Jaika Noor Foundation

Jaika Noor Foundation Jaika Noor Foundation is working to support underprivileged community, orphans,widows and education Sector

ঈদ মোবারক​জায়েকা নুর ফাউন্ডেশন বাংলাদেশ-এর সকল সদস্য, শুভাকাঙ্ক্ষী এবং দেশবাসীকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ ...
20/03/2026

ঈদ মোবারক
​জায়েকা নুর ফাউন্ডেশন বাংলাদেশ-এর সকল সদস্য, শুভাকাঙ্ক্ষী এবং দেশবাসীকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক!
​ঈদের খুশি সবার জন্য বয়ে আনুক অনাবিল আনন্দ, শান্তি ও সমৃদ্ধি। এই খুশির দিনে আমরা সকলেই মিলেমিশে ঈদ উদযাপন করি এবং একে অপরের পাশে দাঁড়াই।
​জায়েকা নুর ফাউন্ডেশন বাংলাদেশ সর্বদা আপনাদের পাশে আছে। আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।
​ঈদ মোবারক!

23/12/2025
18/12/2025

নিয়োগ বিজ্ঞপ্তি:
জায়েকা নুর ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক পরিচালিত পেকুয়া স্মার্ট স্কুলে নিম্নোক্ত পদে শিক্ষক নিয়োগ করা হবে।
১) গণিত/বিজ্ঞান- ২জন
২) ইংরেজি- ১জন।
৩) সমাজ বিজ্ঞান- ১জন।
৪) প্রাক- প্রাথমিক ও প্রাইমারি শাখার জন্য- ০৩ জন।

আগ্রহী প্রার্থীদেরকে সিভি আগামী ২৫ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে জমা দেয়ার জন্য অনুরুধ করা হচ্ছে।

অনলাইনে সিভি জমা দেয়ার জন্য-
ইমেইল: [email protected]
অফলাইনে জমা দেয়ার ঠিকানা-
মাওলানা স্টোর,
মসজিদ মার্কেট,পেকুয়া চৌমুহনী।

প্রয়োজনে-
01633663234

পেকুয়া স্মার্ট স্কুলে ভর্তি চলছে-শিক্ষা | শৃঙ্খলা | নেতৃত্বআপনার সন্তানের প্রথম শিক্ষাজীবন সঠিক হাতে শুরু হোক।এখানে প্রত...
10/12/2025

পেকুয়া স্মার্ট স্কুলে ভর্তি চলছে-

শিক্ষা | শৃঙ্খলা | নেতৃত্ব

আপনার সন্তানের প্রথম শিক্ষাজীবন সঠিক হাতে শুরু হোক।
এখানে প্রতিটি শিশু শিখে জ্ঞান, আচরণ, আত্মনিয়ন্ত্রণ এবং নেতৃত্বের বাস্তব পাঠ।
কেন পেকুয়া স্মার্ট স্কুল?
• মানসম্মত পাঠদান ও অভিজ্ঞ শিক্ষক
• শৃঙ্খলিত ও নিরাপদ পরিবেশ
• শিশুবান্ধব কার্যক্রম ও আধুনিক শেখার পদ্ধতি
• নৈতিকতা, আত্মবিশ্বাস ও নেতৃত্ব গঠনের বিশেষ পরিকাঠামো
• নিয়মিত পর্যবেক্ষণ ও ব্যক্তিভিত্তিক যত্ন
আমাদের প্রতিশ্রুতি-
শিক্ষা, শৃঙ্খলা ও নেতৃত্ব— এই তিন মূল মান ধরে আমরা গড়ে তুলি দায়িত্বশীল, আত্মবিশ্বাসী ও সময়োপযোগী শিক্ষার্থী।
📚 ভর্তি শুরু ১৫ ডিসেম্বর থেকে।
📞 যোগাযোগ: 01633663234
📍 পেকুয়া, কক্সবাজার

আপনার শিশুর ভবিষ্যতের সেরা শুরু এখানেই।
এখনই যোগাযোগ করুন।

25/11/2025

ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ কোর্স-

আয়োজনে: জায়েকা নুর ফাউন্ডেশন বাংলাদেশ

শুধুমাত্র “মাওলানা নুরুল হোছাইন চেয়ারম্যান স্মৃতি মেধাবৃত্তি” প্রাপ্ত শিক্ষার্থীদের জন্য।

২১শতকের পৃথিবীতে এগিয়ে থাকতে শুধু ভালো রেজাল্ট যথেষ্ট নয়—প্রয়োজন ডিজিটাল দক্ষতা। ভবিষ্যৎ শিক্ষা, চাকরি, প্রতিযোগিতা সবকিছুতেই কম্পিউটারের ভূমিকা দিনদিন বাড়ছে। একজন মেধাবী শিক্ষার্থীকে দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে তাই হাতে-কলমে কম্পিউটার জ্ঞান অপরিহার্য।

এই বাস্তবতাকে সামনে রেখে জায়েকা নুর ফাউন্ডেশন বাংলাদেশ প্রতি বছরের মতো এবারও বাছাইকৃত ২০ জন মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে দিচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ।

ক্লাস শুরু: ২০ ডিসেম্বর ২০২৫
(বার্ষিক পরীক্ষা শেষ হওয়ার পর শিক্ষার্থীদের সুবিধার্থে)

কেন এই প্রশিক্ষণ প্রয়োজন?
১. ভবিষ্যৎ শিক্ষা ও ক্যারিয়ারের জন্য প্রস্তুতি-
বর্তমান সময়ে স্কুল-কলেজ থেকে শুরু করে উচ্চশিক্ষা পর্যন্ত অ্যাসাইনমেন্ট, রিপোর্ট, প্রেজেন্টেশন—সবই কম্পিউটার নির্ভর। দক্ষতা না থাকলে পেছনে পড়ার আশঙ্কা থাকে।

২. প্রতিযোগিতায় এগিয়ে থাকার সুযোগ-
মেধাবীরা তখনই সফল হয় যখন তাদের জ্ঞান ও দক্ষতা একসাথে বাড়ে। কম্পিউটার দক্ষতা থাকলে তারা যেকোনো ক্ষেত্রে অন্যদের তুলনায় অনেক বেশি আত্মবিশ্বাসী হয়।

৩. প্রযুক্তি-নির্ভর সমাজে নিজের সামর্থ্য বাড়ানো-
যেকোনো কাজ, যেকোনো প্রতিষ্ঠান—ডিজিটাল দক্ষতাবিহীন মানুষ সেখানে আর টিকে থাকতে পারে না। ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ তাদের চিন্তা, কাজ ও নেতৃত্ব—সবকিছুতে ইতিবাচক পরিবর্তন আনে।

৪. গ্রামীণ অঞ্চলের শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ-
বড় শহরে নানা প্রশিক্ষণ থাকলেও পেকুয়া ও আশপাশের এলাকায় মানসম্মত কম্পিউটার প্রশিক্ষণের সুযোগ সীমিত। তাই এই ফ্রি কোর্স মেধাবী শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ সুবিধা।

কোর্সে যা যা শেখানো হবে:
বেসিক কম্পিউটার অপারেশন।
দ্রুত টাইপিং দক্ষতা।
MS Word ও PowerPoint ব্যবহার।
প্রেজেন্টেশন তৈরির কৌশল।
ইন্টারনেট নিরাপদ ব্যবহারের নিয়ম।
শিক্ষাগত কাজে কম্পিউটার প্রয়োগ।
ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য প্রয়োজনীয় ডিজিটাল স্কিল।

আবেদন করতে পারবেন কারা?-
২০২৫ সালের মাওলানা নুরুল হোছাইন চেয়ারম্যান স্মৃতি মেধাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা।
নিয়মিত উপস্থিত থাকতে আগ্রহী শিক্ষার্থীরা।
সৃজনশীল ও শিখতে আগ্রহী শিক্ষার্থীরা।

সিট সংখ্যা: মাত্র ২০ জন
(আগে আবেদন করলে অগ্রাধিকার দেওয়া হবে)

যোগাযোগ:
জায়েকা নুর ফাউন্ডেশন বাংলাদেশ
📱 01633663234
📧 [email protected]
কমেন্ট বক্সে বা ইনবক্সে জানাতে পারবেন।শিক্ষার্থীর নাম,স্কুল ও প্রাপ্ত গ্রেড এবং মোবাইল নং (অভিভাবক)

আলহামদুলিল্লাহ। জায়েকা নুর ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত মাওলানা নুরুল হোছাইন চেয়ারম্যান স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা -২...
21/11/2025

আলহামদুলিল্লাহ।
জায়েকা নুর ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত মাওলানা নুরুল হোছাইন চেয়ারম্যান স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা -২০২৫ এর ফলাফল প্রকাশ করা হলো।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীসহ অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের প্রতি রইল একরাশ শুভেচ্ছা ও অভিনন্দন।

বি.দ্র:
২০২৬ সালের পরীক্ষার সম্ভাব্য তারিখ:
২৩ অক্টোবর ২০২৬।
শুক্রবার।

Address

Pekua
4770

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jaika Noor Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category