05/07/2026
ভূমিকম্প একটি আকস্মিক প্রাকৃতিক দুর্যোগ। এর ক্ষয়ক্ষতি ও প্রাণহানি কমাতে পূর্বপ্রস্তুতি এবং তাৎক্ষণিক সঠিক পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি। ভূমিকম্পের সময় আতঙ্কিত না হয়ে ধীরস্থিরভাবে পরিস্থিতি মোকাবেলা করাই জীবন রক্ষার প্রধান উপায়।
ভূমিকম্প চলাকালীন সময়ে করণীয় প্রধান বিষয়গুলো নিচে উল্লেখ করা হলো:
১. ঘরের ভেতর থাকলে দ্রুত কোনো শক্ত টেবিল, ডেস্ক বা খাটের নিচে আশ্রয় নিন এবং সেটি শক্ত করে ধরে রাখুন।
২. জানালা, কাঁচের আসবাবপত্র, দেয়ালের তাক বা যেকোনো ঝুলন্ত ভারী বস্তু থেকে নিরাপদ দূরত্বে অবস্থান করুন।
৩. বহুতল ভবনে থাকলে ভূমিকম্প চলাকালীন সময়ে লিফট ব্যবহার থেকে সম্পূর্ণ বিরত থাকুন। নামার সুযোগ থাকলে কেবল সিঁড়ি ব্যবহার করুন।
৪. বাইরে থাকলে বহুতল ভবন, বৈদ্যুতিক খুঁটি, তার, ওভারব্রিজ এবং বড় গাছপালা থেকে দূরে কোনো খোলা জায়গায় আশ্রয় নিন।
৫. গাড়ি চালানো অবস্থায় থাকলে দ্রুত নিরাপদ ও খোলা স্থানে গাড়ি থামিয়ে ভেতরেই অপেক্ষা করুন।
সচেতনতা এবং সঠিক তথ্যই পারে আমাদের বড় ধরনের বিপদ থেকে রক্ষা করতে। ভূমিকম্প সচেতনতা বিষয়ক বিস্তারিত তথ্য জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং জনস্বার্থে এটি শেয়ার করুন।
ধন্যবাদ।
Save the Children in Bangladesh Plan International Bangladesh National Children's Task Force, Bangladesh