Pabna - পাবনা

Pabna - পাবনা :::: পাবনা জেলার তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম ::::

পাবনা বাংলাদেশের অন্যতম সমৃদ্ধিশালী জনপদ। উন্নত যোগাযোগ ব্যবস্থা ও অবস্থানগত কারণে এ জেলা কৃষি, শিল্প, সংস্কৃতি ও অর্থনীতিতে দ্রুত উন্নতিলাভের এক অপার সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে এর রয়েছে এক গৌরবময় অতীত ইতিহাস। অসংখ্য নদ-নদী, খাল-বিল, হাওড় আর জলাশয় বেস্টিত পাবনা। বর্তমান পাবনা জেলা রাজশাহী বিভাগের দক্ষিণ পূর্বাংশে ২৩০ ৪৮’ ও ২০ ২১‌’ উত্তর অক্ষরেখা এবং ৮৯০ ও ৮৯০ ৪৪’ পূর্ব দ্রাঘিমার মধ্যে অবস্থিত। এ জে

লার উত্তরে নাটোর ও সিরাজগঞ্জ , পূর্বে সিরাজগঞ্জ ও মানিকগঞ্জ, দক্ষিণে কুষ্টিয়া ও রাজবাড়ী এবং পশ্চিমে কুষ্টিয়া ও নাটোর জেলা অবস্থিত। জেলার জলবায়ু কিছুটা চরমভাবাপন্ন। বিশ্বায়নের এযুগে প্রশাসনিক কর্মকান্ডে গতিশীলতা আনয়নের মাধ্যমে দ্রুত জনগণের উন্নতসেবা প্রদান নিশ্চিত কল্পে পাবনা জেলা প্রশাসন ডিজিটাল পদ্ধতি প্রবর্তন করেছে। আশা করি পাবনা সম্পর্কে জানতে আগ্রহী যে কেউ এ ওয়েব সাইট হতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারবেন। ওয়েব সাইট এক বিশাল তথ্যভাণ্ডার এবং এর হালনাগাদকরণ একটি চলমান প্রক্রিয়া। জেলা পোর্টালের মাধ্যমে পাবনা জেলা প্রশাসন ডিজিটাল পাবনার বীজ রোপন করল। পাবনা জেলা পোর্টাল সম্পর্কে সুচিন্তিত, গঠনমূলক পরামর্শ ও মতামত সাদরে গ্রহণ করা হবে।

যাত্রীসেবায় আরও একধাপ এগিয়ে পাবনা রেল স্টেশন। যাত্রীদের ও স্টেশনের সার্বিক নিরাপত্তায় বসানো হয়েছে আধুনিক সিসিটিভি ক্...
26/08/2026

যাত্রীসেবায় আরও একধাপ এগিয়ে পাবনা রেল স্টেশন। যাত্রীদের ও স্টেশনের সার্বিক নিরাপত্তায় বসানো হয়েছে আধুনিক সিসিটিভি ক্যামেরা ও উন্নতমানের সাউন্ড সিস্টেম।

25/08/2026
অবশেষে মন্ত্রী পেলো পাবনাবাসী
25/08/2026

অবশেষে মন্ত্রী পেলো পাবনাবাসী

22/08/2026

পাবনা থেকে ঢাকা যাওয়ার পথে যাত্রীসেবা বাসে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে এলাকায় ৫ বছরের এই শিশুটিকে পাওয়া গেছে।শিশুটি বাড়ি পাবনা। বাবার নাম কামরুল হাসান।স্কয়ারের চাকরি করেন।

পাবনার নতুন ট্রেনের নাম সপ্তপদী এক্সপ্রেস। পাবনার কন্যা মহানায়িকা সুচিত্রা সেন অভিনীত কালজয়ী রোমান্টিক সিনেমা সপ্তপদী না...
18/08/2026

পাবনার নতুন ট্রেনের নাম সপ্তপদী এক্সপ্রেস।
পাবনার কন্যা মহানায়িকা সুচিত্রা সেন অভিনীত কালজয়ী রোমান্টিক সিনেমা সপ্তপদী নাম থেকে এই নামের আবির্ভাব।

পাবনা থেকে ২৯ আগষ্ট ঢাকা অভিমুখে যাত্রা শুরু
আন্তঃনগর ‘সপ্তপদী’ এক্সপ্রেস ট্রেনের

সোমবার (১৭ আগষ্ট) রাতে রেলওয়ে বিভাগের উচ্চ পর্যায়ের এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে রেলওয়ের এক কর্মকর্তার জানান, আগামী ২২ আগষ্ট ট্রেনের নতুন র্যাক ভারত থেকে দেশে আসবে। ট্রেন চালুর সম্ভাব্য তারিখ ধরা হয়েছে আগামী ২৯ আগষ্ট।

17/08/2026

আগামীকাল ১৮ আগস্ট
সকাল ১০ টা হতে সন্ধ্যা ৬ টা পর্যন্ত গ্যাস থাকবে না

16/08/2026

পাবনা - মানিকগঞ্জ - রাজবাড়ী
সংযুক্ত করে Y প্যাটার্ন সেতু অনুমোদন করেছে প্রধানমন্ত্রী

14/08/2026

শৈশব ❤️❤️

একজন Blogger Doctor-এর Chamber-এ ঢুকলেন, Doctor-কে পেলেন না—ব্যস, শুরু হয়ে গেল “Doctor patient দেখে না”, “কোথায় ছিল” টাই...
12/08/2026

একজন Blogger Doctor-এর Chamber-এ ঢুকলেন, Doctor-কে পেলেন না—ব্যস, শুরু হয়ে গেল “Doctor patient দেখে না”, “কোথায় ছিল” টাইপের ফালতু content! 🤦‍♂️

ভাই, একটু fact check করতে এত কষ্ট হয়?

একজন Doctor সকাল থেকেই Hospital round-এ থাকতে পারেন, emergency patient দেখতে পারেন, ward duty করতে পারেন, অনেক সময় মেডিকেল কলেজ গুলোতে ক্লাস ও নিতে হয়

—কিন্তু সেটা জানার বা বোঝার ন্যূনতম চেষ্টা নেই। Chamber-এ ঢুকে ৫ মিনিট Doctor-কে না পেয়ে এমন ভাব যেন Doctor সাহেব দেশ ছেড়ে পালিয়ে গেছেন! 😂

Content বানানোর আগে অন্তত basic common sense আর professional ethics—দুটোর একটা ব্যবহার করেন।

আমার প্রশ্ন হলো একজন Content Creator হয়ে Senior একজন সরকারি Doctor কর্মকর্তাকে জেরা করার সাহসটা আসে কোথা থেকে?

কয়টা বাজে বলে এই দুঃসাহস হয়?
কী যোগ্যতায় একজন Senior সরকারি কর্মকর্তাকে এভাবে জবাবদিহির কাঠগড়ায় দাঁড় করাতে আসেন?

Content Creator হলেই কি যাকে খুশি তাকে জেরা করার লাইসেন্স পাওয়া যায়?

সমালোচনা করুন, প্রশ্ন করুন—অবশ্যই করুন।
কিন্তু অর্ধেক তথ্য নিয়ে sensational content বানিয়ে একজন Doctor-এর professionalism নিয়ে প্রশ্ন তোলা—এটা journalism না, এটা সস্তা content hunting।

লেখা- Atif Aslam

11/08/2026

এত যে লোডশেডিং লোডশেডিং করছেন। লোডশেডিং ছাড়া যেটুকু সময় বিদ্যুৎ থাকে তার বিল দিতেই বাটাম ফেটে যাচ্ছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ থাকলে কি হতো! তাই লোডশেডিংকে আশীর্বাদ মনে করে উপভোগ করুন।

Address

Pabna
6600

Alerts

Be the first to know and let us send you an email when Pabna - পাবনা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share