03/08/2026
পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে সম্পূর্ণ ফ্রি কোর্সে ভর্তি চলছে!
বেকারত্বের মুক্তি, দারিদ্র্য বিমোচন এবং দেশে-বিদেশে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ কর্তৃক SICIP (Skills for Industry Competitiveness & Innovation Program) অর্থায়নে ৫ম ব্যাচে সম্পূর্ণ ফ্রি কোর্সে ভর্তি চলছে।
আপনি কি কারিগরি শিক্ষা নিয়ে নিজেকে দক্ষ করে গড়ে তুলতে চান? তাহলে আজই আবেদন করুন!
🛠️ আমাদের কোর্সসমূহ:
১. আইটি সাপোর্ট টেকনিক এন্ড মোবাইল ফোন সার্ভিসিং
২. ইলেকট্রিক্যাল ইনস্টলেশন এন্ড মেইনটেন্যান্স
৩. অ্যাডভান্সড সুইং মেশিন অপারেশন
💼 কোর্সের সুবিধাসমূহ:
💰 সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ প্রদান।
🚌 প্রতি প্রশিক্ষণার্থীকে যাতায়াত বাবদ ১০০/- টাকা এবং নাস্তা বাবদ ৫০/- টাকা দৈনিক প্রদান করা হবে।
📜 প্রশিক্ষণ শেষে প্রকল্পের বিধি মোতাবেক ভাতা প্রদান।
👨🏫 অভিজ্ঞ শিক্ষক ও অতিথি প্রশিক্ষকদের মাধ্যমে প্রশিক্ষণ।
🤝 সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারীদের চাকরি/কর্মসংস্থানের সহায়তা প্রদান।
👩🦽 নারী, প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, সাবেক ছিটমহলবাসী, সুবিধাবঞ্চিত ও অনগ্রসরদের অগ্রাধিকার।
📝 আবেদনের যোগ্যতা ও শর্তাবলী:
মেয়াদ: ৪ মাস (৩৬০ ঘণ্টা), প্রতিদিন ৪.৫ ঘণ্টা, সপ্তাহে ৫ দিন।
শিক্ষাগত যোগ্যতা: সর্বনিম্ন এসএসসি/সমমান পাস (স্কুল/কলেজ/বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন না)।
বয়স: ন্যূনতম ১৮ থেকে সর্বোচ্চ ৪০ বছর।
আসন সংখ্যা: প্রতি অকুপেশনে ২৫ জন।
উপস্থিতি: আবশ্যিকভাবে ৮০% ক্লাসে হাজিরা এবং অ্যাসেসমেন্টে অংশগ্রহণ করতে হবে।
📅 গুরুত্বপূর্ণ তারিখসমূহ:
ভর্তি ফরম বিতরণ ও জমা: ০১ – ২৭ আগস্ট ২০২৬ (সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত)
প্রশিক্ষণার্থী বাছাই: ২৯ – ৩১ আগস্ট ২০২৬
ফলাফল প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬
ক্লাস শুরু: ০১ সেপ্টেম্বর ২০২৬
📂 আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র: শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের কপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি (বাধ্যতামূলক), এবং পাসপোর্ট আকারের ০২ (দুই) কপি ছবি।
📞 যোগাযোগের ঠিকানা:
🏢 পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ
📍 পূর্ব জালাসী, টুনিরাহাট রোড, পঞ্চগড়।
📱 মোবাইল: 01568897269, 01710278888
☎️ ফোন: 02589941021
🌐 ওয়েবসাইট: www.tsc.panchagarh.gov.bd
📧 ইমেইল: [email protected]
page: /PTSC11010
কারিগরি শিক্ষা নিলে বিশ্ব জুড়ে কর্ম মিলে! 🌍