
রেজিষ্ট্রেশন লিংক :https://natorefuelpass.com

প্রতিবার সর্বোচ্চ ৫০০ টাকার জ্বালানি সরবরাহ করা হবে এবং মেয়াদ হবে ৫ দিন।

একবার তেল সংগ্রহের পর ৫ দিনের মধ্যে জেলার যেকোন পাম্পে তেল সংগ্রহ করতে গেলে এ্যাপে যাচাইয়ের সময় তাকে ব্লক করা হবে এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিটি গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারের বিপরীতে সোমবার হতে গৃহীত তেলের পরিমাণ ডাটাবেজে সংরক্ষিত থাকবে।

অনুগ্রহ করে কেউ ড্রাইভিং লাইসেন্স ও রেজিস্ট্রেশন নাম্বারবিহীন মোটরবাইক নিয়ে পেট্রোল পাম্পে আসবেন না।

প্রয়োজনের অতিরিক্ত তেল সংগ্রহ হতে বিরত থাকুন। জ্বালানী সাশ্রয় করুন।

সকল সচেতন নাগরিকের সহযোগিতা একান্তভাবে কাম্য।

নেস্কো (NESCO)-তে আমাদের আন্দোলনের যে অর্জনগুলো ছিল, তার সুফল আজ নাটোরবাসী ভোগ করছে—এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।দীর্ঘ...
30/03/2026

নেস্কো (NESCO)-তে আমাদের আন্দোলনের যে অর্জনগুলো ছিল, তার সুফল আজ নাটোরবাসী ভোগ করছে—এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।

দীর্ঘদিনের অব্যবস্থাপনা, অনিয়ম আর ভোগান্তির বিরুদ্ধে আমরা যে প্রতিবাদ গড়ে তুলেছিলাম, তা শুধুমাত্র কোনো ব্যক্তিগত স্বার্থে নয়, বরং সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্য। আজ যখন বিদ্যুৎ সেবার কিছুটা উন্নতি দেখা যায়, তখন মনে হয় আমাদের সেই সংগ্রাম বৃথা যায়নি।
মোঃ সুজন আহাম্মেদ Robin Ahmed সব থেকে আপসহীনতার পরিচয় দিয়েছে ।
এই সুফল সুজন ভাই ও রবিনের পরিশ্রম।
এই সফলতা কোনো একক ব্যক্তির নয়—এটা পুরো নাটোরবাসীর ঐক্য, সাহস আর ন্যায়ের পক্ষে দাঁড়ানোর ফল। আমরা বিশ্বাস করি, জনগণের শক্তির কাছে অন্যায় কখনো টিকতে পারে না।

আগামীতেও যে কোনো অন্যায়, দুর্নীতি বা অব্যবস্থাপনার বিরুদ্ধে আমরা একসাথে দাঁড়াবো—নাটোরের মানুষের অধিকার রক্ষায় আপোষহীন থাকবো।

#নাটোর #সংগ্রাম #অধিকার #জনগণের_শক্তি

28/03/2026

আসসালামু আলাইকুম
বর্তমান তেলের সংকটে সবাইকে জর্জরিত।
আপনাদের অনুরোধ করবো যে কৃষক আমাদের জন্য শস্য উৎপাদন করে।
আপনারা দয়া করে নিজ নিজ এলাকাতে কৃষকের তেলের সংকটে পরতেছে কি না বা বর্তমান পরিস্থিতিতে কোনো কৃষকদদ ভোগান্তির শিকার হচ্ছে কি না?

সম্পূর্ণ একটি ভিডিও করে জায়গার নাম উল্লেখ করে আমাদেরকে ইনবক্সে দিন।

আমরা দেখি সেই কৃষকের জন্য বা পুরো এলাকার কৃষকের জন্য কিছু করতে পারি কি না?
ধন্যবাদ❣️

ইনকিলাব জিন্দাবাদ ✊

বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা। #২৬মার্চ  #মহানস্বাধীনতাদিবস
25/03/2026

বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।
#২৬মার্চ #মহানস্বাধীনতাদিবস

07/03/2026

আসসালামু আলাইকুম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নাটোর জেলা এর পক্ষ থেকে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের মাগফিরাত কামনা, আহতদের সুস্থতা কামনা ও গণ-ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।

📍 স্থান: নবাব সিরাজ উদ্-দৌলা সরকারি কলেজ, নাটোর (মূল ভবন)
📅 তারিখ: ১২ মার্চ ২০২৬ (বৃহস্পতিবার)
🕊 রমজান: ২২তম রমজান

উক্ত গণ-ইফতার ও দোয়া মাহফিলে সমাজের সর্বস্তরের পেশাজীবী, ছাত্র-জনতা আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হচ্ছে।
সবার সম্মানিত উপস্থিতিতে দোয়া মাহফিলটি আরও সুন্দর ও অর্থবহ হয়ে উঠবে—এই প্রত্যাশা রাখি। 🤍

গণ-ইফতারের আপনার উপস্থিতি নিশ্চিত করতে এখন রেজিস্ট্রেশন করুন:

28/02/2026

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা বাংলাদেশী ভাই -বোনদের নিরাপদে অবস্থান করার অনুরোধ করছি।

আলহামদুলিল্লাহ!বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আন্তরিক প্রচেষ্টা, নিরলস পরিশ্রম এবং শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ দাবির ফলস্বরূপ অ...
18/02/2026

আলহামদুলিল্লাহ!

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আন্তরিক প্রচেষ্টা, নিরলস পরিশ্রম এবং শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ দাবির ফলস্বরূপ অবশেষে আমাদের প্রিয় এন.এস কলেজের নতুন বাস হাতে পেল।

এই বাস শুধুমাত্র একটি পরিবহন নয়—এটি আমাদের অধিকার আদায়ের সংগ্রামের প্রতীক, আমাদের ঐক্যের শক্তির প্রতিচ্ছবি। দীর্ঘদিনের যাতায়াতের কষ্ট লাঘব করে এই বাস শিক্ষার্থীদের পথচলাকে আরও সহজ, নিরাপদ এবং স্বস্তিদায়ক করে তুলবে।

এই অর্জন প্রমাণ করে—শিক্ষার্থীরা যখন তাদের ন্যায্য দাবির পক্ষে ঐক্যবদ্ধ হয়, তখন পরিবর্তন অবশ্যই আসে।

সকল সহযোদ্ধা, শুভাকাঙ্ক্ষী এবং আন্দোলনের সাথে সম্পৃক্ত সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

ঐক্যবদ্ধ শিক্ষার্থী সমাজই পারে বৈষম্যহীন সুন্দর ভবিষ্যৎ গড়তে।

07/02/2026

যমুনার সামনে হাদি ভাইএর বিচারের দাবিতে আন্দোলনকারীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

নাটোর জেলার সুযোগ্য সিভিল সার্জন জনাব ডা: মুক্তাদির আরিফীন মহোদয়ের মাধ্যমে এন.এস কলেজ সহ জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শ...
01/02/2026

নাটোর জেলার সুযোগ্য সিভিল সার্জন জনাব ডা: মুক্তাদির আরিফীন মহোদয়ের মাধ্যমে এন.এস কলেজ সহ জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে একটি মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এই উদ্যোগের অংশ হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন – নাটোর এর পক্ষ থেকে নাটোর ক্লিনিক মালিক অ্যাসোসিয়েশন-এর নিকট আনুষ্ঠানিকভাবে আবেদন জানানো হয়েছে, যেন শিক্ষার্থীদের যেকোনো ধরনের ডায়াগনস্টিক/প্যাথলজি পরীক্ষার ক্ষেত্রে সর্বোচ্চ ৫০% বা তার অধিক ছাড় প্রদান করা হয়।
বর্তমান বাস্তবতায় অনেক শিক্ষার্থী আর্থিক সংকটের কারণে প্রয়োজনীয় চিকিৎসা পরীক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। আমরা বিশ্বাস করি, ক্লিনিক মালিকদের এই মানবিক সহযোগিতা শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি সমাজে একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে।

খুব দ্রুত নাটোর জেলা সকল শিক্ষার্থীর জন্য এর ফলাফল আসবে ইনশাল্লাহ।
ইনকিলাব জিন্দাবাদ ✊

17/01/2026

৫ ই আগস্টের পর নাটোরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এলাকাবাসী কথা চিন্তা করে। এই রাস্তা হওয়ার জন্য প্রশাসনকে যে পরিমাণ পেশার ক্রিয়েট করে। রাস্তার বাজেট পাস করে যে, রাস্তা আজ বাস্তবায়ন হতে চলেছে। সেই রাস্তায় পরিমাণ লুটপাট আর বাজে রাস্তা হচ্ছে। এই রাস্তাটি এই ভাবে হতে থাকলে এলাকাবাসী কোনো দিন উপকৃত হতে পারবে না।
অথচ ক্ষমতাশীলদের ভয়ে কেউ মুখ খুলতে পারছে না।
এলাকাবাসীকে অনুরোধ করছি আপনারা সোচ্চার হোন। ৫ ই আগস্ট হয়েছে আপনাদের কথা বলার অধিকার ফিরিয়ে দেয়ার জন্য।
ইনকিলাব জিন্দাবাদ ✊

মানবতার উষ্ণতায় একসাথে... ❄️❤️নাটোর পৌরসভাধীন ৭ নং ওয়ার্ডের চৌধুরী বড়গাছা এলাকায় আজ এক চিলতে উষ্ণতা ছড়িয়ে দিল ভয়েজ অফ ...
01/01/2026

মানবতার উষ্ণতায় একসাথে... ❄️❤️

নাটোর পৌরসভাধীন ৭ নং ওয়ার্ডের চৌধুরী বড়গাছা এলাকায় আজ এক চিলতে উষ্ণতা ছড়িয়ে দিল ভয়েজ অফ নাটোর ফাউন্ডেশন। হাড়কাঁপানো শীতে অসহায় ও দরিদ্র গ্রামবাসীর মুখে হাসি ফোটাতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং তাদের চোখের কৃতজ্ঞতা আমাদের আগামীর পথচলায় পাথেয় হয়ে থাকবে। আর্তমানবতার সেবায় আমরা এভাবেই পাশে থাকতে চাই সবসময়।

✨ আপনার দোয়া ও ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা।

#মানবতার_উষ্ণতায়_একসাথে #ভয়েজ_অফ_নাটোর

Address

Natore

Telephone

+8801301135550

Website

Alerts

Be the first to know and let us send you an email when Voice Of Natore posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category