নবাবগঞ্জ, ঢাকা-১৩২০

নবাবগঞ্জ, ঢাকা-১৩২০ ঐতিহাসিক ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর নবাবগঞ্জ। ইছামতী, কালিগঙ্গা ও পদ্মা নবাবগঞ্জের প্রধান ৩টি নদী।

ঢাকার নবাবগঞ্জ উপজেলার বক্সনগর চৌড়াহাঁটি এলাকার নারায়ণ সরকার (৫০) নামে এক ব্যক্তি নিখোঁজের ঘটনায় নবাবগঞ্জ থানায় মামলা দ...
03/06/2026

ঢাকার নবাবগঞ্জ উপজেলার বক্সনগর চৌড়াহাঁটি এলাকার নারায়ণ সরকার (৫০) নামে এক ব্যক্তি নিখোঁজের ঘটনায় নবাবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ দুইজনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে।নারায়ণ সরকার ঢাকায় কাঠমিস্ত্রির কাজ করেন বলে জানা যায়। তিনি ওই এলাকার নরেশ সরকারের ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নারায়ণ সরকার ঈদের ছুটিতে ঢাকা থেকে বাড়িতে আসেন বুধবার (২৭ মে)। পরের দিন বৃহস্পতিবার সকাল ৮টার দিকে চাচাতো ভাই জগদীশ ও পার্শ্ববর্তী এলাকার নিতাই শীল ও পরাণ শীলকে নিয়ে বাড়ির অদূরে বড়শি দিয়ে মাছ ধরার জন্য যান। ওই দিন দুপুরের দিকে সবাই বাড়িতে ফিরলেও নারায়ণ সরকার বাড়িতে না আসায় প্রাথমিক খোঁজাখুঁজির পর পরিবারের পক্ষ থেকে নবাবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করে। এ ঘটনার ৪ দিন অতিক্রম হওয়ার পর নারায়ণ সরকারের সন্ধান না পেয়ে রোববার নবাবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন নিখোঁজের স্ত্রী চম্পা রানী। পুলিশ সন্দেহজনকভাবে নিখিল রাজবংশী ও জগদীশ সরকারকে গ্রেফতার করেছে।

নিখোঁজ নারায়ণ সরকারের চাচাতো ভাই বিনয় সরকার জানান, ৪ জন মিলে শখের বশে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন তিনি। আমরা জানতে পেরেছি যে, ডাঙ্গার মাছ ধরতে গিয়ে ডাঙ্গার লিজদাতা নিখিল রাজবংশীর সঙ্গে বাগবিতণ্ডা হয়েছিল। সেখান থেকে কিছু একটা হয়েছে বলে আমার মনে হয়। এখন যেহেতু মামলা হয়েছে পুলিশ তদন্ত করে প্রকৃত ঘটনা বের করবে।

নবাবগঞ্জ থানার ওসি আবু হানিফ জানান, এ ঘটনায় গুমের মামলা করেছেন ভিকটিমের স্ত্রী। ইতোমধ্যে ২ জনকে গ্রেফতার করে রিমান্ড আবেদন করে আদালতে প্রেরণ করা হয়েছে। রিমান্ডের পর বিস্তারিত জানা যাবে বলে তিনি জানান।

09/05/2026
👉 হাম প্রাদুর্ভাব বা Measles outbreak সম্পর্কে কিছু প্রয়োজনীয় তথ্য:✅কিভাবে হয় (causative agent)?-হাম Measles virus  দ...
03/04/2026

👉 হাম প্রাদুর্ভাব বা Measles outbreak সম্পর্কে কিছু প্রয়োজনীয় তথ্য:

✅কিভাবে হয় (causative agent)?

-হাম Measles virus দিয়ে সংঘটিত এবং অত্যন্ত সংক্রামক একটি ভাইরাসজনিত রোগ।

✅কিভাবে ছড়ায়?

-আক্রান্ত ব্যক্তির হাঁচি, কাশি বা সরাসরি সংস্পর্শের মাধ্যমে ছড়ায়। এই রোগটি খুবই সংক্রামক (Highly contagious)।

♦️এ রোগ যা অতি দ্রুত ছড়িয়ে পড়তে পারে, তাই আক্রান্ত অবস্থায় শিশুকে স্কুলে বা জনসমাগমে পাঠানো যাবে না।

✅বর্তমান বাংলাদেশে হামের পরিস্থিতি কি?

-বাংলাদেশে ২০২৩ সালে প্রাদুর্ভাব এর পর ২০২৬ সালে আবার ব্যাপকভাবে প্রাদুর্ভাব দেখা দিয়েছে। মৃত্যুর সংখ্যা বিভিন্ন মাধ্যম থেকে এ লেখাটি পর্যন্ত ২১ হতে ৪৬ এর মধ্যে বলা হচ্ছে।
হামের (Measles outbreak) প্রাদুর্ভাব বিশেষ করে রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, পাবনা, যশোর ও নাটোর জেলায় এই রোগের সংক্রমণ সবচেয়ে বেশি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) তত্ত্বাবধানে পরিচালিত পরীক্ষায় আক্রান্ত শিশুদের শরীরে এই ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে।

✅হামের লক্ষণসমূহ কি কি ?

শিশুর মধ্যে হামের সংক্রমণ ঘটেছে কি না, তা বোঝার জন্য নিচের লক্ষণগুলো খেয়াল করুন:

১. প্রাথমিক লক্ষণ: প্রচণ্ড জ্বর (High fever), অনবরত কাশি (Persistent cough) এবং নাক দিয়ে পানি পড়া (Runny nose)।

২. চোখের সমস্যা: চোখ লাল হয়ে যাওয়া (Red eyes) এবং আলোর দিকে তাকালে অস্বস্তি বোধ করা।

৩. র‍্যাশ বা ফুসকুড়ি: কয়েক দিন পর মুখমণ্ডল থেকে শুরু করে সারা শরীরে লালচে ছোট ছোট ফুসকুড়ি (Reddish skin rash) ছড়িয়ে পড়া।

✅হাম প্রাদুর্ভাব কালীন কি কি করণীয়?

১) টিকা নিশ্চিতকরণ (Vaccination):

-শিশুকে এমআর (MR) বা এমএমআর (MMR - Measles, Mumps, Rubella) টিকা দেওয়া নিশ্চিত করুন। এটিই হাম প্রতিরোধের সবচেয়ে কার্যকর হাতিয়ার। হাম প্রতিরোধে ২ ডোজ টিকা (৯ মাস এবং ১৫ মাসে) সবচেয়ে কার্যকর।

*যদি কোনো শিশু ইপিআই এ টিকা দেওয়া থেকে বাদ পড়ে থাকে, তবে দ্রুত নিকটস্থ টিকাদান কেন্দ্রে বা বেসরকারি সংস্থা যেখানে এমএমআর টিকা পাওয়া যায় সেখানে নিয়ে টিকা দেওয়া।‌

২) রোগী আইসোলেশন (isolation):
হামে আক্রান্ত শিশুকে অন্যান্য শিশু ও পরিবারের সদস্যদের থেকে অন্তত ৪-৫ দিন আলাদা রাখতে হবে ।

৩) ভিটামিন 'এ' সেবন:
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়াতে হবে, যা জটিলতা কমায়।

৪) পুষ্টি ও তরল খাবার:
হামে আক্রান্ত শিশুকে পর্যাপ্ত পানি, ডাবের পানি, এবং পুষ্টিকর তরল খাবার খাওয়াতে হবে।

৫) পরিচ্ছন্নতা:
আক্রান্ত রোগীর ব্যবহৃত কাপড়, বিছানা নিয়মিত গরম পানি ও সাবান দিয়ে ধুয়ে ফেলতে হবে।

** ৬) দ্রুত চিকিৎসা (Early Treatment):
জ্বরের সঙ্গে শরীরে র‍্যাশ দেখা দিলে দেরি না করে নিকটস্থ সরকারি হাসপাতাল বা বিশেষজ্ঞ চিকিৎসকের (Pediatrician) পরামর্শ নিন।

🔺হাম কেন বিপজ্জনক?

- হামকে কেবল সাধারণ সর্দি-জ্বর ভেবে ভুল করা জীবনঘাতী হতে পারে। অপুষ্টিতে ভোগা শিশুদের জন্য এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। হামের ফলে শিশুদের শরীরে নিম্নলিখিত জটিলতা দেখা দিতে পারে:

-তীব্র নিউমোনিয়া (Severe Pneumonia): ফুসফুসের সংক্রমণ যা শ্বাসকষ্ট তৈরি করে।

-মস্তিষ্কের প্রদাহ (Encephalitis): যা শিশুর স্নায়বিক ক্ষতির কারণ হতে পারে।

-ডায়রিয়া ও পুষ্টিহীনতা (Diarrhea and Malnutrition): শরীর দ্রুত পানিশূন্য ও দুর্বল হয়ে পড়ে।

🔺কেন এই রোগের প্রাদুর্ভাব বেশি দেখা যাচ্ছে?

- ইপিআই টিকা দান কর্মসূচির অংশ হিসেবে এম আর ভ্যাকসিন বাদ পরে যাওয়া।

ইপিআই ছাড়া টিকা দেওয়া যায় কি?

-বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকে হামের টিকা পাওয়া যায়। সাধারণত এমএমআর (মিজেলস, মাম্পস, রুবেলা) টিকা দেওয়া হয়, যা হামের পাশাপাশি মাম্পস ও রুবেলা থেকেও সুরক্ষা দেয়।

বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপ:

-সরকার জরুরি ভিত্তিতে ৬০০ কোটি টাকার টিকা ও এ সংক্রান্ত যাবতীয় কার্যকলাপের উদ্যোগ নিয়েছে।অতি সংক্রমণ ব্যাধি হিসাবে আলাদা আইসিইউ এর ব্যবস্থাও নেয়া হয়েছে।

(লেখাটি জনস্বার্থে কার্টেসিসহ কপি পেস্ট করে নিজ ওয়ালে শেয়ার করতে পারেন)

লেখক: ডা. Afroza Akbar
(ডা. আফরোজা আকবর সুইটি)
সহযোগী অধ্যাপক
ভাইরোলজি বিভাগ
ঢাকা মেডিকেল কলেজ।
৩০/০৩/২০২৬ইং

দোহার-নবাবগঞ্জ ঢাকা-১ ভোট গণনা চলমান এগিয়ে খন্দকার আবু আশফাক ধানের শীষ মার্কা #নির্বাচন #ঢাকা১ #দোহার_নবাবগঞ্জ
12/02/2026

দোহার-নবাবগঞ্জ ঢাকা-১
ভোট গণনা চলমান
এগিয়ে
খন্দকার আবু আশফাক
ধানের শীষ মার্কা
#নির্বাচন
#ঢাকা১
#দোহার_নবাবগঞ্জ

12/02/2026

দোহার-নবাবগঞ্জ ঢাকা-১ ভোট গণনা চলমান
এগিয়ে
খন্দকার আবু আশফাক
ধানের শীষ মার্কা

৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা ছবিতে দেওয়া বাইক  #চোরকে ধরিয়ে দিতে পারলেই।ঢাকা নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ কমপ্লেক্স থেকে ইয়াম...
30/01/2026

৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা ছবিতে দেওয়া বাইক #চোরকে ধরিয়ে দিতে পারলেই।
ঢাকা নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ কমপ্লেক্স থেকে ইয়ামাহা ফেজার বাইক চুরি করার সময় সিসি টিভি ফুটেজে এই লাল গেঞ্জি পরা চোর সনাক্ত করা হয়।
চোরকে ধরিয়ে দিন পুরস্কার জিতে নিন।
বেশি বেশি শেয়ার করুন চোরকে ধরতে সহায়তা করুন।

01/01/2026

Happy New Year 2026
সকলকে জানাই
ইংরেজি নববর্ষ ২০২৬ এর শুভেচ্ছা

অবস্থা দেখেছেন? মারাত্মক ঘন কুয়াশাবেল্টের কবলে দেশ!!!!এই মৌসুমে প্রথমবারের মতো প্রায় সারাদেশের আকাশ ঢেকে গিয়েছে ঘন কুয়াশ...
28/12/2025

অবস্থা দেখেছেন? মারাত্মক ঘন কুয়াশাবেল্টের কবলে দেশ!!!!

এই মৌসুমে প্রথমবারের মতো প্রায় সারাদেশের আকাশ ঢেকে গিয়েছে ঘন কুয়াশার চাদরে। একসাথে ৬৪ জেলায় রয়েছে ঘন কুয়াশা। আগামীকাল দেশের অধিকাংশ স্থানে দুপুরের আগে রোদ উঠবেনা। এমনকি বেশকিছু জেলায় সারাদিনেই রোদ উঠবেনা।
আজ রাতে যানবাহন চলাচলে সর্বোচ্চ সতর্ক থাকবেন।

27/12/2025

শৈশবটা হয়তো হারিয়ে গেছে, কিন্তু মেলার সেই আনন্দটা আজও একই আছে। নবাবগঞ্জের গালিমপুর মেলায় কাটানো কিছু দারুণ মুহূর্ত।

Address

নবাবগঞ্জ, ঢাকা-১৩২০
Nawabganj
1320

Alerts

Be the first to know and let us send you an email when নবাবগঞ্জ, ঢাকা-১৩২০ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to নবাবগঞ্জ, ঢাকা-১৩২০:

Shortcuts

Share