Pabna Palli Bidyut Samity-2

Pabna Palli Bidyut Samity-2 Pabna PBS-2 provides reliable, efficient, customer-focused electricity services.

With modern technology and skilled staff, it ensures quality power supply, supports regional growth, and promotes transparency, accountability, and excellence

পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর পক্ষ থেকে শ্রদ্ধেয় জেনারেল ম্যানেজার জনাব আহমদ শাহ আল জাবের, বিদ্যুতের ট্রান্সফরমার চুরি ...
01/09/2026

পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর পক্ষ থেকে শ্রদ্ধেয় জেনারেল ম্যানেজার জনাব আহমদ শাহ আল জাবের, বিদ্যুতের ট্রান্সফরমার চুরি ঠেকাতে এবং চোর চক্রকে হাতেনাতে ধরতে সাহসিকতা ও বিশেষ ভূমিকা রাখায় স্থানীয় সাংবাদিক মোঃ শাহিনুর রহমান কে বিশেষ সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়। এলাকায় দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ চোর চক্র সক্রিয় থাকায় অতিষ্ঠ ছিলেন গ্রাহকরা। সম্প্রতি সাংবাদিক মোঃ শাহিনুর রহমান এর সুনির্দিষ্ট তথ্য ও তৎপরতার ভিত্তিতে ডিবি পুলিশ এবং স্থানীয়রা মিলে চোর চক্রের সদস্যদের হাতেনাতে আটক করতে সক্ষম হয়। এমন সামাজিক দায়িত্ববোধ অপরাধ দমনে বড় অবদান, সাহসী ও দায়িত্বশীল ভূমিকার জন্য স্বীকৃতিস্বরূপ স্পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর পক্ষ থেকে সাংবাদিক মোঃ শাহিনুর রহমানকে সম্মাননা দেওয়া হয়।

📍 আকস্মিক পরিদর্শন ও সচেতনতামূলক কার্যক্রমঅদ্য ৩১ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ, রোজ: সোমবার, পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর জে...
01/09/2026

📍 আকস্মিক পরিদর্শন ও সচেতনতামূলক কার্যক্রম

অদ্য ৩১ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ, রোজ: সোমবার, পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর জেনারেল ম্যানেজার জনাব আহমদ শাহ আল জাবের মহোদয় আকস্মিকভাবে বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি অপ্রয়োজনীয় আলোকসজ্জা পরিহার করে বিদ্যুৎ সাশ্রয়ে সচেতনতা বৃদ্ধি এবং বৈধ অটো চার্জিং পয়েন্টসমূহের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।

এ সময় তিনি বিদ্যুৎ সাশ্রয়, নিয়ম-নীতি প্রতিপালন এবং নিরাপদ ও বৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

বিদ্যুৎ সাশ্রয় করি—সচেতন হই, দেশের বিদ্যুৎ ব্যবস্থাকে আরও শক্তিশালী করি।

#পাবনা_পল্লী_বিদ্যুৎ_সমিতি_২
#বিদ্যুৎ_সাশ্রয়
#বিদ্যুৎ_সচেতনতা
#আকস্মিক_পরিদর্শন
#বৈধ_অটো_চার্জিং
#নিরাপদ_বিদ্যুৎ_ব্যবহার
#সচেতন_হই
#বিদ্যুৎ_সাশ্রয়_করি

📍 কারিগরি সমন্বয় সভা ও বদলিজনিত বিদায় সংবর্ধনা অদ্য ৩১ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর সার্...
31/08/2026

📍 কারিগরি সমন্বয় সভা ও বদলিজনিত বিদায় সংবর্ধনা

অদ্য ৩১ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর সার্বিক কারিগরি কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে একটি গুরুত্বপূর্ণ কারিগরি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত থেকে মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন অত্র সমিতির শ্রদ্ধেয় জেনারেল ম্যানেজার জনাব আহমদ শাহ আল জাবের। এছাড়াও সভায় জোনাল ও সাব-জোনাল অফিসের সম্মানিত ডিজিএম ও এজিএমগণসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় গ্রাহকসেবার মানোন্নয়ন, কারিগরি কার্যক্রমের গতি বৃদ্ধি এবং বিভিন্ন কারিগরি ত্রুটি দ্রুত নিরসনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ আলোচনা ও প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

কারিগরি সমন্বয় সভা শেষে অত্র অফিসের ড্রাইভার জনাব মোঃ সোহেল মোল্লাহ এবং মিটার টেস্টার জনাব অশেষ কুমার রায়, বাঁধেরহাট সাব-জোনাল অফিসের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এসময় তাঁদের কর্মজীবনের সাফল্য ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করা হয়।

পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-২ গ্রাহকসেবায় অঙ্গীকারবদ্ধ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবায় প্রতিশ্রুতিবদ্ধ।

#পাবনা_পল্লী_বিদ্যুৎ_সমিতি_২
#কারিগরি_সমন্বয়_সভা
#কারিগরি_কার্যক্রম
#গ্রাহকসেবা
#গ্রাহকসেবার_মানোন্নয়ন
#কারিগরি_ত্রুটি_নিরসন
#ভবিষ্যৎ_কর্মপরিকল্পনা
#বিদায়_সংবর্ধনা
#বদলিজনিত_বিদায়
#নিরবচ্ছিন্ন_বিদ্যুৎ_সেবা
#পল্লী_বিদ্যুৎ

মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট এ কে এম সেলিম রেজা হাবিব সুজানগর (পাবনা-২ আসন) এবং পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ...
25/08/2026

মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট এ কে এম সেলিম রেজা হাবিব সুজানগর (পাবনা-২ আসন) এবং পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার জনাব আহমদ শাহ আল জাবের, ডিজিএম (কারিগরী) জনাব মোঃ রাশেদুল হক, সমিতি বোর্ডের এলাকা পরিচালকসহ একাধিক গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট এ কে এম সেলিম রেজা হাবিব (পাবনা-২ আসন), বিদ্যুৎ চুরি ও অপচয় রোধ, গ্রাহক সেবারমান বৃদ্ধি ও সম্পর্কের উন্নয়ন, দ্রুত গ্রাহক সেবা নিশ্চিতকরণ সহ একাধিক বিষয় নিয়ে পরামর্শ প্রদান করেন। মানসম্মত বিদ্যুৎ সরবরাহ সচল রাখতে অক্লান্ত পরিশ্রমের জন্য সমিতির সকল কর্মকর্তা ও কর্মচারীগনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান।

📍 গ্রাহকসেবার মানোন্নয়নে পাবনা-৪ (ধর্মগ্রাম) উপকেন্দ্র নির্মাণের উদ্যোগগত ২৩ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ, রোজ: রবিবার, পাবনা ...
24/08/2026

📍 গ্রাহকসেবার মানোন্নয়নে পাবনা-৪ (ধর্মগ্রাম) উপকেন্দ্র নির্মাণের উদ্যোগ

গত ২৩ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ, রোজ: রবিবার, পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর আতাইকুলা জোনাল অফিসের আওতাধীন পাবনা-৪ (ধর্মগ্রাম) উপকেন্দ্র নির্মাণের জন্য জমি ক্রয় সংক্রান্ত দ্বিতীয় নিগোসিয়েশন সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন জনাব সুজন সাহা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (রাজশাহী জোন), বাপবিবো মহোদয়; অত্র পবিসের জেনারেল ম্যানেজার জনাব আহমদ শাহ আল জাবের মহোদয়; নির্বাহী প্রকৌশলী (এসওডি), পাবনা; পশ্চিমাঞ্চল পরিদপ্তরের উপ-পরিচালক (কারিগরি) জনাব মোঃ আজাদুজ্জামান; পরিবেশ ও সামাজিক ব্যবস্থাপনা দপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) জনাব মোছাঃ নুরুন্নাহার; সমিতি বোর্ডের সভাপতি জনাব মোঃ মফিদুল হোসেনসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

সভায় উপকেন্দ্র নির্মাণের জন্য জমি ক্রয় সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় করা হয়।

পাবনা-৪ (ধর্মগ্রাম) উপকেন্দ্রটি নির্মাণ ও চালু হলে সংশ্লিষ্ট এলাকার বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধি পাবে, লাইনের ওপর চাপ ও বিদ্যুৎ সরবরাহের দূরত্ব কমবে এবং ভোল্টেজ পরিস্থিতির উন্নতি হবে। ফলে বিদ্যুৎ বিভ্রাটের সময় কমিয়ে গ্রাহকদের আরও নিরবচ্ছিন্ন, নির্ভরযোগ্য ও মানসম্মত বিদ্যুৎ সেবা প্রদান করা সম্ভব হবে।

পাশাপাশি ভবিষ্যতের বর্ধিত বিদ্যুৎ চাহিদা পূরণ ও নতুন সংযোগ প্রদানের ক্ষেত্রেও উপকেন্দ্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-২ গ্রাহকসেবার মানোন্নয়ন ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে অঙ্গীকারবদ্ধ।

#পাবনা_পবিস_২ #ধর্মগ্রাম_উপকেন্দ্র #গ্রাহকসেবা #নিরবচ্ছিন্ন_বিদ্যুৎ

📍 পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এ কারিগরি সমন্বয় সভা অনুষ্ঠিত অদ্য ২৪ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ, রোজ: সোমবার, পাবনা পল্লী বি...
24/08/2026

📍 পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এ কারিগরি সমন্বয় সভা অনুষ্ঠিত

অদ্য ২৪ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ, রোজ: সোমবার, পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর আওতাধীন সকল জোনাল অফিস, সাব-জোনাল অফিস ও অভিযোগ কেন্দ্রের সমন্বয়ে সদর দপ্তরের বোর্ড রুমে কারিগরি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন অত্র পবিসের জেনারেল ম্যানেজার (চ. দা.) জনাব আহমদ শাহ আল জাবের মহোদয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সুজন সাহা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (রাজশাহী জোন) মহোদয়। এছাড়াও উপস্থিত ছিলেন জনাব মোঃ রফিকুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী (এসওডি), পাবনা, সমিতির সকল ডিজিএম, এজিএম (ওএন্ডএম), সদর দপ্তরের সকল কর্মকর্তা, জুনিয়র ইঞ্জিনিয়ার (ওএন্ডএম), অভিযোগ কেন্দ্রের ইনচার্জসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

সভায় প্রধান অতিথি মহোদয় ২০২৫–২৬ অর্থবছরের GPMS-এর গুরুত্বপূর্ণ দুটি প্যারামিটার—সিস্টেম লস ও বকেয়া মাস অর্জন করায় পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর সকল কর্মকর্তা ও কর্মচারীকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানান। তিনি অর্জিত সাফল্য ধরে রেখে ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় কারিগরি কার্যক্রমের মানোন্নয়ন, বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার নির্ভরযোগ্যতা বৃদ্ধি, নিরাপত্তা বিধি অনুসরণ এবং উন্নত গ্রাহকসেবা নিশ্চিতকরণে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।

পরিশেষে, GPMS প্যারামিটার অর্জনে কারিগরি সহায়তা ও দিকনির্দেশনা প্রদানের জন্য তত্ত্বাবধায়ক প্রকৌশলী (রাজশাহী জোন) জনাব সুজন সাহা মহোদয়কে পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

✨ সম্মিলিত প্রচেষ্টায় সাফল্য, নিরলস কর্মপ্রচেষ্টায় এগিয়ে চলুক পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-২। ✨

#বকেয়া_মাস #পাবনা_পল্লী_বিদ্যুৎ_সমিতি_২

📍 সুজানগর জোনাল অফিসে মাসিক স্টাফ সভা অনুষ্ঠিতগত ১৮ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ (রোজ: মঙ্গলবার) পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-২-এ...
20/08/2026

📍 সুজানগর জোনাল অফিসে মাসিক স্টাফ সভা অনুষ্ঠিত

গত ১৮ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ (রোজ: মঙ্গলবার) পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর সুজানগর জোনাল অফিসে নিয়মিত মাসিক স্টাফ সভা অনুষ্ঠিত হয়।

সভায় পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর জেনারেল ম্যানেজার (চ:দা:) জনাব আহমেদ শাহ আল জাবের মহোদয় উপস্থিত ছিলেন। সভায় তিনি GPMS-এর বিভিন্ন প্যারামিটার, জাতীয় শুদ্ধাচার ও কর্মক্ষেত্রে নিরাপত্তা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এবং সংশ্লিষ্ট সকলকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

এছাড়াও তিনি সকল কর্মকর্তা-কর্মচারীকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন, গ্রাহকসেবার মানোন্নয়ন এবং সমিতির সার্বিক কার্যক্রমে আরও আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

সততা, নিষ্ঠা ও নিরাপত্তার সমন্বয়ে উন্নত গ্রাহকসেবা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার।

📢 গোপিনাথপুর গ্রামে গণশুনানি ও উঠান বৈঠক অনুষ্ঠিতঅদ্য ১৯ আগস্ট রোজ: বুধবার পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সাঁথিয়া সাব-জো...
19/08/2026

📢 গোপিনাথপুর গ্রামে গণশুনানি ও উঠান বৈঠক অনুষ্ঠিত

অদ্য ১৯ আগস্ট রোজ: বুধবার পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সাঁথিয়া সাব-জোনাল অফিসের আওতাধীন গোপিনাথপুর গ্রামে গ্রাহকদের সাথে সরাসরি মতবিনিময়, বিদ্যুৎ সেবা সংক্রান্ত সমস্যা ও অভিযোগের তাৎক্ষণিক সমাধান এবং গ্রাহক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি ও উঠান বৈঠক আয়োজন করা হয়।

উক্ত আয়োজনে গ্রাহকদের বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি, লোডশেডিংয়ের সময়ে করণীয়, নিয়মিত ও সময়মতো বিদ্যুৎ বিল পরিশোধ, অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার ও বিদ্যুৎ চুরি প্রতিরোধ, বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী ও সচেতন হওয়া এবং বিদ্যুৎ বিভাগের সম্পদ রক্ষায় গ্রাহকদের সহযোগিতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

এ সময় উপস্থিত গ্রাহকদের বিভিন্ন সমস্যা, অভিযোগ ও মতামত গুরুত্বসহকারে শোনা হয় এবং সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

গ্রাহকের দোরগোড়ায় সেবা—স্বচ্ছতা, জবাবদিহিতা ও গ্রাহক সন্তুষ্টিই আমাদের অঙ্গীকার।

#পাবনা_পল্লী_বিদ্যুৎ_সমিতি_২
#সাঁথিয়া_সাব_জোনাল_অফিস
#গোপিনাথপুর
#গণশুনানি
#উঠান_বৈঠক
#গ্রাহক_সচেতনতা
#গ্রাহকসেবা
#নিরাপদ_বিদ্যুৎ_ব্যবহার

📢 ধুলাউরি বাজারে গ্রাহক সচেতনতামূলক উঠান বৈঠক ও মোটিভেশন মিটিংঅদ্য ১৯ আগস্ট রোজ: বুধবার আতাইকুলা জোনাল অফিসের আওতাধীন ধু...
19/08/2026

📢 ধুলাউরি বাজারে গ্রাহক সচেতনতামূলক উঠান বৈঠক ও মোটিভেশন মিটিং

অদ্য ১৯ আগস্ট রোজ: বুধবার আতাইকুলা জোনাল অফিসের আওতাধীন ধুলাউরি বাজারে গ্রাহকদের সচেতনতা বৃদ্ধি এবং বিদ্যুৎ ব্যবহারে দায়িত্বশীলতা নিশ্চিত করার লক্ষ্যে উঠান বৈঠক ও গ্রাহক মোটিভেশন মিটিং অনুষ্ঠিত হয়েছে।

সভায় চলমান লোডশেডিং পরিস্থিতি ও গ্রাহকদের করণীয়, বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী ও সচেতন হওয়া, ট্রান্সফরমার চুরি প্রতিরোধ, অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার ও বিদ্যুৎ চুরি থেকে বিরত থাকা, নিয়মিত ও সময়মতো বিদ্যুৎ বিল পরিশোধসহ গ্রাহকসেবা ও বিদ্যুৎ ব্যবহারের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় গ্রাহকদের বিদ্যুৎ বিভাগের সম্পদ রক্ষায় সহযোগিতা করা এবং যেকোনো অনিয়ম, বিদ্যুৎ চুরি কিংবা ট্রান্সফরমার চুরির বিষয়ে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার জন্য আহ্বান জানানো হয়।

উক্ত সভায় ডিজিএম মহোদয়, এজিএম (ওএন্ডএম), সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার ও ওয়্যারিং পরিদর্শক উপস্থিত থেকে গ্রাহকদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

সচেতন গ্রাহক, নিরাপদ বিদ্যুৎ ব্যবহার—সমৃদ্ধ হোক আমাদের বিদ্যুৎ সেবা।

#পাবনা_পল্লী_বিদ্যুৎ_সমিতি_২
#আতাইকুলা_জোনাল_অফিস
#ধুলাউরি_বাজার
#উঠান_বৈঠক
#গ্রাহক_সচেতনতা
#লোডশেডিং
#ট্রান্সফরমার_চুরি_প্রতিরোধ
#বিদ্যুৎ_সাশ্রয়
#নিরাপদ_বিদ্যুৎ_ব্যবহার

🌸 বদলিজনিত বিদায় সংবর্ধনা 🌸অদ্য ১৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ, রোজ: বুধবার, পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর এজিএম (মানবসম্পদ)...
19/08/2026

🌸 বদলিজনিত বিদায় সংবর্ধনা 🌸

অদ্য ১৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ, রোজ: বুধবার, পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর এজিএম (মানবসম্পদ) জনাব মোহাম্মদ বেলাল হোসেন এবং ইসি জনাব মোঃ জাফরুল ইসলাম-এর বদলিজনিত বিদায় উপলক্ষে এক আন্তরিক বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে তাঁদের কর্মজীবনের সততা, নিষ্ঠা, দক্ষতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার প্রশংসা করা হয়। পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর কার্যক্রম, সেবার মানোন্নয়ন এবং প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় তাঁদের গুরুত্বপূর্ণ অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

এ সময় সহকর্মীরা তাঁদের সঙ্গে কর্মজীবনের বিভিন্ন স্মৃতিচারণ করেন এবং নতুন কর্মস্থলে তাঁদের সফলতা কামনা করেন।

পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-২ পরিবারের পক্ষ থেকে জনাব মোহাম্মদ বেলাল হোসেন ও জনাব মোঃ জাফরুল ইসলাম-এর নতুন কর্মস্থলে উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করা হচ্ছে।

আপনাদের নিষ্ঠা, কর্মদক্ষতা ও আন্তরিক অবদান পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-২ পরিবারের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। 💐

#পাবনা_পল্লী_বিদ্যুৎ_সমিতি_২ #বিদায়_সংবর্ধনা #বদলিজনিত_বিদায়

Address

Kashinathpur
Pabna
6540

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801769404038

Alerts

Be the first to know and let us send you an email when Pabna Palli Bidyut Samity-2 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Pabna Palli Bidyut Samity-2:

Shortcuts

Share