IDEB, Ishwardi

IDEB, Ishwardi ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইন্জিনিয়ার বাংলাদেশ এর ঈশ্বরদী শাখায় স্বাগতম।

11/05/2025

প্রেস বিজ্ঞপ্তি
তারিখ: ১১/৫/২০২৫
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ১৮ কর্মকর্তা-কর্মচারীর অন্যায় চাকরিচ্যুতি ও প্রশাসনিক স্বেচ্ছাচারিতার প্রতিবাদে IDEB ঈশ্বরদী শাখার তীব্র নিন্দা ও হুঁশিয়ারি

আমরা, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (IDEB) – ঈশ্বরদী শাখা, গভীর উদ্বেগ ও ক্ষোভের সাথে লক্ষ্য করছি যে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে চলমান প্রশাসনিক অনিয়ম, স্বেচ্ছাচারিতা, সিনিয়রিটি ভঙ্গ এবং স্বচ্ছতার অভাবের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদের জেরে প্রকল্পের ১৮ জন কর্মকর্তা-কর্মচারীকে কোনো কারণ দর্শানো ছাড়াই একচেটিয়াভাবে চাকরিচ্যুত করা হয়েছে।

এই অন্যায়ভাবে চাকরিচ্যুত ১৮ জন কর্মকর্তার মধ্যে উল্লেখযোগ্যভাবে ২ জন IDEB ঈশ্বরদী শাখার সম্মানিত সদস্য ও উপ-সহকারী প্রকৌশলী রয়েছেন, যাঁরা অত্যন্ত নিষ্ঠার সাথে জাতীয় গুরুত্বপূর্ণ এই প্রকল্পে কর্মরত ছিলেন।

এই আচরণ সংবিধানপ্রদত্ত মতপ্রকাশের স্বাধীনতা, পেশাগত অধিকার ও মানবাধিকারের চরম লঙ্ঘন বলে আমরা মনে করি। এমন নিপীড়নমূলক সিদ্ধান্ত প্রকৌশলীদের মধ্যে চরম অসন্তোষ সৃষ্টি করেছে এবং রাষ্ট্রীয় প্রকল্পে দক্ষ ও নিষ্ঠাবান জনবল ধরে রাখার ক্ষেত্রে মারাত্মক প্রতিবন্ধকতা তৈরি করবে।

IDEB ঈশ্বরদী শাখার পক্ষ থেকে আমরা নিম্নোক্ত দাবিগুলো উত্থাপন করছি:
১. চাকরিচ্যুত ১৮ জন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে আনীত অভিযোগ ও চাকরিচ্যুতির প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা অবিলম্বে প্রকাশ করতে হবে।
২. চূড়ান্তভাবে, ২ জন উপ-সহকারী প্রকৌশলীসহ সকল কর্মকর্তাকে পূর্ণ সম্মান ও সুবিধাসহ অবিলম্বে চাকরিতে পুনর্বহাল করতে হবে।
৩. প্রকল্পে একটি স্বচ্ছ, মানবিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন প্রশাসনিক নীতিমালা বাস্তবায়ন করতে হবে।
৪. প্রকৌশলীদের মতপ্রকাশের অধিকার ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

আমরা স্পষ্ট হুশিয়ারি দিচ্ছি যে,
যদি এ অন্যায় সিদ্ধান্ত দ্রুত প্রত্যাহার করে ১৮ জন কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহাল না করা হয়, তবে IDEB ঈশ্বরদী শাখা কেন্দ্রীয় IDEB-এর সঙ্গে একাত্ম হয়ে দেশব্যাপী কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করবে। প্রয়োজনে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রকল্প কার্যালয় ঘেরাও সহ সর্বাত্মক কর্মসূচি গ্রহণ করা হবে।

ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (IDEB) প্রকৌশল পেশাজীবীদের অধিকার ও মর্যাদা রক্ষায় কোনো ধরনের আপস করবে না। আমরা এ অন্যায়ের সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি।

-- সভাপতি
IDEB ঈশ্বরদী শাখা

18/10/2024

বাংলাদেশের পল্লী এলাকায় বিদ্যুৎ সরবরাহ করতে ১৯৭৭সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান পল্লী বিদ্যুতায়ন বোর্ড প্রতিষ্ঠা করেন। ইতিপূর্বে দেশের বিদ্যুৎ সরবরাহ শুধু শহরকেন্দ্রিক সীমাবদ্ধ ছিল। যা পিডিবি নিয়ন্ত্রণ করতো। পর্যায়ক্রমে পিডিবি ভেঙ্গে আরো ৪টি কোম্পানী করা হয়। ঢাকা উত্তরের জন্য ডেসকো, ঢাকা দক্ষিনের জন্য ডিপিডিসি। রাজশাহী ও রংপুর বিভাগের শহরাঞ্চলে নেসকো। ফরিদপুর, বরিশাল ও খুলনা বিভাগের শহরাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ করে ওয়েস্টজোন পাওয়ার। ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের শহরাঞ্চলে বিদ্যুৎ সরবরাহের দায়িত্ব এখনো পিডিবির হাতেই রয়েছে। দেশের অন্য সকল শহর ও গ্রামে বিদ্যুৎ সরবরাহ করে পল্লীবিদ্যুৎ। স্বাধীনতা উত্তর সময়ে বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন, বিতরণ সবই করতো পিডিবি। এরপর ১৯৯৬ সালে সঞ্চালনের জন্য আলাদা কোম্পানী খোলা হয়। বিদ্যুৎ উৎপাদনে এখন সরকার-বেসরকারি অর্ধ্ব-শতাধিক প্রতিষ্ঠান জড়িত।
পল্লী এলাকায় বিদ্যুৎ সরবরাহের জন্য বোর্ড গঠন করা হলেও; প্রতিটি জেলায় বোর্ড একটি করে সমিতি গঠন করে। যারা উক্ত জেলায় বিদ্যুৎ সরবরাহ করে। বোর্ড হয়ে যায় নিয়ন্ত্রক সংস্থা৷ কিন্তু প্রকল্প রেখে দেয় নিজেদের হাতে। ফলে ৬১টি জেলার ৮০টি পল্লীবিদ্যুৎ সমিতি বিদ্যুৎ সরবরাহ করে। যেহেতু দেশে এখন শতভাগ বিদ্যুতায়িত। ফলে বোর্ডের হাতে আর তেমন কোন কাজ, প্রকল্প নেই৷ শুধু ৮০টি সমিতির রিপোর্ট সংগ্রহ, প্রশিক্ষণ দেয়া, দাপ্তরিক কাজ করাই তাদের ক্ষেত্র।
কিন্তু তারা ব্রিটিশ উপনিবেশিক শাসনের মত করে ৮০টি সমিতিকে চালাতে চায়। লাইনম্যান পদের মত ঝুঁকিপূর্ণ পদে অস্থায়ী নিয়োগ দিচ্ছে হাজার হাজার তরুনকে। প্রতিবছর অসংখ্য লাইনম্যান আহত নিহত হয়। কিন্তু অস্থায়ীরা কোন ক্ষতিপূরণ পায় না। এছাড়া একই পদে বোর্ডে ২য় শ্রেণীর কর্মকর্তা। অথচ সমিতিতে কর্মচারী। ২৪ঘন্টা লাইন সচল রাখে সমিতির কর্মীরা। জনগন মুলত পল্লীবিদ্যুৎ বলতে সমিতিকেই চিনে। বোর্ড চিনে না। অথচ প্রতি জেলায় বোর্ডের একটি অফিস রয়েছে। যাদের সাথে জনগণের কোন সম্পৃক্ততা নেই। বোর্ডের একজন ড্রাইভার পর্যন্ত নিজেকে সমিতির ফার্স্ট ক্লাস অফিসারের চেয়ে শ্রেষ্ঠতর ভাবে। এইসব বৈষম্য নিয়ে পল্লীবিদ্যুৎ সমিতির কর্মীরা ২০২৪ সালের ফেব্রুয়ারী থেকে আন্দোলন করে আসতেছে। তখন তাদেরকে ট্যাগ দেয়া হতো, এরা সব জামায়াত-বিএনপির লোক। দেশকে অস্থিতিশীল করতে চায় এখন বলা হচ্ছে- এরা আওয়ামী লীগের দালাল। তাই দেশকে অস্থিতিশীল করতে চায়।
তাই বিভিন্ন জেলায় কর্মরত ২০জনকে চাকরিচ্যুত করে, ১০জনের বিরুদ্ধে মামলা দেয়, ১১জনকে পুলিশ ও সেনাবাহিনী গ্রেফতার করেছে। সমাধিকার চাইলেই যদি দমন নিপীড়ন করতে হয়। তাহলে তো হাসিনা সরকার এবং বর্তমান সরকার এক হয়ে গেল। কীসের নতুন স্বাধীনতা এসেছে দেশে? কীসের পরিবর্তনের কথা বলা হচ্ছে? পবিসের এই আন্দোলন মজলুম নীল চাষিদের আন্দোলনের একটি প্রতিচ্ছবি।

সংগৃহীত।

16/07/2024

আগামীকাল ১৭/০৭/২৪ তারিখ সকাল ১১:০০ টায় আইডিইবি কেনিক এর সাধারণ সম্পাদক জনাব শামসুর রহমান ও তার প্রতিনিধি দল সাংগঠনিক সফরে ঈশ্বরদী আসবেন। সকল সদস্য প্রকৌশলীকে উক্ত সময়ের মধ্যে ঈশ্বরদী আইডিইবি শাখা অফিসে উপস্থিত থাকার জন্যে নির্দেশ ক্রমে অনুরোধ করা হলো।

আজ ২৬ এপ্রিল মঙ্গলবার,  ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ঈশ্বরদী জেলা শাখার উদ্যোগে উপজেলার সকল স্তরের ডিপ্লোমা প্রকৌ...
26/04/2022

আজ ২৬ এপ্রিল মঙ্গলবার, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ঈশ্বরদী জেলা শাখার উদ্যোগে উপজেলার সকল স্তরের ডিপ্লোমা প্রকৌশলীদের আন্তরিক মিলনমেলা ও ইফতার মাহফিল এর আয়োজন করা হয়। উক্ত ইফতার অনুষ্ঠানে যোগ দিয়ে সফল ভাবে পরিচালনা করায় সহযোগিতা করার জন্যে সকল প্রকৌশলী ভাইদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

আজ ২৬/১০/২০২১ ইং রোজ মঙ্গলবার ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, ঈশ্বরদী সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে চার দফা দাবি আদ...
26/10/2021

আজ ২৬/১০/২০২১ ইং রোজ মঙ্গলবার ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, ঈশ্বরদী সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে চার দফা দাবি আদায়ে "প্রতিবাদ সভা ও সমাবেশ" অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে ঢাকা কেন্দ্রীয় কমিটির আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্টানের সভাপতিত্ব করেন পিডিবির সাবেক নির্বাহী প্রকৌশলী মোঃ ওহিদুর রহমান ঝন্টু।

23/10/2021

আজ 23/10/21 ইং শনিবার বাদ মাগরিব IDEB -Ishurdi ভবনে এক জরুরী সভার আয়জন করা হয়েছে। আপনাদের সবাইকে উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হল।

22/10/2021

আগামিকাল (১৭-১০-২০২১ ইং) ঈশ্বরদী উপজেলার কিছু কিছু এলাকায় সাময়িক সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি...

https://www.facebook.com/225333018233603/posts/1078451376255092/
15/10/2021

https://www.facebook.com/225333018233603/posts/1078451376255092/

আগামিকাল (১৬-১০-২০২১ ইং) ঈশ্বরদী উপজেলার কিছু কিছু যায়গায় সাময়িক সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি..🎯🎯

22/08/2021

৪ দফা দাবিতে কেন্দ্রীয় সংগ্রাম পরিষদের সঙ্গে রাজশাহী ও রংপুর অঞ্চলের জেলা সংগ্রাম পরিষদের সদস্যদের যৌথ আলোচনা সভা ২৩ আগস্ট ২০২১ সোমবার সন্ধ্যা ৭.৩০ মি. অনুষ্ঠিতহবে। অংশগ্রহণের অনুরোধ জানাচ্ছি।

Zoom Meeting
https://us02web.zoom.us/j/84350499745?pwd=SDFIMnFZSnk2dkdEYS9ObUtQWmgrQT09

Meeting ID: 843 5049 9745
Passcode: 1234

শুভেচ্ছান্তে,
ফজলুর রহমান খান, আহ্বায়ক ও মির্জা এটিএম গোলাম মোস্তফা, সদস্য সচিব, সংগ্রাম পরিষদ

Zoom is the leader in modern enterprise video communications, with an easy, reliable cloud platform for video and audio conferencing, chat, and webinars across mobile, desktop, and room systems. Zoom Rooms is the original software-based conference room solution used around the world in board, confer...

Address

Pabna

Alerts

Be the first to know and let us send you an email when IDEB, Ishwardi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to IDEB, Ishwardi:

Share

Category