Edward College BNCC UNIT

Directions Website Contact the organization

Edward College BNCC UNIT Grooming Future Leaders! Govt. Edward College BNCC Platoon, Alpha Company HQ & Delta Company, 35 BNCC Battalion, Mohasthan Regiment

আজ ০৮/১০/২৬ ইং তারিখে অনুষ্ঠিত সরকারি এডওয়ার্ড কলেজ বিএনসিসি প্লাটুনের ২০২৬ ব্যাচের ক্যাডেট নির্বাচনী প্রাথমিক পরীক্ষার ...
08/10/2026

আজ ০৮/১০/২৬ ইং তারিখে অনুষ্ঠিত সরকারি এডওয়ার্ড কলেজ বিএনসিসি প্লাটুনের ২০২৬ ব্যাচের ক্যাডেট নির্বাচনী প্রাথমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত।

আজ ০৮/১০/২০২৬ ইং বৃহস্পতিবার সরকারি এডওয়ার্ড কলেজ বিএনসিসি প্লাটুনের ২০২৬ ব্যাচের ক্যাডেট ভর্তি কার্যক্রমের প্রাথমিক বাছ...
08/10/2026

আজ ০৮/১০/২০২৬ ইং বৃহস্পতিবার সরকারি এডওয়ার্ড কলেজ বিএনসিসি প্লাটুনের ২০২৬ ব্যাচের ক্যাডেট ভর্তি কার্যক্রমের প্রাথমিক বাছাই পর্ব অনুষ্ঠিত হয়।

উক্ত দিবসে ভর্তিচ্ছু ক্যাডেটদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও লিখিত পরীক্ষার সার্বিক নির্দেশনায় উপস্থিত ছিলেন ৩৫ বিএনসিসি ব্যাটালিয়নের ব্যাটালিয়ন উপ-আধিনায়ক লে. মোঃ আনিছুর রহমান , বিএনসিসিও এছাড়াও উপস্থিত ছিলেন প্লাটুন কমান্ডার পিইউও মো: জিয়াউর রহমান, সরকারি এডওয়ার্ড কলেজ বিএনসিসি প্লাটুন, ক্যাডেট আন্ডার অফিসার খাইরুল বাসার নাইস সহ সরকারি এডওয়ার্ড কলেজ বিএনসিসি প্লাটুনের অন্যান্য সিনিয়র ক্যাডেটবৃন্দ।

ভর্তিচ্ছু ক্যাডেটদের সার্বিক সফলতা কামনায় সরকারি এডওয়ার্ড কলেজ বিএনসিসি প্লাটুন।

চলছে সরকারি এডওয়ার্ড কলেজ বিএনসিসি প্লাটুনের ক্যাডেট ভর্তি প্রচারণা ও ফরম বিতরণ। ভর্তি ফরম সংগ্রহ করতে চলে আসুন বিএনসিসি...
06/10/2026

চলছে সরকারি এডওয়ার্ড কলেজ বিএনসিসি প্লাটুনের ক্যাডেট ভর্তি প্রচারণা ও ফরম বিতরণ।

ভর্তি ফরম সংগ্রহ করতে চলে আসুন বিএনসিসি ভবন, সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা।

আবেদনের সময়সীমা: ০৭/১০/২০২৬ইং বুধবার পর্যন্ত।

আজ ০৬/১০/২০২৬ ইং একাদশ শ্রেণীর ক্যাডেট ভর্তি প্রচারণায় উপস্থিত ছিলেন ব্যাটালিয়ন উপ-অধিনায়ক লে. মো: আনিছুর রহমান, বিএনসিস...
06/10/2026

আজ ০৬/১০/২০২৬ ইং একাদশ শ্রেণীর ক্যাডেট ভর্তি প্রচারণায় উপস্থিত ছিলেন ব্যাটালিয়ন উপ-অধিনায়ক লে. মো: আনিছুর রহমান, বিএনসিসিও, ৩৫ বিএনসিসি ব্যাটালিয়ন এবং অত্র প্রতিষ্ঠানের ক্যাডেটবৃন্দ।

আজ ০৫/১০/২০২৬ ইং, সোমবার, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর কর্তৃক আয়োজিত, মহাস্থান রেজিমেন্টের নির্দেশনায় এবং সরকারি এডওয়ার...
05/10/2026

আজ ০৫/১০/২০২৬ ইং, সোমবার, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর কর্তৃক আয়োজিত, মহাস্থান রেজিমেন্টের নির্দেশনায় এবং সরকারি এডওয়ার্ড কলেজ বিএনসিসি প্লাটুনের ব্যবস্থাপনায় পাবনায় “প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ-২০২৬” উদ্বোধন অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণকাল: ০৫/১০/২০২৬ ইং হতে ১১/১০/২০২৬ ইং পর্যন্ত।

উক্ত প্রশিক্ষণের উদ্বোধন করেন জনাব প্রফেসর মো: আব্দুলাহ-আল-মামুন, উপাধ্যক্ষ, সরকারি এডওয়ার্ড কলেজ পাবনা।

এছাড়াও উপস্থিত ছিলেন লে. ড. মো: গোলাম মোস্তফা, বিএনসিসিও, ব্যাটালিয়ন কমান্ডার, লে. মো: আনিছুর রহমান, বিএনসিসিও, ব্যাটালিয়ন উপ-অধিনায়ক, প্রশিক্ষক ডা: মো: এম জাহিদ কামাল, সিভিল সার্জন অফিস,পাবনা সহ সামরিক প্রশিক্ষক সার্জেন্ট মো: ইমরান শেখ।
উক্ত প্রশিক্ষণে অংশগ্রহণ করেন পাবনা জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের ২৫ জন ক্যাডেট।

আজ ০৫/১০/২০২৬ইং সোমবার মহাস্থান রেজিমেন্টের নির্দেশনায় সরকারি এডওয়ার্ড কলেজ বিএনসিসি প্লাটুনের ব্যবস্থাপনায় পাবনায় আয়োজ...
05/10/2026

আজ ০৫/১০/২০২৬ইং সোমবার মহাস্থান রেজিমেন্টের নির্দেশনায় সরকারি এডওয়ার্ড কলেজ বিএনসিসি প্লাটুনের ব্যবস্থাপনায় পাবনায় আয়োজিত হয় শিশু অধিকার সচেতনতামূলক র‍্যালি।

উক্ত র‍্যালিতে অংশগ্রহণ করেন জনাব প্রফেসর মো: আব্দুলাহ-আল-মামুন, উপাধ্যক্ষ, সরকারি এডওয়ার্ড কলেজ পাবনা, লে. ড. মো: গোলাম মোস্তফা, বিএনসিসিও, ব্যাটালিয়ন কমান্ডার, লে. মো: আনিছুর রহমান, বিএনসিসিও, ব্যাটালিয়ন উপ-অধিনায়ক, সামরিক প্রশিক্ষক সার্জেন্ট মো: ইমরান শেখ, ক্যাডেট আন্ডার অফিসার খাইরুল বাসার নাইস সহ অন্যান্য ক্যাডেটবৃন্দ।

আজ ১৬/০৯/২০২৬ বুধবার সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা এর সু-যোগ্য অধ্যক্ষ জনাব প্রফেসর মোঃ আব্দুল আউয়াল মহোদয়ের অত্র প্লাটুন ...
16/09/2026

আজ ১৬/০৯/২০২৬ বুধবার সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা এর সু-যোগ্য অধ্যক্ষ জনাব প্রফেসর মোঃ আব্দুল আউয়াল মহোদয়ের অত্র প্লাটুন পরিদর্শন উপলক্ষে তাঁকে গার্ড অব অনার এবং সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এছাড়াও একই দিনে গত জুলাই-আগস্ট মাসে সরকারি এডওয়ার্ড কলেজ বিএনসিসি প্লাটুনের উদ্যোগে আয়োজিত আন্তঃপ্লাটুন বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ এ বিজয়ী এবং বিজেতা ক্যাডেটদের পুরষ্কার বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- প্রফেসর মোঃ আব্দুল্লাহ্-আল-মামুন, উপাধ্যক্ষ, সরকারি এডওয়ার্ড কলেজ পাবনা, লে. ড. মোঃ গোলাম মোস্তফা, বিএনসিসিও, ব্যাটালিয়ন কমান্ডার, লে. মোঃ আনিছুর রহমান, বিএনসিসিও, ব্যাটালিয়ন উপ-অধিনায়ক, প্লাটুন কমান্ডার পিইউও মোঃ জিয়াউর রহমান, ক্যাডেট আন্ডার অফিসার খাইরুল বাসার নাইস সহ অত্র প্রতিষ্ঠানের অন্যান্য ক্যাডেটবৃন্দ।

সকলের উপস্থিতিতে আজকের আয়োজন সাফল্যমন্ডিত হয়।

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ শুভ উদ্বোধনআজ ১২/০৯/২০২৬ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধ...
12/09/2026

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬
শুভ উদ্বোধন

আজ ১২/০৯/২০২৬ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কর্তৃক দেশব্যাপী “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬”-এর শুভ উদ্বোধনের মাধ্যমে একযোগে সারাদেশে শুরু হয়েছে এই ৩ মাসব্যাপী সচেতনতামূলক কার্যক্রম।

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে পাবনা জেলা প্রশাসক কর্তৃক আয়োজিত কর্মসূচি ও বর্ণাঢ্য র‍্যালিতে সরকারি এডওয়ার্ড কলেজ বিএনসিসি প্লাটুনের ক্যাডেটরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।

জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত হয় র‍্যালি, লিফলেট বিতরণ ও পরিচ্ছন্নতা অভিযান।

বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের প্রণোদনা স্বরুপ বিএনসিসি ক্যাডেটদের কক্সবাজার ভ্রমণ- ২০২৬উক্ত কার্যক্রমে সরকারি এডওয়ার্ড কল...
06/09/2026

বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের প্রণোদনা স্বরুপ বিএনসিসি ক্যাডেটদের কক্সবাজার ভ্রমণ- ২০২৬

উক্ত কার্যক্রমে সরকারি এডওয়ার্ড কলেজ বিএনসিসি প্লাটুন এর ক্যাডেট ল্যান্স কর্পোরাল সাগর অংশগ্রহণ করে এবং কক্সবাজার সমুদ্র সৈকত, বাংলাদেশ মিলিটারি একাডেমি, মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সহ বেশকিছু গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করে।

বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬আজ ২০/০৮/২০২৬ বৃহস্পতিবার ৩৫ বিএনসিসি ব্যাটালিয়ন, মহাস্থান রেজিমেন্টের নির্দেশনায় সরকারি এডওয়ার্ড...
20/08/2026

বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬

আজ ২০/০৮/২০২৬ বৃহস্পতিবার ৩৫ বিএনসিসি ব্যাটালিয়ন, মহাস্থান রেজিমেন্টের নির্দেশনায় সরকারি এডওয়ার্ড কলেজ বিএনসিসি প্লাটুনের উদ্যোগে আয়োজিত হয় বৃক্ষরোপণ কর্মসূচি। উক্ত কর্মসূচিতে প্লাটুনের চারিপাশে বিভিন্ন প্রজাতির সর্বমোট ৫৬ টি বৃক্ষ চারা রোপন করা হয়।

উপস্থিত ছিলেন প্রোফেসর মো: আব্দুল আউয়াল, অধ্যক্ষ, সরকারি এডওয়ার্ড কলেজ পাবনা, প্রোফেসর মোহা: কলিমুদ্দিন, সম্পাদক, শিক্ষক পরিষদ সরকারি এডওয়ার্ড কলেজ পাবনা, লে: মো: আনিছুর রহমান, বিএনসিসিও, উপ-অধিনায়ক, ৩৫ বিএনসিসি ব্যাটালিয়ন, পিইউও মো: জিয়াউর রহমান, প্লাটুন কমান্ডার সরকারি এডওয়ার্ড কলেজ বিএনসিসি প্লাটুন, সামরিক প্রশিক্ষক মো: জুয়েল রানা, ক্যাডেট আন্ডার অফিসার খাইরুল বাসার নাইস সহ অত্র প্লাটুনের অন্যান্য ক্যাডেটবৃন্দ। যাদের সক্রিয় অংশগ্রহণে উক্ত কর্মসূচি বাস্তবায়িত হয়।

Address

Pabna
6600

Alerts

Be the first to know and let us send you an email when Edward College BNCC UNIT posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Edward College BNCC UNIT:

Shortcuts

Share

Category