উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পেকুয়া, কক্সবাজার

  • Home
  • Bangladesh
  • Pekua
  • উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পেকুয়া, কক্সবাজার

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পেকুয়া, কক্সবাজার 31 bedded government health complex. We are providing service free of cost according to available Supplies from Government of Peoples Republic of Bangladesh

আলহামদুলিল্লাহ,  আজ অনেকগুলো চ্যালেঞ্জ মোকাবেলা করে শেষ পর্যন্ত তিনটা সিজারিয়ান সেকশন, একটা বড় এপিডিাইডাইমাল সিস্টেকটম...
16/07/2026

আলহামদুলিল্লাহ, আজ অনেকগুলো চ্যালেঞ্জ মোকাবেলা করে শেষ পর্যন্ত তিনটা সিজারিয়ান সেকশন, একটা বড় এপিডিাইডাইমাল সিস্টেকটমী ও একটি হার্নিয়া অপারেশন সম্পন্ন করতে পারলাম আমাদের পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর অপারেশন থিয়েটারে।

আমাদের শুক্রবারের অতিথিরাএরা জীবনের শুরুতেই  বন্যা আক্রান্ত।
10/07/2026

আমাদের শুক্রবারের অতিথিরাএরা জীবনের শুরুতেই বন্যা আক্রান্ত।

আলহামদুলিল্লাহ সমস্ত আশঙ্কার অবসান ঘটিয়ে আমাদের ছানি অপারেশনের রোগীরা নিরাপদে পেকুয়া এসে পৌঁছেছে।সকলেই নিরাপদে নিজ নিজ...
09/07/2026

আলহামদুলিল্লাহ সমস্ত আশঙ্কার অবসান ঘটিয়ে আমাদের ছানি অপারেশনের রোগীরা নিরাপদে পেকুয়া এসে পৌঁছেছে।সকলেই নিরাপদে নিজ নিজ বাড়িতে ফিরে গেছে।
ধন্যবাদ ও কৃতজ্ঞতা আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমিউনাইজেশন ওয়ার্কার ছোট ভাই আকিব জাহান জারদারি প্রতি।
তার অক্লান্ত পরিশ্রমে ঝড় বৃষ্ঠি ও বন্যার মত চ্যালেঞ্জের মধ্যেও আমাদের এবারের বিশাল কর্মযজ্ঞ টি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

বৃষ্টির মধ্যেও থেমে নেই আমরা। আমাদের গত রাতের নবাগত অতিথিরা। প্রসবের সময় হলে অথবা প্রসব বেদনা শুরু হলে চলে আসুন পেকুয়া ...
08/07/2026

বৃষ্টির মধ্যেও থেমে নেই আমরা।
আমাদের গত রাতের নবাগত অতিথিরা।
প্রসবের সময় হলে অথবা প্রসব বেদনা শুরু হলে চলে আসুন পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেলিভারি রুমে।
ঝড়-বৃষ্টি বন্যা সব সময় দিনরাত ২৪ ঘন্টা আপনাদের জন্য আমরা তৈরি আছি।

07/07/2026

বৃষ্টি আমাদের সেবা কার্যক্রম কে বাধাগ্রস্ত করেছে কিন্তু দমাতে পারেনি। ছানি অপারেশনের জন্য ৯৬ জন রোগী রেজিস্ট্রেশন করেছিলেন।
আলহামদুলিল্লাহ ১৫তম দফায় আজ এই বৃষ্টির মধ্যেও ৬৩জন রুগী, ০৮ জন রোগীর স্বজন ও তাদের পরিচালনার জন্য আমাদের হাসপাতালের একজন কর্মীসহ ৭২ জনকে দুটি এস আলম বাস ভাড়া করে ছানি অপারেশনের জন্য চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালে প্রেরণ করা হয়।
ধন্যবাদ লায়ন্স চক্ষু হাসপাতাল কর্তৃপক্ষকে সম্পূর্ণ বিনামূল্যে এইসব রোগীদের তিন দিনের থাকা, খাওয়া, পরীক্ষা-নিরীক্ষা, ঔষধ ও অপারেশনের ব্যবস্থা করবেন।
অপারেশন শেষে তাদেরকে আবার আমাদের হাসপাতালের ব্যবস্থাপনায় আমরা আগামী বৃহস্পতিবার পেকুয়ায় ফিরিয়ে নিয়ে আসব ইনশাআল্লাহ।
যারা আর্থিক সংকটের কারণে চোখের ছানি অপারেশন করতে পারতেছেন না, তারা আমাদের হাসপাতালের নতুন ভবনের চারতলার ৪০৪ নম্বর রুমে চুক্ষ বিভাগে যোগাযোগ করবেন। আমরা চট্টগ্রাম থেকে তাদের চোখের অপারেশন করে আবার আমাদের ব্যবস্থাপনায় সম্পুর্ণ বিনা মূল্যে পেকুয়ায় আবার ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ।
আবারও ধন্যবাদ কৃতজ্ঞতা লায়ন্স চক্ষু হাসপাতাল কর্তৃপক্ষকে আমাদের এসব গরিব রোগীদের থাকা-খাওয়া ও অপারেশনের ব্যবস্থা করার জন্য।

প্রায় ১৫ বছর আগে সম্মানিত রোগীর ডান পায়ে একটি খেজুরের কাঁটা বিধেছিল। সময়ের সঙ্গে সঙ্গে সেই স্থানে ধীরে ধীরে একটি টিউমারস...
05/07/2026

প্রায় ১৫ বছর আগে সম্মানিত রোগীর ডান পায়ে একটি খেজুরের কাঁটা বিধেছিল। সময়ের সঙ্গে সঙ্গে সেই স্থানে ধীরে ধীরে একটি টিউমারসদৃশ গুটি তৈরি হয়। একপর্যায়ে রোগীর হাঁটাচলা এবং জুতা পরতে উল্লেখযোগ্য অসুবিধা দেখা দেয়। পরবর্তীতে গুটিটিতে সংক্রমণও (ইনফেকশন) হয়।

এ অবস্থায় রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পেকুয়ায় আমাদের শরণাপন্ন হন। প্রয়োজনীয় মূল্যায়নের পর অপারেশনের ব্যবস্থা করা হয়। অপারেশনের সময় বিস্ময়করভাবে প্রায় ১৫ বছর আগে পায়ে বিধে থাকা খেজুরের কাঁটাটি সফলভাবে বের করা সম্ভব হয়।

আলহামদুলিল্লাহ, বর্তমানে রোগী সুস্থ আছেন এবং স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন।
এখন প্রতি রবিবার ও বৃহস্পতিবারে সিজার অপারেশন ছাড়াও জেনারেল সার্জারীর অনেক অপারেশন হচ্ছে আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
অ্যাপেন্ডিক্স, হাইড্রোসিল, হার্নিয়া, যে কোন ধরনের সিস্ট সুন্নাতে খতনাসহ জেনারেল সার্জারির এইসব অসুবিধায় ভুগছেন, তারাও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন মগনামার কৃতি সন্তান ডাক্তার জাওয়াদ সিরাজের সাথে যোগাযোগ করবেন। সরকারি হাসপাতালেই আপনাদের অপারেশনের ব্যবস্থা করা হবে।
আজকের অপারেশনের সার্জন: ডাঃ জাওয়াদ সিরাজ

প্রিয় উপজেলা বাসি আসসালামু আলাইকুম। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের নির্দেশনায় খুব দ্রুততম সময়ে পেকুয়া উপজে...
26/06/2026

প্রিয় উপজেলা বাসি আসসালামু আলাইকুম। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের নির্দেশনায় খুব দ্রুততম সময়ে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কে একটা আধুনিক ও উন্নত হাসপাতালে রূপান্তর করা হবে।
আজ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সম্মানিত সচিব জনাব কামরুজ্জামান চৌধুরী মহোদয় আজ পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। তিনি হাসপাতালের জরুরী বিভাগ, এক্সরে বিভাগ,আল্ট্রাসনোগ্রাফি, প্যাথলজি বিভাগ ও ও অন্তবিভাগ পরিদর্শন করেন। সচিব মহোদয় হাসপাতালের প্রতিটি বিভাগ অতি মনোযোগের সাথে পরিদর্শন করেন।
আমাদের জরুরী বিভাগের সার্বিক ব্যবস্থাপনায় তিনি সন্তোষ প্রকাশ করেন এবং এটিকে আরো আধুনিক করার প্রতিশ্রুতি দেন।
মাত্র (১৭/৫/২০২৬) পঞ্চাশ শয্যায় উন্নীত একটা হাসপাতলে ১১১ জন রোগী ভর্তি আছেন দেখি তিনি অভিভূত হন। ১০৪ টা বেড থাকার পরেও বেশ কিছু রোগীকে হাসপাতালের ফ্লোরে থাকতে হচ্ছে। তাই সচিব স্যার এটিকে অগ্রাধিকার ভিত্তিতে দ্রুততম সময়ে ১০১ বেডের হাসপাতালে উন্নীত করার প্রতিশ্রুতি দেন।
এজন্য তিনি প্রয়োজনীয় জমি অধিগ্রহণের ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসককে প্রয়োজনে নির্দেশনা প্রদানের প্রতিশ্রুতি দেন।
প্রিয় পেকুয়া উপজেলা বাসি আপনারা আর অল্প কিছুদিন ধৈর্য ধরেন। ইনশাআল্লাহ আপনাদেরকে আপনাদের চাহিদা মত একটা উন্নত ও আধুনিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উপহার দিবেন আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়।

২৮ জুন ২০২৬ নিকটস্থ টিকাদান কেন্দ্রে আপনার শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ান।
23/06/2026

২৮ জুন ২০২৬ নিকটস্থ টিকাদান কেন্দ্রে আপনার শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ান।

আলহামদুলিল্লাহ। গত মঙ্গলবার যে ৫৬ জন রোগীকে ছানি  অপারেশনের জন্য লায়ন্স চক্ষু হাসপাতালে পাঠানো হয়েছিল সেখান থেকে ৫০ জনে...
11/06/2026

আলহামদুলিল্লাহ। গত মঙ্গলবার যে ৫৬ জন রোগীকে ছানি অপারেশনের জন্য লায়ন্স চক্ষু হাসপাতালে পাঠানো হয়েছিল সেখান থেকে ৫০ জনের সফল অপারেশন শেষে পঞ্চাশ সীটের একটা বাস ভাড়া করে তাদেরকে আমাদের ব্যবস্থাপনায় ফিরিয়ে আনা হয়। আলহামদুলিল্লাহ আমাদের সকল রোগী সুস্থ আছে। সহিসালামতে তারা ইতিমধ্যে বাড়ি পৌঁছে গেছে।
আর অন্ধত্ব নয়। চোখের সমস্যার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আই ভিশন সেন্টারে, চতুর্থ তলার ৪০৪ নাম্বার রুমে যোগাযোগ করুন।

09/06/2026

আলহামদুলিল্লাহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইভিশন সেন্টার থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনায় চোখের ছানি অপারেশনের জন্য ১৪তম দফায় আজ ৫৬ জন রুগীকে একটি এস আলম বাস ও এম্বুল্যান্সে করে চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালে প্রেরণ করা হয়।
ধন্যবাদ লায়ন্স চক্ষু হাসপাতাল কর্তৃপক্ষকে সম্পূর্ণ বিনামূল্যে এইসব রোগীদের তিন দিনের থাকা, খাওয়া, পরীক্ষা-নিরীক্ষা, ঔষধ ও অপারেশনের ব্যবস্থা করবেন।
অপারেশন শেষে তাদেরকে আবার আমাদের হাসপাতালের ব্যবস্থাপনায় আমরা আগামী বৃহস্পতিবার পেকুয়ায় ফিরিয়ে নিয়ে আসব ইনশাআল্লাহ।
যারা আর্থিক সংকটের কারণে চোখের ছানি অপারেশন করতে পারতেছেন না, তারা আমাদের হাসপাতালের নতুন ভবনের চারতলার ৪০৪ নম্বর রুমে চুক্ষ বিভাগে যোগাযোগ করবেন। আমরা চট্টগ্রাম থেকে তাদের চোখের অপারেশন করে আবার আমাদের ব্যবস্থাপনায় সম্পুর্ণ বিনা মূল্যে পেকুয়ায় আবার ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ।
আবারও ধন্যবাদ কৃতজ্ঞতা লায়ন্স চক্ষু হাসপাতাল কর্তৃপক্ষকে আমাদের এসব গরিব রোগীদের থাকা-খাওয়া ও অপারেশনের ব্যবস্থা করার জন্য।

Address

Pekua

Alerts

Be the first to know and let us send you an email when উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পেকুয়া, কক্সবাজার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share