Gurudaspur-গুরুদাসপুর

Gurudaspur-গুরুদাসপুর গুরুদাসপুর বাংলাদেশের নাটোর জেলার অন্তর্গত একটি উপজেলা।

সরকারি মাল, দরিয়ায় ঢাল!’​জাইকার অর্থায়নে ২৫ লাখ টাকা খরচ করে মাত্র ৩ বছর আগে নির্মিত ধানুড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ভবন...
30/08/2026

সরকারি মাল, দরিয়ায় ঢাল!’

​জাইকার অর্থায়নে ২৫ লাখ টাকা খরচ করে মাত্র ৩ বছর আগে নির্মিত ধানুড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ভবনটি নাকি ৪ তলা ভবনের জায়গা খালি করার দোহাই দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে! ৩ বছর যে ভবনের বয়স, সেটির মেয়াদ তো অন্তত ৫০ বছর হওয়ার কথা ছিল। কিন্তু আমাদের দেশে তো প্রবাদই আছে—‘সরকারি মাল, দরিয়ায় ঢাল!’

​জাইকার উন্নয়ন ফান্ড বা সরকারের রাজস্ব—যে টাকাই হোক না কেন, তা শেষ পর্যন্ত জনগণেরই সম্পদ। ৩ বছরের মাথায় একটি সম্পূর্ণ ভালো ভবন ভেঙে ফেলা সোজা কথায় বিপুল অর্থের অপচয়।

​অবকাঠামোগত উন্নয়নের নামে এই দায়িত্বজ্ঞানহীন ‘ভাঙা-গড়ার খেলা’ বন্ধ হওয়া উচিত। জনগণের ট্যাক্সের টাকায় এমন খামখেয়ালিপনার জবাবদিহি নিশ্চিত করবে কে?

শোক সংবাদ​আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, পুলিশের অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি, খুবজিপুরের গর্ব ও চাঁচকৈড় এস...
30/08/2026

শোক সংবাদ

​আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, পুলিশের অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি, খুবজিপুরের গর্ব ও চাঁচকৈড় এসপি শপিং মলের সম্মানিত মালিক আমজাদ হোসেন (আমজাদ এসপি) আর আমাদের মাঝে নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

​আজ ৩০ আগস্ট, সকাল ৯টার দিকে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ বাদ মাগরিব আজিমপুর কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হবে।

​তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমিন।

বড়াইগ্রামে গাছ কাটা নিয়ে মা/রা/মা/রি নাটোরের বড়াইগ্রাম উপজেলার  ১নং জোয়াড়ী ইউনিয়নের কুমরুল উত্তরপাড়া  (খােদ্যকাচুটিয়া...
29/08/2026

বড়াইগ্রামে গাছ কাটা নিয়ে মা/রা/মা/রি

নাটোরের বড়াইগ্রাম উপজেলার ১নং জোয়াড়ী ইউনিয়নের কুমরুল উত্তরপাড়া (খােদ্যকাচুটিয়া পাড়া ) গাছ কাটা নিয়ে আপন দুই ভাইয়ের ( কবির - মুক্তিযোদ্ধা রফিক ) পরিবারের মধ্যে মা/রা/মা/রি মুক্তিযোদ্ধাসহ ৮ জন আ/হ/ত।

নাটোরের গুরুদাসপুরে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনায় সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করতে গিয়ে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯...
29/08/2026

নাটোরের গুরুদাসপুরে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনায় সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করতে গিয়ে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জনকে আটক করেছে পুলিশ।

প্রেস রিলিজ অনুযায়ী, গত ২৫ আগস্ট বিকেলে গুরুদাসপুর থানাধীন শ্যামপুর গ্রামের দুই শিশু—প্রায় ৮/৯ বছর বয়সী—নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

পরে একই গ্রামের আরেক শিশুর মরদেহের সুরতহাল করতে গেলে স্থানীয় কয়েকজনের সঙ্গে পুলিশের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজিত লোকজন পুলিশ সদস্যদের ঘিরে গালিগালাজ ও বাধা দেওয়ার অভিযোগ ওঠে।

প্রেস রিলিজে বলা হয়, রাতের দিকে পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে বের হয়ে আসার চেষ্টা করলে তাদের ওপর হামলা করা হয়। হামলায় এক পুলিশ সদস্য মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন। এছাড়া অন্য পুলিশ সদস্যদেরও বাঁশের লাঠি, কাঠের বাটাম ও লোহার রড দিয়ে আঘাত করার অভিযোগ রয়েছে।

পুলিশ সদস্যরা জীবন বাঁচাতে দৌড়ে গিয়ে একটি দাখিল মাদ্রাসায় আশ্রয় নেন। পরে গুরুদাসপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। আহত পুলিশ সদস্যকে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

এ ঘটনায় গুরুদাসপুর থানায় মামলা দায়েরের পর ২৯ আগস্ট রাতে চন্দ্রপুর ওয়াপদা বাজার ও শ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে ৯ জনকে আটক করা হয়।

ঘটনার সঙ্গে জড়িত ৯ জনকে আটক করে। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন—

১. মো. সবুজ প্রামাণিক (২৯)

২. মো. জাহের আলী প্রামাণিক (৪৫)

৩. মো. হাসান আলী (৫৭)

৪. মো. রবিউল করিম (৪০)

৫. মো. আশিক আহমেদ (২২)

৬. মো. নাঈম আলী (১৯)

৭. মো. রেজাউল করিম (২৮)

৮. মো. আল-আমিন (২৯)

৯. মো. কামরুল ইসলাম (২১)।

ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

#গুরুদাসপুর #চন্দ্রপুর

পুলিশের ওপর হামলার মামলায় রাতে অভিযান, গ্রেপ্তার ৯ জন!মামলার পর এলাকায় আতঙ্ক | বাড়িঘর ছেড়ে বাইরে বেশিরভাগ পুরুষনাটোরের গ...
29/08/2026

পুলিশের ওপর হামলার মামলায় রাতে অভিযান, গ্রেপ্তার ৯ জন!

মামলার পর এলাকায় আতঙ্ক | বাড়িঘর ছেড়ে বাইরে বেশিরভাগ পুরুষ

নাটোরের গুরুদাসপুরে দুই শিশুর মরদেহের সুরতহালকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার পর এলাকায় ধরপাকড় শুরু হয়েছে।

গত রাতে পুলিশের অভিযানে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এর আগে মামলায় ২০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়।

মামলার পর গ্রেপ্তার আতঙ্কে অনেক পুরুষ বাড়িঘর ছেড়ে অন্যত্র অবস্থান করছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। এতে বেশ কয়েকটি এলাকায় অনেকটা পুরুষশূন্য পরিস্থিতি তৈরি হয়েছে বলে দাবি তাদের।

স্থানীয়দের আশঙ্কা, প্রকৃত হামলাকারীদের পাশাপাশি নিরপরাধ সাধারণ মানুষও যেন হয়রানির শিকার না হন। তাদের দাবি, ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।

#গুরুদাসপুর #নাটোর #শামপুর

28/08/2026

গুরুদাসপুরে কারেন্ট আর যায় না মাঝে মাঝে আসে

27/08/2026

বিদ্যুৎ সমস্যা?
দায়িত্বশীলরা কোথায়?

নাটোরের গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার ঘটনায় ২৭০ জনের বিরুদ্ধে মামলানাটোরের গুরুদাসপুরে নদীতে ডুবে নিহত দুই শিশুর মরদেহ...
27/08/2026

নাটোরের গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার ঘটনায় ২৭০ জনের বিরুদ্ধে মামলা

নাটোরের গুরুদাসপুরে নদীতে ডুবে নিহত দুই শিশুর মরদেহের সুরতহাল করতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা করেছে পুলিশ। মামলায় ২০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গুরুদাসপুর থানার উপপরিদর্শক (এসআই) এমদাদুল হক বাদী হয়ে মামলাটি করেন। সরকারি কাজে বাধা, পুলিশের ওপর হামলা ও কর্তব্য পালনে বাধা দেওয়ার অভিযোগে মামলাটি করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৫ আগস্ট) উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামে নন্দকুঁজা নদীতে গোসল করতে গিয়ে ৮-৯ বছর বয়সী দুই শিশু লাম ও ফারহান পানিতে ডুবে মারা যায়। খবর পেয়ে অপমৃত্যু মামলার তদন্তের দায়িত্বপ্রাপ্ত এসআই আবুল বাশার ও কনস্টেবল আবু রাকিব ঘটনাস্থলে যান। সন্ধ্যায় নিহত লামের বাড়িতে তার মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন তারা।

পরে নিহত ফারহানের মরদেহ চন্দ্রপুর ওয়াপদা বাজারসংলগ্ন ঈদগাহ মাঠে নেওয়া হয়েছে জানতে পেরে পুলিশ সদস্যরা সেখানে যান। তারা ফারহানের মরদেহেরও সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পরে লামের মরদেহও ওই মাঠে নেওয়া হলে সেখানে দুই শিশুর জানাজা অনুষ্ঠিত হয়।

এজাহারে বলা হয়, জানাজা শেষে রাত সাড়ে ৭টার দিকে দুই শিশুর মরদেহ অভিভাবকদের কাছে লিখিতভাবে হস্তান্তর এবং বিষয়টি থানায় লিখিতভাবে অবহিত করার প্রস্তাব দেন এসআই আবুল বাশার। এতে সেখানে উপস্থিত লোকজন উত্তেজিত হয়ে ওঠেন। পরিস্থিতি বেগতিক দেখে এসআই আবুল বাশার ও কনস্টেবল রাকিব স্থানীয় একটি দোকানে আশ্রয় নেন। এ সময় অভিযুক্তরা দোকানটি ঘিরে তাদের গালিগালাজ করতে থাকেন।

পরে রাত ৮টা ১০ মিনিটের দিকে পুলিশ সদস্যরা দোকান থেকে বের হওয়ার চেষ্টা করলে এক ব্যক্তি বাঁশের লাঠি দিয়ে এসআই আবুল বাশারের মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। এরপর অন্যরা বাঁশের লাঠি, কাঠের বাটাম ও লোহার রড দিয়ে পুলিশের ওপর হামলা চালান। এতে দুই পুলিশ সদস্য আহত হন।

পরে পুলিশ সদস্যরা স্থানীয় একটি মাদ্রাসায় আশ্রয় নিলে হামলাকারীরা সেখানেও তাদের ওপর চড়াও হওয়ার চেষ্টা করেন। খবর পেয়ে থানা থেকে এসআই এমদাদুল হকসহ অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করেন। পরে আহত এসআই আবুল বাশারকে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ঘটনায় এসআই আবুল বাশার ও কনস্টেবল আবু রাকিবের ওপর হামলা, সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর আক্রমণের অভিযোগে ২০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ২০০ থেকে ২৫০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।

তবে স্থানীয়দের দাবি, দুই শিশুর জানাজার সময় পুলিশ সদস্যরা কাফনের কাপড় সরিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির উদ্যোগ নিলে উপস্থিত লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ নিয়ে পুলিশের সঙ্গে স্থানীয়দের প্রথমে তর্কাতর্কি ও পরে ধাক্কাধাক্কি হয়। একপর্যায়ে পুলিশ সদস্যরা মারধরের শিকার হন।

ঘটনার পর এসআই আবুল বাশার ও কনস্টেবল আবু রাকিবকে গুরুদাসপুর থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

মামলার বাদী এসআই এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল রাতে ডিউটি থেকে ফিরে থানায় এজাহার জমা দিয়েছি।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

গুরুদাসপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃ/ত্যু/র সুরতহাল রিপোর্ট করতে গিয়ে পু/লি/শের ওপর হা/মলা।
25/08/2026

গুরুদাসপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃ/ত্যু/র সুরতহাল রিপোর্ট করতে গিয়ে পু/লি/শের ওপর হা/মলা।

25/08/2026

শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট।
কাছিকাটা স্কুল অ্যান্ড কলেজ মাঠ।
সিরাজগঞ্জ বনাম গুরুদাসপুর
সিরাজগঞ্জ ৩-১ গোলে জয়ী।

Address

Thanar Mor, Gurudaspur
Natore
6440

Telephone

+8801551816709

Website

Alerts

Be the first to know and let us send you an email when Gurudaspur-গুরুদাসপুর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share