উপজেলা কার্যালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, সদর, পঞ্চগড়

  • Home
  • Bangladesh
  • Panchagarh
  • উপজেলা কার্যালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, সদর, পঞ্চগড়

উপজেলা কার্যালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, সদর, পঞ্চগড় উপজেলা কার্যালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, সদর, পঞ্চগড়

📌 ফ্রিল্যান্সারদের জন্য সুখবর! ৫ বছরে ২ লক্ষ ফ্রিল্যান্সার পাবেন সরকারি আইডি কার্ড! 🇧🇩💻গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ম...
13/07/2026

📌 ফ্রিল্যান্সারদের জন্য সুখবর! ৫ বছরে ২ লক্ষ ফ্রিল্যান্সার পাবেন সরকারি আইডি কার্ড! 🇧🇩💻

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশের ডিজিটাল অর্থনীতিকে শক্তিশালীকরণ এবং ফ্রিল্যান্সারদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আগামী পাঁচ বছরে দুই লক্ষ ফ্রিল্যান্সারকে আইডি কার্ড প্রদানের পরিকল্পনা গ্রহণ করেছেন। এই পরিকল্পনার অংশ হিসেবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর কর্তৃক প্রস্তুতকৃত ফ্রিল্যান্সারদের অনলাইন রেজিস্ট্রেশন সিস্টেম (freelancers.gov.bd) এর মাধ্যমে আবেদন আহ্বান করা হচ্ছে।

💼 এই আইডি কার্ড থাকলে আপনি কী কী সুবিধা পাবেন?
🪪 স্মার্ট পেশাগত পরিচয়: ফ্রিল্যান্সিং যে আপনার পেশা, সেটির একটি সরকারি ও প্রাতিষ্ঠানিক প্রমাণপত্র পাবেন।
🏦 সহজে ব্যাংক একাউন্ট: ফ্রিল্যান্সারদের ব্যাংক অ্যাকাউন্ট বা ক্রেডিট কার্ড খোলার জটিলতা দূর হবে।
💵 রেমিট্যান্সের জটিলতা মুক্তি: বিদেশ থেকে আনা আপনার আয়ের উৎস বা রেমিট্যান্সের বৈধতা প্রমাণ করা এখন হবে একদম পানির মতো সহজ।
🚀 সরকারি সুবিধা ও প্রশিক্ষণ: বিশেষ নীতিগত সহায়তা, লোন সুবিধা এবং সরকারের উন্নত আইসিটি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণে অগ্রাধিকার পাবেন।
🌐 কীভাবে আবেদন করবেন?
কোনো দালালের মাধ্যমে নয়, আপনি নিজেই সরাসরি সম্পূর্ণ ফ্রিল্যান্সারদের জন্য তৈরি সরকারি পোর্টাল থেকে আবেদন করতে পারবেন।
👉 আবেদনের ওয়েবসাইট লিংক: freelancers.gov.bd

বিস্তারিত জানতে জেলা ও উপজেলা আইসিটি অফিসে যোগাযোগ করুন এবং দেরি না করে আজই আপনার প্রোফাইল তৈরি ও আবেদন সম্পন্ন করুন!

13/07/2026
ফ্রিল্যান্সার তথ্য সংগ্রহ(পঞ্চগড় সদর, পঞ্চগড়)পঞ্চগড় সদর উপজেলার সক্রিয় ফ্রিল্যান্সারদের একটি সমন্বিত এবং নির্ভরযোগ্য ডাট...
09/07/2026

ফ্রিল্যান্সার তথ্য সংগ্রহ(পঞ্চগড় সদর, পঞ্চগড়)
পঞ্চগড় সদর উপজেলার সক্রিয় ফ্রিল্যান্সারদের একটি সমন্বিত এবং নির্ভরযোগ্য ডাটাবেজ তৈরির লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর (উপজেলা কার্যালয়, পঞ্চগড় সদর,পঞ্চগড় ) এই উদ্যোগ গ্রহণ করেছে।
কারা এই ফর্মটি পূরণ করবেন?
আপনি যদি পঞ্চগড় সদর উপজেলার একজন ফ্রিল্যান্সার হয়ে থাকেন এবং নিচের যেকোনো একটি সেক্টরে কাজ করেন:
গ্রাফিক্স ডিজাইন,
ওয়েব ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট।
সাইবার সিকিউরিটি, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), ডিজিটাল মার্কেটিং বা এসইও (SEO)।
কনটেন্ট রাইটিং, ভিডিও এডিটিং, মোশন গ্রাফিক্স বা UI/UX ডিজাইন।
ডাটা এন্ট্রি, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ওয়ার্ডপ্রেস (WordPress), শপিফাই (Shopify), আমাজন এফবিএ (Amazon FBA) কিংবা লিড জেনারেশনসহ অন্য যেকোনো ফ্রিল্যান্সিং সেক্টর।
তাহলে অনুগ্রহ করে নিচের গুগল ফর্মটি পূরণ করে আপনার তথ্য প্রদান করুন।
https://forms.gle/oPjuDfdUZ6BWxwKp8
কেন আপনি আপনার তথ্য দিবেন? (উদ্দেশ্য ও সুফল)
নির্ভরযোগ্য ডাটাবেজ তৈরি: পঞ্চগড় সদর উপজেলার সকল সক্রিয় ফ্রিল্যান্সারদের একটি সঠিক ও নির্ভরযোগ্য তালিকা প্রস্তুত করা হবে।
ভবিষ্যৎ সুযোগ-সুবিধা: ফ্রিল্যান্সিং সংক্রান্ত যেকোনো সরকারি প্রশিক্ষণ, সেমিনার, কর্মশালা এবং নেটওয়ার্কিং প্রোগ্রামের তথ্য সরাসরি ও সহজে আপনার কাছে পৌঁছে দেওয়া যাবে।
শক্তিশালী কমিউনিটি গঠন: জেলার দক্ষ ফ্রিল্যান্সারদের একত্রিত করে একটি শক্তিশালী ও পেশাদার ফ্রিল্যান্সিং কমিউনিটি তৈরিতে এটি ভূমিকা রাখবে।
উন্নয়ন পরিকল্পনা: সরকারের ফ্রিল্যান্সিং খাতের ভবিষ্যৎ উন্নয়নমূলক পরিকল্পনা ও নীতি নির্ধারণে এই তথ্যগুলো অত্যন্ত সহায়ক হবে।
বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন: https://doict.panchagarhsadar.panchagarh.gov.bd/
https://www.freelancers.gov.bd/

পঞ্চগড় সদর উপজেলার সক্রিয় ফ্রিল্যান্সারদের একটি সমন্বিত এবং নির্ভরযোগ্য ডাটাবেজ তৈরির লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প...

📣 পঞ্চগড় সদর উপজেলার সকল ফ্রিল্যান্সারদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা!আপনি কি ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে দেশ-বিদেশের ক্লায়ে...
03/07/2026

📣 পঞ্চগড় সদর উপজেলার সকল ফ্রিল্যান্সারদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা!
আপনি কি ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে দেশ-বিদেশের ক্লায়েন্টের সাথে কাজ করছেন? তাহলে এখনই সম্পূর্ণ বিনামূল্যে সরকারি ফ্রিল্যান্সার নিবন্ধন সম্পন্ন করে সরকারি Freelancer ID Card পাওয়ার সুযোগ গ্রহণ করুন।
বাংলাদেশ সরকার দেশের ডিজিটাল অর্থনীতিকে আরও সমৃদ্ধ করতে আগামী পাঁচ বছরে ২ লক্ষ ফ্রিল্যান্সারকে সরকারি পরিচয়পত্র (Freelancer ID Card) প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে। এই লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের Freelancer Online Registration System-এর মাধ্যমে সারাদেশে নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে।
🎯 নিবন্ধন করলে যেসব সুবিধা পাবেন:
✅ সরকারি স্বীকৃত ফ্রিল্যান্সার পরিচয়
✅ দক্ষতা উন্নয়ন ও বিভিন্ন সরকারি সহায়তা পাওয়ার সুযোগ
✅ ব্যাংক হিসাব খোলাসহ পেশাগত পরিচয় প্রদর্শনে সুবিধা
✅ বিভিন্ন আর্থিক ও প্রশাসনিক সেবা গ্রহণে সহায়ক
✅ বিদেশ থেকে অর্জিত আয়ের (রেমিট্যান্স) উৎস ও পেশাগত পরিচয় প্রমাণে কার্যকর
📢 পঞ্চগড় সদর উপজেলার সকল ফ্রিল্যান্সারদের প্রতি আহ্বান—
আপনার পেশাকে আরও গ্রহণযোগ্য ও স্বীকৃত করতে আজই অনলাইনে নিবন্ধন সম্পন্ন করুন। ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রায় আপনিও হোন একজন সরকারি স্বীকৃত ফ্রিল্যান্সার।
📌 নিবন্ধনের জন্য প্রয়োজন হবে:
✔️ জাতীয় পরিচয়পত্র (NID)
✔️ পাসপোর্ট সাইজ ছবি
✔️ আয়ের প্রমাণ (Proof of Income)
✔️ Off-Market Freelancer হলে প্রয়োজনীয় ডকুমেন্টস

🌐 অনলাইনে আবেদন করুন: https://www.freelancers.gov.bd

🤝 উপজেলা আইসিটি অফিস, পঞ্চগড় সদর নিবন্ধন সংক্রান্ত তথ্য ও প্রয়োজনীয় সহযোগিতা প্রদানে সর্বদা প্রস্তুত।

Sadar

15/05/2026
03/02/2026

Postal ভোট দেয়ার নিয়ম:

পোস্ট অফিস থেকে ব্যালটের খাম হাতে পাবার পরে Postal Vote BD অ্যাপে লগিন করে নিজের সজীবতা যাচাই টেস্ট এবং কিউ আর কোড স্ক্যান করে নিবেন।

তারপর-

১। দুই ব্যালটে (মার্কা + গণভোট) ভোট দিয়ে ছোটো সাদা খামে প্রবেশ করাবেন।

২। ছোটো সাদা খামটি হলুদ খামের ভেতরে প্রবেশ করাবেন।

৩। লম্বা A4 সাইজের ঘোষণাপত্রটি সাইন করে হলুদ খামে প্রবেশ করাবেন। তবে এটা ছোটো সাদা খামের বাইরে থাকবে। (ভোট গোপন রাখার জন্য)

সবশেষে হলুদ খামের মুখ বন্ধ করে (টেপ/আঠা খামের মুখেই আছে) নিকটবর্তী যেকোনো পোস্ট অফিসে জমা দিবেন।

কিন্তু, ঘোষণাপত্র সাইন করা ম্যান্ডাটরী। এই সাইন ছাড়া আপনার পোস্টাল ভোট কাউন্ট করবে না।

পোস্টাল ভোট কাউন্ট হবে আপনার নিজ জেলার ডিসি অফিসে ১২ তারিখ বিকাল 4:30pm এর পরে।

প্রচারে- আইসিটি অফিস, পঞ্চগড় সদর, পঞ্চগড়।

26/01/2026
20/01/2026

নিয়োগপত্র: অফিস সহায়ক পদ (৪৯৭ জন), আইসিটি অধিদপ্তর

08/01/2026

খুবই অত্যন্ত জরুরি!

দয়া করে এই বার্তাটি এখনই আপনার পরিবার ও বন্ধুদের কাছে পাঠান।

কিছু লোক নিচের নম্বরগুলো থেকে কল পাচ্ছেনঃ
Tel: +94777455913
Tel: +37127913091
Tel: +37178565072
Tel: +56322553736
Tel: +37052529259
Tel: +255901130460
অথবা +371 / +375 / +381 দিয়ে শুরু হওয়া যেকোনো নম্বর থেকে।

এরা একবার ফোন করে কেটে দেয়।
আপনি যদি ফিরে কল করেন, তবে ৩ সেকেন্ডের মধ্যে আপনার কনট্যাক্ট লিস্ট কপি হয়ে যেতে পারে, এবং আপনার ফোনে যদি ব্যাংক বা ক্রেডিট কার্ডের তথ্য থাকে—তাও কপি হয়ে যেতে পারে।

+375 — বেলারুশ
+371 — লাতভিয়া
+381 — সার্বিয়া
+563 — ভালপ্যারাইসো
+370 — ভিলনিয়াস
+255 — তানজানিয়া

এই নম্বরগুলোর কল রিসিভ করবেন না বা ফেরত কল করবেন না।

এছাড়া—
কোনো কলার আপনাকে যদি #90 বা #09 প্রেস করতে বলে,
কখনোই চাপবেন না।
এটি একটি নতুন প্রতারণার কৌশল, যার মাধ্যমে তারা আপনার সিম কার্ডে প্রবেশ পায়, আপনার নম্বর ব্যবহার করে কল করতে পারে এবং আপনাকে অপরাধে জড়িয়ে দিতে পারে।

👉 দয়া করে এই বার্তাটি যতজনকে পারেন ফরোয়ার্ড করুন, যাতে সবাই সতর্ক থাকতে পারে!

প্রেরকঃ
সাইবার ক্রাইম বিভাগ

Address

উপজেলা পরিষদ, পঞ্চগড় সদর
Panchagarh
৫৩০০

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:15
Wednesday 09:00 - 17:15
Thursday 09:00 - 17:15
Sunday 09:00 - 17:15

Alerts

Be the first to know and let us send you an email when উপজেলা কার্যালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, সদর, পঞ্চগড় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to উপজেলা কার্যালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, সদর, পঞ্চগড়:

Shortcuts

Share