16/08/2026
পরিচ্ছন্ন হাসপাতাল, সুস্থ পরিবেশ
গতকাল ১৫ আগস্ট ২০২৬ তারিখে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা দিবস উপলক্ষে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
আমরা চাই আমাদের হাসপাতাল সবসময় পরিষ্কার, পরিচ্ছন্ন, নিরাপদ ও রোগীবান্ধব পরিবেশে থাকুক। কিন্তু হাসপাতাল পরিষ্কার রাখা শুধু হাসপাতালের কর্মীদের একার দায়িত্ব নয়—এ জন্য প্রয়োজন রোগী, স্বজন, দর্শনার্থীসহ সবার সম্মিলিত সহযোগিতা।
👉 নির্দিষ্ট স্থানে ময়লা ও বর্জ্য ফেলুন।
👉 হাসপাতালের জানালা, বারান্দা বা ভবনের ওপর-নিচ থেকে কোনো বর্জ্য ফেলবেন না।
👉 শিশুর ডায়াপার, প্যাড, খাবারের উচ্ছিষ্টসহ অন্যান্য বর্জ্য যথাস্থানে ফেলুন।
👉 হাসপাতালের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে অন্যদেরও সচেতন করুন।
আপনার সামান্য সচেতনতাই আমাদের হাসপাতালকে আরও সুন্দর, নিরাপদ ও স্বাস্থ্যকর রাখতে পারে।
আসুন, নিজের হাসপাতালকে নিজের ঘরের মতোই পরিষ্কার রাখি।
❤️ পরিচ্ছন্ন হাসপাতাল মানেই নিরাপদ ও সুস্থ পরিবেশ।
সবার আন্তরিক সহযোগিতা কাম্য। 🙏
— উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, গলাচিপা, পটুয়াখালী