Hatiya Hatiya, Bangladesh

আমি ভালবাসি আমার দেশকে। ভাল বাসি আমার জম্মভূমি হাতিয়াকে। বাংলাদেশের এই প্রান্তে সাগরের বুকে ভেসে থাকা এই হাতিয়া আমার কত যে আপন তা আমি ছাড়া হয়তো বুঝবে না আর কেউ। জম্মেছি মাগো তোমার কোলে, এই শান্ত দ্বীপ হাতিয়ার বুকে। ধন্য এই জীবন আমার

06/07/2025
06/07/2025

⚓ মহাসাগরের আঁধারে মর্স কোডের যুদ্ধ

১৯৪২ সালের শেষদিক।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন তুঙ্গে।
ব্রিটিশ যুদ্ধজাহাজ HMS Orpheus আটলান্টিক মহাসাগর পাড়ি দিচ্ছিল।

হঠাৎ মাঝরাতে কালো পানির বুক চিরে একটি জার্মান U-boat সাবমেরিন আক্রমণ চালায়। বিশাল বিস্ফোরণে জাহাজের পেছনের অংশ উড়ে যায়।

রেডিও চুপ হয়ে গেছে। বিদ্যুৎ নেই। চারদিকে শুধু ধোঁয়া আর আহত নাবিকদের আর্তনাদ।
তখন তরুণ সিগন্যালম্যান অ্যাডওয়ার্ড হ্যারি জানতেন—এই মুহূর্তে বাইরে কোনো উদ্ধারকারী জাহাজকে সতর্ক না করতে পারলে সকলে ডুবে মরবে।

কিন্তু কিভাবে বার্তা পাঠাবেন?

রেডিও রুম অর্ধেক ধ্বংস।
তিনি বাতির আলো খুঁজতে খুঁজতে ভাঙা র্যাকের ভেতর থেকে ছোট্ট একটি সিগন্যাল ল্যাম্প বের করলেন।
তখনও বিদ্যুৎ না থাকায় তাকে হাত দিয়ে জেনারেটরের ক্র্যাংক ঘুরিয়ে আলো জ্বালাতে হলো।

তার পকেটের ছোট্ট ছুরিটা বের করলেন—যার হাতলের ওপর লেখা ছিল পুরো মর্স কোডের চার্ট।
রক্তমাখা আঙুলে অক্ষরগুলো একবারের জন্যও বিভ্রান্তি আনল না।

তিনি কাঁপতে কাঁপতে সেই ল্যাম্প অন-অফ করে মর্স কোডে সংকেত পাঠালেন—

U-boat attack. Immediate assistance required. Position 48°N, 14°W.

ডট–ড্যাশ, ডট–ড্যাশ, অদম্য ধৈর্য আর ভরসায় টানা ১৭ মিনিট ধরে তিনি বার্তা পাঠালেন।

দূর আকাশে হঠাৎ আরেকটি আলো জ্বলে উঠল।
HMS Vesper থেকে সঙ্কেত ফিরল—

Message received. Rescue en route. Hold position.

৩ ঘণ্টা পর, যখন জাহাজ প্রায় ডুবে যাচ্ছিল, প্রথম উদ্ধারকারী দল এসে পৌঁছায়।
১২০ জন নাবিকের জীবন বেঁচে যায়।

পরের দিন পত্রিকার শিরোনাম হয়েছিল—
“Morse Code Saves Ship from the Depths.”

আর অ্যাডওয়ার্ড হ্যারির সেই ক্ষতবিক্ষত আঙুল আর ছোট্ট ছুরির হাতলের মর্স কোড—
আজও লন্ডনের একটি সামরিক জাদুঘরে প্রদর্শিত হচ্ছে।

❤️ কখনো কখনো কয়েকটি ডট আর ড্যাশই মৃত্যুর অন্ধকার থেকে জীবনের আলোয় ফিরিয়ে আনে।🌿

#মোর্স_কোড #সত্য_ঘটনা #দ্বিতীয়_বিশ্বযুদ্ধ #ইতিহাস



17/09/2024

Finding solace in the riverside scenery.

কাজীর বাজার ঘাট
27/08/2024

কাজীর বাজার ঘাট

22/08/2024

ফেনী,নোয়াখালী,লক্ষীপুর,কুমিল্লা,সিলেট সহ সারাদেশের বিভিন্ন স্থানে ভয়াবহ বন্যা হলেও আলহামদুলিল্লাহ আমাদের হাতিয়াতে কিছু কিছু জায়গায় নদী ভাঙন,ফসলি জমি ডুবে যাওয়া ও বেড়িবাঁধের ক্ষয়ক্ষতি ছাড়া পরিস্থিতি এখনো স্থিতিশীল আছে।হাতিয়ার নিঝুম দ্বীপে বেড়িবাঁধ না থাকায় সবচেয়ে ঝুঁকি পূর্ণ। পরিস্থিতি যেভাবে খারাপের দিকে যাচ্ছে সকলে সচেতন এবং সতর্ক থাকতে হবে।

বন্যা কবলিত সকল জায়গায় ছাত্র সমাজ, জনগণ, সেনাবাহিনী ও সরকারের পক্ষ হতে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন। উদ্ধার কাজে নিবেদিত সকল মানবতার ফেরিওয়ালাদেরকে সালাম। আল্লাহ যেন আপনাদেরকে সফলতার সহিত এই উদ্ধার কাজ সম্পন্ন করার সাহস ও শক্তি প্রদান এবং আমাদের দেশের মানুষকে এই ভয়াবহ বন্যার কবল থেকে রক্ষা করার তৌফিক দান করেন।

  Dwip Govt. College Campus.
30/04/2024

Dwip Govt. College Campus.

Address

Noakhali Sadar Upazila
3890

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hatiya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share