06/07/2026
সোনাইমুড়ী ৯নং দেওটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো: রিপন গতকাল রাতে ইউনিয়নের সরকামতা গ্রামের এক অসহায় পরিবারের কাছে বিপুল পরিমানে চাঁদা দাবি করে, ভুক্তভুগি পরিবার চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রিপন ওই পরিবারের এক মহিলার উপর অতর্কিত হামলা চালিয়ে গুরুতর ভাবে আহত করে এবং শ্লীলতাহানির শেষ্টা করে।
পরে গ্রাম বাসী এসে ওই মহিলাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা প্রদান করা। এ ঘটনায় মেয়েটির পরিবার থানায় অভিযোগ করতে গেলে দায়িত্বগত অফিসার অভিযোগ নিতে অস্বীকৃতি জানায় (দলিও প্রভাব) মেয়েটির পরিবার এখন নিরাপত্তাহীনতায় ভুগছে বলে অভিযোগ করেছে।
উল্লেখ্য দেওটি ইউনিয়ন স্বেচ্ছাসেকব দলের সদস্য সচিব রিপন হোসেন দেশে ক্ষমতার পট পরিবর্তনের পর থেকেই বেপরোয়া হয়ে উঠে, এর আগেও রিপন ইউনিয়নের প্রায় ৫০টি পরিবারের কাছ থেকে জোর পূর্বক চাঁদা আদায় করেছেন বলে সত্যটা পাওয়া যায়।
দেওটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রিপন হোসেন ও তার সহযোগিরা মিলে দেওটি আমিশাপাড়া ও সোনাপুর ইউনিয়নে রমরমা মাদকের ব্যাবসা চালিয়ে যাচ্ছে নির্দ্বিদায়।
অভিযোগ রয়েছে স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রিপন অবৈধ অস্র চোরাচালানের একজন বড় সক্রিয় সদস্য। যার প্রমান গত ৭দিন আগে নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশ ডিবি রিপনের বসত ঘরে অস্র উদ্ধারে অভিযান পরিচালনা করলে ডিবি পুলিশের উপস্থিতির খবর পেয়ে স্হানীয় রাজনৈতিক ক্ষমতার প্রভাবে ডিবি অস্র উদ্ধার না করেই ফেরত যায়।