অভয়নগর উপজেলা নওয়াপাড়া পৌর রিক্সা-ভ্যান শ্রমিক সংঘ

  • Home
  • Bangladesh
  • Noapara
  • অভয়নগর উপজেলা নওয়াপাড়া পৌর রিক্সা-ভ্যান শ্রমিক সংঘ

অভয়নগর উপজেলা নওয়াপাড়া পৌর রিক্সা-ভ্যান শ্রমিক সংঘ বিকল্প কাজ নাই, বাধ্য হয়ে রিক্সা-ভ্যান চালাই। গণতান্ত্রিক অধিকার চাই, মানুষের মতো বাঁচতে চাই।

21/08/2026
ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনাবাংলা ট্রিবিউন রিপোর্ট১৩ আগস্ট ২০২৬, ১৬:৪৮ঢাকা শহরে ব্যাটারিচালিত ও যন্ত্রচ...
13/08/2026

ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা
বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ আগস্ট ২০২৬, ১৬:৪৮

ঢাকা শহরে ব্যাটারিচালিত ও যন্ত্রচালিত রিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা নিয়েছে সরকার। অনুমোদন ছাড়া যত্রতত্র ব্যাটারি রিকশা তৈরি বন্ধে নির্ধারিত কিছু কারখানা ঠিক করে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে রাজধানীর শাহবাগ মোড়ে আধুনিক স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল (এআই সিগন্যাল) ব্যবস্থার পরীক্ষামূলক উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

ডিএসসিসি প্রশাসক বলেন, যেসব অটোরিকশা বা যন্ত্রচালিত রিকশাকে অনুমতি দেওয়া হবে, সেগুলো যত্রতত্র তৈরি করা যাবে না। ঢাকা শহরের জন্য নির্ধারিত কিছু কারখানা ঠিক করে দেওয়া হবে। এসব কারখানায় রিকশা উৎপাদনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে।

তিনি বলেন, এ বিষয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কারিগরি সহায়তা দেবে। নির্ধারিত কারখানাগুলোর অনুমোদন ও কারিগরি বিষয়গুলো যাচাইয়ের পর উৎপাদনের সুযোগ দেওয়া হবে।

ব্যাটারিচালিত রিকশাকে ধীরে ধীরে বিদ্যুৎচালিত ব্যবস্থায় নেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি। এ জন্য নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হবে। সময়সীমার মধ্যে ব্যাটারিচালিত রিকশাগুলোকে বিদ্যুৎচালিত ব্যবস্থায় রূপান্তরের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি সৌরশক্তি ব্যবহারের বিষয়টিও পরিকল্পনায় রয়েছে।

ডিএসসিসির প্রশাসক বলেন, সৌরশক্তির ব্যবহার বাড়ানো গেলে বিদ্যুতের ওপর চাপও কমবে। এ বিষয়ে সরকারের সামগ্রিক পরিকল্পনা রয়েছে এবং ধাপে ধাপে তা বাস্তবায়ন করা হবে।

ঢাকার যানজট ও বিশৃঙ্খলা কমাতে শুধু আইন প্রয়োগ করলেই হবে না উল্লেখ করে তিনি বলেন, নগরবাসীকেও সচেতন হতে হবে। সরকারকে সময় দিলে ধীরে ধীরে দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

এর আগে শাহবাগ মোড়ে আধুনিক স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল ব্যবস্থার পরীক্ষামূলক উদ্বোধন করা হয়। ঢাকা মহানগরের ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নের অংশ হিসেবে প্রাথমিকভাবে আরও ২০টি গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনে এ ধরনের সিগন্যাল ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

02/07/2026

ব্যাটারি চালিত রিক্সা-ভ্যান ও ইজিবাইক শ্রমিকদের দৈনন্দিন জীবনের একটি বাস্তবচিত্র।

25/05/2026

দেশের শ্রমজীবী জনগণের কঠিন সময়ে ওয়াল্ড ব্যাংক আইএমএফ এর নীতিনির্ধারণে সাধারণ রিক্সা-ভ্যান শ্রমিকদের উপর ট্যাক্স এর পায়তারার বিরুদ্ধে রুখে দাঁড়াও

ব্যাটারিচালিত রিকশা আসছে করজালেসাদ্দাম হোসেন ইমরান সাদ্দাম হোসেন ইমরানপ্রকাশ: ১২ মে ২০২৬, ১২:০০ এএমঅর্থনীতি আলোচনারাজস্ব...
12/05/2026

ব্যাটারিচালিত রিকশা আসছে করজালে

সাদ্দাম হোসেন ইমরান সাদ্দাম হোসেন ইমরান
প্রকাশ: ১২ মে ২০২৬, ১২:০০ এএম

অর্থনীতি আলোচনা
রাজস্ব আদায় বাড়াতে মরিয়া জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। খুঁজছে নতুন নতুন খাত। এরই ধারাবাহিকতায় আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রাইভেটকার, জিপ ও সিএনজি অটোরিকশার মতো ব্যাটারিচালিত রিকশার ওপরও এক হাজার থেকে ৫ হাজার টাকা অগ্রিম আয়কর আরোপের চিন্তা করছে সংস্থাটি। এছাড়া সিসিভেদে মোটরসাইকেলের ওপরও ২ হাজার টাকা থেকে ১০ হাজার টাকা অগ্রিম আয়কর আরোপ করা হতে পারে। দায়িত্বশীল সূত্রে এ তথ্য জানা গেছে।

রাজধানীসহ সারা দেশে কত ব্যাটারিচালিত রিকশা চলাচল করছে, নিবন্ধনের বাধ্যবাধকতা না থাকায় তার সঠিক পরিসংখ্যান পাওয়া যায়নি। খাতসংশ্লিষ্টদের ধারণা, সারা দেশে ৫০ লাখেরও বেশি ব্যাটারিচালিত রিকশা রয়েছে। এর মধ্যে ঢাকাতেই চলাচল করছে ১০-১২ লাখের মতো। এসব রিকশা নিবন্ধনের আওতায় আনতে গত বছর ‘বৈদ্যুতিক থ্রি-হুইলার ব্যবস্থাপনা নীতিমালা, ২০২৫’র খসড়া করেছিল সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগ।

খসড়া নীতিমালায় বলা হয়েছে, গতি ও গাড়ির ধরনভেদে বিআরটিএ থেকে ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন নিতে হবে। কোনো ব্যক্তি নিজ নামে মধ্যমগতির তিনটির বেশি বা গঠিত পরিবহণ কোম্পানির নামে ২৫টির বেশি অটোরিকশা ক্রয় ও নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন না। ধীরগতির অটোরিকশার ক্ষেত্রে একই ব্যক্তি সর্বোচ্চ পাঁচটি কিনতে ও নিবন্ধন করতে পারবেন। অনুমোদিত ডিলার বা বিক্রেতা নিবন্ধনসংক্রান্ত যাবতীয় কাজ সম্পন্ন না করে মধ্যম ও ধীরগতির বৈদ্যুতিক-অটোরিকশা ক্রেতার কাছে হস্তান্তর করতে পারবেন না। বৈদ্যুতিক থ্রি-হুইলারের ক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ডের নির্ধারিত হারে কর বা শুল্ক প্রযোজ্য হবে। এ নীতিমালায় অন্তর্ভুক্ত থ্রি-হুইলার ও সমজাতীয় মোটরযান চলাচলের ক্ষেত্রে নিবন্ধন সনদ, হালনাগাদ ফিটনেস সনদ, ট্যাক্স টোকেন গ্রহণের বাধ্যবাধকতা আওতায় আনা হয়।

অন্যদিকে গত ২৮ আগস্ট রাষ্ট্রপতির অধ্যাদেশে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন ২০০৯ সংশোধন করা হয়। এতে সিটি করপোরেশনকে ইলেকট্রিক থ্রি-হুইলারের নিবন্ধন ও অনুমোদনের ক্ষমতা দেওয়া হয়।

সূত্র জানায়, এলাকাভেদে অটোরিকশার করহার ভিন্ন হবে। লাইসেন্স প্রদান বা নবায়নের সময় এই কর আদায় করবে লাইসেন্স প্রদানকারী কর্তৃপক্ষ। ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন সিটি করপোরেশন এলাকার মধ্যে হলে ৫ হাজার, পৌরসভায় হলে দুই হাজার ও ইউনিয়নের ক্ষেত্রে প্রতিবছর এক হাজার টাকা কর দিতে হবে।

বর্তমানে সিএনজি অটোরিকশা ও প্রাইভেট কার, জিপ, এমনকি বাস-ট্রাক-পিকআপের ওপর অগ্রিম আয়কর আরোপিত আছে। সিএনজিতে অগ্রিম আয়কর আড়াই হাজার টাকা দিতে হয়। প্রাইভেটকার ও জিপ গাড়ির সিসিভেদে আয়কর ২৫ হাজার টাকা থেকে ২ লাখ টাকা পর্যন্ত। অন্যদিকে ৫২ সিটের বেশি আসনের বাসের অগ্রিম আয়কর ২৫ হাজার টাকা, এর কম আসনের বাসের ২০ হাজার টাকা, শীতাতপ নিয়ন্ত্রিত বাসে ৫০ হাজার টাকা, দোতলা বাস ও এসি মিনিবাস বা কোস্টারের ২৫ হাজার টাকা, নন-এসি মিনিবাস বা কোস্টারের অগ্রিম আয়কর সাড়ে ১২ হাজার টাকা।

এদিকে সিসিভেদে মোটরসাইকেলের ওপর অগ্রিম আয়কর আরোপ করা হতে পারে। ১১০ সিসি পর্যন্ত মোটরসাইকেলের ক্ষেত্রে কোনো অগ্রিম আয়কর দিতে হবে না। তবে ১১১ থেকে ১২৫ সিসি পর্যন্ত মোটরসাইকেলের ক্ষেত্রে বছরে কর দুই হাজার টাকা। ১২৬ থেকে ১৬৫ সিসি পর্যন্ত পাঁচ হাজার টাকা এবং ১৬৫ সিসির বেশি ক্ষমতাসম্পন্ন মোটরসাইকেলের জন্য প্রতিবছর ১০ হাজার টাকা অগ্রিম আয়কর দিতে হবে। বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষের (বিআরটিএ) সবশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা ৪৮ লাখ ৭০ হাজার ৭৮০।

যোগাযোগ বিশেষজ্ঞ অধ্যাপক হাদিউজ্জামান যুগান্তরকে বলেন, সড়ক আইনে মোটরসাইকেল বৈধ বাহন। তাই ব্যক্তিগত গাড়ি বা অন্য যানবাহনের মতো এই বাহনের ওপর অগ্রিম আয়কর আরোপ যুক্তিযুক্ত, তাছাড়া অনেক ক্ষেত্রে এটি বাণিজ্যিকভাবে ব্যবহৃত হয়। এতে করজালের কলেবর বাড়বে। যারা কর দিচ্ছে, তাদের ওপর চাপ কমবে। তিনি আরও বলেন, ব্যাটারিচালিত রিকশায় অগ্রিম আয়কর আরোপের ক্ষেত্রে সরকারকে আরও কৌশলী হওয়া উচিত। কেননা এরই মধ্যে রাজধানীর সড়কে ধারণক্ষমতার অতিরিক্ত এসব স্বল্পগতির বাহন চলাচল করছে। এগুলোর কারণে অনাকাঙ্ক্ষিত যানজট ও দুর্ঘটনা ঘটছে। যার আর্থিক ক্ষতি হয়তো অগ্রিম আয়কর আরোপে সরকার যে রাজস্ব আদায় করবে তার চেয়ে বহুগুণ বেশি হবে। এ অবস্থায় অগ্রিম আয়কর আরোপের আগে অটোরিকশার সংখ্যা ও সড়কের সঙ্গে মানানসই বাহন নির্ধারণ জরুরি।

জানা যায়, বর্তমানে মোটরসাইকেল চালকদের অগ্রিম আয়কর দিতে হয় না। শুধু এককালীন নিবন্ধন ফি ও ২ বছর পরপর রোড ট্যাক্স দিতে হয়। ৫০ থেকে ১২৫ সিসি মোটরসাইকেলের সর্বমোট রেজিস্ট্রেশন ফি ৯ হাজার ২৯১ টাকা। পরবর্তী ২ বছর পরপর প্রতি কিস্তি এক হাজার ১৫০ টাকা করে ৪টি কিস্তিতে অবশিষ্ট ৪ হাজার ৬০০ টাকা রোড ট্যাক্স পরিশোধ করতে হয়। ১২৫ সিসির বেশি ক্ষমতাসম্পন্ন মোটরসাইকেলের রেজিস্ট্রেশন ফি ১১ হাজার ৭৬৪ টাকা। পরবর্তী ২ বছর পরপর প্রতি কিস্তি ২,৩০০ টাকা করে ৪টি কিস্তিতে অবশিষ্ট ৯ হাজার ২০০ টাকা রোড ট্যাক্স পরিশোধ করতে হয়।

বিদ্যমান আয়কর আইন অনুযায়ী, গাড়ির মালিকদের প্রতিবছর ফিটনেস নবায়নের সময় নির্দিষ্ট হারে অগ্রিম আয়কর দিতে হয়, যা বার্ষিক আয়কর রিটার্ন দাখিলের সময় মূল করের সঙ্গে সমন্বয় করা যায়। একইভাবে ব্যাটারিচালিত রিকশা ও মোটরসাইকেল মালিকরা অগ্রিম আয়কর রিটার্নের সঙ্গে সমন্বয় করতে পারবেন।

১৪০ তম মহান মে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিসব-২০২৫ পালিত।
03/05/2025

১৪০ তম মহান মে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিসব-২০২৫ পালিত।

১৪০ তম মহান মে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিসব যথাযোগ্য মর্যাদায় পালনে আগামীকাল সকাল ১০ টার মধ্যে কার্যনির্বাহী কমিটির সকল...
30/04/2025

১৪০ তম মহান মে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিসব যথাযোগ্য মর্যাদায় পালনে আগামীকাল সকাল ১০ টার মধ্যে কার্যনির্বাহী কমিটির সকল নেতৃবৃন্দ ও ইউনিয়নের সাধারণ সদস্যদের সকাল ১০ টার মধ্যে ইউনিয়ন কার্যালয়ে উপস্থিত থাকার আহ্বান জানানো হল।

বার্তা প্রেরক
মোঃ আল মামুন শেখ
সাধারণ সম্পাদক

গত ঈদুল ফিতর ২০২৫ এর পূর্বে রাষ্ট্রীয় বরাদ্দে নওয়াপাড়া পৌরসভা কর্তৃক বরাদ্দ দেওয়া ভিজিএফ কার্ড শ্রমিকদের মাঝে বিতরণের সম...
29/04/2025

গত ঈদুল ফিতর ২০২৫ এর পূর্বে রাষ্ট্রীয় বরাদ্দে নওয়াপাড়া পৌরসভা কর্তৃক বরাদ্দ দেওয়া ভিজিএফ কার্ড শ্রমিকদের মাঝে বিতরণের সময়। কার্ড বিতরণ করছেন অভয়নগর উপজেলা নওয়াপাড়া পৌর রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।

Address

Noapara
Noapara

Website

Alerts

Be the first to know and let us send you an email when অভয়নগর উপজেলা নওয়াপাড়া পৌর রিক্সা-ভ্যান শ্রমিক সংঘ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share