30/05/2024
নিজ পারিবারিক চাহিদায় স্বয়ংসম্পূর্নতা আনতে যেভাবে পরিকল্পনা করা যেতে পারে :
খাদ্য চাহিদা :
১) ২টা গাভী।
২) ৬টা মুরগী ১টা মোরগ।
৩) ২বিঘা জমিতে ধান চাষ।
৪) একটা পুকুর।
৫) বাড়ির আঙিনায় সবজি চাষ।
বস্ত্র চাহিদা (উৎপাদন) :
১) সেলাই ম্যাশিন(ম্যানোয়াল)
আদর্শ বাসস্থান :
১) বাড়ির সীমানা বেড়া/প্রাচীর দিয়ে ঘিরে দেয়া।
২) বাড়িতে উঠান রাখা।
৩) বাড়ির আঙ্গিনায় হালকা পাঁচ মিশালী সবজি চাষের ব্যাবস্থ।
৪) বাড়িতে টিউবয়েল/কুপ/হাউজ স্থাপন।
৫) সৌর বিদ্যুৎ শক্তি ও বায়োগ্যাস ব্যাবহার করা যেতে পারে।
চিকিৎসা :
১) ফাস্ট এইড বক্স।
২) ঔষধি গাছ রোপন ও প্রয়োগ।
৩) নানা ঔষধি বই ও ম্যাটারিয়াল সংরক্ষন।
৪) কমন কিছু অসুস্থতা, যেমনঃ জ্বর, সর্দিকাশি,হাত,পা,বুক,মাথা ও শরীর ব্যাথা,কাটাছেড়া,চর্ম,চুলকানি এবং ঘাঁ ও ফোঁড়া ও গোটা ইত্যাদি বিষয়ের প্রাকৃতিক শুশ্রূষাময় প্রাচীন চিকিৎসা পদ্ধতি জেনে রাখা।
শিক্ষা :
১) পারিবারিক লাইব্রেরি।
২) পারিবারিক হালাকা পয়েন্ট(যেখানে পারিবারিক ভাবে ইলম অর্জনের বা ইলম শেয়ারের ব্যাবস্থা থাকবে)
৩) মসজিদ,মাদ্রাসা বা ধর্মীয় প্রতিষ্ঠান নির্মান (পারিবারিক অথবা সামাজিকভাবে)।
সংগৃহীত