ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখা

  • Home
  • Bangladesh
  • Pirojpur
  • ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখা

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার অফিসিয়াল পেইজ

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার পক্ষ থেকে মুহতারাম কেন্দ্রীয় সভাপতি যুব নেতা আতিকুর রহমান মুজাহিদ ভাইকে ...
21/08/2026

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার পক্ষ থেকে মুহতারাম কেন্দ্রীয় সভাপতি যুব নেতা আতিকুর রহমান মুজাহিদ ভাইকে প্রাণ ঢালা অভিনন্দন।

চাঁদাবাজির প্রতিবাদ করায় ইসলামী যুব আন্দোলনের নেতাকে হত্যার তীব্র নিন্দাখুনিদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্...
21/08/2026

চাঁদাবাজির প্রতিবাদ করায় ইসলামী যুব আন্দোলনের নেতাকে হত্যার তীব্র নিন্দা
খুনিদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে -আতিকুর রহমান মুজাহিদ

নারায়ণগঞ্জের বন্দরে চাঁদাবাজি ও মাদক চোরাচালানির প্রতিবাদ করায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বন্দর থানা পশ্চিমের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মাদ বুলবুলকে কুপিয়ে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ ও সেক্রেটারি জেনারেল মুফতী মানসুর আহমদ সাকী।

আজ (২১শে আগষ্ট) রাতে এক যৌথ বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, চাঁদাবাজির প্রতিবাদ করায় মুহাম্মাদ বুলবুলের ওপর সন্ত্রাসী হামলা চালিয়ে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এ হত্যাকাণ্ড অত্যন্ত ন্যাক্কারজনক, বর্বর ও নিন্দনীয়। একজন নাগরিকের ন্যায়সংগত প্রতিবাদের অধিকারকে সন্ত্রাসী শক্তি দিয়ে দমন করার এই অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

নেতৃদ্বয় বলেন, বন্দরে চাঁদাবাজির প্রতিবাদ করায় এর আগেও ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা নুর হোসেনের ওপর হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনা প্রমাণ করে, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হলে তারা আরও বেপরোয়া হয়ে উঠবে।

তারা অবিলম্বে মুহাম্মাদ বুলবুল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যেককে গ্রেপ্তার, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত এবং দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একইসঙ্গে নারায়ণগঞ্জসহ সারাদেশে চাঁদাবাজি, সন্ত্রাস ও রাজনৈতিক পরিচয়ে অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

নেতৃদ্বয় আরও বলেন, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের কোনো দলীয় বা রাজনৈতিক পরিচয় থাকতে পারে না; অপরাধীর পরিচয় একটাই—সে অপরাধী। সরকার যদি চাঁদাবাজ ও সন্ত্রাসীদের প্রশ্রয় দেয় কিংবা তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়, তাহলে জনগণের ক্ষোভ ভয়াবহ রূপ নিতে পারে। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তারা মরহুম মুহাম্মাদ বুলবুলের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান। একইসঙ্গে হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ ও আইনানুগভাবে প্রতিবাদ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

বার্তা প্রেরক
মুহাম্মাদ আবু বকর সিদ্দীক
প্রচার সম্পাদক, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ

আত্মশুদ্ধির পথে বলীয়ান, ন্যায়ের পথে দূঢ় প্রত্যয়, আদর্শবান যুবকরা জাগলেই সত্যের হবে জয়।৬ষ্ঠ জাতীয় যুব কনভেনশন সফল হোক।
14/08/2026

আত্মশুদ্ধির পথে বলীয়ান, ন্যায়ের পথে দূঢ় প্রত্যয়, আদর্শবান যুবকরা জাগলেই সত্যের হবে জয়।

৬ষ্ঠ জাতীয় যুব কনভেনশন সফল হোক।

10/08/2026

প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা সাবেক শ্রদ্ধেয় সভাপতি ডা. মুফতি রেদওয়ান হুসাইন -এর আলোচনা।

আল্লাহ কামিয়াব করুন...
10/08/2026

আল্লাহ কামিয়াব করুন...

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার সাবেক সহ-সভাপতি তালুকদার মুফতি Tarik Mashud -কে ইসলামী আন্দোলন বাংলাদেশ ...
08/08/2026

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার সাবেক সহ-সভাপতি তালুকদার মুফতি Tarik Mashud -কে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ -এর সাংগঠনিক সম্পাদক মনোনীত করায় সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন 🌹

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার সাবেক সভাপতি, মাওলানা মুহা. আল-আমিন হোসাইন-কে সংবর্ধনা প্রদান।ইসলামী যুব...
07/08/2026

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার সাবেক সভাপতি, মাওলানা মুহা. আল-আমিন হোসাইন-কে সংবর্ধনা প্রদান।

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার পক্ষ থেকে সাবেক সভাপতি মাওলানা মুহা. আল-আমিন হোসাইন -কে সংবর্ধনা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার সভাপতি মাওলানা ইয়াহ্ইয়া হাওলাদার, সেক্রেটারি মুহাম্মাদ মনিরুল হাসান ও ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার সভাপতি মুহাম্মাদ সাঈদুল ইসলাম সাঈদ সহ জেলা আমেলার বিভিন্ন দায়িত্বশীল বৃন্দ।

ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার আজকের বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা...
05/08/2026

ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার আজকের বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার মুহতারাম সভাপতি মুহাম্মাদ সাঈদুল ইসলাম সাঈদ।

05/08/2026
কাউখালীতে অসুস্থ যুব নেতার খোঁজ খবর নিতে জেলা সভাপতির নেতৃত্বে উপস্থিত ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা নেতৃবৃন...
05/08/2026

কাউখালীতে অসুস্থ যুব নেতার খোঁজ খবর নিতে জেলা সভাপতির নেতৃত্বে উপস্থিত ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা নেতৃবৃন্দ।

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মাওলানা আ ক ম নেয়ামাতুল্লাহ ভাইয়ের অসুস্থতার খোঁজ খবর নেন জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ।

এ সময়ে উপস্থিত ছিলেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা সভাপতি মুহাম্মাদ সাঈদুল ইসলাম সাঈদ, সহ-সভাপতি মাওলানা আলী হোসেন, সাধারণ সম্পাদক মাওলানা রায়হান জুসমানী ও সাংগঠনিক সম্পাদক মাওলানা রহমাতুল্লাহ আল-হাদী।

আরো ছিলেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কাউখালী উপজেলা সহ-সভাপতি ডাঃ আল-আমিন ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক।

Address

পিরোজপুর
Pirojpur
8500

Alerts

Be the first to know and let us send you an email when ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখা:

Shortcuts

Share