22/08/2026
আসসালামু আলাইকুম
কমিটির প্রতি আমার ভালোবাসা ছিলো কিন্তু সেটা হয়তো আজকে উঠে গেছে,যেখানে কমিটি আমাকে নিজে বলছে কাছিপাড়া ইউনিয়ন এর বাহিরে প্লেয়ার খেলতে পারবে না সেখানে কালিশুরী থেকে প্লেয়ার আইসা খেলে। যেখানে ব্রাদার্স টিম না খেলতে চাইলে তাদের জোর করে খেলানো হয়। প্লেয়ারের উপর ভেটো দেওয়ার পরেও বিপরীত দল কাগজ দেখাতে সক্ষম হন নাই। দল নেওয়ার আগে বলা হয়েছিলো ব্রাদার্স এর প্লেয়ার বাহেরচর টুর্নামেন্ট খেলে তাই যদি বাহেরচরের টুর্নামেন্ট থাকে তাহলে যাতে মান্দার বন এর টুর্নামেন্টে খেলার সিডিউল না দেয়। তারপরও তারা জোর করে কালকে একই সময়ে খেলা দিয়েছে যেখানে তাদের স্থানীয় দলের সাথে ব্রাদার্স এর খেলা। এইরকম দুর্নীতি দিয়ে ঘেরা টুর্নামেন্টকে বয়কট করলো "ব্রাদার্স ইউনাইটেড ক্লাব"। এবং আগামীকাল খেলায় তারা অংশগ্রহণ করবে না। সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ।