Our Pabna - আমাদের পাবনা

Our Pabna - আমাদের পাবনা ফেসবুকে বাংলাদেশসহ বিশ্বের যে কোন স্থানে অবস্থানরত পাবনার মানুষদের এক সূত্রে গাঁথতে চাই।

আমাদের পাবনা পেজটি পাবনা সংশ্লিষ্ট সকলের। শুধু এডমিন নয়, ফ্যান কিংবা ভিজিটর সবাই যে কোন সুন্দর, গঠনমুলক পোষ্ট করতে পারেন। আমরা সার্বিক বিবেচনায় যত দ্রুত সম্ভব পোষ্ট করার চেষ্টা করব। ইনশাআল্লাহ।
আর হ্যাঁ- ছবি দিলে তার তথ্য, স্থান এবং ক্যাপশন দেবার চেষ্টা করবেন। এতে আমরাও বিস্তারিত জানতে ও জানাতে পারব।

পাবনা/ইছামতী এক্সপ্রেস।।
19/08/2026

পাবনা/ইছামতী এক্সপ্রেস।।

পাবনা শহরের বিভিন্ন ঈদগাহের ঈদের জামাতের সময়সূচি।
26/05/2026

পাবনা শহরের বিভিন্ন ঈদগাহের ঈদের জামাতের সময়সূচি।

আপনার এলাকার লিচুর ফলন কেমন?
26/05/2026

আপনার এলাকার লিচুর ফলন কেমন?

আজ ২৮/০৩/২০২৬ খ্রিস্টাব্দ তারিখ কাজিরহাট ফেরিঘাট এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় সহায়তাকারী ফোর্স হিসেবে উপস্থ...
28/03/2026

আজ ২৮/০৩/২০২৬ খ্রিস্টাব্দ তারিখ কাজিরহাট ফেরিঘাট এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় সহায়তাকারী ফোর্স হিসেবে উপস্থিত ছিলো আমিনপুর থানা পুলিশ, কাজিরহাট নৌপুলিশ ও বিআইডব্লিউটিএর ট্রাফিক ইন্সপেক্টর। ঘাটে অতিরিক্ত যাত্রীবোঝাই লঞ্চ নিয়ন্ত্রণ, স্পীডবোটের ভাড়া নিয়ন্ত্রণ, সিএনজি ভাড়া নিয়ন্ত্রণ, ইত্যাদি বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে অভিযানটি পরিচালিত হয়। খুবই দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি, যাত্রীদের হয়রানির পিছনে অসাধু সিণ্ডিকেটয়ের পাশাপাশি যাত্রীদের নিজেদের দায়ও কিছু অংশে কম নয়। স্পীডবোটের তেল সংকটের কারণে ঘাট সরকারিভাবে বন্ধ, অসাধু উপায়ে কিছু সংখ্যক স্পীডবোট নায্যমূল্যের অত্যাধিক ভাড়া দিয়ে চলাচল করছে। যাত্রীরা একটি স্পীডবোট আসলেই লাফিয়ে উঠে পড়ছে, নির্ধারিত ১২ জনের জায়গায় ১৮ জন করে উঠাচ্ছে, যাত্রীরা আরো উঠতে চাচ্ছে। এমন একটি স্পীডবোট ধরতে পেরে আমি যাত্রীদের জিজ্ঞাস করলাম, ভাড়া কত। তারা বলছে জানে না। যত টাকা নেক তাদের আপত্তি নেই কিন্তু এভাবেই যেতে হবে। সেই স্পীডবোটে ১৭ জন বড়, ৩টা বাচ্চা, বড়রাতো লাইফ জ্যাকেট পরেইনি, বাচ্চাদেরও পড়ায়নি। অতিরিক্ত ৫ জনকে নেমে যেতে বললাম, কেউ নামবে না। পড়ে স্পীডবোটের ড্রাইভারকে জরিমানা করে ও তারপর যাত্রীদের জেলের ভয় দেখিয়ে নামতে বাধ্য করা লাগলো এবং নিজে দাঁড়িয়ে থেকে বাধ্য করে লাইফ জ্যাকেট পরানো লাগলো। নিজের লাইফের সিকিউরিটি কি নিজের নয়, শুধুই প্রশাসনের?
তারপর আসি লঞ্চের কথায়। পর্যাপ্ত লঞ্চ আছে, একটা ছেঁড়ে গেলে দশ মিনিটের মধ্যে আরেকটা আসছে, এর পরেও মানুষজনের ঘাটে যেটা আছে সেটাতেই উঠা লাগবে, ছাদে হলেও উঠা লাগবে। আমি নিজে দাঁড়িয়ে থেকে ১২টা লঞ্চ যাত্রী গুনে নিয়ন্ত্রণ করলাম যাতে অতিরিক্ত যাত্রী না নিতে পারে। তারপর ট্রলার ঘাটে যেতেই আবার অতিরিক্ত যাত্রীবোঝাই শুরু। আবার দৌঁড়ে এসে বারবার সিগন্যাল দেয়ার পরেও লঞ্চ ছেঁড়ে দিলো। লাইফের রিস্ক নিয়ে সেটায় উঠে গিয়ে আমার স্টাফ মাঝ নদী থেকে সেই লঞ্চ আবার ঘাটে ভিড়িয়ে আনলো, তারপর সেটাকে জরিমানা করলাম। মানুষ সেই অতিরিক্ত বোঝাই লঞ্চেই আবার উঠার চেষ্টা করতে লাগলো এর মধ্যেই, সেই জেলের কথা বলে ঠেকালাম।
ফেরিঘাটে পন্টুনের উপর ডাব ঝালমুড়ি পপকর্ণ বিক্রি করছে আবার সেই জেলের কথা বলে নামালাম।
ট্রলার ঘাটে গিয়ে ট্রলারে যাত্রীবহন নিরাপদ নয় ও অতিরিক্ত যাত্রী নিচ্ছে বলে যাত্রীদের পুলিশ সরিয়ে দিলো, তাও যাত্রীরা এতে করেই যাবে। মাঝিকে ধরতে গেলে ট্রলার ইঞ্জিন চালু করলো, সেটাকে ধরতে গেলাম, তখন শুনলাম নৌপুলিশের স্পীডবোট নষ্ট। অথচ আগে জানানো হয়নি। এরকম সক্ষমতা নিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করাও একটা চ্যালেঞ্জ।
এর আগে সকালে সিএন্ডবিতে সিএনজির ভাড়া নিয়ন্ত্রণের চেষ্টা করলাম। সেটা আমার এরিয়া না হওয়ায় মোবাইল কোর্টে শাস্তি দিতে পারিনি কিন্তু প্রায় এক ঘন্টা দাঁড়িয়ে থেকে ৩০টির মত সিএনজি সঠিক ভাড়ায় যাত্রীবহন নিশ্চিত করেছি। কাজীরহাটেও কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে যাত্রীদের অভিযোগে সাড়া দিয়ে সিএনজি ভাড়া নিয়ন্ত্রণ করেছি।
কিন্তু একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট অন্তর্যামী নন, তিনি একই সাথে সব জায়গায় থাকতে পারেন না। নিজ নিজ এলাকায় আপনারা প্রতিরোধ গড়ে তুলুন, নিজেদের নিরাপত্তা নিয়ে দয়া করে আরো সচেতন হন। আর সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব, প্রশাসনতো আছেই......

Ac Land Bera Pabna র আইডি থেকে।।।

স্বাধীনতার ৫৫ বছর পরেও এসে স্বাধীনতাকে খুঁজছি।
26/03/2026

স্বাধীনতার ৫৫ বছর পরেও এসে স্বাধীনতাকে খুঁজছি।

পাবনা সদর পৌর এলাকায় ঈদ-উল-ফিতন জামাত অনুষ্ঠানের সময়সূচী-২০২৬
18/03/2026

পাবনা সদর পৌর এলাকায় ঈদ-উল-ফিতন জামাত অনুষ্ঠানের সময়সূচী-২০২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য ও পাবনা জেলা শাখার নায়েবে আমীর প্রিন্সিপাল মাওলানা ইকবাল...
24/02/2026

বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য ও পাবনা জেলা শাখার নায়েবে আমীর প্রিন্সিপাল মাওলানা ইকবাল হুসাইন অসুস্থ হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের মাঝে উদ্বেগ দেখা দেয়। এই প্রেক্ষিতে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে যান পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস। এ সময় তাঁর সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে জনাব শিমুল বিশ্বাস (এমপি) প্রিন্সিপাল মাওলানা ইকবাল হুসাইনের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে কথা বলে সার্বিক চিকিৎসা পরিস্থিতি সম্পর্কে অবগত হন। তিনি তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন।

স্কয়ার ফার্মাসিউটিক্যালসের এমডি তপন চৌধুরী বলেছেন -
18/02/2026

স্কয়ার ফার্মাসিউটিক্যালসের এমডি তপন চৌধুরী বলেছেন -

শিক্ষার্থী বান্ধব পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল আওয়াল মিয়াকে সরিয়ে ইশ্বরদীর সাঁড়া মড়োয়ারি স্কুল অ্...
12/12/2025

শিক্ষার্থী বান্ধব পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল আওয়াল মিয়াকে সরিয়ে ইশ্বরদীর সাঁড়া মড়োয়ারি স্কুল অ্যান্ড কলেজের সংযুক্ত অধ্যক্ষ মো: লুৎফর রহমানকে অধ্যক্ষ করে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
চব্বিশের পাঁচ আগস্ট পরবর্তী সময়ে অধ্যক্ষ প্রফেসর আব্দুল আওয়াল মিয়া শিক্ষার্থী বান্ধব নানামুখী উদ্যোগ ও কার্যক্রমের মাধ্যমে সরকারি এডওয়ার্ড কলেজের শিক্ষার্থীদের কাছে পরম প্রিয় হয়ে ওঠেন। হঠাৎ করে তার এমন বদলির আদেশে সরকারি এডওয়ার্ড কলেজের শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রক্রিয়া সৃষ্টি হয়েছে। শিক্ষার্থী বান্ধব এমন অধ্যক্ষের হঠাৎ বদলি শিক্ষার্থীরা কিছুতেই মেনে নিবে না বলে জানিয়েছে কয়েকজন শিক্ষার্থী।

২০২৫-২০২৬ অর্থবছরে উন্নয়ন বাজেটে পৌরসভা সমূহের উন্নয়ন সহায়তা খাতে ২য় কিস্তি ৮৬,১২,৫০,০০০/- (ছিয়াশি কোটি  বার লক্ষ পঞ্চাশ...
25/11/2025

২০২৫-২০২৬ অর্থবছরে উন্নয়ন বাজেটে পৌরসভা সমূহের উন্নয়ন সহায়তা খাতে ২য় কিস্তি ৮৬,১২,৫০,০০০/- (ছিয়াশি কোটি বার লক্ষ পঞ্চাশ হাজার) টাকা উপ বরাদ্দ প্রদান।

আশা করা যায়, স্থানীয় প্রশাসন বরাদ্দের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করে জনগণের ভোগান্তি লাগব করবেন।

Address

Pabna

Alerts

Be the first to know and let us send you an email when Our Pabna - আমাদের পাবনা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share