01/09/2026
আজ ০১-০৯-২০২৬ তারিখে নোয়াখালী মেডিকেল কলেজের মাননীয় অধ্যক্ষ প্রফেসর ডা. সাইফুল ইসলাম স্যার,শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ডা. সালাউদ্দিন মামুন স্যার, ভাইস প্রিন্সিপাল স্যার সহ আমাদের শ্রদ্ধেয় শিক্ষকদের উপস্থিতিতে সন্ধানী নোয়াখালী মেডিকেল কলেজ ইউনিটের নতুন রুমের শুভ উদ্বোধন সম্পন্ন হয়..
এই সময় স্যাররা আমাদের ইউনিটের চলমান বিভিন্ন কার্যাবলি সম্পর্কে খোজখবর নেন, গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন এবং ইউনিটের সার্বিক মঙ্গল কামনা করে ভবিষ্যতেও সবসময় পাশে থাকার আশ্বাস দিয়েছেন..
সন্ধানী নোয়াখালী মেডিকেল কলেজ ইউনিট এর পক্ষ থেকে স্যারদের অসংখ্য ধন্যবাদ তাদের কিছু গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে দেওয়ার জন্য..
জয় হোক মানবতার
জয় হোক সন্ধানীর 💖