22/08/2026
আজ ২২/০৮/২০২৬-গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী প্রতি শনিবার পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে জেলা প্রশাসন, পাবনা-এর আয়োজনে এবং পাবনা পৌরসভার সার্বিক সহযোগিতায় পাবনা সদরে (বাংলা ক্লিনিকের গলি) ডেংগু প্রতিরোধে র্যালি, লিফলেট বিতরন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।এছাড়াও পাবনা জেলার অন্যান্য উপজেলা,পৌরসভা এবং ইউনিয়ন পর্যায়ে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।