East Jainkati - পূর্ব জৈনকাঠী

East Jainkati - পূর্ব জৈনকাঠী ❝পটুয়াখালী জেলার অন্তর্গত পটুয়াখালী সদর উপজেলার ০৬ নং জৈনকাঠী ইউনিয়ন একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন, যার মোট আয়তন প্রায় ৬,২৫২ একর।❞
(1)

02/09/2026
আলহামদুলিল্লাহ।৬নং জৈনকাঠি  ইউনিয়নের নিম্নের রাস্তা গুলো এলজিইডি (LGED) এর মাধ্যমে পাকা করার জন্য অনুমোদিত হয়েছে এবং টেন...
01/09/2026

আলহামদুলিল্লাহ।

৬নং জৈনকাঠি ইউনিয়নের নিম্নের রাস্তা গুলো এলজিইডি (LGED) এর মাধ্যমে পাকা করার জন্য অনুমোদিত হয়েছে এবং টেন্ডারের জন্য প্রস্তুত। ২০২৬ সালের মধ্যেই কাজ শুরু হবে ইনশাআল্লাহ।

১. অন্না সুকুল হাইস্কুল থেকে রশিদ ফকির বাড়ি ভায়া লতিফ মাস্টার বাড়ি। ( ইউনি ব্লক)

২. মোনতাজ খান বাড়ি হইতে মাজেদ হাওলাদার বাড়ি।

৩. জৈনকাঠি গগন খালী বাজার থেকে ওয়াপদা ভায়া আহম্মদিয়া দাখিল মাদ্রাসা।

৪.চর জৈনকাঠি আমজাদ মৃধা বাড়ি ওয়াপদা বাঁধ- জৈনকাঠি হাইস্কুল ভায়া শাজাহান হাওলাদার ও সোরাব হাওলাদার বাড়ি পর্যন্ত।

৫. জৈনকাঠি ইউপিসি টু ভুইয়া বাজার ভায়া ধরান্দি ডিগ্রী কলেজ।

৬.আউরাপোল ধলু ডিলার পাকা সড়ক ভায়া রশিদ ফকির বাড়ির সড়ক।

৭.জৈনকাঠি ইউপিসি- বসাক বাজার ভায়া কেশবপুর হাট
ও শারিকখালী জিপিএস (শহিদুল তালুকদার বাড়ি পর্যন্ত)

৮.চন্দন বাড়িয়া পুল ( আয়রন ব্রীজ নির্মিত হবে)

[বিঃদ্র] নতুন প্রোজেক্টে আরও বেশ কিছু রাস্তার নাম দেওয়া হয়েছে ইনশাল্লাহ প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে চেষ্টা করলে সেগুলো ও অনুমতিতে হবে বলে আশা করি। আর যাদের চেষ্টায় উপরের রাস্তাগুলো পাস হয়েছে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ।

তথ্য সূত্র: Mohsin Islam

অথচ নিজের বিছানা ছাড়া আমাদের ঘুমই আসে না...
29/08/2026

অথচ নিজের বিছানা ছাড়া আমাদের ঘুমই আসে না...

27/08/2026

আপনি মানসিকভাবে অসুস্থ কীনা কীভাবে জানবেন :-

মানুষকে 'মোটা হাতি', 'শুকনো প্যাঁকাটি' বলে ডেকে কী আপনার মনে আনন্দ হয়?
মানুষের দুর্বল স্থানে আঘাত করে, টিটকিরি মেরে কী আপনি শান্তি পান?
কারো ভালো দেখলে কী বিনা পেট্রোলে জ্বলে ওঠেন?
এইসব প্রশ্নের উত্তর 'হ্যাঁ' হলেই, ব্যাস! হয়ে গেল!
শিগগিরই চিকিৎসা করান, এ রোগের কিন্তু কোনো ভ্যাকসিন নেই!

ঝলমলে রোদ্দুর
22/08/2026

ঝলমলে রোদ্দুর

17/08/2026

শোক সংবাদ

গভীর শোকের সঙ্গে জানানো যাচ্ছে যে, ৬ নং ওয়ার্ড নিবাসী মহিউদ্দিন ভাইয়ের বাবা, মোঃ আব্দুল লতিফ হাওলাদার বার্ধক্যজনিত কারণে আজ বিকাল ৫টা ১০ মিনিটে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মরহুমের জানাজার সময় পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

14/08/2026

শোক সংবাদ

গভীর শোকের সঙ্গে জানানো যাচ্ছে যে, ১ নং ওয়ার্ডের বাসিন্দা জনাব মোঃ জাকির হোসেন হাওলাদার আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

Address

6 No. Jainkati Union, East Jainkati, Char Jainkati
Patuakhali
8600

Website

ইউনিয়ন পটুয়াখালী

Alerts

Be the first to know and let us send you an email when East Jainkati - পূর্ব জৈনকাঠী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share