জামায়াতে ইসলামী নওয়াপাড়া পৌর

জামায়াতে ইসলামী নওয়াপাড়া পৌর বাংলাদেশ জামায়াতে ইসলামী নওয়াপাড়া পৌর শাখা,অভয়নগর,যশোর।
(1)

বাংলাদেশ জামায়াতে ইসলামী মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালে স্বাধীন রাষ্ট্র হিসেবে জন্ম নেয়া বাংলাদেশের স্বাধীনতা, ভূখণ্ডীয় সার্বভৌমত্ব ও ইসলামী মূল্যবোধ রক্ষার প্রতিজ্ঞা নিয়ে কাজ শুরু করে। সূচনা লগ্ন থেকে জামায়াতে ইসলামী আল্লাহর সন্তোষ অর্জন এবং পরকালীন মুক্তি পাওয়ার লক্ষ্যে বাংলাদেশকে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্যে আল্লাহ প্রদত্ত, রাসূল (সা) প্রদর্শিত বিধান মোতাবেক কাজ করে

যাচ্ছে।


জামায়াতে ইসলামী অভ্যান্তরীণ শান্তি-শৃঙ্খলা নিশ্চিতকরণ ও বহিঃশক্তির হুমকি বা আক্রমন প্রতিহত করার লক্ষ্যে জাতীয় ঐক্য সুসংহত করণ ও ইসলামী মূল্যবোধ জাগ্রত করার চেষ্টা করে যাচ্ছে।

আল্লাহর উপর অবিচল আস্থা ও বিশ্বাসের উপর ভিত্তি করে জামায়াতে ইসলামী গনতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠাকরণ, ভারসাম্যপূর্ণ অর্থনৈতিক ব্যবস্থা কায়েম, মানবাধিকার রক্ষা এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের মৌলিক চাহিদা তথা খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে একদল দায়িত্বশীল নাগরিক এবং সৎ ও যোগ্য নেতৃত্ব তৈরীর চেষ্টা চালিয়ে যাচ্ছে।


জামায়াতে ইসলামী বিশ্ব মুসলিম ভ্রাতৃত্ব শক্তিশালীকরণ এবং পারষ্পরিক শ্রদ্ধা ও ন্যায়নীতির ভিত্তিতে বিশ্বের সকল দেশের সাথে সুসম্পর্ক প্রতিষ্টা করতে আগ্রহী।

ইসলামের পূর্ণ প্রতিষ্ঠার জন্য জামায়াতে ইসলামী সকল নাগরিকদের মাঝে ইসলামের বাস্তব ছবি তুলে ধরা, তাদের চিন্তাধারা পবিত্র করা, তাদের হৃদয় ও মনে বাস্তব জীবনের সকল ক্ষেত্রে ইসলামের অনুসরণের গুরুত্ব সম্পর্কে চেতনা জাগ্রত করার চেষ্টা করছে। জামায়াতে ইসলামী ন্যায়বান ব্যক্তিদের সংগঠিত করার এবং তাদের দক্ষ ব্যক্তিত্বে উন্নীত করার কাজ করছে।


জামায়াতে ইসলামী শান্তিপূর্ণ এবং সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে সরকার ও প্রশাসনের মধ্যে একটা পরিবর্তন আনয়ন করার লক্ষ্যে জীবনের সব স্তরে প্রতিশ্র“তিরক্ষাশীল নেতৃত্ব গড়ার চেষ্টা করছে।

জামায়াতে ইসলামী এর অভ্যন্তরীণ সাংগঠনিক নির্বাচনে গণতন্ত্র চর্চা করে। এই প্রতিষ্ঠানের নেতৃত্ব এর সদস্যদের ভোট দ্বারা নির্ধারিত হয়, যারা নেতৃবৃন্দের সততা, দক্ষতা এবং সাংগঠনিক বিচক্ষণতার দিকে দৃষ্টি রেখে তাদের ভোট দেন।

আজ বিকাল ৪ ঘটিকায় নওয়াপাড়া ইনস্টিটিউট অডিটোরিয়াম এ "ইউনিট দায়িত্বশীল সমাবেশ" অনুষ্ঠিত হবে।উক্ত সমাবেশে প্রধান অতিথি হিস...
29/08/2026

আজ বিকাল ৪ ঘটিকায় নওয়াপাড়া ইনস্টিটিউট অডিটোরিয়াম এ "ইউনিট দায়িত্বশীল সমাবেশ" অনুষ্ঠিত হবে।
উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ৮৮ যশোর -০৪ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল এমপি।

বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াপাড়া পৌরসভার ০৮ নং ওয়ার্ডের নির্বাচনী সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় প্রধান মেহমান হিসেবে...
28/08/2026

বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াপাড়া পৌরসভার ০৮ নং ওয়ার্ডের নির্বাচনী সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মাসুদ রানা, সভাপতি, উপজেলা যুব জামায়াত। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সাবেক আমীর মাওলানা মোঃ আলতাফ হোসাইন এবং ০৮ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মাওলানা মোঃ আমিনুদ্দিন।

সভায় সভাপতিত্ব করেন সহকারী অধ্যাপক মোঃ নিজাম উদ্দিন, সভাপতি, ০৮ নং ওয়ার্ড, বাংলাদেশ জামায়াতে ইসলামী, নোয়াপাড়া পৌরসভা।

27/08/2026

মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের একান্ত নিজস্ব বিষয়। দেশ ও জাতির প্রয়োজন এবং স্বার্থে বাংলাদেশ কোনো সিদ্ধান্ত নিলে তাতে অন্য কারও শ্বাসকষ্টে ভোগার প্রয়োজন নেই।
Dr. Shafiqur Rahman

27/08/2026

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলেনঃ জামায়াত আমির

27/08/2026
27/08/2026

❝বিদ্যুৎ ও গ্যাসসহ সমাজে বিদ্যমান নানা সংকটের সমাধানে নিজেদের সাংবিধানিক ও নৈতিক দায়বদ্ধতা থেকে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় স্পিকারের কাছে চিঠি দিয়েছিলাম। কিন্তু দুঃখজনক হলেও সত্য, সেই চিঠির কোনো সদুত্তর বা কার্যকর পদক্ষেপের খবর আজও আমরা পাইনি।

জনগণের দুর্ভোগ লাঘব ও চলমান সংকট নিরসনে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের আরও কার্যকর ভূমিকা রাখা প্রয়োজন।❞

— ডা. শফিকুর রহমান এমপি
মাননীয় বিরোধীদলীয় নেতা ও আমীর
বাংলাদেশ জামায়াতে ইসলামী

আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ‘আলা নাবিয়্যিনা মুহাম্মাদ ﷺ
26/08/2026

আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ‘আলা নাবিয়্যিনা মুহাম্মাদ ﷺ

26/08/2026

❝বাংলাদেশে নতুন আরেকটা ফ্যাসিবাদ আমরা কায়েম হতে দেবো না, ইনশাআল্লাহ।❞
-
ডা. শফিকুর রহমান এমপি
মাননীয় বিরোধীদলীয় নেতা ও আমীর
বাংলাদেশ জামায়াতে ইসলামী

এনসিপি'র কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন করলেন মাননীয় বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এমপিআজ ২৫ আগস্ট সন্ধ্...
26/08/2026

এনসিপি'র কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন করলেন মাননীয় বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এমপি

আজ ২৫ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বাংলা মোটরের কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি। এসময় বিরোধীদলীয় নেতাকে বরণ করে নেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং ডা মাহমুদা মিতু এমপিসহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় আমীরে জামায়াতের সাথে ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ ও প্রচার কমিটির সদস্য জনাব মুহাম্মদ জাহিদুর রহমান।

পরিদর্শন শেষে সাংবাদিকদের ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসাথে কাজ করছি। সংসদের ভিতরে ও বাইরে এবং বিগত নির্বাচনে একসাথে লড়াই করেছি।

তিনি বলেন, আমরা গঠনমূলক বিরোধীদল হিসেবে দায়িত্ব পালনের চেষ্টা করছি। সরকারের দুটি অঙ্গ একটি সরকারি দল আরেকটি বিরোধীদল । এছাড়া দেশ চলে না। বিরোধীদল ছাড়া গণতন্ত্র শূন্য। সংসদে বিরোধীদল হিসেবে যেটুকু পাওনা, সেখানে আমরা বহুলাংশে বঞ্চিত হচ্ছি।

ডা. শফিকুর রহমান বলেন, সংসদের বাইরেও বৈষম্য পাকাপোক্ত হচ্ছে বলে আমাদের কাছে এখন মনে হচ্ছে। তিনশ আসনের ফান্ডের বরাদ্দ দেয়ার ক্ষেত্রে সরকারি দলকে দেয়া হয়েছে। এর ধারে কাছেও নেই বিরোধীদলের এমপিরা। সরকারি বরাদ্দ কোনো দলের না। সরকারি দল নির্বাচনের আগে বলেছিলেন বৈষম্য করবেন না, দেশের সুষম উন্নয়নে হাত দেবেন।

তিনি আরও বলেন, উন্নয়ন নাগরিক অধিকার। একটি দেশের ভিতরে যখনই বৈষম্যের সৃষ্টি হয়, তখন সামাজিক অসন্তোষ দেখা দেয়। দেশ কখনো এগিয়ে যেতে পারবে না, যদি একটি স্থিতিশীল সমাজ গড়ে না ওঠে। এটি তৈরি করার মূল দায়িত্ব সরকারি দলের।

আমীরে জামায়াত বলেন, সংসদের সংরক্ষিত নারী সদস্যদের ক্ষেত্রেও বৈষম্য করা হচ্ছে। সরকারি দলের সংরক্ষিত নারী সদস্যদের বিরোধীদলের এমপিদের আসনে অতিরিক্ত দায়িত্ব দিয়ে বসানো হয়েছে। একটি দেশ ও জাতি এভাবে এগুতে পারে না।

তিনি আরও বলেন, আমরা অত্যন্ত নিয়মতান্ত্রিক পন্থায় এখন যে আন্দোলন করছি, তা জনগণের দাবি বাস্তবায়নের জন্য, গণভোটের গণরায় বাস্তবায়নের জন্য। সরকার আমাদের রাজপথে ঠেলে দিয়েছে। আমরা এর সমাধান সংসদের ভিতরে চেয়েছিলাম। আমরা কথা দিচ্ছি, বাংলাদেশে আরেকটি নতুন ফ্যাসিবাদ কায়েম হতে দেবো না।

পরিশেষে আমীরে জামায়াত নাগরিক পার্টি যাতে বৈষম্যহীন বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে পারে সেই আশাবাদ ব্যক্ত করেন।

25/08/2026

অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন: মাছ উৎপাদন বৃদ্ধি, মৎস্যজীবীদের উন্নয়ন ও সম্ভাবনাময় খাতকে এগিয়ে নিতে আলোচনা সভা ।

যশোরের অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উপজেলা জাতীয় মৎস্য পক্ষ উদযাপন কমিটির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা। রবিবার (১৬ আগস্ট) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সালাউদ্দিন দীপুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৪ আসনের সংসদ সদস্য মো. গোলাম রসুল।

অনুষ্ঠানে মৎস্য উৎপাদন বৃদ্ধি, মৎস্যজীবীদের জীবনমান উন্নয়ন, জলাশয়ের সুষ্ঠু ব্যবহার এবং দেশের অর্থনীতিতে মৎস্য খাতের সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।

#জাতীয়মৎস্যপক্ষ২০২৬ #অভয়নগর #যশোর৪ #গোলামরসুল #বাংলাদেশজামায়াত

Address

নওয়াপাড়া, অভয়নগর, যশোর
Noapara
7460

Alerts

Be the first to know and let us send you an email when জামায়াতে ইসলামী নওয়াপাড়া পৌর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to জামায়াতে ইসলামী নওয়াপাড়া পৌর:

Shortcuts

Share